প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০২৫ | Primary Question Solution 2025 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০২৫  | Primary Question Solution 2025 | Biddabari

 

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০২৫ | Primary Question Solution 2025 | Biddabari

 

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।

 

🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:

    বাংলা— ২৫

    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১ম ধাপ)–২০১৫| Primary Question Solution 2015| Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (২য় ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

 

📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (মেঘনা) | primary question solution PDF – 2013 (Meghna)

 

 

🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।

 

📘 আজ প্রকাশ করা হচ্ছে-

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০২৫ এর প্রশ্ন সমাধান PDF

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (৪র্থ ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় পর্যায়)-২০২২| primary question solution 2022| Biddabari

 

📚 প্রস্তুতির জন্য দেখুন:Primary Advance Diamond Live Batch

ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির Primary Advance Diamond Live Batch এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০২৫ | Primary Question Solution 2025 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫

১.বাংলা বর্ণমালায় অর্ধ মাত্রার বর্ণ কয়টি?

ক. ০৮টি       

খ. ০৯টি

গ. ১০টি

ঘ. ০৭টি

উত্তর: ক. ০৮টি 

২.সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে আগত?

ক. পর্তুগিজ     

খ. আরবি

গ. ফরাসি      

ঘ. ফার্সি

উত্তর: ক. পর্তুগিজ      

৩.‘কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কী?

ক. তীব্রজ্বালা    

খ. অমিতব্যয়ী

গ. উজ্জ্বল আলো

ঘ. প্রতিভাবান   

উত্তর: ক. তীব্রজ্বালা      

৪.বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?

ক. বহুব্রীহি সমাস       

খ. দ্বন্দ্ব সমাস

গ. কর্মধারয় সমাস      

ঘ. তৎপুরুষ সমাস      

উত্তর: গ. কর্মধারয় সমাস

৫.সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন-

ক. দীঘি, নদী, প্রণালী

খ. শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ

গ. গাঙ, তটিনী, অর্ণব

ঘ. স্রোতস্বীনি, নির্ঝরিণী, সিন্ধু     

উত্তর: খ. শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ

৬.বাগ্ধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক?

ক. অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম

খ. বক ধার্মিক, বিড়াল তপস্বী

গ. রুই কাতলা, কেউকেটা

ঘ. বক ধার্মিক, ভিজে বিড়াল     

উত্তর: খ. বক ধার্মিক, বিড়াল তপস্বী

৭.‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই এই পঙ্ক্তিটির রচয়িতা কে?

ক. বিবেকানন্দ  

খ. চন্ডীদাস

গ. বিদ্যাপতি    

ঘ. রামকৃষ্ণ     

উত্তর: খ. চন্ডীদাস

৮.‘শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে এখানে পাঠে কোন কারকে কোন বিভক্তি?

ক. অধিকরণে সপ্তমী

খ. অপাদানে পঞ্চমী

গ. কর্মে পঞ্চমী

ঘ. অধিকরণে পঞ্চমী            

উত্তর: ক. অধিকরণে সপ্তমী

৯.কোন বানানটি শুদ্ধ?

ক. নীরীক্ষন     

খ. নীরিক্ষণ

গ. নিরিক্ষন     

ঘ. নিরীক্ষণ     

উত্তর: ঘ. নিরীক্ষণ       

১০. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তোতা কাহিনী গল্পে তোতা কীসের প্রতীক?

ক. শিক্ষকের    

খ. গণকঠাকুরের

গ. শিশুর       

ঘ. গবেষকের   

উত্তর: গ. শিশুর 

১১. উল্লাস এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. উল + লাস  

খ. ঊৎ + লাস

গ. উ + লাস    

ঘ. উৎ + লাস   

উত্তর: ঘ. উৎ + লাস     

১২. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?

ক. শব্দ

খ. চিহ্ন

গ. বর্ণ 

ঘ. ধ্বনি

উত্তর: ক. শব্দ  

১৩. ‘হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে ঝড়িল বারি এখানে কী ধরনের অলংকারের প্রয়োগ হয়েছে?

ক. বিষম       

খ. বিরোধাভ্যাস

গ. অসংগতি    

ঘ. বিভাবনা     

উত্তর: গ. অসংগতি      

১৪.‘জোছনাকোন শ্রেণির শব্দ?

ক. যৌগিক     

খ. তৎসম

গ. দেশি

ঘ. অর্ধতৎসম   

উত্তর: ঘ. অর্ধতৎসম     

১৫. কোনটি নঞ তৎপুরুষ নয়?

ক. অনেক      

খ. অপরাহ্ন

গ. অনিষ্ট       

ঘ. অনৈক্য      

উত্তর: খ. অপরাহ্ন

১৬. ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই পঙ্ক্তিটি কার রচনা?

ক. সিকান্দার আবু জাফর

খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তর: গ. রবীন্দ্রনাথ ঠাকুর

১৭. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?

ক. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ

খ. বিয়ে পাগলা বুড়ো

গ. কিঞ্চিৎ জলযোগ

ঘ. লীলাবতী             

উত্তর: খ. বিয়ে পাগলা বুড়ো

১৮. প্রত্যেক ভাষার ০৩টি মৌলিক অংশ হলো-

ক. ধ্বনি, শব্দ, বাক্য     

খ. বর্ণ, সমাস, সন্ধি

গ. সমাস, কারক, ধ্বনি  

ঘ. পদ, বর্ণ, ধ্বনি       

উত্তর: ক. ধ্বনি, শব্দ, বাক্য       

১৯. কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত?

ক. অক্ষরবৃত্ত ছন্দ

খ. গদ্য ছন্দ

গ. মাত্রাবৃত্ত ছন্দ 

ঘ. সরবৃত্ত ছন্দ  

উত্তর: গ. মাত্রাবৃত্ত ছন্দ  

২০. ‘অধ্যয়ন শব্দের বিশেষণ কী?

ক. অধ্যায়নকৃত 

খ. অধীত

গ. অধ্যয়নরত   

ঘ. পঠিত       

উত্তর: খ. অধীত

২১. কোন শব্দের ‘সম্যক অর্থে ‘পরা উপসর্গটি ব্যবহৃত হয়েছে?

ক. পরাধীন     

খ. পরাগায়ন

গ. পরামর্শ     

ঘ. পরাক্রান্ত    

উত্তর: ঘ. পরাক্রান্ত      

২২. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?

ক. সাহেব      

খ. বিয়াই

গ. সঙ্গী 

ঘ. কবিরাজ    

উত্তর: ঘ. কবিরাজ      

২৩. বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি?

ক. জ্ + ঞ    

খ. ঞ + গ

গ. ঞ্ + জ     

ঘ. গ্ + ঞ     

উত্তর: ক. জ্ + ঞ      

২৪. Find out the correct sentence.

ক. Knowing little algebra, the problem was difficult to solve.

খ. Knowing little algebra, I found it difficult to solve the problem.

গ. Knowing little algebra, solving the problem was difficult.

ঘ. Knowling little algebra, it was difficult to solve the problem.     

উত্তর:খ. Knowing little algebra, I found it difficult to solve the problem.

২৫. Bank close at 4 pm –––? Make a tag question?

ক. must they              

খ. don’t they

গ. isn’t they                

ঘ. do they                   

উত্তর: খ. don’t they

২৬. Fill in the blank with right option. ‘I am looking forward ––– you’.

ক.to seeing                

খ.to have seen

গ.seeing                     

ঘ.to see                      

উত্তর: ক.to seeing       

২৭. ‘অরণ্যে রোদন’ বাগ্‌ধারার ইংরেজি অনুবাদ করুন-

ক.Wild cries

খ.Wild forest

গ.Cry in the wilderness

ঘ.Weep at forest                                           

উত্তর: গ.Cry in the wilderness

২৮.  ‘To beat about the bush’ means-

ক.to hide the truth

খ.to speak directly

গ.to delay the matter

ঘ.to talk irrelevantly  

উত্তর: ঘ.to talk irrelevantly                           

২৯. Which period is known as the ‘golden age’ of English literature?

ক.the Eighteen century

খ.the Victorian age

গ.the Elizabethan age

ঘ.the Restoration age

উত্তর: গ.the Elizabethan age

৩০. Which one is wrong spelling?

ক.Happiness              

খ.Necessary

গ.Prosparity               

ঘ.Influence                

উত্তর: গ.Prosparity      

৩১. Who wrote the novel “the god of small things”.

ক.Kiran Deshai

খ.Anita Desai

গ.Arundhuti Ray

ঘ.Orhan Pamuk                                            

উত্তর: গ.Arundhuti Ray

৩২.  ‘Salt of life’ stands for-

ক.Saline water

খ.Sodium Chloride

গ.Valuable things

ঘ.Sorrows of life                                           

উত্তর: গ.Valuable things

৩৩. Ayesha is as good girl বাক্যেgirl শব্দটি-

ক.material noun

খ.proper noun

গ.common noun

ঘ.collective noun       

উত্তর: গ.common noun

৩৪.  “To err is human, forgive divine”, is a line of a poem by.

ক.Pope                       

খ.Shelley

গ.Milton                     

ঘ.Shakespeare           

উত্তর: ক.Pope             

৩৫. বাংলা অনুবাদ করুন: I am sick of him

ক.সে আমাকে অসুস্থ করে দিয়েছে

খ.তাকে আমার অসহ্য লাগে

গ.সে যে অসুস্থ আমি তা জানি

ঘ.আমি তার কারণে অসুস্থ                                 

উত্তর: খ.তাকে আমার অসহ্য লাগে

৩৬.  ‘Syntax’ means-

ক.Sentence building

খ.Supplementary tax

গ.Synchronizing act

ঘ.Manner of speech   

উত্তর: ক.Sentence building

৩৭. Amin said, “I shall go to school.” change the sentence to direct speech.

ক.Amin said that he would go to school.

খ.Amin said that I shall go to school.

গ.Amin said that I would go to school.

ঘ.Amin said that he will go to school.                      

উত্তর: ক.Amin said that he would go to school.

৩৮. ‘Out and Out’ means-

ক.Thoroughly            

খ.Whole heartedly

গ.Not at all                

ঘ.Brave                      

উত্তর:ক.Thoroughly  

৩৯. Profession of teaching.

ক.History                   

খ.Linguistic

গ.Teachership            

ঘ. Pedagogy               

উত্তর: ঘ. Pedagogy      

৪০. The correct passive form of “you must shut these doors” is-

ক.These doors must be shut

খ.These must be shut doors

গ.Shut must be the doors

ঘ.Shut the doors you must                           

উত্তর: ক.These doors must be shut

৪১. Never tell a lie. What is the passive form?

ক.A lie is never told

খ.A lie is never be told

গ.Let a lie never be told

ঘ. Let not a lie be told ever                          

উত্তর: গ.Let a lie never be told

৪২. Which sentence is correct?

ক.He is an MA

খ.He is an LMAF

গ.All of them

ঘ.You are an MBBS  

উত্তর: গ.All of them

৪৩. The most famous poet of English literature is-

ক.William Wordsworth

খ.T.S. Eliot

গ.John Dryden

ঘ.Alexander Pope     

উত্তর: খ.T.S. Eliot

৪৪. Neither the moon nor the stars ––– visible last night. The verb to fill in the gap should be.

ক.are                          

খ.were

গ.had been                 

ঘ.was                         

উত্তর: খ.were

৪৫. The writer was popular ––– young readers (fill in the blank)

ক.at

খ.of

গ.with                        

ঘ.for                           

উত্তর: গ.with               

৪৬. Who, Which, What are-

ক.Reflexive pronoun

খ.Indefinite pronoun

গ.Demonstrative pronoun

ঘ.Relative pronoun    

উত্তর: ঘ.Relative pronoun                             

৪৭. Find the appropriate meaning (synonym) of truce-

ক.strong                     

খ.trifle

গ.ceasefire                 

ঘ.turbulent                 

উত্তর: গ.ceasefire        

৪৮. Identify the imperative sentence.

ক.It has been raining since morning.

খ.I shall go to college.

গ.stand up.

ঘ.Momin is singing a song.   

উত্তর: গ.stand up.

৪৯.নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়?

ক.  eq \r(০.৩)      

খ. ০.৩

গ. ০.২ 

ঘ.  eq \r(০.২)      

উত্তর: ক.  eq \r(০.৩)        

৫০. f(x)  = x3 – 2x + 10 হলে, f(0) কত?

ক. 1  

খ. 5

গ. 8   

ঘ. 10 

উত্তর: ঘ. 10   

৫১.১ – ০.০৯৯৯ = ?

ক. ০.৯০০১    

খ. ০.১

গ. ০.০০১      

ঘ. ০.০০০১    

উত্তর: ক. ০.৯০০১      

৫২. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

ক. ৯  

খ. ১২

গ. ১৬ 

ঘ. ৪   

উত্তর: ক. ৯    

৫৩.গ.সা.গু নির্ণয় করুন:4a2 – 1, 2a2 + a – 1

a + 1                       

খ.2a + 1

গ.a – 1

ঘ.2a – 1      

উত্তর: ঘ.2a – 1

৫৪. ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ৩০ কোণে মাটি স্পর্শ করল। খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল?

ক. ৩ ফুট      

খ. ১২ ফুট

গ. ৯ ফুট      

ঘ. ৬ ফুট      

উত্তর: ঘ. ৬ ফুট

৫৫. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?

ক. ৩৬০°      

খ. ১৮০°

গ. ১৬০°       

ঘ. ২৭০°       

উত্তর: ক. ৩৬০°

৫৬. ARRANGE শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায়, যাতে R -দুইটি পাশাপাশি থাকবে না।

ক. ৩৬০       

খ. ৯৪০

গ. ৯০০

ঘ. ১২৬০       

উত্তর: গ. ৯০০ 

৫৭. a2b3/c2d কে a3b2/cd3 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

K. ab2/ca                     

খ. ab2/cd

গ. b2c/ad     

ঘ. bd2/ac     

উত্তর: ঘ. bd2/ac       

৫৮. ৫৬  এর ৬৭ + ১৩৭  এর সাথে কত যোগ করলে যোগফল ১ হবে?

ক. ২/৩        

খ. ১/৪

গ. ১/২

ঘ. ১/৩

উত্তর: গ. ১/২  

৫৯. ৩০ টাকা ৭৫ টাকার শতকরা কত?

ক. ৪০%       

খ. ৩৫%

গ. ২৫%

ঘ. ৩৭ ১২      

উত্তর: ক. ৪০% 

৬০. একটি স্কুলের ৭০% ছাত্র ফুটবল, ৭৫% ছাত্র হকি এবং ৮০% ছাত্র ক্রিকেট পছন্দ করে। ঐ স্কুলের কত শতাংশ ছাত্র ৩টি খেলাই পছন্দ করে?

ক. ৩৫%       

খ. ৫০%

গ. ২৫%

ঘ. ৩০%

উত্তর: গ. ২৫% 

৬১. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭০ বছর। ০৭ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৬ : ১। ০৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?

ক. ৩ : ১      

খ. ৫ : ১

গ. ৭ : ২       

ঘ. ৪ : ১       

উত্তর: ক. ৩ : ১

৬২. টাকায় ১০টি ও টাকায় ১৫টি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় ১২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

ক. ৩০% লাভ

খ. লাভ বা ক্ষতি কিছ্ইু হবে না

গ. ২৫% লাভ

ঘ. ২৫% ক্ষতি          

উত্তর: খ. লাভ বা ক্ষতি কিছ্ইু হবে না

৬৩. (০.০০৪)২ = ?

ক. ০.০০৮     

খ. ০.০০১৬

গ. ০.০০০১৬   

ঘ. ০.০০০০১৬ 

উত্তর: ঘ. ০.০০০০১৬   

৬৪. ০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত ০৫ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে?

ক. ৫৩৪৪৪     

খ. ৫৩২৪৪

গ. ৫৩৪৪২     

ঘ. ৫৩৪৪৬     

উত্তর: ক. ৫৩৪৪৪       

৬৫. একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ২০% বাড়ালে এবং প্রস্থ ১০% কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি/হ্রাস পাবে?

ক. ৫% বৃদ্ধি    

খ. ১০% বৃদ্ধি

গ. ৮% বৃদ্ধি    

ঘ. ২% বৃদ্ধি    

উত্তর: গ. ৮% বৃদ্ধি      

৬৬. কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

ক. ১১/১৪      

খ. ১৭/২১

গ. ৫/৬        

ঘ. ১২/১৫      

উত্তর: ক. ১১/১৪       

৬৭. দুইটি সংখ্যার ল.সা.গু. ৩৬ এবং গ.সা.গু. ০৬। একটি সংখ্যা ১২ হলে অপরটি কত?

ক. ১৮ 

খ. ৯

গ. ১২  

ঘ. ১৫

উত্তর: ক. ১৮           

৬৮. a – b + b (a – b)/a – b = কত?

ক. 1 + b      

খ. (1 – b) (a – b)/a – b  

গ. 1 + b/1 – b       

ঘ. a + b      

উত্তর: ক. 1 + b

৬৯. বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?

ক. অক্সফোর্ড   

খ. ক্যামব্রিজ

গ. আল আজহার

ঘ. নালন্দা      

উত্তর: ঘ. নালন্দা

৭০. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষ কে?

ক. মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

খ. সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

গ. উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার

ঘ. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

উত্তর: ক. মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর  

৭১. UNFCCC এর পূর্ণরূপ কী?

ক. United Nations Fund for Climate Control Council

খ. United Nations Framework Convention Council

গ. United Nations Framework Convention on Climate Change

ঘ. United Nations Forest Conservation Climate Council

উত্তর: গ. United Nations Framework Convention on Climate Change

৭২. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?

ক. কুদরত-ই-খুদা কমিশন

খ. মফিজ উদ্দিন কমিশন

গ. সামসুল হক কমিশন

ঘ. মাজেদ খান কমিশন          

উত্তর: ক. কুদরত-ই-খুদা কমিশন

৭৩. সহপাঠির অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ?

ক. ভাষাগত     

খ. জ্ঞানগত

গ. আবেগগত   

ঘ. ইচ্ছাগত     

উত্তর: গ. আবেগগত     

৭৪. বিশ্ব মানবাধিকার দিবস কবে?

ক. ২৬ জুন     

খ. ০১ আগস্ট

গ. ১০ ডিসেম্বর 

ঘ. ০১ মে      

উত্তর: গ. ১০ ডিসেম্বর   

৭৫. ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন-

ক. ওমর এস ইয়াসি     

খ. জন এস মার্টিনিস

গ. মারিয়া কোরিনা মাচাদো

ঘ. রিচার্ড রবসন        

উত্তর: গ. মারিয়া কোরিনা মাচাদো

৭৬. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?

ক. ১৯৯৮      

খ. ১৯৯৯

গ. ২০০০      

ঘ. ২০০১       

উত্তর: খ. ১৯৯৯

৭৭. বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে?

ক. নাইট্রোজেন

খ. জলীয় বাষ্প

গ. অক্সিজেন

ঘ. কার্বন ডাই-অক্সাইড          

উত্তর: ক. নাইট্রোজেন

৭৮. একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষায় প্রথম ধাপ কী?

ক. বাংলা ও গণিতের স্বাক্ষরতা   

খ. বাংলা ও ইংরেজিতে দক্ষতা

গ. বাংলা ও আরবিতে দক্ষতা

ঘ. স্বাক্ষরতা             

উত্তর: ঘ. স্বাক্ষরতা              

৭৯. নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?

ক. ফেসবুক    

খ. টুইটার

গ. লিংকড ইন  

ঘ. উইকিপিডিয়া

উত্তর: ঘ. উইকিপিডিয়া  

৮০. নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে?

ক. কর্কট ক্রান্তি রেখা

খ. মকর ক্রান্তি রেখা

গ. সুমেরু বৃত্ত

ঘ. বিষুব রেখা          

উত্তর: ক. কর্কট ক্রান্তি রেখা

৮১. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?

ক. হামিদুর রহমান      

খ. হামিদুজ্জামান

গ. লুই আই কান

ঘ. তানভীর কবির       

উত্তর: ক. হামিদুর রহমান

৮২. নবায়নযোগ্য জ্বালানী কোনটি?

ক. কয়লা       

খ. পেট্রোল

গ. পরমাণু শক্তি 

ঘ. প্রাকৃতিক গ্যাস       

উত্তর: গ. পরমাণু শক্তি  

৮৩. শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি?

ক. পাঠ পরিকল্পনা      

খ. প্রশ্নোত্তর

গ. পর্যালোচনা   

ঘ. মূল্যায়ন     

উত্তর: ক. পাঠ পরিকল্পনা

৮৪. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় কোন সালে?

ক. ১৯৯০      

খ. ১৯৯১

গ. ১৯৯২       

ঘ. ১৯৯৩      

উত্তর: ক. ১৯৯০

৮৫. কোন পদটি সাংবিধানিক পদ নয়?

ক. প্রধান নির্বাচন কমিশনার     

খ. চেয়ারম্যান, জাতীয় সরকারী কর্ম কমিশন

গ. চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন

 ঘ. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

উত্তর: গ. চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন

৮৬. শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ?

ক. পড়াশোনায় ভালো ফল করা

খ. ছবি আঁকায় পারদর্শীতা

গ. বন্ধুদের সাথে খেলাধুলা

ঘ. শ্রেণিকক্ষে নির্দেশ মেনে চলা   

উত্তর: গ. বন্ধুদের সাথে খেলাধুলা

৮৭. বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে?

ক. ১৯৯৯      

খ. ২০০০

গ. ২০০১       

ঘ. ১৯৯৮      

উত্তর: খ. ২০০০

৮৮.বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে “সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা উল্লেখ করা হয়েছে?

ক. ১৮ অনুচ্ছেদ

খ. ১৯ অনুচ্ছেদ

গ. ১৫ অনুচ্ছেদ 

ঘ. ১৭ অনুচ্ছেদ 

উত্তর: ঘ. ১৭ অনুচ্ছেদ   

৮৯. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হলো-

ক. উপানুষ্ঠানিক শিক্ষা

খ. পারিবারিক শিক্ষা

গ. অনানুষ্ঠানিক শিক্ষা

ঘ. আনুষ্ঠানিক শিক্ষা             

উত্তর: ঘ. আনুষ্ঠানিক শিক্ষা               

৯০. ব্রেটন উডস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায়?

ক. ক ও খ উভয়ই      

খ. আইএমএফ

গ. বিশ্ব ব্যাংক  

ঘ. এডিবি      

উত্তর: ক. ক ও খ উভয়ই

More Question Bank

NTRCA

১৬তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 16th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari

১৬তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 16th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (ভলগা) | Primary Question Solution 2013 | Biddabar

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (ভলগা) | Primary Question Solution 2013 | Biddabariসুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য। 🔍...

NTRCA

১৫তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 15th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari

১৫তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 15th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabariপ্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি। 📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির 19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন: NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই