প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (সুরমা) | Primary Question Solution 2013 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (সুরমা) | Primary Question Solution 2013 | Biddabari

 

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (সুরমা) | Primary Question Solution 2013 | Biddabari

 

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।

 

🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:

 

    বাংলা— ২৫

    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১ম ধাপ)–২০১৫| Primary Question Solution 2015| Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (২য় ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

 

📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষ নিয়োগ পরীক্ষা – ২০১৩ (বুড়িগঙ্গা) | primary question PDF – 2013 (Buriganga)

 

 

🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।

 

📘 আজ প্রকাশ করা হচ্ছে-

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (সুরমা) এর প্রশ্ন সমাধান PDF

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (৪র্থ ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় পর্যায়)-২০২২| primary question solution 2022| Biddabari

 

📚 প্রস্তুতির জন্য দেখুন:Primary Advance Diamond Live Batch

ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির Primary Advance Diamond Live Batch এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (সুরমা) | Primary Question Solution 2013 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (সুরমা)

১. বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান-

বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান। পঙ্‌ক্তিটির রচয়িতা কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. সত্যেন্দ্রনাথ দত্ত

গ. কবি সুফিয়া কামাল

ঘ. গোলাম মোস্তফা

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

২. ‘পথের দাবী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি-

ক. নাটক

খ. উপন্যাস

গ. গল্প

ঘ. প্রবন্ধ

উত্তর: উপন্যাস

৩. গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’ বাংলায় কে অনুবাদ করেন?

ক. মুনীর চৌধুরী

খ. কবীর চৌধুরী

গ. সৈয়দ আলী আহসান

ঘ. লিলি চৌধুরী

উত্তর: সৈয়দ আলী আহসান

৪. কোন বানানটি শুদ্ধ?

ক. উম্মিলিত

খ. উন্মীলিত

গ. উম্মীলীত

ঘ. উন্মিলীত

উত্তর: উন্মীলিত

৫. কোন বানানটি শুদ্ধ?

ক. ক্ষীনজীবী

খ. ক্ষীণজিবী

গ. ক্ষীনজিবী

ঘ. ক্ষীণজীবী

উত্তর: ক্ষীণজীবী

৬. ‘নদীর মাছ সুস্বাদু’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় ষষ্ঠী

খ. কর্মে ষষ্ঠী

গ. অধিকরণে ষষ্ঠী

ঘ. অপাদানে ষষ্ঠী

উত্তর: অধিকরণে ষষ্ঠী

৭. ‘ভাইয়ে ভাইয়ে বেশ মিল’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় ১মা

খ. কর্তায় ২য়া

গ. কর্তায় ৭মী

ঘ. কর্মে ২য়া

উত্তর: কর্তায় ৭মী

৮. ‘বইপড়া’ (বইকে পড়া) কোন সমাস?

ক. বহুব্রীহি

খ. কর্মধারয়

গ. তৎপুরুষ

ঘ. অব্যয়ীভাব

উত্তর: তৎপুরুষ

৯. ‘দিগম্বর’ (দিক অম্বর যার) কোন সমাস?

ক. তৎপুরুষ

খ. বহুব্রীহি

গ. কর্মধারয়

ঘ. অব্যয়ীভাব

উত্তর: বহুব্রীহি

১০. ‘যে ভূমিতে ফসল জন্মায় না’- এককথায় কী হবে?

ক. পতিত

খ. বন্ধ্যা

গ. অনুর্বর

ঘ. ঊষর

উত্তর: ঊষর

১১. ‘যার কোন উপায় নেই’- এককথায় কী হবে?

ক. নাচার

খ. নিরুপায়

গ. অনন্যোপায়

ঘ. অনুপায়

উত্তর: নিরুপায়

১২. ‘বৃষ্টি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. বৃষ্ + তি

খ. বৃষ + টি

গ. বিষ + তি

ঘ. বৃ + ষ্টি

উত্তর: বৃষ্ + তি

১৩. ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. তনয়া

খ. অক্ষমা

গ. অংশু

ঘ. পরভূত

উত্তর: অংশু

১৪. ‘চিরন্তন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. পুরাতন

খ. ক্ষণকালীন

গ. তিরোভাব

ঘ. পরলোক

উত্তর: ক্ষণকালীন

১৫. ‘হঠাৎ ধনী হওয়া’ -কে কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?

ক. আঙুল ফুলে কলাগাছ

খ. পোয়া বারো

গ. ছেলের হাতে মোয়া

ঘ. অমাবশ্যার চাঁদ

উত্তর: আঙুল ফুলে কলাগাছ

১৬. কোন বানানটি শুদ্ধ?

. Accesible

. Accessible

. Acsesible

. Accissable

উত্তর:Accessible

১৭. কোন বানানটি শুদ্ধ?

. Exilaration

. Exilaretion

. Exhilaretion

. Exhilaration

উত্তর:Exhilaration

১৮. ‘You must adhere ––– your principle’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

. to

. with

. at

. in

উত্তর:to

১৯. ‘I always confide ––– you’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

. at

. on

. in

. of

উত্তর:in

২০. কোন বাক্যটি শুদ্ধ?

. Mr. Aref is not on the committee.

. Mr. Aref is not in the committee.

. Mr. Aref is not with the committee.

. Mr. Aref is not at the committee.

উত্তর:Mr. Aref is not on the committee.

২১. কোন বাক্যটি শুদ্ধ?

. The Lake Chilka is in Orissa.

. The Lake Chilka is in the Orissa.

. Lake Chilka is in Orissa.

. Lake Chilka is in the Orissa.

উত্তর:Lake Chilka is in Orissa.

২২.  কোনটি‘Panic’ শব্দের সমার্থক শব্দ?

. Calmness

. Horror

. Serenity

. Tranquility

উত্তর:Horror

২৩.  কোনটি‘Gain’ শব্দের সমার্থক শব্দ?

. Advantage

. Fulfil

. Promote

. Loss

উত্তর:Advantage

২৪. ‘He made me drive his car’ বাক্যটির Passive form হবে-

. I am made to drive his car by him.

. I was made driven his car to him.

. I was made drive his car by him.

. I was made to drive his car by him.

উত্তর:I was made to drive his car by him.

২৫. ‘My uncle looks after me’বাক্যটির Passive form হবে-

. I am look after by my uncle.

. I am looked after by my uncle.

. I was looked after by my uncle.

. I am being looked after by my uncle.

উত্তর:I am looked after by my uncle.

২৬. কোনটিCommon Noun?

. February

.  Jute

. Mouth

. Class

উত্তর:Mouth

২৭. ‘Accept’ শব্দটিরnoun হবে-

. Acceptance

. Acception

. Accepted

. Acceptable

উত্তর:Acceptance

২৮. I said to you, “He has done his duty’. বাক্যটিরIndirect speech হবে-

. I said to you that you have done your duty.

. I said to you that he had done his duty.

. I told you that you had done your duty.

. I told you that he has done his duty.

উত্তর:I said to you that he had done his duty.

২৯. ‘The Captain ordered the soldiers to march on’- বাক্যটিরDirect speech হবে-

. The Captain asked, “Soldiers, I ask you to march.

. The Captain said to soldiers, “Please march on”.

. The Captain said, “Soldiers, I ask you to march on”.

. The Captain said to the soldiers, “March on”.

উত্তর:The Captain said to the soldiers, “March on”.

৩০. ‘To push somebody to the wall’ এর অর্থ-

. To defeat him

. To heckle him

. To humiliate him

. To knock him

উত্তর:To defeat him

৩১. ক : খ = ৫ : ৬ এবং খ : গ = ৩ : ১০ হলে, ক : গ = কত?

ক. ৬ : ১২

খ. ১০ : ২০

গ. ৫ : ২০

ঘ. ৫ : ১২

উত্তর: ৫ : ২০

৩২. একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রি করলে, ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?

ক. ৫ : ১

খ. ১২ : ৫

গ. ১৩ : ৭

ঘ. ১৫ : ৮

উত্তর: ৫ : ১

৩৩. পিতা ও দুই পুত্রের গড় বয়স ২০ বছর। দুই বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল ১২ বছর। পিতার বর্তমান বয়স কত?

ক. ২৬ বছর

খ. ২৮ বছর

গ. ৩০ বছর

ঘ. ৩২ বছর

উত্তর: ৩২ বছর

৩৪. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৬ কি. মি. ও ৪ কি. মি.। নদীপথে ৩০ কি. মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-

. ৩ ১/২ঘণ্টা

. ঘণ্টা

. ৪ ১/২ ঘণ্টা

. ঘণ্টা

উত্তর:ঘণ্টা

৩৫. ক ও খ একত্রে একটি কাজ ৮ দিনে শেষ করতে পারে। ক একা ১২ দিনে কাজটি শেষ করতে পারলে খ একা কতদিনে কাজটি শেষ করতে পারবে?

ক. ১৮ দিনে

খ. ২২ দিনে

গ. ২৪ দিনে

ঘ. ২৬ দিনে

উত্তর: ২৪ দিনে

৩৬. ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হবে নতুন কত জন শ্রমিক লাগবে?

ক. ২৪ জন

খ. ২৬ জন

গ. ২৮ জন

ঘ. ৩০ জন

উত্তর: ২৮ জন

৩৭. একটি কলম ২৭০ টাকায় বিক্রি করাতে ১০% ক্ষতি হয়, কলমটির ক্রয়মূল্য কত?

ক. ২৫০ টাকা

খ. ৩০০ টাকা

গ. ৩১৫ টাকা

ঘ. ৩২৫ টাকা

উত্তর: ৩০০ টাকা

৩৮. ২৫ কেজি চাল যে দরে কেনা যায়, ২০ কেজি চাল সে দরে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?

ক. ২৫%

খ. ২০%

গ. ২২%

ঘ. ৩০%

উত্তর: ২৫%

৩৯. বার্ষিক শতকরা ৭. ৫০ টাকা হার সুদে কত টাকা ৩ বছরে সুদ-আসলে ১২২৫ টাকা হবে?

ক. ৮০০ টাকা

খ. ১০০০ টাকা

গ. ১০৫০ টাকা

ঘ. ১১০০ টাকা

উত্তর: ১০০০ টাকা

৪০. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

. ৩/৪

. ৫/৬

. ৭/৯

. ৯/১৩

উত্তর: ৯/১৩

৪১. (০. ০০২) = কত

ক. ০. ০০৪

খ. ০. ০০০৪

গ. ০. ০০০০৪

ঘ. ০. ০০০০০৪

উত্তর: ০. ০০০০০৪

৪২. x2 + y2 = 8 এবংxy = 7 হলে, (x + y)2 এর মান কত?

. 14

. 16

. 22

. 30

উত্তর:22

৪৩. 4x2 – 12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

. 4

. 16

. 9

. 25

উত্তর:9

৪৪. কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

ক. ভরকেন্দ্র

খ. পরিকেন্দ্র

গ. অন্তঃকেন্দ্র

ঘ. লম্ববিন্দু

উত্তর: ভরকেন্দ্র

৪৫. ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি-

ক. সমবাহু

খ. সমদ্বিবাহু

গ. সমকোণী

ঘ. কোনোটিই নয়

উত্তর: সমকোণী

৪৬. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরউত্তম উপাধিতে ভূষিত করা হয়?

ক. ৬০ জন

খ. ৬২ জন 

গ. ৬৪ জন

ঘ. ৬৮ জন

উত্তর: ৬৮ জন

৪৭. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?

ক. অ্যামোনিয়া

খ. ইউরিয়া

গ. টিএসপি

ঘ. কোনোটিই নয়

উত্তর: ইউরিয়া

৪৮. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?

ক. মহেশখালী

খ. হাতিয়া

গ. সেন্টমার্টিন

ঘ. সন্দ্বীপ

উত্তর: সেন্টমার্টিন

৪৯. সর্বশেষ বাংলাদেশের কোন জেলার সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হয়-

ক. সিরাগঞ্জ

খ. টাঙ্গাইল

গ. বরিশাল

ঘ. কুড়িগ্রাম

নোট: ২০২৩ সালে সর্বশেষ কক্সবাজার জেলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগ স্থাপিত হয়।

৫০. প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোথায় অবস্থিত?

ক. মহাস্থানগড়

খ. ময়নামতি

গ. বিক্রমপুর

ঘ. পাহাড়পুর

উত্তর: মহাস্থানগড়

৫১. কোন মোঘল সুবাদর চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?

ক. ইসলাম খান

খ. মীর জুমলা

গ. ইলিয়াস শাহ্

ঘ. শায়েস্তা খান

উত্তর: শায়েস্তা খান

৫২. লালবাগ শাহী মসজিদটি কে নির্মাণ করেন?

ক. শায়েস্তা খান

খ. যুবরাজ মোহাম্মদ আযম

গ. ইসলাম খান

ঘ. মুর্শিদ কুলি খান

উত্তর: যুবরাজ মোহাম্মদ আযম

৫৩. মূল্য সংযোজন কর কত সালে চালু হয়?

ক. ১৯৯১-৯২ সালে

খ. ১৯৯২-৯৩ সালে

গ. ১৯৯৩-৯৪ সালে

ঘ. ১৯৯৪-৯৫ সালে

উত্তর: ১৯৯১-৯২ সালে

৫৪. ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিলেন?

ক. নেবুচাদনেজার

খ. দারিউস

গ. র‌্যামজেজ

ঘ. সাইরাস

উত্তর: নেবুচাদনেজার

৫৫. তাপে কোন ভিটামিন নষ্ট হয়?

ক. ভিটামিন এ

খ. ভিটামিন বি

গ. ভিটামিন সি

ঘ. ভিটামিন ডি

উত্তর: ভিটামিন সি

৫৬. রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?

ক. অক্সিজেন পরিবহন করা

খ. রক্ত জমাট বাঁধতে সাহায্য করা

গ. রোগ প্রতিরোধ করা

ঘ. উল্লেখিত সবকয়টিই

উত্তর: অক্সিজেন পরিবহন করা

৫৭. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর-

ক. অক্সিজেন

খ. নাইট্রোজেন

গ. হাইড্রোজেন

ঘ. কার্বন ডাই অক্সাইড

উত্তর: নাইট্রোজেন

৫৮. পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?

ক. পটাশিয়াম

খ. ম্যাগনেশিয়াম

গ. নাইট্রোজেন

ঘ. আয়রন

উত্তর: নাইট্রোজেন

৫৯. নিচের কোন যৌগটি ভিটামিন সি?

ক. অ্যাসকরবিক এসিড

খ. সাইট্রিক এসিড

গ. অ্যাসিটিক এসিড

ঘ. অক্সালিক এসিড

উত্তর: অ্যাসকরবিক এসিড

৬০. সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান হলো-

ক. তামা ও লোহা

খ. তামা ও টিন

গ. টিন ও দস্তা

ঘ. লোহা ও দস্তা

উত্তর: তামা ও টিন

৬১. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?

ক. সাদা

খ. বেগুনি

গ. লাল

ঘ. কালো

উত্তর: কালো

৬২. একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?

ক. শূন্য

খ. অসীম

গ. ভূ-পৃষ্ঠের সমান

ঘ. ভূপৃষ্ঠ থেকে কম

উত্তর: অসীম

৬৩. হাড় ও দাঁতকে মজবুত করে-

ক. আয়রন

খ. আয়োডিন

গ. ফসফরাস

ঘ. ম্যাগনেসিয়াম

উত্তর: ফসফরাস

৬৪. বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কবে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৪ এপ্রিল, ১৯৮৬

খ. ১৪ এপ্রিল, ১৯৮৭

গ. ১৪ এপ্রিল, ১৯৮৮

ঘ. ১৪ এপ্রিল, ১৯৮৯

উত্তর: ১৪ এপ্রিল, ১৯৮৬

৬৫. কোন সালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে জিতে?

ক. ১৯৯৭

খ. ১৯৯৮

গ. ১৯৯৯

ঘ. ২০০০

উত্তর: ১৯৯৮

৬৬. একদিনের ক্রিকেট কবে থেকে শুরু হয়?

ক. ১৯৭১ সালে

খ. ১৯৭২ সালে

গ. ১৯৭৩ সালে

ঘ. ১৯৭৪ সালে

উত্তর: ১৯৭১ সালে

৬৭. মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত?

ক. ইউরোপ

খ. উত্তর আমেরিকা

গ. দক্ষিণ আমিরাকে

ঘ. আফ্রিকা

উত্তর: উত্তর আমেরিকা

৬৮. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে?

ক. ২৬ মার্চ, ১৯৭১

খ. ১১ এপ্রিল, ১৯৭১

গ. ১৭ এপ্রিল, ১৯৭১

ঘ. ১০ জানুয়ারি, ১৯৭২

উত্তর: ২৬ মার্চ, ১৯৭১

৬৯. বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে?

ক. তাহমিনা হক ডলি

খ. জাকিয়া আকতার

গ. সুরাইয়া বেগম

ঘ. মাহমুদা হক চৌধুরী

উত্তর: তাহমিনা হক ডলি

৭০. কার কর্তৃত্বের উপর আদালতের কোন এখতিয়ার নেই?

ক. রাষ্ট্রপতি

খ. প্রধানমন্ত্রী

গ. প্রধান বিচারপতি

ঘ. সেনাপ্রধান

উত্তর: রাষ্ট্রপতি

৭১. ‘জেনেভো কনভেনশন’ কত সালে স্বাক্ষরিত হয়?

ক. ১৯৪৫ সালে

খ. ১৯৪৯ সালে

গ. ১৯৪৮ সালে

ঘ. ১৯৫৪ সালে

উত্তর: ১৯৪৯ সালে

৭২. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?

ক. ৭. ৬ সে. মি.

খ. ৭২ সে. মি.

গ. ৭৬ সে. মি.

ঘ. ৭৭ সে. মি.

উত্তর: ৭৬ সে. মি.

৭৩. ‘শীতনিদ্রা’ দেখা যায়-

ক. সীল মাছে

খ. তিমি মাছে

গ. ব্যাঙে

ঘ. কুমীরে

উত্তর: ব্যাঙে

৭৪. মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত?

ক. মলাস্কা

খ. কর্ডাটা

গ. পরিফেরা

ঘ. অ্যামফিবিয়া

উত্তর: কর্ডাটা

৭৫. পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে-

ক. হাইড্রোজেন

খ. সিলিকন

গ. অ্যালুমিনিয়াম

ঘ. কার্বন

উত্তর: সিলিকন

৭৬. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়-

ক. সবুজ আলোকে

খ. নীল আলোতে

গ. বেগুনি আলোতে

ঘ. লাল আলোতে

উত্তর: লাল আলোতে

৭৭. মালদ্বীপের মুদ্রা কোনটি?

ক. রুপি

খ. টাকা

গ. রুপিয়া

ঘ. বাথ

উত্তর: রুপিয়া

৭৮. শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল-

ক. মার্কিন যুক্তরাষ্ট্র

খ. ফ্রান্স

গ. ইংল্যান্ড

ঘ. জার্মানি

উত্তর: ইংল্যান্ড

৭৯. কিসের সাহায্যে সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়?

ক. প্রতিফলন

খ. প্রতিসরণ

গ. প্রতিধ্বনি

ঘ. প্রতিসরাঙ্ক

উত্তর: প্রতিধ্বনি

৮০. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি?

ক. গারো

খ. হাজং

গ. সাঁওতাল

ঘ. মগ

নোট: অপশনে সঠিক উত্তর নেই। সঠিক উত্তর হবে মারমা।

 

More Question Bank

NTRCA

১৬তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 16th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari

১৬তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 16th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (ভলগা) | Primary Question Solution 2013 | Biddabar

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (ভলগা) | Primary Question Solution 2013 | Biddabariসুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য। 🔍...

NTRCA

১৫তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 15th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari

১৫তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 15th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabariপ্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি। 📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির 19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন: NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই