প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (শীতলক্ষ্যা) | Primary Question Solution 2013 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (শীতলক্ষ্যা) | Primary Question Solution 2013 | Biddabari

 

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (শীতলক্ষ্যা) | Primary Question Solution 2013 | Biddabari

 

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।

 

🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:

 

    বাংলা— ২৫

    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১ম ধাপ)–২০১৫| Primary Question Solution 2015| Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (২য় ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

 

📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (সুরমা) | primary question solution PDF – 2013 (Surma)

 

 

🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।

 

📘 আজ প্রকাশ করা হচ্ছে-

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (শীতলক্ষ্যা) এর প্রশ্ন সমাধান PDF

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (৪র্থ ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় পর্যায়)-২০২২| primary question solution 2022| Biddabari

 

📚 প্রস্তুতির জন্য দেখুন:Primary Advance Diamond Live Batch

ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির Primary Advance Diamond Live Batch এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (শীতলক্ষ্যা) | Primary Question Solution 2013 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (শীতলক্ষ্যা)

১. এই মোর হাতে কোদাল ধরিয়া মাটির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে। পঙ্‌ক্তিটি কোন কবির রচনা?

ক. জসীমউদ্দীন

খ. সুফিয়া কামাল

গ. সত্যেন্দ্রনাথ দত্ত

ঘ. আবদুল কাদির

উত্তর: জসীমউদ্দীন

২. ‘জাহান্নাম হইতে বিদায়’ শওকত ওসমান রচিত একটি-

ক. ছোটগল্প

খ. উপন্যাস

গ. নাটক

ঘ. প্রবন্ধ

উত্তর: উপন্যাস

৩. মুনীর চৌধুরী রচিত ‘কেউ কিছু বলতে পারে না’ একটি-

ক. উপন্যাস

খ. গল্প

গ. প্রবন্ধ

ঘ. অনুবাদ নাটক

উত্তর: অনুবাদ নাটক

৪. কোন বানানটি শুদ্ধ?

ক. তেজস্ক্রীয়তা

খ. তেজস্ক্রিয়তা

গ. তেজস্ক্রিয়তা

ঘ. তেজোস্ক্রীয়তা

উত্তর: তেজস্ক্রিয়তা

৫. কোনটি শুদ্ধ বানান?

ক. রৌদ্রকরজ্জল

খ. রোদ্রকরোজ্জ্বল

গ. রৌদ্রকরজ্জ্বল

ঘ. রৌদ্রকরোজ্জ্বল

উত্তর: রৌদ্রকরোজ্জ্বল

৬. ‘টাকায় টাকা হয়’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় ৭মী

খ. করণে ৭মী

গ. অপাদানে ৭মী

ঘ. অধিকরণে ৭মী

উত্তর: অপাদানে ৭মী

৭. ‘আজকে নগদ কালকে ধার’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় ২য়া

খ. কর্মে ২য়া

গ. অপাদানে ২য়া

ঘ. অধিকরণে ২য়া

উত্তর: অধিকরণে ২য়া

৮. ‘খাসমহল’ (খাস যে মহল) কোন সমাস?

ক. কর্মধারয়

খ. তৎপুরুষ

গ. অব্যয়ীভাব

ঘ. বহুব্রীহি

উত্তর: কর্মধারয়

৯. ‘তেপান্তর’ (তিন প্রান্তরের সমাহার) কোন সমাস?

ক. তৎপুরুষ

খ. দ্বিগু

গ. অব্যয়ীভাব

ঘ. বহুব্রীহি

উত্তর: দ্বিগু

১০. ‘যা দীপ্তি পাচ্ছে’- এককথায় কী হবে?

ক. সন্দীপন

খ. দীপ্তিমান

গ. আলোকিত

ঘ. দেদীপ্যমান

উত্তর: দেদীপ্যমান

১১. ‘যে বস্তি থেকে উৎখাত হয়েছে’- এক কথায় কী হবে?

ক. উদ্বাস্তু

খ. সর্বহারা

গ. বস্তিহীন

ঘ. কাঙ্গাল

উত্তর: উদ্বাস্তু

১২. ‘দ্যুলোক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. দু + লোক

খ. দুল + অক

গ. দিব + লোক

ঘ. দ্যু + অক

উত্তর: দিব + লোক

১৩. ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. সরোজ

খ. মহীধর

গ. বৈভব

ঘ. উদক

উত্তর: মহীধর

১৪. ‘নিমগ্ন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. উদাসীন

খ. জাগরিত

গ. অপকর্ষ

ঘ. নিস্তেজ

উত্তর: উদাসীন

১৫. ‘নির্মম’- কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?

ক. ইঁদুর কপালে

খ. অন্তর টিপুনী

গ. বিষের পুটুলি

ঘ. মাছের মা

উত্তর: মাছের মা

১৬. কোন বানানটি শুদ্ধ?

. Guillotine

. Gillotine

. Guilotine

. Giullotine

উত্তর:Guillotine

১৭. কোন বানানটি শুদ্ধ?

. Mustach

. Moustach

. Moustache

. Mustache

উত্তর: গ, ঘ

১৮. He has no control ––– himself বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

. in

. on

. at

. over

উত্তর:over

১৯. He is callous ––– his studies বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

. on

. to

. for

. in

উত্তর:to

২০. কোন বাক্যটি শুদ্ধ?

. Did he take leave of you?

. Did he take your leave?

. Did he take leave from you?

. Did he take leave off you?

উত্তর:Did he take leave of you?

২১. কোন বাক্যটি শুদ্ধ?

. Anis copied the answer word by word

. Anis copied the answer word with word

. Anis copied the answer word for word

. Anis copied the answer word in word

উত্তর:Anis copied the answer word for word

২২. কোনটি‘sober’ শব্দের সমার্থক শব্দ?

. Informal

. Sedate

. Ominary

. Boisterous

উত্তর:Sedate

২৩. ‘Opinion’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

. Fact

. Misgiving

. Knowledge

. Belief

উত্তর:Belief

২৪. ‘You should keep your promise’. বাক্যটিরPassive form হবে-

. Your promise should be kept by you

. Your promise is to be kept by you

. Your promise should kept by you

. Your promise should kept by you

উত্তর:Your promise should be kept by you

২৫. Am I wanted by you? বাক্যটিরActive form হবে-

. Did you want me?

. Do you want me?

. Are you wanted me?

. Have you wanted me?

উত্তর:Do you want me?

২৬. কোনটিCollective noun?

. Boy

. Books

. Library

. Mouth

উত্তর:Library

২৭. ‘Slave’ শব্দটিরAbstract noun হবে-

. Slavery

. Slave

. Slaverer

. Slaves

উত্তর:Slavery

২৮. Anwar said, ‘I have done the sum’. বাক্যটিরindirect speech হবে-

. Anwar said that I have done the sum

 . Anwar said that I had done the sum

. Anwar said that he had done the sum

. Anwar said that he has done the sum

উত্তর:Anwar said that he had done the sum

২৯. He asked me where I had gone the previous day-বাক্যটিরdirect speech হবে-

. He said to me, “Where did you go yesterday”?

. He asked me, “Where have you gone yesterday”?

. He asked me, “Where had you gone previous day”?

. He said to me, “Where did you go previous day”?

উত্তর:He said to me, “Where did you go yesterday”?

৩০. ‘At home’ এর অর্থ-

. Familiar with

. Try to make a home

. One who has lost home

. Home made of bricks

উত্তর:Familiar with

৩১. দুইটি রাশির অনুপাত ৪ : ৭। পূর্ব রাশি ১৬ হলে উত্তর রাশি কত?

ক. ২৪

খ. ২৮

গ. ৩০

ঘ. ৩৫

উত্তর: ২৮

৩২. দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কি কি?

ক. ৭ ও ১১

খ. ১০ ও ১৪

গ. ১০ ও ১৬

ঘ. ১২ ও ১৮

উত্তর: ১০ ও ১৬

৩৩. পিতা ও পুত্রের গড় বয়স ২৪ বছর। তিন বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল ১৫ বছর। পিতার বর্তমান বয়স কত?

ক. ৩২ বছর

খ. ৩৩ বছর

গ. ৩৪ বছর

ঘ. ৩৬ বছর

উত্তর: ৩৬ বছর

৩৪. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৫ কি. মি. ও ৫ কি. মি. । নদীপথে ৩০ কি. মি. গিয়ে আবার ফিরে আসতে সময় লাগবে-

. ১/২ঘন্টা

. ৪ ঘন্টা

. ১/২ঘন্টা

. ঘন্টা

উত্তর:১/২ঘন্টা

৩৫. কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। ঐ বাড়িতে ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কত দিন চলবে?

ক. ২৫ দিন

খ. ২৪ দিন

গ. ২০ দিন

ঘ. ২২ দিন

উত্তর: ২৫ দিন

৩৬. কোনো পরিবারে মজুদ খাদ্যে ৪ জন সদস্যের ১৮ দিন চলে। মেহমান আসায় ঐ খাদ্যে ১২ দিন চললে কতজন মেহমান এসেছিল?

ক. ২ জন

খ. ৪ জন

গ. ৬ জন

ঘ. ৮ জন

উত্তর: ২ জন

৩৭. একটি কলম ১৯০ টাকায় বিক্রি করাতে ৫% ক্ষতি হয়। কলমটির ক্রয়মূল্য কত?

ক. ১৯৫ টাকা

খ. ২০০ টাকা

গ. ২১০ টাকা

ঘ. ২২০ টাকা

উত্তর: ২০০ টাকা

৩৮. একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। আসাদ ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?

ক. ৭০%

খ. ৭৫%

গ. ৮০%

ঘ. ৮৫%

উত্তর: ৮০%

৩৯. বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদ-আসলে ৪৭৬ টাকা হবে?

. ৪%

. ৪ ১/২%

. ৫%

. ৬%

উত্তর: ৪%

৪০. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

. ৩/৪

. ৫/৯

. ৭/১২

. ১১/১২

উত্তর: ৫/৯

৪১. (০. ০১)২-এর মান কোন ভগ্নাংশটির সমান?

. ১/১০

. ১/১০০

. ১/১০০০

. ১/১০০০

উত্তর: ১/১০০০০

৪২.যদি(x – 5) (a + x) = x2 – 25 হয়, তবেa-এর মান কত?

. –5

. 5

. 25

. –25

উত্তর:5

৪৩. 9x2 + 24x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?

. 16

. 25

. 36

. 49

উত্তর:16

৪৪. কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

ক. ভরকেন্দ্র

খ. পরিকেন্দ্র

গ. অন্তঃকেন্দ্র

ঘ. লম্ববিন্দু

উত্তর: অন্তঃকেন্দ্র

৪৫. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি-

ক. সূক্ষ্মকোণ

খ. স্থূলকোণ

গ. পূরককোণ

ঘ. সরলকোণ

উত্তর: সূক্ষ্মকোণ

৪৬. ‘খাসিয়া উপজাতি’ কোন জেলায় অধিক বাস করে?

ক. রাঙামাটি

খ. সিলেট

গ. ময়মনসিংহ

ঘ. বান্দরবান

উত্তর: সিলেট

৪৭. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

ক. লালমনিরহাট

খ. কুড়িগ্রাম

গ. নীলফামারী

ঘ. পঞ্চগড়

উত্তর: লালমনিরহাট

৪৮. সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত?

ক. রায়মঙ্গল

খ. বলেশ্বর

গ. মাতামুহুরী

ঘ. রূপসা

উত্তর: বলেশ্বর

৪৯. হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?

ক. চট্টগ্রাম

খ. টেকনাফ

গ. কক্সবাজার

ঘ. বান্দরবান

উত্তর: কক্সবাজার

৫০. ‘আনন্দবিহার’ কোথায় অবস্থিত?

ক. ঢাকার মালিবাগে

খ. কুমিল্লার ময়নামতিতে

গ. দিনাজপুরের ফুলবাড়িতে

ঘ. চট্টগ্রামের রাউজানে

উত্তর: কুমিল্লার ময়নামতিতে

৫১. লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে?

ক. শায়েস্তা খান

খ. মুর্শিদকুলি খান

গ. সুবাদার ইসলাম খান

ঘ. যুবরাজ মোহাম্মদ আযম

উত্তর: যুবরাজ মোহাম্মদ আযম

৫২. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-

ক. বাদশা আকবর

খ. বিজয় সেন

গ. লক্ষ্মণ সেন

ঘ. ইলিয়াস শাহ

উত্তর: বাদশা আকবর

৫৩. মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়?

ক. ১৯৯৮ সালে

খ. ২০০০ সালে

গ. ২০০১ সালে

ঘ. ২০০২ সালে

উত্তর: ২০০১ সালে

৫৪. সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?

ক. মেসোপটেমিয়ায়

খ. পারস্যে

গ. মিশরে

ঘ. রাশিয়ায়

উত্তর: মেসোপটেমিয়ায়

৫৫. নিচের কোনটি যকৃতের রোগ?

ক. কলেরা

খ. টাইফয়েড

গ. জন্ডিস

ঘ. হাম

উত্তর: জন্ডিস

৫৬. রক্তশূন্যতা বলতে বোঝায়-

ক. রক্তের পরিমাণ কমে যাওয়া

খ. হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া

গ. রক্তরসের পরিমাণ কমে যাওয়া

ঘ. অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া

উত্তর: হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া

৫৭. সিস্টোলিক চাপ বলতে বোঝায়-

ক. হৃৎপিণ্ডের সংকোচন চাপ

খ. হৃৎপিণ্ডের প্রসারণ চাপ

গ. হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ চাপ

ঘ. কোনোটিই নয়

উত্তর: হৃৎপিণ্ডের সংকোচন চাপ

৫৮. বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে?

ক. পাখি

খ. পানি

গ. বাতাস

ঘ. এর কোনোটিই নয়

উত্তর: পাখি

৫৯. নাইট্রোজেন থেকে কোন সার তৈরি করা হয়?

ক. পটাশ

খ. টিএসপি

গ. ইউরিয়া

ঘ. কোনোটিই নয়

উত্তর: ইউরিয়া

৬০. তেল বা চর্বি হচ্ছে এক ধরনের-

ক. অ্যালকোহল

খ. অ্যালডিহাইড

গ. ডিটারজেন্ট

ঘ. এস্টার

উত্তর: এস্টার

৬১. কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?

ক. লাল

খ. বেগুনি

গ. সবুজ

ঘ. হলুদ

উত্তর: বেগুনি

৬২. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়?

ক. ভূ-পৃষ্ঠে

খ. ভূ-কেন্দ্রে

গ. ভূ-পৃষ্ঠ থেকে ৬০০ মিটার ওপরে

ঘ. ভূ-পৃষ্ঠ থেকে ৬০০ মিটার নিচে

উত্তর: ভূ-পৃষ্ঠে

৬৩. কোনটি সপুষ্পক উদ্ভিদ নয়?

ক. আম

খ. অ্যাগারিকাস

গ. শিমুল

ঘ. পেয়ারা

উত্তর: অ্যাগারিকাস

৬৪. বাংলাদেশ কত তারিখে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে?

ক. ২০ জুন, ২০০০

খ. ২২ জুন, ২০০০

গ. ২৪ জুন, ২০০০

ঘ. ২৬ জুন, ২০০০

উত্তর: ২৬ জুন, ২০০০

৬৫. ২০১২ সালের এশিয়া কাপের ক্রিকেট ফাইনালে বাংলাদেশ কত রানে পাকিস্তানের কাছে হারে?

ক. ২ রান

খ. ৩ রান

গ. ৫ রান

ঘ. ৭ রান

উত্তর: ২ রান

৬৬. কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?

ক. ২ বছর

খ. ৩ বছর

গ. ৪ বছর

ঘ. ৫ বছর

উত্তর: ৪ বছর

৬৭. গোবি মরুভূমি কোথায় অবস্থিত?

ক. এশিয়া

খ. উত্তর আফ্রিকা

গ. দক্ষিণ আফ্রিকা

ঘ. চীন

উত্তর: এশিয়া

৬৮. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?

ক. জর্ডান

খ. ইরান

গ. কুয়েত

ঘ. মিশর

উত্তর: ইরান

৬৯. পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত?

ক. ২ : ১

খ. ১ : ২

গ. ১৬ : ১

ঘ. ১ : ১৬

উত্তর: ১ : ২

৭০. হোয়াইট হাউজ যে শহরে অবস্থিত-

ক. নিউইয়র্কে

খ. ওয়াশিংটনে

গ. শিকাগোতে

ঘ. হনলুলুতে

উত্তর: ওয়াশিংটনে

৭১. পানি বরফে পরিণত হলে কি ঘটবে?

ক. ঘনত্ব বেড়ে যাবে

খ. আয়তন বেড়ে যাবে

গ. ভর কমে যাবে

ঘ. আয়তনের পরিবর্তন ঘটবে না

উত্তর: আয়তন বেড়ে যাবে

৭২. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-

ক. ক্রনমিটার

খ. ওডোমিটার

গ. ট্যাকোমিটার

ঘ. অলটিমিটার

উত্তর: ট্যাকোমিটার

৭৩. কুকুরের মুখে দাঁতের সংখ্যা কত?

ক. ২৮

খ. ৩২

গ. ৪০

ঘ. ৪৪

উত্তর: ৪৪

৭৪. নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত ক্ষত?

ক. অ্যাথলিটস ফুট

খ. টিটেনাস

গ. দাদ

ঘ. কুষ্ঠ

উত্তর: কুষ্ঠ

৭৫. কোন গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়?

ক. অক্সিজেন

খ. কার্বন ডাই-অক্সাইড

গ. নাইট্রোজেন

ঘ. হাইড্রোজেন

উত্তর: কার্বন ডাই-অক্সাইড

৭৬. বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত?

ক. ইতালিতে

খ. পর্তুগালে

গ. স্পেনে

ঘ. ফ্রান্সে

উত্তর: স্পেনে

৭৭. ‘পাবলো পিকাসো’ কে ছিলেন?

ক. চিত্রশিল্পী

খ. সঙ্গীত শিল্পী

গ. দার্শনিক

ঘ. সাহিত্যিক

উত্তর: চিত্রশিল্পী

৭৮. আন্তর্জাতিক রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. হেগ

খ. লন্ডন

গ. জেনেভা

ঘ. ওয়াশিংটন

উত্তর: জেনেভা

৭৯. উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যায়, কারণ ঐ উচ্চতায়-

ক. বায়ুর চাপ বেশি

খ. বায়ুর চাপ কম

গ. সূর্য তাপের প্রখরতা বেশি

ঘ. কোনোটিই নয়

উত্তর: বায়ুর চাপ কম

৮০. বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?

ক. বান্দরবান

খ. রাঙামাটি

গ. নারায়ণগঞ্জ

ঘ. এর কোনোটিই নয়

উত্তর: নারায়ণগঞ্জ

 

More Question Bank

NTRCA

১৬তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 16th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari

১৬তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 16th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (ভলগা) | Primary Question Solution 2013 | Biddabar

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (ভলগা) | Primary Question Solution 2013 | Biddabariসুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য। 🔍...

NTRCA

১৫তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 15th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari

১৫তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 15th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabariপ্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি। 📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির 19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন: NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই