প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (পদ্মা) | Primary Question Solution 2013 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (পদ্মা) | Primary Question Solution 2013 | Biddabari



সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১ম ধাপ)–২০১৫| Primary Question Solution 2015| Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (২য় ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০২৫ | primary question solution PDF - 2025 



🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (পদ্মা) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (৪র্থ ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় পর্যায়)-২০২২| primary question solution 2022| Biddabari


📚 প্রস্তুতির জন্য দেখুন:Primary Advance Diamond Live Batch

ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির Primary Advance Diamond Live Batch এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (পদ্মা) | Primary Question Solution 2013 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (পদ্মা)

১. ‘লীগ অব নেশনস’ কোন সালে বিলুপ্ত হয়?

ক. ১৯৩৯ সালে

খ. ১৯৪১ সালে

গ. ১৯৪৪ সালে

ঘ. ১৯৪৬ সালে

উত্তর: ১৯৪৬ সালে

২. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?

ক. টোকিও

খ. ব্যাংকক

গ. সিঙ্গাপুর

ঘ. ম্যানিলা

উত্তর: ম্যানিলা

৩. আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কোন সালে?

ক. ১৭৭৪

খ. ১৭৭৫

গ. ১৭৭৬

ঘ. ১৭৭৭

উত্তর: ১৭৭৬

৪. ‘হামাস’ কোন দেশের সংগঠন?

ক. লেবানন

খ. ফিলিস্তিন

গ. মিসর

ঘ. ইরাক

উত্তর: ফিলিস্তিন

৫. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত-

ক. জেদ্দা

খ. রিয়াদ

গ. মক্কা

ঘ. দামাস্ক

উত্তর: জেদ্দা

৬. ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা’- এর সদর দপ্তর-

ক. জেনেভা

খ. বন

গ. ভিয়েনা

ঘ. রোম

উত্তর: ভিয়েনা

৭. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের-

ক. ২৫ মার্চ

খ. ২৩ মার্চ

গ. ১০ মার্চ

ঘ. ২ মার্চ

উত্তর: ২ মার্চ

৮. রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?

ক. ১৯৫২

খ. ১৯৫৩

গ. ১৯৫৪

ঘ. ১৯৫৫

উত্তর: ১৯৫৩

৯. ‘বীরশ্রেষ্ঠ’ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?

ক. সাত

খ. আট

গ. পাঁচ

ঘ. ছয়

উত্তর: সাত

১০. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

ক. হামিদুর রহমান

খ. তানভির কবির

গ. মাযহারুল ইসলাম

ঘ. মাইনুল হোসেন

উত্তর: মাইনুল হোসেন

১১. শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?

ক. ২৮০ মি./সেকেন্ড

খ. ৩৩২ মি./সেকেন্ড

গ. ১১২০ মি./সেকেন্ড

ঘ. শূন্য

উত্তর: শূন্য

১২. বর্ণালির প্রান্তীয় বর্ণ কি কি?

ক. বেগুনী ও হলুদ

খ. লাল ও নীল

গ. বেগুনি ও লাল

ঘ. নীল ও সবুজ

উত্তর: বেগুনী ও লাল

১৩. সহসা দরজা খুলতে চাইলে দরজার কোথায় বল প্রয়োগ করা উচিত?

ক. কব্জার বিপরীত প্রান্তে

খ. মাঝখানে

গ. কব্জার কাছে

ঘ. উপরের প্রান্তে

উত্তর: কব্জার বিপরীত প্রান্তে

১৪. একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়?

ক. দাঁড়ানো

খ. দৌড়ানো

গ. বসা

ঘ. শোয়া

উত্তর: শোয়া

১৫. কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচাইতে বেশি?

ক. বেগুনি

খ. সবুজ

গ. লাল

ঘ. হলুদ

উত্তর: বেগুনি

১৬. বিদ্যুৎ প্রবাহের একক-

ক. ভোল্ট

খ. অ্যাম্পিয়ার

গ. জুল

ঘ. ওয়াট

উত্তর: অ্যাম্পিয়ার

১৭. ক্রনোমিটার হচ্ছে-

ক. সময় নির্ণায়ক যন্ত্র

খ. সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র

গ. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র

ঘ. উত্তাপ পরিমাপক যন্ত্র

উত্তর: সময় নির্ণায়ক যন্ত্র

১৮. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-

ক. চন্দ্রগ্রহণ

খ. সূর্যগ্রহণ

গ. অমাবস্যা

ঘ. কোনোটিই নয়

উত্তর: সূর্যগ্রহণ

১৯. মোটর গাড়িতে ব্যবহৃত দর্পণ-

ক. অবতল দর্পণ

খ. সমতল দর্পণ

গ. উত্তল দর্পণ

ঘ. সবগুলোই

উত্তর: উত্তল দর্পণ

২০. একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে-

ক. উভয়টিই একসাথে পড়বে

খ. লোহার বলটি আগে পড়বে

গ. পালকটি আগে পড়বে

ঘ. আদৌও পড়বে না

উত্তর: উভয়টিই একসাথে পড়বে

২১. সমুদ্রবায়ু প্রবলবেগে প্রবাহিত হয়-

ক. সকালে

খ. রাত্রিতে

গ. অপরাহ্ণে

ঘ. মধ্যাহ্নে

উত্তর: অপরাহ্ণে

২২. আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে বলা হয়-

ক. ম্যাগমা

খ. লাভা

গ. শিলা

ঘ. ভস্ম

উত্তর: লাভা

২৩. পৃথিবীর পরিধি-

ক. ৩৬০ ডিগ্রি

খ. ২৬০ ডিগ্রি

গ. ১৮০ ডিগ্রি

ঘ. ৯০ ডিগ্রি

উত্তর: ৩৬০ ডিগ্রি

২৪. পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব-

ক. ১৭ কোটি কি. মি.

খ. ১৫ কোটি কি. মি.

গ. ১০ কোটি কি. মি.

ঘ. ১৩ কোটি কি. মি.

উত্তর: ১৫ কোটি কি. মি.

২৫. সৌরজগতের বৃহত্তম গ্রহ-

ক. শুক্র

খ. শনি

গ. বৃহস্পতি

ঘ. পৃথিবী

উত্তর: বৃহস্পতি

২৬. পৃথিবীর মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলা হয়-

ক. অক্ষাংশ

খ. সুমেরু

গ. কুমেরু

ঘ. দ্রাঘিমাংশ

উত্তর: দ্রাঘিমাংশ

২৭. ভূত্বকের গভীরতা (প্রায়)-

ক. ১৬ কি. মি.

খ. ১২ কি. মি.

গ. ১০ কি. মি.

ঘ. ২০ কি. মি.

উত্তর: ১৬ কি. মি.

২৮. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

ক. সিলেটের বনভূমি

খ. ভাওয়াল ও মধুপুরের বনভূমি

গ. পার্বত্য চট্টগ্রামের বনভূমি

ঘ. খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি

উত্তর: ভাওয়াল ও মধুপুরের বনভূমি

২৯. বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে-

ক. রাণীগঞ্জে

খ. বিজয়পুরে

গ. জামালগঞ্জে

ঘ. জকিগঞ্জে

উত্তর: জামালগঞ্জে

৩০. কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?

ক. ত্রিপুরা

খ. মণিপুর

গ. মেঘালয়

ঘ. মিজোরাম

উত্তর: মিজোরাম

৩১. সিএফসি কি ক্ষতি করে?

ক. বায়ুর তাপ বৃদ্ধি করে

খ. এসিড বৃষ্টিপাত ঘটায়

গ. ওজোন স্তর ধ্বংস করে

ঘ. রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে

উত্তর: ওজোন স্তর ধ্বংস করে

৩২. ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না-

ক. শ্বসন

খ. সালোকসংশ্লেষণ

গ. রেচন

ঘ. অভিস্রবণ

উত্তর: সালোকসংশ্লেষণ

৩৩. শৈবালের বৈশিষ্ট্য কি?

ক. এরা স্ব-ভোজী

খ. এরা পরজীবী

গ. এরা একককোষী

ঘ. এদের দেহে ক্লোরোফিল থাকে না

উত্তর: এরা স্ব-ভোজী

৩৪. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

ক. ০° সেন্টিগ্রেড

খ. ৪° সেন্টিগ্রেড

গ. ১০° সেন্টিগ্রেড

ঘ. ১০০° সেন্টিগ্রেড

উত্তর:° সেন্টিগ্রেড

৩৫. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?

ক. পৃথিবীর সাথে আমাদের ঘূর্ণনের জন্য

খ. আমরা স্থির থাকার জন্য

গ. বাতাসের উপস্থিতির জন্য

ঘ. মাধ্যাকর্ষণ বলের জন্য

উত্তর: মাধ্যাকর্ষণ বলের জন্য

৩৬. রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?

ক. রোগ প্রতিরোধ করা

খ. রক্ত জমাট বাঁধতে সাহায্য করা

গ. অক্সিজেন পরিবহন করা

ঘ. উল্লেখিত সবগুলোই

উত্তর: অক্সিজেন পরিবহন করা

৩৭. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়-

ক. ধমনীর ভিতর দিয়ে

খ. শিরার ভিতর দিয়ে

গ. স্নায়ুর ভিতর দিয়ে

ঘ. ল্যাকটিয়ালের ভিতর দিয়ে

উত্তর: ধমনীর ভিতর দিয়ে

৩৮. ০. ২৫ কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে-

. ২/৩

. ১/৫

. ১/৪

. ৩/৪

উত্তর: ১/৪

৩৯. এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

ক. ২৫ টাকা

খ. ১২ টাকা

গ. ১৫ টাকা

ঘ. ২২ টাকা

উত্তর: ২২ টাকা

৪০. ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ……. ধারাটির পরবর্তী সংখ্যা কত?

ক. ৪০

খ. ৫৫

গ. ৬৮

ঘ. ৯০

উত্তর: ৫৫

৪১. একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত?

ক. ৮ কেজি

খ. ১০ কেজি

গ. ১২ কেজি

ঘ. ৬ কেজি

উত্তর: ৮ কেজি

৪২. একটি রাস্তায় ১২৫ মিটার অন্তর বৈদ্যুতিক খুঁটি পোঁতা হচ্ছে। ৮ কি. মি. দীর্ঘ রাস্তায় কতগুলো খুঁটির প্রয়োজন হবে?

ক. ৫০টি

খ. ৪৩টি

গ. ৬৫টি

ঘ. ৫১টি

উত্তর: ৬৫টি

৪৩. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?

ক. ৩০%

খ. ২৫%

গ. ২২%

ঘ. ২০%

উত্তর: ২০%

৪৪. ক, খ ও গ এর মাসিক গড় বেতন ৫০০ টাকা। খ, গ ও ঘ এর মাসিক গড় বেতন ৪৫০ টাকা। ক এর বেতন ৫৪০ টাকা হলে ঘ এর বেতন কত?

ক. ৩৭৫ টাকা

খ. ৩৮০ টাকা

গ. ৩৯০ টাকা

ঘ. ৪০০ টাকা

উত্তর: ৩৯০ টাকা

৪৫. ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?

ক. ১৪ বছর

খ. ১৩ বছর

গ. ১৬ বছর

ঘ. ১৫ বছর

উত্তর: ১৩ বছর

৪৬. ১০ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে বর্তমানে তাদের মোট বয়স কত?

ক. ৩৫ বছর

খ. ২৩ বছর

গ. ২৮ বছর

ঘ. ৪৫ বছর

উত্তর: ৩৫ বছর

৪৭. একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৯ কি. মি. ও স্রোতের অনুকূলে ১৮ কি. মি. যায় ৩ ঘন্টায়। নৌকার গতিবেগ ঘন্টায় কত কি. মি.?

ক. ১.৫ কি. মি.

খ. ৩ কি. মি.

গ. ৬ কি. মি.

ঘ. ৪.৫ কি. মি.

উত্তর: ৪.৫ কি. মি.

৪৮. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-

. ২৫/৯

. ৩

. ২২/৭

ঘ. প্রায় ৫

উত্তর: ২২/৭

৪৯. কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমান হলে ত্রিভুজটি-

ক. সমবাহু

খ. সমকোণী

গ. সূক্ষ্মকোণী

ঘ. স্থূলকোণী

উত্তর: সমকোণী

৫০. x – 1/x= 4 হলে, x2 + 1/x2= কত?

. 18

. 16

. 14

. 22

উত্তর:18

৫১. m এর মান কত হলে, 4x2 – mx + 9 একটি পূর্ণ বর্গ হবে?

. 9

. 10

. 12

. 16

উত্তর:12

৫২. He said to me, “Which book do you want” বাক্যের indirect speech হচ্ছে-

. He said to me which book I wanted.

. He asked me which book I wanted.

. He asked to me which book I wanted.

. He said to me which book I have wanted.

উত্তর:He asked me which book I wanted.

৫৩. ‘Bitter’ শব্দটির verb হচ্ছে-

. Bitterness

. Bitter

. Bitterify

. Embitter

উত্তর:Embitter

৫৪. ‘Destroy’ শব্দটিরnoun হচ্ছে

. Destruction

. Damage

. Harm

. Affect

উত্তর:Destruction

৫৫. ‘I shall adhere ––– my plan’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

. to

. in

. for

. with

উত্তর:to

৫৬. ‘Your conduct admits ––– no excuse’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

. for

. at

. of

. from

উত্তর:of

৫৭. ‘Beggar description’ phrase টির অর্থ হচ্ছে-

. Miser

. Undescribable

. Very poor

. Inefficient

উত্তর:Undescribable

৫৮. ‘Viva-voce’ শব্দটির অর্থ হচ্ছে-

. Orally

. Face to face

. Interview

. Written

উত্তর:Orally

৫৯. ‘Natural’ শব্দটির Antonym হচ্ছে-

. Inherent

. Original

. Kingdom

. Abnormal

উত্তর:Abnormal

৬০. ‘Encounter’ শব্দটির Synonym হচ্ছে-

. Concord

. Harmony

. Battle

. Part

উত্তর:Battle

৬১. নিচের কোনটি শুদ্ধ বানান?

. Embarrasment

. Embarrassment

. Embarassment

. Embarasment

উত্তর:Embarrassment

৬২. নিচের কোনটি শুদ্ধ বানান?

. Addultration

. Adultration

. Addulteration

. Adulteration

উত্তর:Adulteration

৬৩. ‘Do away with it’ বাক্যের passive form হচ্ছে-

. Let it be done away with

. Let is has done away with it

. Let it is to be done away with

. Let is has to do away with

উত্তর:Let it be done away with

৬৪. ‘All his pupils like him’ বাক্যের passive form হচ্ছে-

. He was liked by all his pupils.

. He is like by all his pupils.

. He is liked by all his pupils.

. He is being liked by all his pupils.

উত্তর:He is liked by all his pupils.

৬৫. নিচের কোনটি শুদ্ধ বাক্য?

. Hasan has choosed the right path.

. Hasan has choose the right path.

. Hasan has chose the right path.

. Hasan has choseing the right path.

উত্তর:Hasan has choose the right path.

৬৬. নিচের কোনটি শুদ্ধ বাক্য?

. I saw the bird sit down on the roof.

. I saw the bird sat on the roof.

. I saw the bird sits on the roof.

. I saw the bird sitting on the roof.

উত্তর:I saw the bird sitting on the roof.

৬৭. ‘আকাশ কুসুম’ শব্দের অর্থ কোনটি?

ক. অলীক ভাবনা

খ. অদ্ভূত জিনিস

গ. সুন্দর কল্পনা

ঘ. স্বপ্ন

উত্তর: অলীক ভাবনা

৬৮. ‘ক্ষমার যোগ্য’-এর বাক্য সংকোচন-

ক. ক্ষমা

খ. ক্ষমাপ্রার্থী

গ. ক্ষমার্হ

ঘ. ক্ষমাপ্রদ

উত্তর: ক্ষমার্হ

৬৯. ‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ-

ক. গৈ + য়ক

খ. গৈ + অক

গ. গা + অক

ঘ. গঃ + অক

উত্তর: গৈ + অক

৭০. যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে-

ক. নিত্য সমাস

খ. প্রাদি সমাস

গ. দ্বন্দ্ব সমাস

ঘ. অলুক সমাস

উত্তর: অলুক সমাস

৭১. কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?

ক. কলে ছাঁটা

খ. মাথার ছাতা

গ. গায়ে হলুদ

ঘ. হাতে কলমে

উত্তর: কলে ছাঁটা

৭২. ‘ঔদ্ধত্য’ এর বিপরীতার্থক শব্দ-

ক. স্তব্ধ

খ. বিনয়

গ. গম্ভীর

ঘ. মাথা নত করা

উত্তর: বিনয়

৭৩. ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়-

ক. পাহাড়

খ. গিরি

গ. শিলা

ঘ. শৈল

উত্তর: শিলা

৭৪. নিচের বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

তোমার গায়ে নখের আঁচড়ও লাগবে না।

ক. কর্মে শূন্য

খ. অপাদানে ৬ষ্ঠী

গ. করণে ৫মী

ঘ. করণে ৬ষ্ঠী

উত্তর: করণে ৬ষ্ঠী

৭৫. নিচের বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

কপোল ভাসিয়া গেল নয়নের জলে।

ক. কর্মে শূন্য

খ. করণে ৩য়া

গ. অধিকরণে শূন্য

ঘ. কর্মে ২য়া

উত্তর: কর্মে শূন্য

৭৬. কোনটি শুদ্ধ বানান?

ক. দধিচী

খ. দধীচি

গ. দধিচি

ঘ. দধীচী

উত্তর: দধীচি

৭৭. কোনটি শুদ্ধ বানান?

ক. শান্মাসিক

খ. ষাণ্মশিক

গ. ষাণ্মাসিক

ঘ. সানমাসিক

উত্তর: ষাণ্মাসিক

৭৮. ‘ন্যায়দণ্ড’ উপন্যাসটি কে রচনা করেন?

ক. স্বর্ণকুমারী দেবী

খ. জরাসন্ধ

গ. রশীদ করিম

ঘ. সৈয়দ ওয়ালী উল্লাহ

উত্তর: জরাসন্ধ

৭৯. ‘মায়াবী প্রহর’ নাটকটি কার রচনা?

ক. সেলিম আল দীন

খ. দীনবন্ধু মিত্র

গ. আলাউদ্দিন আল আজাদ

ঘ. আবদুল্লাহ আল মামুন

উত্তর: আলাউদ্দিন আল আজাদ

৮০. ‘বিচ্ছিন্ন প্রতিলিপি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক. মাযহারুল ইসলাম

খ. রফিকুল আজাদ

গ. হুমায়ূন কবির

ঘ. জাহানারা ইমাম

উত্তর: মাযহারুল ইসলাম

 

More Question Bank

NTRCA

১৬তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 16th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari

১৬তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 16th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (ভলগা) | Primary Question Solution 2013 | Biddabar

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (ভলগা) | Primary Question Solution 2013 | Biddabariসুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য। 🔍...

NTRCA

১৫তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 15th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari

১৫তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 15th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabariপ্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি। 📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির 19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন: NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই