প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (হোয়াংহো) | Primary Question Solution 2013 | Biddabari


প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (হোয়াংহো) | Primary Question Solution 2013 | Biddabari


সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১ম ধাপ)–২০১৫| Primary Question Solution 2015| Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (২য় ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা – ২০১৩ (ঝিলাম) | primary question solution PDF – 2013 (Jhilam) 



🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (হোয়াংহো) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (৪র্থ ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় পর্যায়)-২০২২| primary question solution 2022| Biddabari


📚 প্রস্তুতির জন্য দেখুন:Primary Advance Diamond Live Batch

ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির Primary Advance Diamond Live Batch এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।





প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (হোয়াংহো) | Primary Question Solution 2013 | Biddabari PDF Download


প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (হোয়াংহো)

১. ‘ইউসুফ জোলেখা’ কাব্য লেখেন কে?

ক. যশোরাজ খান

খ. শাহ মুহম্মদ সগীর

গ. মীর মশাররফ হোসেন

ঘ. বিজয় গুপ্ত 

উত্তর: শাহ মুহম্মদ সগীর

২. কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তাহা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর। পংক্তিটিররচয়িতা কে?

ক. শেখ ফজলুল করিম

খ. মোজাম্মেল হক

গ. মোহিত লাল মজুমদার

ঘ. জীবনানন্দ দাশ 

উত্তর: শেখ ফজলুল করিম

৩. কোন নাটকটি সেলিম আল দীনের?

ক. পায়ের আওয়া পাওয়া যায়

খ. কবর

গ. সুবচন নির্বাসনে

ঘ. মুনতাসীর ফ্যান্টাসী 

উত্তর: মুনতাসীর ফ্যান্টাসী

৪. ‘প্রভাত সূর্যের’ সমার্থক শব্দ কোনটি?

ক. রবি

খ. দিনমণি

গ. অরুণ

ঘ. ভানু 

উত্তর: অরুণ

৫. ‘হরণ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. পূরণ

খ. গ্রহণ

গ. মুক্ত

ঘ. কোনোটিই নয়

উত্তর: পূরণ

৬. বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে?

ক. বিশেষণ পদের

খ. অব্যয় পদের

গ. নাম পদের

ঘ. ক্রিয়া বিশেষণ পদের

উত্তর: নাম পদের

৭. অধিকরণ কারকের উদাহরণ কোনটি?

ক. তিলে তৈল আছে

খ. দুধ থেকে ঘি হয়

গ. তিল থেকে তেল হয়

ঘ. মেঘ থেকে বৃষ্টি হয় 

উত্তর: তিলে তৈল আছে

৮. ‘তিনি ব্যাকরণে পণ্ডিত’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে সপ্তমী

খ. করণে সপ্তমী

গ. অপাদানে সপ্তমী

ঘ. অধিকরণে সপ্তমী 

উত্তর: অধিকরণে সপ্তমী

৯. কোনটি শুদ্ধ বানান?

ক. MISIONARY

খ. MISSIONARY

গ. MISIONERY 

 ঘ. MISSIONERY 

উত্তর: MISSIONARY

১০. কোন বানানটি শুদ্ধ?

ক. CATASTROPHE

খ. CETASTROPHE 

গ. CATASTROPHEE

ঘ. CATASTROFEE

উত্তর: CATASTROPHE

১১. কোন বানানটি শুদ্ধ?

ক. HETROGENUS 

খ. HETROGENEOUS 

গ. HETEROGENUS 

ঘ. HETEROGENEOUS 

উত্তর: HETEROGENEOUS

১২. Still waters run deep, এখানে ‘Still’ শব্দটি-

ক. Noun

খ. Pronoun

গ. Adjective 

ঘ. Adverb 

উত্তর: Adjective

১৩. He kept the fast for a week, এখানে ‘fast’ শব্দটি-

ক. Noun

খ. Pronoun

গ. Adjective

ঘ. Adverb 

উত্তর: Noun

১৪. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. He will avail the poorptutnity. 

খ. I should take leave of you. 

গ. I have seen two deers. 

ঘ. Televison is a wonderful discovery.  

উত্তর: I should take leave of you. 

১৫. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. Good night, how are you?

খ. Ali took admission into that college.  

গ. He asked me where did I go. 

ঘ. He always speaks the truth. 

উত্তর: He always speaks the truth. 

১৬. Glass is made ––– bottles বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. in

খ. of

গ. with

ঘ. by

উত্তর: of

১৭. Students should be attentive ––– their lessons বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. in

খ. of

গ. to

ঘ. of

উত্তর: to

১৮. His words conform ––– his work বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. with 

খ. by 

গ. in

ঘ. to

উত্তর: to

১৯. He was convinced ––– my honesty বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. with

খ. of

গ. by 

ঘ. in

উত্তর: of

২০. The girl is expert ––– drawing বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. in

খ. to

গ. with

ঘ. at

উত্তর: at

২১. 1 + 2 + 3 + 4 + . . . . . + 20 = কত?

ক. 210

খ. 212

গ. 214

ঘ. 220 

উত্তর: 210

২২. তিন সন্তানের বয়সে গড় ৬ বছর ও পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর হলে, পিতার বয়স কত?

ক. ৩২ বছর

খ. ৩৩ বছর

গ. ৩৪ বছর

ঘ. ৩৬ বছর 

উত্তর: ৩৪ বছর

২৩. একজন বোলার গড়ে ২০ রান দিয়ে ১২ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?

ক. ১৪

খ. ১৬

গ. ১৮

ঘ. ১৯ 

উত্তর: ১৬

২৪. পিতা ও মাতার বয়সের গড় ২৫ বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ১৮ বছর হলে, পুত্রের বয়স কত?

ক. ২ বছর

খ. ৪ বছর

গ. ৫ বছর

ঘ. ৬ বছর 

উত্তর: ৪ বছর

২৫. একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? 

ক. লাভ ১২%

খ. লাভ ১৪%

গ. লাভ ১৬%

ঘ. লাভ ১৬

উত্তর: লাভ ১২%

২৬. একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?

ক. ৪৫০০ টাকা

খ. ৫০০০ টাকা

গ. ৫৫০০ টাকা

ঘ. ৬০০০ টাকা 

উত্তর: ৫০০০ টাকা

২৭. একজন দোকানদার ১ ডজন বলপেন ৬০ টাকায় ক্রয় করে ৭২ টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?

ক. ১৬%

খ. ১৮%

গ. ২০%

ঘ. ২২% 

উত্তর: ২০%

২৮. ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা ১৪ দিনে কাজটি শেষ খরতে পারলে খ একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?

ক. ২৭ দিনে

খ. ৩০ দিনে

গ. ৩২ দিনে

ঘ. ৩৫ দিনে 

উত্তর: ৩৫ দিনে

২৯. ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?

ক. ২৮ জন

খ. ২৪ জন

গ. ২৬ জন

ঘ. ৩০ জন 

উত্তর: ২৮ জন

৩০. একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১২ দিন লাগলে ১৪ জন শ্রমিকের কত দিন লাগবে?

ক. ২৪ দিন

খ. ২৮ দিন

গ. ৩০ দিন

ঘ. ৩২ দিন 

উত্তর: ৩০ দিন

৩১. দুইটি রাশির অনুপাত ৫ : ১১। উত্তর রাশি ৯৯ হলে পূর্বরাশি কত?

ক. ৪৫

খ. ৩২

গ. ৩৫

ঘ. ৩৮ 

উত্তর: ৪৫

৩২. ২৪ কে ৭ : ৬ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে-

ক. ২৮

খ. ৩২

গ. ৩৫

ঘ. ৩৮ 

উত্তর: ২৮

৩৩. কোন বানানটি শুদ্ধ?

ক. উন্মিলন

খ. উন্মিলণ 

গ. উন্মীলণ

ঘ. উন্মীলন 

উত্তর: উন্মীলন

৩৪. কোনটি শুদ্ধ বানান?

ক. রূপায়ন

খ. রূপায়ণ

গ. রুপায়ন

ঘ. রুপায়ণ 

উত্তর: রূপায়ণ

৩৫. ‘যিনি অধিক কথা বলেন না’। -এককথায় কী হবে?

ক. অল্পভাষী

খ. সংযম

গ. মিতভাষী

ঘ. সন্ন্যাসী 

উত্তর: মিতভাষী

৩৬. ‘সাপের খোলস’- বাক্য সংকোচন কী হবে?

ক. নির্মোক

খ. উরগ

গ. কৃত্তি

ঘ. প্লাবক 

উত্তর: নির্মোক

৩৭. ‘সৌভাগ্যের বিষয়’ কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে?

ক. পোয়াবারো

খ. একাদশে বৃহস্পতি

গ. গোঁফে-খেজুরে

ঘ. সৌভাগ্যবান

উত্তর: একাদশে বৃহস্পতি

৩৮. ‘নীলাকাশ’ কোন সমাস?

ক. কর্মধারয়

খ. তৎপুরুষ

গ. বহুব্রীহি

ঘ. অব্যয়ীভাব 

উত্তর: কর্মধারয়

৩৯. ‘বিষবৃক্ষ’ কোন সমাস?

ক. তৎপুরুষ

খ. কর্মধারয়

গ. বহুব্রীহি

ঘ. অব্যয়ীভাব 

উত্তর: কর্মধারয়

৪০. ‘শতাব্দী’ কোন সমাস?

ক. বহুব্রীহি

খ. তৎপুরুষ

গ. অব্যয়ীভাব

ঘ. দ্বিগু 

উত্তর: দ্বিগু

৪১. ‘স্বাগত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. স্বা + আগত

খ. স্বা + গত

গ. সু + আগত

ঘ. সা + আগত 

উত্তর: সু + আগত

৪২. ‘বিচ্ছেদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. বিঃ + ছেদ

খ. বি + ছেদ

গ. বিৎ + ছেদ

ঘ. বিচ্ + ছেদ 

উত্তর: বি + ছেদ

৪৩. ‘উন্নত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. উৎ + নত

খ. উন্নী + ত

গ. উৎ + নীত

ঘ. উৎ + নিত 

উত্তর: উৎ + নত

৪৪. ‘বৃষ্টি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. বিষ + তি

খ. বৃ + ষ্টি

গ. বৃষ্ + টি

ঘ. বৃষ + তি 

উত্তর: বৃষ + তি

৪৫. ‘Let him sing a song’- বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-

ক. Let a song sing by him. 

খ. Let a song be sung by him. 

গ. Let a song be sang by him. 

ঘ. Let a song sung by him. 

উত্তর: Let a song be sung by him. 

৪৬. ‘Who will help you? বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-

ক. By whom will you be helped?

খ. By whom you will be helped?

গ. By whom would you be helped? 

ঘ. By whom you would be helped? 

উত্তর: By whom will you be helped?

৪৭. ‘Do you know him’?- বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-

ক. Is he known by you?

খ. Is he known to you?

গ. Is he knew by you?

ঘ. Was he known by you? 

উত্তর: Is he known to you?

৪৮. He said to me, “May you have wealth”. - বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-

ক. He wished me that I might have wealth. 

খ. He wished me that I might had wealth. 

গ. He wished me that I should have wealth. 

ঘ. He said to me that I might have wealth. 

উত্তর: He wished me that I might have wealth. 

৪৯. You said to me, “You do not you your duty”- বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-

ক. You told me that I don ot do my duty. 

খ. You said to me that I did not do my duty. 

গ. You said to me that I do not do my duty. 

ঘ. You told me that I did not do my duty. 

উত্তর: You told me that I did not do my duty. 

৫০. Brief-এর সমার্থক শব্দ কোনটি?

ক. Profuse 

খ. Eloquent 

গ. Short

ঘ. Copious 

উত্তর: Short

৫১. Latent-এর সমার্থক শব্দ কোনটি?

ক. Concealed  

খ. Evident 

গ. Visible 

ঘ. Conspicuous 

উত্তর: Concealed  

৫২. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১২০° হলে, বহুভুজের বাহুর সংখ্যা হবে-

ক. ৫

খ. ৬

গ. ৮

ঘ. ১০

উত্তর: ৬

৫৩. কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়?

ক. জলবায়ু 

খ. আর্দ্রতা

গ. বৃষ্টিপাত

ঘ. বায়ুচাপ

উত্তর: বায়ুচাপ

৫৪. ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কত সালে? 

ক. ১৯৪৫ সালে

খ. ১৯৪৬ সালে 

গ. ১৯৪৭ সালে

ঘ. ১৯৪৮ সালে 

উত্তর: ১৯৪৫ সালে

৫৫. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?

ক. কফি আনান

খ. হ্যামারশোল্ড

গ. ট্রিগভেলি

ঘ. বান কি মুন

উত্তর: ট্রিগভেলি

৫৬. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

ক. ১৯৭৪

খ. ১৯৭৫

গ. ১৯৭৬

ঘ. ১৯৭৭

উত্তর: ১৯৭৪

৫৭. ‘অপরাজেয় বাংলা’ কী?

ক. মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রকর্ম

খ. মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য

গ. মুক্তিযুদ্ধভিত্তিক ম্যুরালচিত্র

ঘ. একটি মুক্তিযুদ্ধ বিষয়ক স্থাপনা

উত্তর: মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য

৫৮. নিম্নলিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

ক. ২/৩

খ. ৩/৪

গ. ৫/৯

ঘ. ৭/১২ 

উত্তর: ৩/৪

৫৯. বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে?

ক. ১৯৯০ সালে

খ. ১৯৯১ সালে

গ. ১৯৯২ সালে

ঘ. ১৯৯৩ সালে 

উত্তর: ১৯৯০ সালে

৬০. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

ক. ৮টি

খ. ৯টি

গ. ১১টি

ঘ. ১২টি

উত্তর: ১১টি

৬১. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

ক. বৃধ্‌

খ. বৃহস্পতি

গ. মঙ্গল

ঘ. শুক্র

উত্তর: বৃহস্পতি

৬২. ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালি?

ক. ডোভার প্রণালি

খ. বেরিং প্রণালি

গ. মালাক্কা প্রণালি

ঘ. পক প্রণালি

উত্তর: পক প্রণালি

৬৩. কোনটি মৌলিক পদার্থ?

ক. চিনি

খ. নিয়ন

গ. লবণ

ঘ. পানি

উত্তর: নিয়ন

৬৪. কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে?

ক. সাদা

খ. কালো

গ. বেগুনি

ঘ. হলুদ

উত্তর: সাদা

৬৫. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

ক. শূন্যতায়

খ. কঠিন পদার্থে

গ. তরল পদার্থে

ঘ. বায়বীয় পদার্থে

উত্তর: কঠিন পদার্থে

৬৬. ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

ক. তামা

খ. দস্তা

গ. অ্যালুমিনিয়াম

ঘ. সীসা

উত্তর: অ্যালুমিনিয়াম

৬৭. নিচের কোন যৌগটি ‘ভিটামিন সি’?

ক. অ্যাসকরবিক এসিড

খ. সাইট্রিক এসিড

গ. অ্যাসিটিক এসিড

ঘ. অক্সালিক এসিড

উত্তর: অ্যাসকরবিক এসিড

৬৮. কোনটি সাবানকে শক্ত করে?

ক. সোডিয়াম কার্বনেট

খ. সোডিয়াম সালফেট

গ. সোডিয়াম ক্লোরাইড

ঘ. সোডিয়াম সিলিকেট

উত্তর: সোডিয়াম সিলিকেট

৬৯. বিলিরুবিন তৈরি হয়-

ক. কিডনীতে

খ. যকৃতে

গ. পিত্তথলীতে

ঘ. প্লিহায়

উত্তর: যকৃতে

৭০. গাছের পাতা পীত বর্ণ ধারণ করে কীসের অভাবে?

ক. নাইট্রোজেন

খ. ম্যাগনেসিয়াম

গ. আয়রন

ঘ. পটাশিয়াম

উত্তর: নাইট্রোজেন

৭১. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

ক. ১৮ জোড়া

খ. ২০ জোড়া

গ. ২২ জোড়া

ঘ. ২৩ জোড়া

উত্তর: ২৩ জোড়া

৭২. বিশ্বকাপ ফুটবল খেলা প্রথম শুরু হয়-

ক. ১৯৩০ সালে

খ. ১৯৩১ সালে

গ. ১৯৩২ সালে

ঘ. ১৯৩৪ সালে

উত্তর: ১৯৩০ সালে

৭৩. ১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন দেশ-

ক. ব্রাজিল

খ. উরুগুয়ে

গ. ফ্রান্স

ঘ. ইংল্যান্ড

উত্তর: উরুগুয়ে

৭৪. বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কী?

ক. এ্যভোমিটার

খ. ব্যারোমিটার

গ. হাইগ্রোমিটার

ঘ. অ্যামিটার 

উত্তর: হাইগ্রোমিটার

৭৫. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?

ক. ইসলাম খাঁন

খ. শায়েস্তা খাঁন

গ. ইব্রাহীম খাঁন

ঘ. মীর জুমলা 

উত্তর: ইসলাম খাঁন

৭৬. ময়মনসিংহ জেলার পূর্ব নাম-

ক. জালালাবাদ

খ. ইসলামাবাদ

গ. নাসিরাবাদ

ঘ. সিংহগ্রাম

উত্তর: নাসিরাবাদ

৭৭. তালিবাবাদ উপগ্রহ ভূ-কেন্দ্রটি চালু হয়-

ক. ১৯৮০ সালে

খ. ১৯৮১ সালে

গ. ১৯৮২ সালে

ঘ. ১৯৯৩ সালে

উত্তর: ১৯৮২ সালে

৭৮. তালিবাবাদ কোন জেলায় অবস্থিত?

ক. নরসিংদী

খ. কুলনা

গ. দিনাজপুর

ঘ. গাজীপুর

উত্তর: গাজীপুর

৭৯. বাংলাদেশের জ্বালানি তৈল শোধনাগারটি অবস্থিত-

ক. ঢাকায়

খ. চট্টগ্রামে

গ. খুলনায়

ঘ. সিলেটে

উত্তর: চট্টগ্রামে

৮০. বাংলাদেশে একমাত্র অস্ত্র তৈরি কারখানাটি অবস্থিত-

ক. গাজীপুরে

খ. ঢাকা জেলায়

গ. চট্টগ্রাম জেলায়

ঘ. রাজশাহী জেলায় 

উত্তর: গাজীপুরে



More Question Bank

Bank

সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Senior Officer Recruitment Test-2024 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, আপনি যদি ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাকে স্বাগতম! আপনি অবগত আছেন যে, ১৫ মে ২০২৬ ইং তারিখে সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Recruitment Test-2024 অনুষ্ঠিত হয়েছে।  বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ব্যাংকিং পেশা সকল চাকরির মধ্যে অন্যতম আকর্ষণীয় পেশা। সামাজিক সম্মান, স্থিতিশীল কর্মজীবন ও দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে ব্যাংকিং জব দেশের তরুণ সমাজের প্রথম পছন্দে পরিণত হয়েছে। ফলে দেখা যায় যেকোনো ব্যাংক নিয়োগ পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা হয়। আর এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু পাস নম্বর অর্জন করলেই হবে না, সর্বাধিক নম্বর অর্জন করতে হবে। তাই আপনি যদি বিগত সালের প্রশ্ন সঠিকভাবে বিশ্লেষণ ও সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি নিশ্চিত সফল হবেন। ✍️ সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Senior O...

11-20 Grade

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution- 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ১৫ মে ২০২৬ ইং তারিখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution 2026 এর অফিস সহকারী কাম কম্পিউটিার মুদ্রাক্ষরিক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে প্র্যাকটিক্যাল এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বাংলাদেশ BIWTC কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 🔍বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solutionপরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ১৫◉    ইংরেজি— ১৫◉    গণিত — ১৫◉    সাধারণ জ্ঞান—১৫◉    কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি— ২০◉    মোট: ৮০ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত ক...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (পদ্মা) | Primary Question Solution 2008 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach