প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (বুড়িগঙ্গা) | Primary Question Solution 2013 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (বুড়িগঙ্গা) | Primary Question Solution 2013 | Biddabari

 

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (বুড়িগঙ্গা) | Primary Question Solution 2013 | Biddabari

 

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।

 

🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:

 

    বাংলা— ২৫

    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১ম ধাপ)–২০১৫| Primary Question Solution 2015| Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (২য় ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

 

📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | primary question solution PDF – 2014 (Delta)

 

 

🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।

 

📘 আজ প্রকাশ করা হচ্ছে-

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (বুড়িগঙ্গা) এর প্রশ্ন সমাধান PDF

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (৪র্থ ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় পর্যায়)-২০২২| primary question solution 2022| Biddabari

 

📚 প্রস্তুতির জন্য দেখুন:Primary Advance Diamond Live Batch

ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির Primary Advance Diamond Live Batch এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (বুড়িগঙ্গা) | Primary Question Solution 2013 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (বুড়িগঙ্গা)

১. ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,

আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান?

পঙ্ক্তিটির রচয়িতা কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. কাজী নজরুল ইসলাম

গ. ফররুখ আহমেদ

ঘ. গোলাম মোস্তফা

উত্তর: কাজী নজরুল ইসলাম

২. ‘বিষের বাঁশি কাজী নজরুল ইসলাম রচিত একটি-

ক. গল্প

খ. উপন্যাস

গ. কাব্য

ঘ. প্রবন্ধ

উত্তর: কাব্য

৩. ‘এইসব দিনরাত্রি নাটকটির লেখক-

ক. হুমায়ূন আহমেদ

খ. আবদুল্লাহ আল মামুন

গ. কল্যাণ মিত্র

ঘ. ইমদাদুল হক মিলন

উত্তর: হুমায়ূন আহমেদ

৪. কোন বানানটি শুদ্ধ?

ক. উন্মিলন

খ. উন্মীলন

গ. উন্মিলন

ঘ. উন্মীলণ

উত্তর: উন্মীলন

৫. কোনটি শুদ্ধ বানান?

ক. প্রণয়িনী

খ. প্রনয়িনী

গ. প্রণয়িনি

ঘ. প্রনয়ীনী

উত্তর: প্রণয়িনী

৬. ‘তার চোখ দিয়ে পানি পড়ে -বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে ৩য়া

খ. করণে ৩য়া

গ. অপাদানে ৩য়া

ঘ. অধিকরণে ৩য়া

উত্তর: অপাদানে ৩য়া

৭. ‘এমন মেয়ে আর দেখিনি -বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় শূন্য

খ. কর্মে শূন্য

গ. অপাদানে শূন্য

ঘ. অধিকরণে শূন্য

উত্তর: কর্মে শূন্য

৮. ‘বিষবৃক্ষ (বিশ সদৃশ বৃক্ষ) কোন সমাস?

ক. তৎপুরুষ

খ. বহুব্রীহি

গ. অব্যয়ীভাব

ঘ. কর্মধারয়

উত্তর: কর্মধারয়

৯. ‘মেঘশূন্য (মেঘ দ্বারা শূন্য) কোন সমাস?

ক. তৎপুরুষ

খ. কর্মধারয়

গ. বহুব্রীহি

ঘ. অব্যয়ীভাব

উত্তর: তৎপুরুষ

১০. ‘যা পূর্বে ছিল এখন নেই -এক কথায় কী হবে?

ক. অপূর্ব

খ. ভূতপূর্ব

গ. অভূতপূর্ব

ঘ. অদৃষ্টপূর্ব

উত্তর: ভূতপূর্ব

১১. ‘যে নারী প্রিয় কথা বলে -এক কথায় কী হবে?

ক. প্রিয়া

খ. সুহাসিনী

গ. প্রিয়ংবদা

ঘ. শ্রীমতি

উত্তর: প্রিয়ংবদা

১২. ‘ভাবুক শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. ভাব + উক

খ. ভৌ + উক

গ. ভো + উক

ঘ. ভৌ + অক

উত্তর: ভৌ + উক

১৩. ‘কোকিল শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. অসূয়া

খ. নিশাকর

গ. তিলক

ঘ. কাকপুষ্ট

উত্তর: কাকপুষ্ট

১৪. ‘আবাহন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. বিসর্জন

খ. তিরোভাব

গ. অপকর্ষ

ঘ. অবরোহন

উত্তর: বিসর্জন

১৫. ‘সুসময়ের বন্ধু -কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?

ক. কংস মামা

খ. দহরম মহরম

গ. সুখের পায়রা

ঘ. লেফাফা দুরস্ত

উত্তর: সুখের পায়রা

১৬. কোন বানানটি শুদ্ধ?

ক. Achevement

খ. Acheivment

গ. Achievment

ঘ. Achievement

উত্তর: Achievement

১৭. কোন বানানটি শুদ্ধ?

ক. Acclamation

খ. Aclamation

গ. Aclaimation

ঘ. Acclaimation

উত্তর: Acclamation

১৮. Anger may be compared –– fire. বাক্যের শুন্যস্থানে সঠিক শব্দটি বসবে-

ক. with

খ. to

গ. of

ঘ. in

উত্তর: to

১৯. He was astonished –– my courage. বাক্যের শুন্যস্থানে সঠিক শব্দটি বসবে-

ক. to

খ. in

গ. with

ঘ. at

উত্তর: at

২০. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. He is not in the committee.

খ. He is not at the committee.

গ. He is not on the committee.

ঘ. He is not with the committee.

উত্তর: He is not on the committee.

২১. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. The more he gets, more he wants.

খ. More he gets, the more he wants.

গ. More he gets, more he wants.

ঘ. The more he gets, the more he wants.

উত্তর: The more he gets, the more he wants.

২২. কোনটি ‘Vacant’ শব্দের সমার্থক শব্দ?

ক. Blank

খ. Engaged

গ. Busy

ঘ. Full

উত্তর: Blank

২৩. কোনটি ‘Kind’ শব্দের সমার্থক শব্দ?

ক. Unkind

খ. Benign

গ. Cruel

ঘ. Inhuman

উত্তর: Benign

২৪. ‘Did you eat the apple?’ বাক্যটির Passive form হবে-

ক. Do the apple eaten by you?

খ. Was the apple eaten by you?

গ. Wat the apple eat by you?

ঘ. Was the apple ate by you?

উত্তর: Was the apple eaten by you?

২৫. ‘His behaviour surprised me’ বাক্যটির Passive form হবে-

ক. I surprised at his behaviour.

খ. I was surprised with his behaviour.

গ. I was surprised at his behaviour.

ঘ. I had been surprised at his behaviour.

উত্তর: I was surprised at his behaviour.

২৬. কোনটি Abstract Noun?

ক. Man

খ. Jury

গ. Long

ঘ. Height

উত্তর: Height

২৭. ‘Courage’ শব্দটির verb হবে-

ক. Encourage

খ. Courageous

গ. Couragefull

ঘ. Courage

উত্তর: Encourage

২৮. The Chairman said, to the members, ‘Let us drop the matter today. ’ বাক্যটির Indirect speech হবে-

ক. The Chairman proposed to the members to drop the matter that day.

খ. The Chairman proposed to the members that they should drop the matter today.

গ. The Chairman proposed to the members that they should drop the matter that day.

ঘ. The Chairman proposed to the members that they might drop the matter today.

উত্তর: The Chairman proposed to the members that they should drop the matter that day.

২৯. He addressed Mr. Rahman and wished him good morning–– বাক্যটির Direct speech হবে-

ক. He said to Mr. Rahman, “Good morning”.

খ. He said, “Good morning. Mr. Rahman.”

গ. He said, “Good morning, to Mr. Rahman.”

ঘ. He bade good morning to Mr. Rahman.

উত্তর: He said, “Good morning. Mr. Rahman.”

৩০. A baker’s dozen -এর অর্থ-

ক. Charity

খ. Allowance

গ. Twelve

ঘ. Thirteen

উত্তর: Thirteen

৩১. দুইটি রাশির অনুপাত ৬ : ১৩। উত্তররাশি ৯১ হলে, পূর্বরাশি কত?

ক. ৪২

খ. ৫৪

গ. ৫৭

ঘ. ৬২

উত্তর: ৪২

৩২. এক খ- রশিকে ৩ : ৪ অনুপাতে কর্তন করা হলো। বৃহত্তর অংশ ১২.৮ মিটার হলে, ক্ষুদ্রতম অংশ হবে-

ক. ৮. ২ মিটার

খ. ৯. ৬ মিটার

গ. ৯. ৮ মিটার

ঘ. ১০. ২ মিটার

উত্তর: ৯. ৬ মিটার

৩৩. পিতা ও মাতার বয়সের গড় ৪২ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের গড় বয়স ৩২ বছর। পুত্রের বয়স কত?

ক. ৮ বছর

খ. ১০ বছর

গ. ১২ বছর

ঘ. ১৪ বছর

উত্তর: ১২ বছর

৩৪. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১২ কি. মি ও ৪ কিমি। নদীপথে ৩২ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?

ক. ৪ ঘন্টা

খ. ৪১২ ঘন্টা

গ. ৫১২ ঘন্টা

ঘ. ৬ ঘন্টা

উত্তর: ৬ ঘন্টা

৩৫. ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা ১৪ দিনে কাজটি শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?

ক. ২৫ দিনে

খ. ৩০ দিনে

গ. ৩৫ দিনে

ঘ. ৪০ দিনে

উত্তর: ৩৫ দিনে

৩৬. ২৫ জন শ্রমিক একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। ১০ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে?

ক. ৮ জন

খ. ১০ জন

গ. ১২ জন

ঘ. ১৫ জন

উত্তর: ১০ জন

৩৭. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

ক. ২০%

খ. ২২%

গ. ২৫%

ঘ. ৩০%

উত্তর: ২০%

৩৮. কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?

ক. ৩৫০ জন

খ. ৪০০ জন

গ. ৪৫০ জন

ঘ. ৫০০ জন

উত্তর: ৫০০ জন

৩৯. বার্ষিক শতকরা ৫. ০০ টাকা হার সুদে কত সময়ে ৩০০ টাকা সুদ-আসলে ৪০৫ টাকা হবে?

ক. ৫ বছর

খ. ৫১২ বছর

গ. ৭ বছর

ঘ. ৭১২ বছর

উত্তর: ৭ বছর

৪০. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

ক. ৩/৪

খ. ৫/৯

গ. ৭/১২

ঘ. ৯/১৩

উত্তর: ৩/৪

৪১. ১৫. ৬ এর ৮% = কত?

ক. ০. ১২৪৮

খ. ১. ২৪৮

গ. ১২. ৪৮

ঘ. ১২৪. ৮

উত্তর: ১. ২৪৮

৪২. x + y = 7 এবং xy = 10 হলে, (x – y)2 এর মান কত?

ক. 3

খ. 6

গ. 9

ঘ. 12

উত্তর: 9

৪৩. 4x2 – 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

ক. 4

খ. 9

গ. 16

ঘ. 25

উত্তর: 25

৪৪. কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্ব-দ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

ক. ভরকেন্দ্র

খ. পরিকেন্দ্র

গ. অন্তঃকেন্দ্র

ঘ. লম্ববিন্দু

উত্তর: পরিকেন্দ্র

৪৫. সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে-

ক. স্থূলকোণ

খ. সমকোণ

গ. সূক্ষ্মকোণ

ঘ. সরলকোণ

উত্তর: স্থূলকোণ

৪৬. দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?

ক. সন্দ্বীপ

খ. সোনাদিয়া

গ. পূর্বাশা দ্বীপ

ঘ. কুতুবদিয়া

উত্তর: পূর্বাশা দ্বীপ

৪৭. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?

ক. দিনাজপুর

খ. লালমনিরহাট

গ. কুড়িগ্রাম

ঘ. পঞ্চগড়

উত্তর: পঞ্চগড়

৪৮. ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে?

ক. লালমনিরহাট

খ. নীলফামারীতে

গ. কুড়িগ্রামে

ঘ. ভুরুঙ্গামারীতে

উত্তর: কুড়িগ্রামে

৪৯. বাংলাদেশের গভীরতম নদী কোনটি?

ক. যমুনা

খ. মেঘনা

গ. পদ্মা

ঘ. ধলেশ্বরী

উত্তর: মেঘনা

৫০. মহামুনি বিহার কোথায় অবস্থিত?

ক. জামালপুর

খ. ঢাকার মালিবাগে

গ. চট্টগ্রামের রাউজানে

ঘ. দিনাজপুর ফুলবাড়িতে

উত্তর: চট্টগ্রামের রাউজানে

৫১. পরী বিবি কে ছিলেন?

ক. আওরঙ্গজেবের কন্যা

খ. শায়েস্তা খানের কন্যা

গ. আজিমুসশানের কন্যা

ঘ. মুর্শিদকুলী খানের স্ত্রী

উত্তর: শায়েস্তা খানের কন্যা

৫২. কোন মোঘল সুবেদার পর্তুগীজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন?

ক. শায়েস্তা খান

খ. মীরজুমলা

গ. ইসলাম খান

ঘ. মুর্শিদকুলী খান

উত্তর: শায়েস্তা খান

৫৩. জাতিসংঘ দিবস কবে?

ক. ২৩ অক্টোবর

খ. ২৪ অক্টোবর

গ. ২৫ অক্টোবর

ঘ. ২৬ অক্টোবর

উত্তর: ২৪ অক্টোবর

৫৪. বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা অবস্থিত-

ক. নেপালে

খ. ভারতে

গ. পাকিস্তানে

ঘ. চীনে

উত্তর: পাকিস্তানে

৫৫. কোনটি ছোঁয়াচে রোগ?

ক. হাঁপানী

খ. বাতজ্বর

গ. রাতকানা

ঘ. পাঁচড়া

উত্তর: পাঁচড়া

৫৬. রক্তে হিমোগ্লোবিন থাকে-

ক. লোহিত রক্তকণিকায়

খ. শ্বেত রক্তকণিকায়

গ. অনুচক্রিয়ায়

ঘ. প্লাজমায়

উত্তর: লোহিত রক্তকণিকায়

৫৭. উদ্ভিদকোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে-

ক. প্রস্বেদন

খ. শ্বসন

গ. ব্যাপন

ঘ. বাষ্পীভবন

উত্তর: প্রস্বেদন

৫৮. কেঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে-

ক. শ্বেত কণিকায়

খ. লোহিত কণিকায়

গ. রক্তরসে

ঘ. কোনোটিই নয়

উত্তর: রক্তরসে

৫৯. ম্যালিক এসিড পাওয়া যায়-

ক. আমলকিতে

খ. আঙ্গুরে

গ. টমেটোতে

ঘ. কমলালেবুতে

উত্তর: টমেটোতে

৬০. কোনটি সাবানকে শক্ত করে?

ক. সোডিয়াম কার্বনেট

খ. সোডিয়াম সিলিকেট

গ. সোডিয়াম ক্লোরাইড

ঘ. সোডিয়াম সালফেট

উত্তর: সোডিয়াম সিলিকেট

৬১. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম?

ক. কালো

খ. বেগুনি

গ. সাদা

ঘ. হলুদ

উত্তর: সাদা

৬২. একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি-

ক. স্লো হবে

খ. ফাস্ট হবে

গ. ঠিক সময় দেবে

ঘ. কোনো রকম প্রভাবিত হবে না

উত্তর: ফাস্ট হবে

৬৩. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে?

ক. ভিটামিন বি

খ. ভিটামিন বি২

গ. ভিটামিন সি

ঘ. ভিটামিন কে

উত্তর: ভিটামিন কে

৬৪. বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কোথায় অবস্থিত?

ক. সাভার

খ. টঙ্গী

গ. গাজীপুর

ঘ. টাঙ্গাইল

উত্তর: সাভার

৬৫. অভিষেক টেস্টে বাংলাদেশে ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন?

ক. আমিনুল ইসলাম বুলবুল

খ. নাঈমুর রহমান দুর্জয়

গ. খালেদ মাহমুদ সুজন

ঘ. মিনহাজুল আবেদীন

উত্তর: নাঈমুর রহমান দুর্জয়

৬৬. কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়?

ক. ১৮৭৫ সালে

খ. ১৯৭৬ সালে

গ. ১৮৭৭ সালে

ঘ. ১৮৭৮ সালে

উত্তর: ১৮৭৭ সালে

৬৭. দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি?

ক. আলবেনিয়া

খ. চিলি

গ. প্যারাগুয়ে

ঘ. সুরিনাম

উত্তর: আলবেনিয়া

৬৮. বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

ক. ১ অক্টোবর, ১৯৭২

খ. ১২ অক্টোবর, ১৯৭২

গ. ১৬ ডিসেম্বর, ১৯৭২

ঘ. ২৬ মার্চ, ১৯৭৩

উত্তর: ১২ অক্টোবর, ১৯৭২

৬৯. কোনটিতে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি?

ক. তাজা ছোট মাছ

খ. মাংস

গ. ডিম

ঘ. শুঁটকি মাছ

উত্তর: শুঁটকি মাছ

৭০. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

ক. ১৩৬তম

খ. ১৩৭তম

গ. ১৩৮তম

ঘ. ১৩৯তম

উত্তর: ১৩৬তম

৭১. যে প্রাণীর তিনটি হৃদপিণ্ড আছে-

ক. হাঙ্গর

খ. বানর

গ. কাতল মাছ

ঘ. ক্যাটল ফিশ

উত্তর: ক্যাটল ফিশ

৭২. শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-

ক. অডিওমিটার

খ. অ্যামিটার

গ. অডিওফোন

ঘ. অলটিমিটার

উত্তর: অডিওমিটার

৭৩. কোন প্রাণীকে ডেভিল মাছ বলে?

ক. তিমি

খ. অক্টোপাস

গ. হাঙ্গর

ঘ. ডলফিন

উত্তর: অক্টোপাস

৭৪. করোটিতে কতগুলো অস্থি থাকে?

ক. ২৭

খ. ২৮

গ. ২৯

ঘ. ৩০

উত্তর: ২৯

৭৫. নাইট্রোজেনের প্রধান উৎস-

ক. মাটি

খ. উদ্ভিদ

গ. বায়ুমণ্ডল

ঘ. প্রাণিদেহ

উত্তর: বায়ুমণ্ডল

৭৬. আলেকজান্ডার গ্রাহামবেল কী আবিষ্কার করেন?

ক. টেলিফোন

খ. টেলিভিশন

গ. তড়িৎ

ঘ. টেলিগ্রাফিক সংকেত

উত্তর: টেলিফোন

৭৭. জার্মানির মুদ্রার নাম কী?

ক. মার্ক

খ. পেসো

গ. দিনার

ঘ. ইউরো

উত্তর: ইউরো

৭৮. পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?

ক. জাম্বেসি

খ. জর্ডান

গ. আমাজন

ঘ. দানিয়ুব

উত্তর: জর্ডান

৭৯. জাতীয় স্মৃতিসৌধটি কবে উদ্বোধন করা হয়?

ক. ১৯৭২ সালের ১২ জানুয়ারি

খ. ১৯৮১ সালের ২৬ মার্চ

গ. ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর

ঘ. ১৯৮৩ সালের ২৬ মার্চ

উত্তর: ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর

৮০. কীসের সাহায্যে সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়?

ক. প্রতিফলন

খ. প্রতিসরণ

গ. প্রতিধ্বনি

ঘ. প্রতিসরাঙ্ক

উত্তর: প্রতিধ্বনি

 

 

More Question Bank

NTRCA

১৬তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 16th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari

১৬তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 16th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (ভলগা) | Primary Question Solution 2013 | Biddabar

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (ভলগা) | Primary Question Solution 2013 | Biddabariসুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য। 🔍...

NTRCA

১৫তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 15th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari

১৫তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 15th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabariপ্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি। 📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির 19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন: NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই