প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (করতোয়া) | Primary Question Solution 2013 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (করতোয়া) | Primary Question Solution 2013 | Biddabari



সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১ম ধাপ)–২০১৫| Primary Question Solution 2015| Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (২য় ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (পদ্মা) | primary question solution PDF – 2013 (Padma) 



🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (করতোয়া) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (৪র্থ ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় পর্যায়)-২০২২| primary question solution 2022| Biddabari


📚 প্রস্তুতির জন্য দেখুন:Primary Advance Diamond Live Batch

ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির Primary Advance Diamond Live Batch এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (করতোয়া) | Primary Question Solution 2013 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (করতোয়া)

১. ‘আব্দুল্লাহ’ উপন্যাসের লেখকের নাম-

ক. কাজী ইমদাদুল হক

খ. মীর মোশাররফ হোসেন

গ. ইসমাইল হোসেন সিরাজী

ঘ. মোজাম্মেল হক

উত্তর: কাজী ইমদাদুল হক

২. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্যসংকলন?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর 

খ. সত্যেন্দ্রনাথ দত্ত 

গ. জসীমউদ্‌দীন

ঘ. নজরুল ইসলাম 

উত্তর: নজরুল ইসলাম 

৩. ‘বসন্তকুমারী’ নাটক কার রচনা? 

ক. সঞ্জীবকুমার চট্টোপাধ্যায় 

খ. মীর মশাররফ হোসেন

গ. সৈয়দ ওয়ালীউল্লাহ 

ঘ. শহীদুল্লাহ কায়সার 

উত্তর: মীর মশাররফ হোসেন

৪. নিচের বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ? 

“সুন্দরের একটি নিজস্ব আকর্ষণ শক্তি আছে”। 

ক. বিশেষণ

খ. ক্রিয়া বিশেষণ

গ. বিশেষ্য

ঘ. সর্বনাম

উত্তর: বিশেষ্য

৫. নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

ক. বীণাপাণি

খ. চৌরাস্তা

গ. বনস্পতি

ঘ. সিংহাসন

উত্তর: বীণাপাণি

৬. নিচের কোন শব্দটি রূপক কর্মধারয় সমাসের একটি উদাহরণ?

ক. জলযান

খ. মনমাঝি

গ. সিংহদ্বার 

ঘ. একাদশ

উত্তর: মনমাঝি

৭. কোনটি শুদ্ধ বানান?

ক. নির্ণিমেষ

খ. ণির্নিমেষ

গ. নির্নিমেষ

ঘ. নির্নিমেশ

উত্তর: নির্নিমেষ

৮. সৌম্য- এর বিপরীত শব্দ-

ক. শান্ত

খ. উদ্ধত

গ. কঠিন

ঘ. উগ্র

উত্তর: উগ্র

৯. নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ?

ক. অবনী

খ. সুধাকর

গ. সবিতা

ঘ. কলানিধি

উত্তর: সবিতা

১০. কাননে কুসুম কলি সকলি ফুটিল- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে সপ্তমী

খ. অধিকরণে সপ্তমী

গ. অপাদানে সপ্তমী

ঘ. করণে শূন্য

উত্তর: অধিকরণে সপ্তমী

১১. আলোয় আঁধার দূর হয়- বাক্যে ‘আলোয়’ শব্দটি কোন কারকের উদহারণ?

ক. অপাদান

খ. করণ

গ. সম্প্রদান

ঘ. অধিকরণ

উত্তর: অধিকরণ

১২. ‘চাক্ষুস’-এর বিপরীত শব্দ-

ক. অদৃশ্য

খ. নিরিবিলি

গ. নিভন্ত

ঘ. অগোচর 

উত্তর: অগোচর 

১৩. কোনটি শুদ্ধ বানান?

ক. সরিসৃপ

খ. সরীসৃপ

গ. শরীসৃপ

ঘ. শরিসৃপ

উত্তর: সরীসৃপ

১৪. ‘পটল তোলা’ এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

ক. পটল গাছ হতে পটল তোলা

খ. পরীক্ষায় ফেল করা 

গ. মারা যাওয়া 

ঘ. পটল খাওয়া

উত্তর: মারা যাওয়া 

১৫. ‘যাহা কষ্টে অর্জন করা যায়’ তাকে এক কথায় বলে-

ক. দুর্জয়

খ. অদম্য

গ. কষ্টার্জিত

ঘ. পরিশ্রমলব্ধ

উত্তর: কষ্টার্জিত

১৬.‘Franchise’ শব্দটির Synonym হচ্ছে-

ক. Utility 

খ. Privilege 

গ. French 

ঘ. Frankness 

উত্তর: Privilege 

১৭. কোনটি শুদ্ধ বানান?

ক. Homourous 

খ. Humourious 

গ. Humorous 

ঘ. Humorious 

উত্তর: Humorous 

১৮. কোনটি শুদ্ধ বাক্য? 

ক. A new cabinet has sworn in Dhaka. 

খ. A new cabinet has been sworn by in Dhaka. 

গ. A new cabinet has been sworn in Dhaka. 

ঘ. A new cabinet has been sworn in in Dhaka. 

উত্তর: A new cabinet has been sworn in in Dhaka. 

১৯. ‘To read between the lines’ এর অর্থ হচ্ছে-

ক. To read carefully. 

খ. To read carefully to find out any hidden meaning. 

গ. To read only some lines. 

ঘ. To read quickly to save time. 

উত্তর: To read carefully to find out any hidden meaning. 

২০. কোনটি শুদ্ধ বাক্য?

ক. Why you have done this?

খ. Why did you have done this?

গ. Why have you done this?

ঘ. Why you had done this?

উত্তর: Why have you done this?

২১. ‘Incredible’ শব্দটির Synonym হচ্ছে-

ক. Unbelievable 

খ. Unthinkable 

গ. Unlikely 

ঘ. Unthinking 

উত্তর: Unbelievable 

২২. Now-a-days many villages are lit ––– electricity বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. by

খ. with

গ. from

ঘ. on

উত্তর: by

২৩. কোনটি শুদ্ধ বানান?

ক. Mispell 

খ. Misspell 

গ. Mispel 

ঘ. Mispel 

উত্তর: Misspell 

২৪. ‘Heart’ শব্দটির adjective হচ্ছে-

ক. Heart 

খ. Hearten 

গ. Heartening 

ঘ. Heartful 

উত্তর: Heartening 

২৫. ‘What is the time ––– your watch’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. with

খ. in

গ. at

ঘ. by

উত্তর: by

২৬. I said, ‘Do it’. বাক্যের indirect speech হবে-

ক. I ordered to do it. 

খ. I said to do it. 

গ. I said that it should be done. 

ঘ. I said that let it be done. 

উত্তর: I ordered to do it. 

২৭. “Who will do the work” বাক্যের indirect speech হবে-

ক. Who will done the work?

খ. By whom will the work be done?

গ. Who will be done the work?

ঘ. Whom will the work be done? 

উত্তর: By whom will the work be done?

২৮. “Some children were helping the wounded man”. বাক্যের passive voice হচ্ছে-

ক. The wounded man was helped by some children. 

খ. The wounded man was helping some

children. 

গ. The wounded man was being helped by some

children. 

ঘ. The wounded man was to be helped by

some children. 

উত্তর: The wounded man was being helped by some

children. 

২৯. ‘Birds eye view’ এর অর্থ হচ্ছে-

ক. Eyes of birds 

খ. Eyes of a flock of birds

গ. A view of the sky

ঘ. A rough idea 

উত্তর: A rough idea 

৩০. কোনটি শুদ্ধ বানান?

ক. Bureaucrat 

খ. Buroucrat 

গ. Burocrat 

ঘ. Beaurocrat 

উত্তর: Bureaucrat 

৩১. দুইটি সংখ্যার গুণফল ৩১৫। সংখ্যা দুটির ল. সা. গু ১০৫ হলে, গ. সা. গু কত?

ক. ১৪

খ. ৩

গ. ১২

ঘ. ৬

উত্তর:

৩২. দুটি সংখ্যার বিয়োগফল ৩৭ এবং যোগফল বিয়োগফলের ১১ গুণ। সংখ্যা দুটি কত?

ক. ২০, ৫৭

খ. ১৯, ৫৬

গ. ১৮৫, ২২২

ঘ. ১৭০, ২০৭

উত্তর: ১৮৫, ২২২

৩৩. দুই সমকোণ থেকে বড়, কিন্তু চার সমকোণ থেকে ছোট, সে ধরনের কোণের নাম কি?

ক. সূক্ষ্ম কোণ

খ. স্থূল কোণ

গ. সম্পূরক কোণ

ঘ. প্রবৃদ্ধ কোণ

উত্তর: প্রবৃদ্ধ কোণ

৩৪. ০. ০০০১ এর বর্গমূল কত?

ক. ০. ১

খ. ০. ০১

গ. ০. ০০১

ঘ. ১

উত্তর: ০. ০১

৩৫. ১২০ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস একটি লাইট পোস্ট ৬ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘণ্টায় কত? 

ক. ৭২

খ. ৪৮

গ. ৩৬

ঘ. ৯৬

উত্তর: ৭২

৩৬. চালের দাম ২৫% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন চালের খরচ অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতভাগ (শতকরা) কত কমালেন?

ক. ১৬

খ. ১৮

গ. ২০

ঘ. ২৫

উত্তর: ২০

৩৭. দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ১ : ৩। এদের ক্ষেত্রফলের অনুপাত কত?

ক. ১ : ২৭

খ. ১ : ৯

গ. ১ : ১২

ঘ. ১ : ১৮

উত্তর: ১ : ৯

৩৮. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। তাতে সোনা : তামা এর পরিমাণ ৩ : ১। কি পরিমাণ সোনা যোগ করলে সোনা : তামা অনুপাত হবে ৪ : ১?

ক. ৮ গ্রাম

খ. ৬ গ্রাম

গ. ৫ গ্রাম

ঘ. ৪ গ্রাম

উত্তর: ৪ গ্রাম

৩৯. দুই ব্যক্তি একত্রে একটি কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কতদিনে সম্পন্ন করতে পারে? 

ক. ২৪ দিনে

খ. ২২ দিনে

গ. ২০ দিনে

ঘ. ১৮ দিনে

উত্তর: ২৪ দিনে

৪০. ৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কতদিনে সম্পন্ন করতে পারে?

ক. ১৮ দিনে

খ. ৩০ দিনে

গ. ৩৬ দিনে

ঘ. ৯৮ দিনে

উত্তর: ৩০ দিনে

৪১. পিতা ও ২ পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ২০ বছর। পিতার বয়স কত?

ক. ২০ বছর

খ. ৪০ বছর

গ. ৫০ বছর

ঘ. ৬০ বছর

উত্তর: ৫০ বছর

৪২.a = 2, b = 3 হলে 2a + 4b এর সাথে 2a2 + a – b যোগ করলে যোগফল কত হবে?

ক. 15

খ. 17

গ. 19

ঘ. 23

উত্তর: 23

৪৩. ৩৬ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হয়, এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?

ক. ৭২ টাকা

খ. ৬২ টাকা

গ. ৬০ টাকা

ঘ. ৭৫ টাকা

উত্তর: ৭২ টাকা

৪৪. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে. মি. হলে, তার অতিভুজের মান কত?

ক. ৭ সে. মি. 

খ. ৫ সে. মি. 

গ. ৬ সে. মি. 

ঘ. ৮ সে. মি. 

উত্তর: ৫ সে. মি. 

৪৫. কোন পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে মোট ফেলের সংখ্যা ৭৫ হলে পরীক্ষার্থী সংখ্যা কত?

ক. ৭৭৫ জন

খ. ৬৫০ জন

গ. ৫০০ জন

ঘ. ৩৭৫ জন 

উত্তর: ৫০০ জন

৪৬. বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?

ক. কর্কট রেখা

খ. মকর রেখা

গ. বিষুব রেখা

ঘ. দ্রাঘিমা রেখা 

উত্তর: কর্কট রেখা

৪৭. সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত?

ক. মাতামুহুরী

খ. রায়মঙ্গল

গ. পশুর

ঘ. বলেশ্বর 

উত্তর: রায়মঙ্গল

৪৮. মহানন্দা কোন নদীর উপনদী?

ক. মেঘনা

খ. যমুনা

গ. কর্ণফুলী

ঘ. পদ্মা 

উত্তর: পদ্মা 

৪৯. যমুনা নদী কোথায় পতিত হয়েছে?

ক. পদ্মা 

খ. মেঘনা

গ. ব্রহ্মপুত্র 

ঘ. বঙ্গোপসাগর 

উত্তর: পদ্মা 

৫০. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?

ক. শালবন বিহার

খ. আনন্দ বিহার

গ. সোমপুর বিহার

ঘ. সীতাকোট বিহার 

উত্তর: সীতাকোট বিহার 

৫১. ষাটগম্বুজ মসজিদটির নির্মাতা কে?

ক. ইসলাম খাঁ 

খ. যুবরাজ মোহাম্মদ আযম

গ. শায়েস্তা খান

ঘ. খান জাহান আলী

উত্তর: খান জাহান আলী

৫২. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

ক. করতোয়া

খ. মহানন্দা

গ. গঙ্গা

ঘ. পদ্মা

উত্তর: করতোয়া

৫৩. বাংলাদেশ কত সালে কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে?

ক. ১৯৭২

খ. ১৯৭৩

গ. ১৯৭৪

ঘ. ১৯৭৫

উত্তর: ১৯৭২

৫৪. জাপান পার্লহারবার আক্রমণ করে-

ক. ৭ ডিসেম্বর, ১৯৩৯

খ. ৭ ডিসেম্বর, ১৯৪০

গ. ৭ ডিসেম্বর, ১৯৪১

ঘ. ৭ ডিসেম্বর, ১৯৪২

উত্তর: ৭ ডিসেম্বর, ১৯৪১

৫৫. নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?

ক. হাম

খ. ডিপথেরিয়া

গ. এইডস

ঘ. জন্ডিস

উত্তর: ডিপথেরিয়া

৫৬. বিলিরুবিন তৈরি হয়-

ক. কিডনীতে

খ. পিত্তথলিতে

গ. প্লিহায়

ঘ. যকৃতে

উত্তর: যকৃতে

৫৭. ব্যাঙের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে?

ক. একটি 

খ. দুইটি

গ. তিনটি

ঘ. চারটি

উত্তর: তিনটি

৫৮. মানুষের ক্রোমোজমের সংখ্যা কত?

ক. ২০ জোড়া

খ. ২১ জোড়া

গ. ২২ জোড়া

ঘ. ২৩ জোড়া

উত্তর: ২৩ জোড়া

৫৯. ভূ-ত্বকে কোন উপাদান সবচেয়ে কম থাকে?

ক. সোডিয়াম

খ. অ্যালুমিনিয়াম

গ. ক্যালসিয়াম

ঘ. লোহা

উত্তর: সোডিয়াম

৬০. কোনটি খর পানিতে উত্তম ফেনা দেয়?

ক. টয়লেট সাবান

খ. ডিটারজেন্ট

গ. লন্ড্রিসাবান

ঘ. তরল সাবান

উত্তর: ডিটারজেন্ট

৬১. কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম?

ক. লাল

খ. বেগুনি

গ. নীল

ঘ. হলুদ

উত্তর: লাল

৬২. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

ক. ০° সেন্টিগ্রেড

খ. ৪° সেন্টিগ্রেড

গ. ৬° সেন্টিগ্রেড

ঘ. ৮° সেন্টিগ্রেড

উত্তর:° সেন্টিগ্রেড

৬৩. কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়?

ক. ভুট্টা

খ. নারিকেল

গ. গম

ঘ. কাঁঠাল 

উত্তর: কাঁঠাল 

৬৪. টেস্ট ক্রিকেটের সদস্য হিসাবে বাংলাদেশের অবস্থান কি?

ক. সপ্তম

খ. অষ্টম

গ. নবম

ঘ. দশম

উত্তর: নবম

৬৫. কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়?

ক. ৩ বছর

খ. ৪ বছর 

গ. ৫ বছর

ঘ. ৬ বছর

উত্তর: ৪ বছর

৬৬. বিশ্বকাপ ফুটবলে ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে-

ক. জার্মানি

খ. ইতালি

গ. আর্জেন্টিনা

ঘ. ব্রাজিল

উ: ক,খ

৬৭. কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?

ক. উত্তর আমেরিকা

খ. দক্ষিণ আমেরিকা

গ. ইউরোপ

ঘ. আফ্রিকা

উত্তর: দক্ষিণ আমেরিকা

৬৮. বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে?

ক. ১৯৮৩

খ. ১৯৮৪

গ. ১৯৮৫

ঘ. ১৯৮৬

উত্তর: ১৯৮৫

৬৯. আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?

ক. ফেনী নদী

খ. সাঙ্গু নদী

গ. কর্ণফুলী নদী

ঘ. নাফ নদী

উত্তর: সাঙ্গু নদী

৭০. কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?

ক. কুমির

খ. তিমি

গ. হাতি

ঘ. বাদুড়

উত্তর: কুমির

৭১. প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল-

ক. সিউলে

খ. নয়াদিল্লীতে

গ. ম্যানিলায়

ঘ. কুয়ালালামপুরে 

উত্তর: নয়াদিল্লীতে

৭২. মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান কোনটি?

ক. সরুজ

খ. এপালো

গ. ভয়েজার

ঘ. ভাইকিং

উত্তর: ভাইকিং

৭৩. টিউমার সংক্রান্ত চর্চাকে বলে-

ক. টিউমারোলজি

খ. অঙ্কোলজি

গ. সাইটোলজি

ঘ. একোলজি

উত্তর: অঙ্কোলজি

৭৪. ব্যাঙের ছাতা কোন শ্রেণির উদ্ভিদ?

ক. ব্যাকটেরিয়া

খ. শৈবাল

গ. ছত্রাক

ঘ. কোনোটিই নয়

উত্তর: ছত্রাক

৭৫. ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

ক. অ্যালুমিনিয়াম

খ. তামা

গ. দস্তা

ঘ. পারদ

উত্তর: অ্যালুমিনিয়াম

৭৬. সিরডাপ (CIRDAP)-এর সদর দপ্তর কোথায়?

ক. দিল্লি

খ. ইসলামাবাদ

গ. ঢাকা

ঘ. পোল্যান্ড

উত্তর: ঢাকা

৭৭. বৈদ্যুতিক ক্ষমতার একক-

ক. জুল

খ. ওয়াট

গ. নিউটন

ঘ. ক্যালরি

উত্তর: ওয়াট

৭৮. বাংলাদেশে দীর্ঘতম গাছের নাম কী?

ক. বৈলাম

খ. অর্জুন

গ. মেহগনি

ঘ. ইউক্যালিপটাস

উত্তর: বৈলাম

৭৯. কোনটি ভূকম্পন পরিমাপের যন্ত্র? 

ক. হাইড্রোফোন

খ. আইসোফোন

গ. ডিকটোফোন

ঘ. সিসমোগ্রাফ

উত্তর: সিসমোগ্রাফ

৮০. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

ক. কেওক্রাডং

খ. লুসাই

গ. আরাকান

ঘ. কোনোটিই নয়

উত্তর: কোনোটিই নয়


More Question Bank

Non-Cadre

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড প্রশ্ন সমাধান -২০২৬ | GTCL MCQ Question Solution- 2026 | Biddabari

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড প্রশ্ন সমাধান -২০২৬ | GTCL MCQ Question Solution- 2026 | Biddabari     সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, গত ২২ আগস্ট ২০২৬ ইং তারিখে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড প্রশ্ন সমাধান -২০২৬ | GTCL MCQ Question Solution- 2026 রিসিপশনিস্ট পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড প্রশ্ন সমাধান -২০২৬ | GTCL MCQ Question Solution- 2026  এর  প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে রিসিপশনিস্ট পদে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ প্রদান করা হয়।     🔍  গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড প্রশ্ন স...

Non-Cadre

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড প্রশ্ন সমাধান -২০২৬ | BKKB MCQ Question Solution- 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, গত ২১ আগস্ট ২০২৬ ইং তারিখে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড প্রশ্ন সমাধান -২০২৬ | BKKB MCQ Question Solution- 2026 হিসাবরক্ষক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড প্রশ্ন সমাধান -২০২৬ | BKKB MCQ Question Solution- 2026  এর  প্রাথমিক পর্যায়ে ১০০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে হিসাবরক্ষক পদে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ প্রদান করা হয়।     🔍  বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড প্রশ্ন সমাধান -২০২৬ | BKKB MCQ Question Solution- 2026 পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:   ◉    বাংলা— ২৫ ◉    ...

Non-Cadre

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহকারী প্রকৌশলী (সিভিল) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান -২০২৬ | Ministry of Health and Family Welfare MCQ Question Solutions for the Assistant Engineer (Civ

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, গত ১৭ ডিসেম্বর ২০২৬ ইং তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহকারী প্রকৌশলী (সিভিল) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান -২০২৬ | Ministry of Health and Family Welfare MCQ Question Solutions for the Assistant Engineer (Civil)-2026 - পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহকারী প্রকৌশলী (সিভিল) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান -২০২৬ | Ministry of Health and Family Welfare MCQ Question Solutions for the Assistant Engineer (Civil)-2026 এর  প্রাথমিক পর্যায়ে ১০০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে উপ পরিদর্শক পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ প্রদান করা হ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach