আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি | Ashuganj Power Station Company Ltd. Recruitment Circular | পদসংখ্যা ৯০ | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ২৯ অক্টোবর ২০২৬ইং তারিখে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি | Ashuganj Power Station Company Ltd. Recruitment Circular | পদসংখ্যা ৯০ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ১৫টি ক্যাটাগরিতে মোট ৯০ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ৩০-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ নিয়োগ
বিজ্ঞপ্তি | Ashuganj Power Station Company Ltd. Recruitment Circular | পদসংখ্যা
৯০ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ
মোট পদসংখ্যাঃ ৯০টি
মোট ক্যাটাগরিঃ ১৫টি
আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ৩০-১০-২০২৬ খ্রি:
তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমাঃ ২ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে
৩০ নভেম্বর ২০২৬ বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফিঃ ১নং হতে ১০নং পদের
ক্ষেত্রে ২২৩/- টাকা, ১১ ও ১২নং পদের ক্ষেত্রে ১১২/- টাকা এবং ১৩নং হতে ১৫নং পদের ক্ষেত্রে
৫৬/- টাকা
আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে http://apscl.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
এই চাকরির বিবরণ
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ নিয়োগ
বিজ্ঞপ্তি | Ashuganj Power Station Company Ltd. Recruitment Circular | পদসংখ্যা
৯০ | Biddabari এর বিস্তারিতঃ
আবেদনের শর্তাবলি:
শর্তাবলীঃ
১. বয়সসীমা: ৩০ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর
বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
২. শিক্ষাগত যোগ্যতা: কোন পরীক্ষায় ন্যূনতম
২য় বিভাগ অথবা সিজিপিএ ৪.০০ এর স্কেলে ন্যূনতম ২.৫০ অথবা সিজিপিএ ৫.০০ এর স্কেলে ন্যূনতম
৩.৫০।
৩. সকল পদে বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অত্যাবশ্যক,
কম্পিউটার চালনায় পারদর্শী ও অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণ থাকতে হবে।
৪. প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ১নং হতে ১০নং
পদের ক্ষেত্রে ২২৩/- টাকা, ১১ ও ১২নং পদের ক্ষেত্রে ১১২/- টাকা এবং ১৩নং হতে ১৫নং পদের
ক্ষেত্রে ৫৬/- টাকা টেলিটক প্রিপেইড মোবাইল মারফত SMS এর মাধ্যমে জমা প্রদান করবেন।
৫. অনলাইনে আবেদন করার লিংক এপিএসসিএল এর
ওয়েবসাইটে http://www.apscl.gov.bd এবং টেলিটক এর ওয়েবসাইটে
http://apscl.teletalk.com.bd পাওয়া যাবে। এছাড়া
বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি
প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ
ও সময়: ০২ নভেম্বর, ২০২৬ খ্রি:, সকাল ১০.০০টা এবংশেষ তারিখ ও সময়: ৩০ নভেম্বর, ২০২৬
খ্রিঃ, বিকাল ৫.০০টা।
৬. কোন সরকারি/আধা সরকারি/স্বায়ত্বশাসিত/বিদ্যুৎ
সেক্টর প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন
করতে হবে এবং অনুমোদনের কাগজ মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।
৭. মুক্তিযোদ্ধা সনদপত্র/ শারীরিক প্রতিবন্ধী
সনদপত্রের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।
৮. নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারী
নীতিমালা/বিধি-বিধান অনুসরণ করা হবে।
৯. কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদনপত্র
এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
১০. নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস
বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে।
১১. নিয়োগ পরবর্তী পদায়নের ক্ষেত্রে বাংলাদেশের
যে কোন স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
১২. যে কোন প্রকার তদবীর/সুপারিশ প্রার্থীর
অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
বি:দ্র: অনলাইনে আবেদন এবং টাকা জমা দেয়ার
কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে
প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শেষ তারিখ ৩০/১১/২০২৬ পর্যন্ত অপেক্ষা
না করে হাতে যথেষ্ট সময় নিয়ে online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ
দেয়া যাচ্ছে।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী
ও শর্তাবলী:
ক. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://apscl.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র
পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র
পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০২ নভেম্বর, ২০২৬, সকাল ১০.০০টা।
ii. Online- এ আবেদনপত্র
জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ নভেম্বর, ২০২৬ খ্রি:, বিকাল ৫.০০টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ
Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস
এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর
(দৈর্ঘ্য ৩০০ * প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ * প্রস্থ ৩০০ pixel) স্ক্যান
করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু
পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই
পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের
একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:Online-এ
আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর
Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application
Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত
একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy তে যদি কোন ভুল থাকে বা অস্পষ্ট
ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায়
আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন
গ্রহণযোগ্য নয়। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's Copy তে প্রার্থীর
সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোড
পূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন।Applicant's কপিতে একটি User ID নম্বর
দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ: ১নং
হতে ১০নং পদের ক্ষেত্রে ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ
অফেরতযোগ্য) ২৩ (তেইশ) টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা; ১১নং ও ১২নং পদের ক্ষেত্রে
১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২ (বারো)
টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা; ১৩নং হতে ১৫নং পদের ক্ষেত্রে ৫০/- (পঞ্চাশ) টাকা
ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন)
টাকা;তবে অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের
ক্ষেত্রে ১-১৫ নম্বর ক্রমিকে উল্লিখিত সকল পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা
ও টেলিটক এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬/-(ছয়) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬/-(ছাপান্ন)
টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।এখানে বিশেষভাবে উল্লেখ্য যে,
"Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেযা
পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।
প্রথম SMS: APSCL User ID লিখে Send করতে
হবে 16222 নম্বরে।
Example: APSCL ABCDEFReply: Applicant's
Name, Tk.112 or 56 will be charged as application fee. Your PIN is 12345678. To
pay fee Type APSCLYesPIN and send to 16222.
দ্বিতীয় SMS: APSCL Yes PIN লিখে Send করতে
হবে 16222 নম্বরে।
Example: APSCL YES 12345678Reply:
Congratulations Applicant's Name, payment completed successfully for APSCL
Application for post xxxxxxxxx User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://apscl.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর
মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ
সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা
তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার
করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের
নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন।
প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার
সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন
থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার
করতে পারবেন।
i. User ID জানা থাকলে: APSCL Help
User User ID & Send to 16222.
Example: APSCL Help User ABCDEF &
send to 16222
ii. PIN Number জানা থাকলে: APSCL Help
PIN PIN No & Send to 16222.
Example: APSCL Help PIN 12345678 &
send to 16222.
ঝ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও এপিএসসিএল'র
নিজস্ব ওয়েবসাইট www.apscl.gov.bd এ বিজ্ঞপ্তিসহ সকল
তথ্য দেখা যাবে। বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি
প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
ঞ. নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইনে আবেদন করতে কোন
সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা alljobs.query@teletalk.com.bd বা
hrm@apscl.org.bd ইমেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ
https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে
যোগাযোগ করা যাবে। (ইমেইল/মেসেজ এর subject এ Organization এর name: APSCL, Post এর
Name:........, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)
প্রার্থীর যোগ্যতা যাচাইঃ
ক. অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল
বলে গণ্য হবে।খ. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা
বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর
প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র
প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থিতা/নিয়োগাদেশ (নিয়োগপ্রাপ্ত
হলে) বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।গ. যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক
না হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন
সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরী হতে বরখাস্ত হয়ে
থাকেন এবং উক্তরূপ বরখাস্তের পর দুই বছর অতিক্রান্ত না হয়ে থাকে তবে তিনি আবেদন করার
জন্য যোগ্য বিবেচিত হবেন না।বিবিধঃক. পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ও নিয়োগ বিজ্ঞপ্তি
সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন (যদি থাকে) এপিএসসিএল'র নিজস্ব ওয়েবসাইট www.apscl.gov.bd এ পাওয়া যাবে।
খ. নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে
নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
ফ্রিঞ্জ বেনিফিট/সুবিধা:
১. ফ্রিঞ্জ বেনিফিট/সুবিধার মধ্যে রয়েছে মূল
বেতন, নিয়মিত আবাসন (খালি থাকা সাপেক্ষে) বা সংস্থার বিধি অনুসারে বাড়ি ভাড়া ভাতা,
দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, শিক্ষা ভাতা, মেডিকেল ভাতা/প্রতিপূরণ, পাওয়ার স্টেশন
ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং কোম্পানির বিধি অনুসারে অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট প্রাপ্য
হবেন।
২. প্রাথমিকভাবে শিক্ষানবিশ (Probationer) হিসাবে নিয়োগপত্র ০১ (এক) বছরের জন্য প্রদান করা হবে এবং শিক্ষানবিশকালের সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল ০১ (এক) বছরসহ ০৩ (তিন) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হবে। প্রতি ০৩ (তিন) বছর পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন করা হবে। অবসর গ্রহণের বয়স ৬০ (ষাট) বছর।



