প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (দড়াটানা) | Primary Question Solution 2008 | Biddabari



সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (মেঘনা) | Primary Question Solution 


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (দড়াটানা) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় পর্যায়) – ২০২২ | Primary Questoin Solution 2022| Biddabari 


📚 প্রস্তুতির জন্য দেখুন:

  






ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।


প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (দড়াটানা) | Primary Question Solution 2008 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮

সেট কোড: দড়াটানা


১. ‘একাত্তরের যীশু’ গল্পটির রচয়িতা কে?

ক. শাহরিয়ার কবির

খ. সেলিম আল দীন

গ. মামুনুর রশীদ

ঘ. সৈয়দ শামসুল হক

উত্তর: শাহরিয়ার কবির

২. কোন বানানটি শুদ্ধ?

ক. তেজস্ক্রিয়তা

খ. তেজষ্ক্রিয়তা

গ. তেজেস্ক্রীয়তা

ঘ. তেজোস্ক্রিয়তা

উত্তর: তেজস্ক্রিয়তা

৩. কোনটি ‘ঘোটক’ শব্দের প্রতিশব্দ নয়? 

ক. ঘোড়া

খ. হিমকর

গ. তুরঙ্গ

ঘ. বাজী

উত্তর: হিমকর

৪. ‘পাপে বিরত হও’-বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মকারকে তৃতীয়া

খ. অপাদান কারকে শূন্য

গ. অপাদান কারকে সপ্তমী

ঘ. অধিকরণ কারকে সপ্তমী

উত্তর: অপাদান কারকে সপ্তমী

৫. কোনটি শুদ্ধ বানান?

ক. Exhilaretion

খ. Exhilaration

গ. Exilaration

ঘ. Exilaretion

উত্তর: Exhilaration

৬. Verb of the word ‘Loss’ is- 

ক. lost

খ. loost

গ. lose

ঘ. none of them

উত্তর: lose

৭. ‘I always confide ......... you’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. in

খ. at

গ. on

ঘ. with

উত্তর: in

৮. Do not cry .......... spilt milk বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. for

খ. over

গ. at

ঘ. with

উত্তর: over

৯. কোনটি শুদ্ধ বাক্য?

ক. The cost of tall these articles have risen

খ. Between you and me affairs look dark

গ. No news are good news

ঘ. The formation of the paragraphs are very important

উত্তর: Between you and me affairs look dark

১০. একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা হবে?

ক. ৫

খ. ৬

গ. ৮

ঘ. ৯

উত্তর:

১১. (3x + 2)(2x – 6) = (4 – 3x) (1 – 2x) – 10 হলে, x এর মান হবে-

ক. 4

খ. 2

গ. 5

ঘ. 3

উত্তর:2

১২. ৭ জন লোকের গড় ওজন ৩ পাউন্ড কমে যায় যখন ১০ স্টোন ওজনের একজন লোকের পরিবর্তে নতুন একজন যোগদান করে। নতুন লোকটির ওজন কত?

ক. ৭(১/২) স্টোন

খ. ৮ স্টোন 

গ. ৮(১/২) স্টোন                                                                                                                             

ঘ. ৯ স্টোন

উত্তর: ৮(১/২) স্টোন

১৩. ৪ জন পুরুষ বা ৬ জন স্ত্রীলোক একটি কাজ ১৬ দিনে শেষ করতে পারলে ২ জন পুরুষ ও ৫ জন স্ত্রীলোক একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

ক. ৮ দিনে

খ. ১০ দিনে

গ. ১২ দিনে

ঘ. ১৪ দিনে

উত্তর: ১২ দিনে

১৪. (০.০১) এর মান কোন ভগ্নাংশটির সমান?

ক. (১/১০)

খ. (১/১০০)

গ. (১/১০০০)

ঘ. (১/১০০০০)

উত্তর: (১/১০০০০)

১৫. শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত বছরে যে কোন আসল তার দ্বিগুণ হবে?

ক. ১৫ বছর

খ. ১৬ বছর

গ. ১৮ বছর

ঘ. ২০ বছর

উত্তর: ২০ বছর

১৬. নিচের কোনটি যকৃতের রোগ?

ক. টাইফয়েড

খ. কলেরা

গ. জন্ডিস

ঘ. আমাশয়

উত্তর: জন্ডিস

১৭. বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কী?

ক. বিষুব রেখা

খ. দ্রাঘিমা রেখা

গ. কর্কট রেখা

ঘ. মকর রেখা

উত্তর: কর্কট রেখা

১৮. গোবি মরুভূমি কোথায় অবস্থিত?

ক. উত্তর আফ্রিকা

খ. এশিয়া

গ. চীন 

ঘ. দক্ষিণ আফ্রিকা

উত্তর: এশিয়া

১৯. ঢাকার নাম জাহাঙ্গীর নগর রাখেন কে?

ক. শায়েস্তা খান

খ. সুবেদার ইসলাম খাঁন

গ. ইব্রাহীম খান

ঘ. মীর জুমলা

উত্তর: সুবেদার ইসলাম খাঁন

২০. জাপান পার্ল হারবার আক্রমণ করে কখন?

ক. ৭ ডিসেম্বর, ১৯৪০

খ. ৭ ডিসেম্বর, ১৯৪১

গ. ৭ ডিসেম্বর, ১৯৪২

ঘ. ৭ ডিসেম্বর, ১৯৪৩

উত্তর: ৭ ডিসেম্বর, ১৯৪১

২১. ‘দেখিনু সেদিন রেলে, কুলি বলে বাবু সা’ব তারে ঠেলে দিল নীচে ফেলে।’ পঙক্তিটির রচয়িতা কে? 

ক. কাজী নজরুল ইসলাম

খ. সত্যেন্দ্রনাথ দত্ত

গ. আহসান হাবিব

ঘ. কবি জসিম উদ্দিন

উত্তর: কাজী নজরুল ইসলাম

২২. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্য নাট্যটির রচয়িতা কে?

ক. মামুনুর রশীদ

খ. সৈয়দ শামসুল হক

গ. আব্দুল্লাহ আল-মামুন

ঘ. সৈয়দ আল দীন

উত্তর: সৈয়দ শামসুল হক

২৩. কোন বানানটি শুদ্ধ?

ক. নীরিক্ষণ

খ. নিরীক্ষণ

গ. নীরীক্ষন

ঘ. নিরীক্ষন

উত্তর: নিরীক্ষণ

২৪. কোনটি ‘চন্দ্র’ শব্দের প্রতিশব্দ নয়?

ক. অর্ক 

খ. শশধর

গ. হিমাংশু

ঘ. সুধাকর

উত্তর: অর্ক 

২৫. কোন বানানটি শুদ্ধ?

ক. Diptheria

খ. Diptheria

গ. Deptheria

ঘ. Deptharia

উত্তর: Diptheria

২৬. Noun of the word ‘Bless’ is-

ক. Bliss

খ. Blessed

গ. Blessing

ঘ. None of them

উত্তর: Blessing

২৭. Abstract noun of the word ‘vacant’ is-

ক. vacancy

খ. vacant

গ. vacanancy

ঘ. none of them

উত্তর: vacancy

২৮. God is good ........ me বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে- 

ক. with

খ. at

গ. on

ঘ. to

উত্তর: to

২৯. কোন বাক্যটি শুদ্ধ?

ক. She is one of the best mothers that have ever lived. 

খ. All failed except he

গ. That is a matter between you and I

ঘ. It is not us who ate to blame

উত্তর: She is one of the best mothers that have ever lived. 

৩০. কোন ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে, তাকে বলে -

ক. ভরকেন্দ্র

খ. পরিকেন্দ্র

গ. অন্তঃকেন্দ্র

ঘ. লম্ববিন্দু

উত্তর: অন্তঃকেন্দ্র

৩১. a – b = 4, ab = 3 হলে, a3 – b3 = ?

ক. 80

খ. 85

গ. 90

ঘ. 100

উত্তর: 100

৩২. কোন সংখ্যা ১/৩ সংখ্যাটির ১/৫ অপেক্ষা ৪ বেশি। সংখ্যা কত?

ক. ১৫

খ. ৩০

গ. ৪৫

ঘ. ৬০

উত্তর: ৩০

৩৩. ২৫ জন শ্রমিক একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। ১০ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?

ক. ৭ জন

খ. ১০ জন

গ. ১২ জন

ঘ. ১৫ জন

উত্তর: ১০ জন

৩৪. নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

ক. ২/৩

খ. ৩/৪

গ. ৫/৬

ঘ. ৭/৯

উত্তর: ৫/৬

৩৫. বার্ষিক শতকরা কত হার সুদে ২৭৫ টাকা ৪ বছরে সুদ-আসলে ৪০৭ টাকা হবে?

ক. ৯%

খ. ১০%

গ. ১১%

ঘ. ১২%

উত্তর: ১২%

৩৬. নিম্নের দেশগুলোর মধ্যে কোনটিতে এইডস (AIDS) রোগের সংক্রমণ হার সবচেয়ে বেশি?

ক. কেনিয়া

খ. নাইজেরিয়া 

গ. ভারত

ঘ. থাইল্যান্ড

উত্তর: কেনিয়া

৩৭. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?

ক. ভিটামিন বি

খ. ভিটামিন সি

গ. ভিটামিন ডি

ঘ. ভিটামিন কে

উত্তর: ভিটামিন কে

৩৮. দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি?

ক. চিলি

খ. প্যারাগুয়ে

গ. আলবেনিয়া

ঘ. সুরিনাম

উত্তর: আলবেনিয়া

৩৯. বাংলাদেশে সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

ক. ১২ অক্টোবর, ১৯৭২

খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২

গ. ২৬ মার্চ, ১৯৭৩

ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭৩

উত্তর: ১২ অক্টোবর, ১৯৭২

৪০. বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা অবস্থিত?

ক. ভারতে

খ. নেপালে

গ. পাকিস্তানে

ঘ. চীনে

উত্তর: পাকিস্তানে







More Question Bank

11-20 Grade

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী শিক্ষক) -২০১৭ | DSS Question MCQ Solution- 2017 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ২২ অক্টোবর ২০২২ ইং তারিখে সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী শিক্ষক) -২০১৭ | DSS Question MCQ Solution- 2017 সহকারী শিক্ষক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে ৬৯ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক পদে সমাজসেবা অধিদপ্তরকর্তৃক নিয়োগ প্রদান করা হয়। 🔍  সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী শিক্ষক) -২০১৭ | DSS Question MCQ Solution- 2017 পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ১৮◉    ইংরেজি— ১১◉    গণিত — ১৪◉    আইসিটি — ০৫◉    সাধারণ জ্ঞান—১৫◉    সাধারণ বিজ্ঞান ও ভূগোল— ০৬◉    মোট: ৬৯ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ,...

Bank

সমন্বিত ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (অফিসার জেনারেল) নিয়োগ পরীক্ষা-২০২৩ | Combined 8 Bank & FI Officer (General) Recruitment Test-2023 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,  আপনি যদি ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাকে স্বাগতম! আপনি অবগত আছেন যে, ৩১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে সমন্বিত  ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (অফিসার জেনারেল) নিয়োগ পরীক্ষা-২০২৩ | Combined 8 Bank & FI Officer (General) Recruitment Test-2023অনুষ্ঠিত হয়েছে।  বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ব্যাংকিং পেশা সকল চাকরির মধ্যে অন্যতম আকর্ষণীয় পেশা। সামাজিক সম্মান, স্থিতিশীল কর্মজীবন ও দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে ব্যাংকিং জব দেশের তরুণ সমাজের প্রথম পছন্দে পরিণত হয়েছে। ফলে দেখা যায় যেকোনো ব্যাংক নিয়োগ পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা হয়। আর এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু পাস নম্বর অর্জন করলেই হবে না, সর্বাধিক নম্বর অর্জন করতে হবে। তাই আপনি যদি বিগত সালের প্রশ্ন সঠিকভাবে বিশ্লেষণ ও সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন তাহলে  অফিসার ক্যাশ...

Non-Cadre

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ পরীক্ষার (প্রমোশন অফিসার) প্রশ্ন সমাধান -২০২৬ | BSCIC (Promotion Officer) MCQ Question Solution- 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ১৯ জুন ২০২৬ ইং তারিখে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ পরীক্ষার (প্রমোশন অফিসার) প্রশ্ন সমাধান -২০২৬ | BSCIC (Promotion Officer) MCQ Question Solution- 2026প্রমোশন অফিসার পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৬ সাল ভিত্তিক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ পরীক্ষার (প্রমোশন অফিসার) প্রশ্ন সমাধান -২০২৬ | BSCIC (Promotion Officer) MCQ Question Solution- 2026 এর প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে প্রমোশন অফিসার পদে শিল্প মন্ত্রনালয় কর্তৃক নিয়োগ প্রদান করা হয়। 🔍  বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ পরীক্ষার (প্রমোশন অফিসার) প্রশ্ন সমাধান -২০২৬ | BSCIC (Promotion Officer) MCQ Question Solution- 2026 পরীক্ষার বিষয়...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach