প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (যমুনা) | Primary Question Solution 2013 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (যমুনা) | Primary Question Solution 2013 | Biddabari

 

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (যমুনা) | Primary Question Solution 2013 | Biddabari

 

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।

 

🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:

    বাংলা— ২৫

    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১ম ধাপ)–২০১৫| Primary Question Solution 2015| Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (২য় ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

 

📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (শীতলক্ষ্যা) | primary question solution PDF – 2013 (Shitlalakshya)

 

 

🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।

 

📘 আজ প্রকাশ করা হচ্ছে-

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (যমুনা) এর প্রশ্ন সমাধান PDF

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (৪র্থ ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় পর্যায়)-২০২২| primary question solution 2022| Biddabari

 

📚 প্রস্তুতির জন্য দেখুন:Primary Advance Diamond Live Batch

ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির Primary Advance Diamond Live Batch এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (যমুনা) | Primary Question Solution 2013 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (যমুনা)

১. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীন ছিল?

ক. চার নম্বর সেক্টর

খ. তিন নম্বর সেক্টর

গ. দুই নম্বর সেক্টর

ঘ. এক নম্বর সেক্টর

উত্তর: দুই নম্বর সেক্টর

২. নেপালের পার্লামেন্টের নাম কী?

ক. সিনেট

খ. পঞ্চায়েত

গ. কংগ্রেস

ঘ. মজলিশ

[নোট: নেপালের বর্তমান পার্লামেন্টের নাম ফেডারেল পার্লামেন্ট।]

৩. ‘যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন’- এটি কার উক্তি?

ক. মুসোলিনী

খ. হিটলার

গ. সালজার

ঘ. ফ্রাঙ্কো

উত্তর: হিটলার

৪. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৪৯

খ. ১৯৪৮

গ. ১৯৪২

ঘ. ১৯৪৫

উত্তর: ১৯৪৫

৫. ‘সার্ক’ কোন বছর প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৭৫

খ. ১৯৮৫

গ. ১৯৭৮

ঘ. ১৯৯০

উত্তর: ১৯৮৫

৬. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯০৫

খ. ১৯১১

গ. ১৯২১

ঘ. ১৯৩৫

উত্তর: ১৯২১

৭. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

ক. এগার

খ. দশ

গ. আট

ঘ. পনের

উত্তর: এগার

৮. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?

ক. আটলান্টিক ও ভূমধ্যসাগর

খ. প্রশান্ত ও উত্তর মহাসাগর

গ. ভারত ও প্রশান্ত মহাসাগর

ঘ. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর

উত্তর: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর

৯. কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?

ক. ইসলাম খান

খ. রাজা মানসিংহ

গ. শায়েস্তা খান

ঘ. মীর জুমলা

উত্তর: শায়েস্তা খান

১০. ‘পাহাড়পুর’ বৌদ্ধ বিহারের নির্মাতা কে?

ক. চন্দ্রগুপ্ত যৌর্য

খ. ধর্মপাল

গ. রামপাল

ঘ. আদিশূর

উত্তর: ধর্মপাল

১১. সূর্যে শক্তি উৎপন্ন হয়-

ক. তেজস্ক্রিয়তার ফলে

খ. পরমাণুর ফিশন পদ্ধতিতে

গ. তাপ উৎপাদনকারী রাসায়নিক বিক্রিয়ার ফলে

ঘ. পরমাণুর ফিউশন পদ্ধতিতে

উত্তর: পরমাণুর ফিউশন পদ্ধতিতে

১২. প্লবতা বেশি-

ক. পুকুরের পানির

খ. নদীর পানির

গ. সমুদ্রের পানির

ঘ. সুইমিং পুলের পানির

উত্তর: সমুদ্রের পানির

১৩. রেডিওঅ্যাকটিভ মৌল অনুসন্ধান করার যন্ত্র-

ক. গাইগার মুলার কাউন্টার

খ. ম্যানোমিটার

গ. ক্রনোমিটার

ঘ. ওডোমিটার

উত্তর: গাইগার মুলার কাউন্টার

১৪. বিদ্যুৎ পরিবাহকের রোধের একক-

ক. ওয়াট

খ. কুলম্ব

গ. অ্যাম্পিয়ার

ঘ. ওহম

উত্তর: ওহম

১৫. দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম দৈর্ঘ্যের তরঙ্গ-

ক. নীল

খ. সবুজ

গ. লাল

ঘ. বেগুনী

উত্তর: লাল

১৬. কোনো মাধ্যমের তাপমাত্রা বাড়ালে ঐ মাধ্যমে শব্দের গতি-

ক. কমে

খ. বাড়ে

গ. অপরিবর্তিত থাকে

ঘ. অনিয়মিত হয়

উত্তর: বাড়ে

১৭. কাজের একক-

ক. ওয়াট

খ. নিউটন

গ. জুল/সেকেন্ড

ঘ. জুল

উত্তর: জুল

১৮. আলোর বর্ণ নির্ধারণ করে তার-

ক. গতিবেগ

খ. বিস্তার

গ. তরঙ্গদৈর্ঘ্য

ঘ. কোনোটিই নয়

উত্তর: তরঙ্গদৈর্ঘ্য

১৯. একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে, সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে?

ক. কমবে

খ. বাড়বে

গ. শূন্য হবে

ঘ. পরিবর্তন হবে না

উত্তর: কমবে

২০. মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত গরম হয়, কারন-

ক. বায়ুমণ্ডলীয় চাপ কম থাকায়

খ. বায়ুণ্ডলীয় ঘনত্ব বেড়ে যাওয়ায়

গ. বায়ুণ্ডলে বেশি পরিমাণ ধূলিকণা থাকায়

ঘ. মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়

উত্তর: মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়

২১. সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ-

ক. বৃহস্পতি

খ. পৃথিবী

গ. শনি

ঘ. বুধ

উত্তর: শনি

২২. ধ্রুবতারা ঠিক মাথার উপর অবস্থান করে-

ক. কুমেরু বিন্দুতে

খ. সুমেরু বিন্দুতে

গ. অক্ষরেখায়

ঘ. কোনোটিই নয়

উত্তর: সুমেরু বিন্দুতে

২৩. বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি-

ক. প্রশান্ত মহাসাগর

খ. আটলান্টিক মহাসাগর

গ. ভারত মহাসাগর

ঘ. দক্ষিণ মহাসাগর

উত্তর: প্রশান্ত মহাসাগর

২৪. বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?

ক. রাজশাহী

খ. বগুড়া

গ. পাবনা

ঘ. সিরাজগঞ্জ

উত্তর: বগুড়া

২৫. ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?

ক. শীতলক্ষ্যা

খ. ধরলা

গ. বংশী

ঘ. বুড়িগঙ্গা

উত্তর: বুড়িগঙ্গা

২৬. সূর্যের নিকটতম গ্রহ-

ক. পৃথিবী

খ. শনি

গ. বুধ

ঘ. বৃহস্পতি

উত্তর: বুধ

২৭. পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে?

ক. নিরক্ষীয় অঞ্চলে

খ. শীতপ্রধান অঞ্চলে

গ. নাতিশীতোষ্ণ অঞ্চলে

ঘ. মেরু অঞ্চলে

উত্তর: নিরক্ষীয় অঞ্চলে

২৮. সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায়-

ক. তিনগুণ

খ. দ্বিগুণ

গ. চারগুণ

ঘ. দশগুণ

উত্তর: দ্বিগুণ

২৯. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কি বায়ু বলা হয়?

ক. মৌসুমী বায়ু

খ. আয়ন বায়ু

গ. নিয়ত বায়ু

ঘ. প্রত্যায়ন বায়ু

উত্তর: নিয়ত বায়ু

৩০. সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ-

ক. মিয়ানমারের পোপা

খ. লিপারী দ্বীপের স্ট্রম্বলি

গ. ইতালির ভিসুভিয়াস

ঘ. জাপানের ফুজিয়ামা

উত্তর: জাপানের ফুজিয়ামা

৩১. কাচ তৈরির প্রধান কাঁচামাল-

ক. সাজি মাটি

খ. চুনাপাথর

গ. বালি

ঘ. জিপসাম

উত্তর: বালি

৩২. সংকর ধাতু পিতলের উপাদান হল-

ক. তামা ও দস্তা

খ. তামা ও সীসা

গ. তামা ও টিন

ঘ. তামা ও নিকেল

উত্তর: তামা ও দস্তা

৩৩. ভূ-পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ-

ক. ৭. ৬ সে. মি.

খ. ৭৬ সে. মি.

গ. ৭২ সে. মি.

ঘ. ৭৬০ সে. মি.

উত্তর: ৭৬ সে. মি.

৩৪. কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?

ক. ফার্ন

খ. ফণিমনসা

গ. পাথরকুচি

ঘ. আদা

উত্তর: ফণিমনসা

৩৫. ধানের বাদামী রোগ হয়-

ক. ভাইরাস দ্বারা

খ. ব্যাক্টেরিয়া দ্বারা

গ. ব্যাক্টেরিওফাজ দ্বারা

ঘ. ছত্রাক দ্বারা

উত্তর: ছত্রাক দ্বারা

৩৬. দুধ দাঁতের সংখ্যা-

ক. ২০টি

খ. ২৪টি

গ. ২৮টি

ঘ. ১৬টি

উত্তর: ২০টি

৩৭. মানুষের রক্তে কত ধরনের রক্ত কণিকা আছে?

ক. ৪ প্রকার

খ. ২ প্রকার

গ. ৩ প্রকার

ঘ. ৫ প্রকার

উত্তর: ৩ প্রকার

৩৮. ০. ০১ ´ . ০২ = কত?

ক. ০. ০০২

খ. ০. ০০০২

গ. ০. ০০০০২

ঘ. ০. ০২

উত্তর: ০. ০০০২

৩৯. ৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

ক. ১২ টাকা

খ. ৯ টাকা

গ. ১০ টাকা

ঘ. ১১ টাকা

উত্তর: ১১ টাকা

৪০. ৮, ১১, ১৭, ২৯, ৫৩ . . . . . . ধারাটির পরবর্তী সংখ্যা কত?

ক. ১০১

খ. ১০৫

গ. ১৫০

ঘ. ৭৫

উত্তর: ১০১

৪১. রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে। ঘন্টায় ৪৫ কি. মি. বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে?

ক. ১৪ সেকেন্ডে

খ. ১৩ সেকেন্ডে

গ. ১২ সেকেন্ডে

ঘ. ১১ সেকেন্ডে

উত্তর: ১২ সেকেন্ডে

৪২. লুপ্ত পদ নির্ণয় করুন: ১২ : ১৬ :: ……… : ২০।

ক. ১৮

খ. ১৫

গ. ১০

ঘ. ২২

উত্তর: ১৫

৪৩. চালের দাম শতকরা ২৫ টাকা বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

ক. ২০%

খ. ২১%

গ. ৩০%

ঘ. ৩১%

উত্তর: ২০%

৪৪. এক ব্যক্তি ঘন্টায় ৫ কি. মি. বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘন্টায় ৩ কি. মি. বেগে চলে ফিরে আসল। যাতায়াতে তার গতির গড় কত?

ক. ৪/১৫ কি. মি.

খ. ২ কি. মি.

গ. ৩(৩/৪) কি. মি.

ঘ. ৪ কি. মি.

উত্তর: ৩(৩/৪) কি. মি.

৪৫. কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?

ক. ১১ বছর

খ. ৯ বছর

গ. ১০ বছর

ঘ. ৮ বছর

উত্তর: ১০ বছর

৪৬. দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে?

ক. ২ ঘন্টায়

খ. ৪ ঘন্টায়

গ. ৫ ঘন্টায়

ঘ. ৬ ঘন্টায়

উত্তর: ৬ ঘন্টায়

৪৭. বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। তিন বছর বাদে, পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হয়। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত হবে?

ক. ৪৫ বছর, ৯ বছর

খ. ২৫ বছর, ৫ বছর

গ. ৩৫ বছর, ৭ বছর

ঘ. ৫০ বছর, ১০ বছর

উত্তর: ৪৫ বছর, ৯ বছর

৪৮. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি-

ক. ১৮০°

খ. ২৭০°

গ. ৩৬০°

ঘ. ৫৪০°

উত্তর: ৩৬০°

৪৯. দুটি পরস্পর ছেদী বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে?

ক. ১টি

খ. ২টি

গ. ৩টি

ঘ. ৪টি

উত্তর: ২টি

৫০. (x + y)2 – (x – y)2 = কত?

. xy

. 2xy

. 3xy

. 4xy

উত্তর:4xy

৫১. a + b = c হলে,a3 + b3 + 3abc = কত?

. a3

. b3

. c3

. 0

উত্তর:c3

৫২. The teacher said, “I shall not teach him English. ” বাক্যেরindirect speech হচ্ছে-

. The teacher said he would not teach him English.

. The teacher said that he would not teach him English.

. The teacher said that he will not teach him English.

. The teacher said that he would not taught him English.

উত্তর:The teacher said that he would not teach him English.

৫৩. ‘Refuse’ শব্দটির noun হচ্ছে-

. Refusal

. Refusement

. Refuse

. Refusing

উত্তর:Refusal

৫৪. ‘Passion’ শব্দটিরadjective হচ্ছে-

. Passionful

. Pastoral

. Emotion

. Passionate

উত্তর:Passionate

৫৫. You are not amenable ––– reason বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

. into

. to

. from

. of

উত্তর:to

৫৬. ‘Tenable’ শব্দটির অর্থ হচ্ছে-

. Defensible

. Durable

. Real

. Worthwhile

উত্তর:Defensible

৫৭. ‘To Apprise’ এর অর্থ হচ্ছে-

. Review

. Remind

. Dissemble

. Inform

উত্তর:Inform

৫৮. ‘Similar’ শব্দটিরAntonym হচ্ছে-

. Like

. Uniform

. Akin

. Different

উত্তর:Different

৫৯. ‘Mystery’ শব্দটিরSynonymহচ্ছে-

. Clue

. Answer

. Enigma

. Solution

উত্তর:Enigma

৬০. নিচের কোনটি শুদ্ধ বানান?

. Acquisence

. Acquissence

. Acquiescence

. Aquicence

উত্তর:Acquiescence

৬১. নিচের কোনটি শুদ্ধ বানান?

. Greivance

. Grievance

. Grievence

. Griveance

উত্তর:Grievance

৬২. ‘Let the book be read by you’ বাক্যেরActive form হচ্ছে-

. Read the book

. You are to read the book

. Let read the book by you

. Let the book be reading by you

উত্তর:Read the book

৬৩. ‘She fans herself’ বাক্যেরPassive form হচ্ছে-

. She was fanned by herself

. She is fanned herself

. She is fanned by herself

. She was fanned herself

উত্তর:She is fanned by herself

৬৪. নিচের কোনটি শুদ্ধ বাক্য?

. They are digging the canal for a week

. They had dug the canal for a week

. They dig the canal for week

. They have been digging the canal for a week

উত্তর:They have been digging the canal for a week

৬৫. নিচের কোনটি শুদ্ধ বাক্য?

. I have finished read the book

. I have finished reading the book

. I finished reading the book

. I have been finished reading the book

উত্তর:I have finished reading the book

৬৬. Slow and steady ––– the race বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

. has won

. won

. wins

. win

উত্তর:wins

 ৬৭. ‘কৌশলে কার্যোদ্ধার’- কোনটির অর্থ?

ক. গাছে তুলে মই কাড়া

খ. এক ক্ষুরে মাথা মোড়ানো

গ. ধরি মাছ না ছুঁই পানি

ঘ. আকাশের চাঁদ হাতে পাওয়া

উত্তর: ধরি মাছ না ছুঁই পানি

৬৮. ‘একাদশে বৃহস্পতি’-এর অর্থ কী?

ক. সৌভাগ্যের বিষয়

খ. আশার কথা

গ. মজা পাওয়া

ঘ. আনন্দের বিষয়

উত্তর: সৌভাগ্যের বিষয়

৬৯. কোনটি স্বরসন্ধির উদাহরণ?

ক. ণিজন্ত

খ. অহরহ

গ. বিদ্যালয়

ঘ. দুঃচিন্তা

উত্তর: বিদ্যালয়

৭০. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?

ক. পূর্ব পদ

খ. পর পদ

গ. অন্য পদ

ঘ. উভয় পদ

উত্তর: পর পদ

৭১. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়?

ক. পূর্বপদ

খ. দক্ষিণ পদ

গ. পরপদ

ঘ. উত্তর পদ

নোট: পরপর ও উত্তর পদ উভয়ই সঠিক।

৭২. ‘কিরণ’ এর সমার্থক শব্দ নয়-

ক. রবি

খ. রশ্মি

গ. প্রভা

ঘ. কর

উত্তর: রবি

৭৩. ‘অনুগ্রহ’-এর বিপরীতার্থক শব্দ-

ক. প্রতিগ্রহ

খ. বিগ্রহ

গ. নিগ্রহ

ঘ. দয়া

উত্তর: নিগ্রহ

৭৪. ‘রেখো মা দাসের মনে’। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে ৭মী

খ. কর্মে ২য়া

গ. অপাদানে ৩য়া

ঘ. অধিকরণে ২য়া

উত্তর: কর্মে ২য়া

৭৫. ‘আজকে নগদ কালকে ধার’ বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে ৭মী

খ. সম্প্রদানে ২য়া

গ. অপাদানে ৩য়া

ঘ. অধিকরণে ২য়া

উত্তর: অধিকরণে ২য়া

৭৬. কোনটি শুদ্ধ বানান?

ক. পঙ্কিল

খ. পঙ্কীল

গ. পংকিল

ঘ. পংকীল

উত্তর: পঙ্কিল

৭৭. কোনটি শুদ্ধ বানান?

ক. সদ্যজাত

খ. সদ্দোজাত

গ. সদ্যোজাত

ঘ. সদ্ব্যজাত

উত্তর: সদ্যোজাত

৭৮. ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসটি কে রচনা করেছেন?

ক. সত্যেন সেন

খ. আলাউদ্দিন আল আজাদ

গ. আবুল ফজল

ঘ. অচিন্ত্য কুমার সেন গুপ্ত

উত্তর: আলাউদ্দিন আল আজাদ

৭৯. ‘ছোটদের অভিনয়’ নাটকটি কার রচনা?

ক. সেলিম আল দীন

খ. আলাউদ্দিন আল আজাদ

গ. জিয়া হায়দার

ঘ. আল কামাল আবদুল ওহাব

উত্তর: আল কামাল আবদুল ওহাব

৮০. ‘জুলেখার মন’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক. মোহাম্মদ মাহফুজউল্লাহ

খ. সমর সেন

গ. রজনীকান্ত সেন

ঘ. জাহানারা আরজু

উত্তর: মোহাম্মদ মাহফুজ উল্লাহ

 

More Question Bank

NTRCA

১৬তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 16th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari

১৬তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 16th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (ভলগা) | Primary Question Solution 2013 | Biddabar

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (ভলগা) | Primary Question Solution 2013 | Biddabariসুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য। 🔍...

NTRCA

১৫তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 15th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari

১৫তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 15th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabariপ্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি। 📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির 19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন: NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই