এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NTRCA Organization Head Job Circular 2026 | পদ সংখ্যা: ১৩৫৫৯টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NTRCA Organization Head Job Circular 2026 | পদ সংখ্যা: ১৩৫৫৯টি | Biddabari
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখে এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NTRCA Organization Head Job Circular 2026 প্রকাশিত হয়েছে। এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NTRCA Organization Head Job Circular 2026 এর তথ্য মতে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ১০,২৭৮ জন, কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৫০টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ৩,১৩১টি সর্বমোট ১৩,৫৫৯টি পদে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগ প্রদান করা হবে।
এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NTRCA Organization Head Job Circular 2026 এর তথ্যমতে, প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে শুধুমাত্র এমপিও ভূক্ত শিক্ষকগণ আবেদন করতে পারবেন।
এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NTRCA Organization Head Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ১৩,৫৫৯টি
আবেদনের সময়সীমা: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং বিকাল ১১:৫৯ ঘটিকা পর্যন্ত।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://ngi.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NTRCA Organization Head Job Circular 2026 এর বিস্তারিত:
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে নিম্নোক্ত শূন্য পদে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
মোট শূন্যপদের সংখ্যা: ১০,২৮৭ টি
কারিগরি শিক্ষা অধিদপ্তর
মোট শূন্যপদের সংখ্যা: ১৫০ টি
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
মোট শূন্যপদের সংখ্যা: ৩,১৩১ টি
সর্বমোট শূন্যপদের সংখ্যা:
(১০,২৮৭ + ১৫০ + ৩,১৩১) = ১৩,৫৫৮ টি
(সংখ্যা কম/বেশি হতে পারে)
১। পরীক্ষার আবেদনপত্রের লিংক:
প্রার্থীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে Online-এ আবেদন করতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি https://ntrca.gov.bd এবং http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
২। আবেদন ও পরীক্ষার ফি জমাদানের তারিখ ও সময়:
আবেদন শুরুর তারিখ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
আবেদন শেষ তারিখ ও সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত ১১:৫৯ পর্যন্ত
পরীক্ষার ফি জমাদানের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত ১১:৫৯ পর্যন্ত
৩। নিয়োগ পরীক্ষার ধরন, বিষয়বস্তু ও সময়:
MCQ পরীক্ষা
পরীক্ষার সময়: ০১ (এক) ঘণ্টা
মোট ৮০ (আশি) টি MCQ প্রশ্ন থাকবে।
প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ (এক) নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ (দশমিক দুই পাঁচ) নম্বর কাটা হবে।
MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
৪। পরীক্ষার বিষয়সমূহ:
বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি), প্রশাসনিক ব্যবস্থাপনা (আইন, বিধি/প্রবিধি, নীতিমালা, পরিপত্র ও আদেশপত্র), আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুযায়ী নির্ধারিত বিষয়সমূহ।
৫। যোগ্যতা ও অভিজ্ঞতা:
তিন অধিদপ্তরের কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন।
৬। নিয়োগ সুপারিশ প্রক্রিয়া:
MCQ ও মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেড এর তথ্যভাণ্ডার সফটওয়্যারের মাধ্যমে স্বচ্ছতা ও অটোমেশন/স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পন্ন করা হবে।



