বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি | Divisional Commissioner’s Office Chittagong Circular | বিদ্যাবাড়ি

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ২২ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি | Divisional Commissioner’s Office Chittagong Circular | বিদ্যাবাড়ি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৩টি ক্যাটাগরিতে মোট ৭ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-০৯-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

 

বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি | Divisional Commissioner’s Office Chittagong Circular | বিদ্যাবাড়ি এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ৭

মোট ক্যাটাগরিঃ ৩টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ০১-০৯-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা থেকে ২৬ অক্টোবর ২০২৬ খ্রি. বিকাল ০৪:০০ টা পর্যন্ত।

আবেদনের ফিঃ ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://divctg.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

 

এই চাকরির বিবরণ

বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি | Divisional Commissioner’s Office Chittagong Circular | বিদ্যাবাড়ি এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

১। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চট্টগ্রাম বিভাগাধীন যে কোন জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

২। প্রার্থীর বয়সসীমা ১-৯-২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ৩। অসত্য/ভুল তথ্য সংবলিত/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে সরাসরি বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত/প্রদত্ত কোন তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোন পর্যায়ে বা নিয়োগপ্রাপ্তির পরেও অসত্য/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ কোনোরূপ কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করা হবে এবং মিথ্যা/ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪। এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদসমূহ পূরণে 'বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশোধিত-২০২৪) অনুসরণ করা হবে। এতদ্ব্যতীত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

৫। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে।

৬। প্রার্থী নির্বাচনে সরকারি বিধি বিধান ও কোটা সংক্রান্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাই ২০২৪ তারিখের স্মারক নম্বর: ০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪.১৪১ নম্বর প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।

৭। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

৮। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হবে।

৯। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। কেউ একাধিক পদে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গন্য হবে।

১০। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন সন্তোষজনক হতে হবে।

১১। কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর (Substantive) ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা তথ্য উল্লেখ করলে আবেদনপত্র বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সকল সনদ/কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে। দাখিলীয় কাগজপত্রাদির তালিকা:

ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র প্রদর্শনপূর্বক এর সত্যায়িত কপি;

খ) অতিরিক্ত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার ও শর্টহ্যান্ড এর প্রমাণস্বরূপ সকল সনদপত্র (যদি থাকে) এর সত্যায়িত কপি।

গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ;

ঙ) আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নির্ধারিত প্রমানকের মূলকপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে;

চ) আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে সে মর্মে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পিতা/মাতা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সনদের সত্যায়িত কপি এবং মুক্তিযোদ্ধার সন্তান হলে সেক্ষেত্রে প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি ;

ছ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্র;

জ) ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;

ঝ) ডাউনলোডকৃত Applicant's copy এর সত্যায়িত কপি;

ঞ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি।

১৩। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীর পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না।

১৪। প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

১৫। নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না।

১৬। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যে কোনো শর্ত সংযোজন, বিয়োজন, সংশোধন ও পরিবর্তন করতে পারবেন। অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। কোনো কারণে নিয়োগের যে কোনো পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হলে বা বাতিল করা হলে কোনো আবেদনকারী তাকে নিয়োগ প্রদানের জন্য দাবী করতে পারবেন না বা দাবী করলেও তা আইনানুগভাবে গৃহীত হবে না।

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

১৭। ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://divctg.teletalk.com.bd এই ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরুর তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি., সকাল ১০:০০ টা হতে এবং শেষ তারিখ: ২৬ অক্টোবর ২০২৬ খ্রি., বিকাল ০৪:০০টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র দাখিল (Submit) করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়কা হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ. SMS প্রদানের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ Onlineএ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামত ছবি এবং Singnatire Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২(দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ২নং ক্রমিকের প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বার) টাকাসহ অফেরতযোগ্য মোট ১১২/- টাকা এবং ৩ নং ক্রমিকের প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫০/- ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/- টাকা অনলাইনে আবেদন দাখিলের অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। সকল গ্রেডের পদেই অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬ (ছয়) টাকাসহ অর্থাৎ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজ সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এখানে বিশেষভাবে উল্লেখ্য, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।"

প্রথম SMS: DIVCTG<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে

Example: DIVCTG ABCDEF & send to 16222

Reply: Applicant's Name, Tk, 112/56/- Will be charged as application fee. Your PIN is 12345670. To pay fee Type DIVCTG Yes PIN and send to 16222.

দ্বিতীয় SMS: DIVCTG<space>Yes<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: DIVCTG Yes 12345678 & send to 16222

Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for divctg Application for post xxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx)

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://divctg.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ. SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী রঙিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

জ. শুধুমাত্র Teletalk pre-paid mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

i) User ID জানা থাকলে:

DIVCTG <space>Help<space>User<space>User ID & send to 16222

Example: DIVCTG Help User ABCDEF & send to 16222.

ii) PIN Number জানা থাকলে:

DIVCTG <space>Help<space>PIN<space>PIN No & send to 16222

Example: DIVCTG Help PIN 12345678 & send to 16222.

iii) User ID হারিয়ে গেলে https://divctg.teletalk.com.bd ওয়েবসাইট থেকে পুনরুদ্ধার করা যাবে।

ঝ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম এর www.chittagongdiv.gov.bd ওয়েবসাইট অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.chittagongdiv.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

ঞ. অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে alljobs.query@teletalk.com.bd বা divcomchittagong@mopa.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের অল জবসের ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail এর subject-এ Organization Name: DIVCTG, Post Name: *****, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)

১৮। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে, কোন অযোগ্যতা ধরা পড়লে, কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয়গ্রহণ করলে, পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৯। আবেদনের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া হলো।

২০। Online এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।