কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Rangpur Circle Circular | পদসংখ্যা ৩৬ | Biddabari

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Rangpur Circle Circular | পদসংখ্যা ৪২ | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৯ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Rangpur Circle Circular | পদসংখ্যা ৩৬ | Biddabari প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটির তথ্যমতে, ৫টি ভিন্ন ক্যাটাগরিতে ১৪তম থেকে ২০তম গ্রেডে সর্বমোট ৩৬ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। ০১/১০/২০২৬ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। কর্তৃপক্ষ নিয়োগের পদ সংখ্যার হ্রাস-বৃদ্ধির অথবা নিয়োগ বাতিলের অধিকার সংরক্ষণ করেন।

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Rangpur Circle Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ  

মোট পদসংখ্যা: ৩৬

পদের ক্যাটাগরি: ৫টি

আবেদনের বয়সসীমা: ০১/১০/২০২৬ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমা: ১১ অক্টোবর ২০২৬ সকাল ১০.০০ ঘটিকা থেকে ২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত।

আবেদনের প্রক্রিয়া: চাকুরী প্রত্যাশীদের অনলাইনে https://taxran.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি: গ্রেড ১৪-১৬ এর জন্য ১১২ টাকা এবং গ্রেড ২০ এর জন্য ৫৬ টাকা।

আবেদন ফি প্রদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে। 

এই চাকরির বিবরণ

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Rangpur Circle Circular | পদসংখ্যা ৩৬ | Biddabari এর বিস্তারিতঃ

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:

১। ০১/১০/২০২৬ তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮-৩২ বৎসর (এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারীকৃত পরিপত্র অনুসরণ করা হবে)।

২। সরকারী/আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করবেন। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।

৩। প্রার্থী মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

৪। সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে।

৫। প্রার্থীর যোগ্যতা যাচাইঃ

প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক-ক হতে জ পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে।

(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ)।

(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/ওয়ার্ড এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ।

(গ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।

(ঘ) কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণক।

(ঙ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হলে প্রমাণক হিসাবে আবেদনকারীকে পিতা/মাতার মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার প্রমাণপত্র (সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার গেজেট/ ভারতীয় তালিকা/ লাল মুক্তিবার্তা নম্বর/ সাময়িক সনদের নম্বর ও তারিখ/বামুস সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক) এবং আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র উপস্থাপন করতে হবে।

(চ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রদর্শন করতে হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা প্রশাসক/ পৌরসভার মেয়র বা প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।

(ছ) জাতীয় পরিচয়পত্র।

(জ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের রঙ্গিন কপি (Applicant's Copy) ও (Admit Card) ।

৬। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কর অঞ্চল-রংপুরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের www.tzr.gov.bd  মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।

৭। প্রার্থীর যোগ্যতা যাচাইঃ প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে যাচিত ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোন সময়ে প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৮। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন।

৯। লিখিত/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে)/মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১০। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

১১। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

১২। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১৩। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়

(ক) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে https://taxran.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১১/১০/২০২৬ খ্রিষ্টাব্দ সকাল-১০:০০ ঘটিকা।

(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৮/১০/২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল-০৫:০০ ঘটিকা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর সদ্য তোলা (অনধিক ৩ মাস) রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সর্ম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ক্রমিক নং ১ থেকে ৪ নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বার) টাকা এবং ৫ নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর প্রার্থীদের (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ) ক্ষেত্রে সকল পদে আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

SMS নিয়মাবলী

প্রথম SMS: TAXRANUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: TAXRAN ABCDEF & send to 16222

Reply: Applicant's Name, TK-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type TAXRAN YesPIN and send to 16222.

দ্বিতীয় SMS: TAXRAN YesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: TAXRAN Yes 12345678 & send to 16222[cite: 22]

Reply: Congratulations! Applicant's Name, Payment completed successfully for TAXRAN Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx)

(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://taxran.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

(জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

(i) User ID জানা থাকলে: TAXRAN HelpUserUser ID & Send to 16222

Example: TAXRAN Help User ABCDEF & Send to 16222

(ii) PIN No. জানা থাকলে: TAXRANHelpPINPIN Number & Send to 16222.

Example: TAXRAN Help PIN 12345678 & send to 16222

(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কর অঞ্চল-রংপুরের ওয়েবসাইট www.tzr.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.tzr.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইল যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: TAXRAN, Post Name: ***, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বো কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহন করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

১৪। আবেদনপত্র ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১৫। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।