প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (ঝিলাম) | Primary Question Solution 2013 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (ঝিলাম) | Primary Question Solution 2013 | Biddabari


সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১ম ধাপ)–২০১৫| Primary Question Solution 2015| Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (২য় ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (দানিয়ুব) | primary question solution PDF – 2013 (Daniyuv) 



🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (ঝিলাম) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (৪র্থ ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় পর্যায়)-২০২২| primary question solution 2022| Biddabari


📚 প্রস্তুতির জন্য দেখুন:Primary Advance Diamond Live Batch

ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির Primary Advance Diamond Live Batch এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (ঝিলাম) | Primary Question Solution 2013 | Biddabari PDF Download


প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ (ঝিলাম)

১. ‘লালসালু’ উপন্যাসের লেখক কে?

ক. সৈয়দ ওয়ালীউল্লাহ

খ. শওকত আলী

গ. মুনীর চৌধুরী

ঘ. শহীদুল্লাহ কায়সার 

উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ

২. ‘মরণ রে, তুঁহুঁ মম শ্যাম সমান’।-পঙ্‌ক্তিটির রচয়িতা কে?

ক. বিহারীলাল চক্রবর্তী

খ. অতুলপ্রসাদ সেন

গ. রবীন্দ্রনাথ ঠাকুর 

ঘ. সুফিয়া কামাল 

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

৩. ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ নাটকটির রচয়িতা কে?

ক. মামুনুর রশীদ

খ. হুমায়ূন আহমেদ

গ. আবুল হায়াত

ঘ. সেলিম আল দীন 

উত্তর: সেলিম আল দীন

৪. ‘বিটপী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. পুষ্প

খ. বৃক্ষ

গ. পদ্ম

ঘ. স্বর্ণ 

উত্তর: বৃক্ষ

৫. ‘কুটিল’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. অকুটিল

খ. বাঁকা

গ. সরল

ঘ. হালকা 

উত্তর: সরল

৬. বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?

ক. কারক

খ. বিভক্তি

গ. সমাস

ঘ. সম্বন্ধ পদ 

উত্তর: বিভক্তি

৭. কোনটি করণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ?

ক. বালকেরা ফুটবল খেলে

খ. তাস খেলা ভাল নয়

গ. কাচের জিনিস সহজে ভাঙে

ঘ. টাকায় কি না হয় 

উত্তর: টাকায় কি না হয়

৮. ‘আমাকে যেতে হবে’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তৃকারকে দ্বিতীয়া

খ. কর্মে দ্বিতীয়া

গ. করণে দ্বিতীয়া

ঘ. অপাদানে দ্বিতীয়া 

উত্তর: কর্তৃকারকে দ্বিতীয়া

৯. কোনটি শুদ্ধ বানান?

ক. SURVEILANCE 

খ. SARVEILANCE

গ. SURVEILLANCE 

ঘ. SURVEILLENCE 

উত্তর: SURVEILLANCE

১০. কোনটি শুদ্ধ বানান?

ক. ENCICLOPEDIA 

খ. ENCYCLOPAEDIA 

গ. ENCICLOPEADIA 

ঘ. ENCYCLOPEDIA 

উত্তর: খ. ENCYCLOPAEDIA ও ঘ. ENCYCLOPEDIA 

১১. কোনটি শুদ্ধ বানান?

ক. CALEIDOSCOPE 

খ. CALEIDOSKOPE 

গ. KALAIDOSCOPE

ঘ. KALEIDOSCOPE 

উত্তর: KALEIDOSCOPE

১২. ‘Anita is a good girl’ বাক্যে ‘girl’ শব্দটি-

ক. Proper noun

খ. Common noun

গ. Collective noun

ঘ. Material noun 

উত্তর: Common noun

১৩. ‘Ali saw a flock of sheep’ বাক্যে ‘flock’ শব্দটি-

ক. Proper noun 

খ. Common noun 

গ. Collective noun

ঘ. Material noun 

উত্তর: Collective noun

১৪. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. Television is a wonderful invention. 

খ. My brother is M. A. 

গ. He speaks English like English.  

ঘ. I fell uneasy.  

উত্তর: Television is a wonderful invention. 

১৫. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. I feel out of sort today. 

খ. He tried hardly to succeed. 

গ. I have great deal of work to do. 

ঘ. Please give me attendance. 

উত্তর: Please give me attendance. 

১৬. He deals ––– rice বাক্যের শূন্যস্থানে শব্দ বসবে-

ক. with

খ. in

গ. at

ঘ. by

উত্তর: in

১৭. He died ––– over eating বাক্যের শূন্যস্থানে শব্দবসবে-

ক. from 

খ. by

গ. in

ঘ. of

উত্তর: from 

১৮. Mr. Anwar is expert ––– physics বাক্যেরশূন্যস্থানে শব্দ বসবে-

ক. at

খ. to

গ. in

ঘ. with

উত্তর: in

১৯. I am fearful ––– enemies বাক্যের শূন্যস্থানে শব্দ বসবে-

ক. by

খ. to

গ. with

ঘ. of

উত্তর: of

২০. He is engaged ––– writing a book বাক্যের শূন্যস্থানে শব্দ বসবে-

ক. in

খ. with

গ. to

ঘ. at

উত্তর: in

২১. 1 + 2 + 3 + 4 + . . . . . . . + 18 = ?

ক. 168

খ. 171

গ. 174

ঘ. 176

উত্তর: 171

২২. দুই সন্তানের বয়সের গড় ১০ বছর ও মাতাসহ তাদের বয়সের গড় ১৭ বছর হলে, মাতার বয়স কত হবে?

ক. ২৮ বছর

খ. ৩০ বছর

গ. ৩১ বছর

ঘ. ৩২ বছর

উত্তর: ৩১ বছর

২৩. পিতা ও মাতার বয়সের গড় ৩৬ বছর। পিতা, মাতা ও মেয়ের বয়সের গড় ২৯ বৎসর হলে, মেয়ের বয়স কত হবে?

ক. ১৪ বছর

খ. ১৫ বছর

গ. ১৬ বছর

ঘ. ১৮ বছর

উত্তর: ১৫ বছর

২৪. একজন বোলার গড়ে ২২ রান দিয়ে ৬টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ১৪ রানদিয়ে ৪টি উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?

ক. ১৪.০

খ. ১৬.০

গ. ১৮.০

ঘ. ১৮.৮

উত্তর: ১৮. ৮

২৫. একজন কলা বিক্রেতা ১ হালি কলা ২০ টাকায় ক্রয় করে ১৮ টাকায় বিক্রয় করলেন। এতে তাঁর শতকরা কতক্ষতি হবে?

ক. ১০%

খ. ১২%

গ. ১৩%

ঘ. ১৫%

উত্তর: ১০%

২৬. ৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

ক. ১৬%

খ. ১৮%

গ. ২০%

ঘ. ২১%

উত্তর: ২০%

২৭. একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ ডাল কত টাকায় বিক্রয় করলে, তার ৬% লাভ হতো?

ক. ২৫০০ টাকা

খ. ২৫৫০ টাকা

গ. ২৬০০ টাকা

ঘ. ২৬৫০ টাকা

উত্তর: ২৬৫০ টাকা

২৮. একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১৬ দিন লাগলে, ২৮ জন শ্রমিকের কত দিন লাগবে?

ক. ২০ দিন

খ. ২১ দিন

গ. ২২ দিন

ঘ. ২৪ দিন

উত্তর: ২০ দিন

২৯. ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। ক একা কাজটি ১৫ দিনে শেষ করতে পারলে, খ একা কাজটি করতে পারে-

ক. ২৪ দিনে

খ. ২৮ দিনে

গ. ৩০ দিনে

ঘ. ৩২ দিনে

উত্তর: ৩০ দিনে

৩০. কোনো পরিবারে মজুদ খাদ্যে ৪ জন সদস্যের ১৮ দিন চলে। মেহমান আসায় ঐ খাদ্যে ১২ দিন চললেকতজন মেহমান এসেছিল?

ক. ২ জন

খ. ৩ জন

গ. ৪ জন

ঘ. ৫ জন

উত্তর: ২ জন

৩১. একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?

ক. ৭ : ২

খ. ৫ : ১

গ. ৬ : ১

ঘ. ১৫ : ৩

উত্তর: ৫ : ১

৩২. ৬৩ কে ৮ : ৯ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যাহবে-

ক. ৫৬

খ. ৫৮

গ. ৬০

ঘ. ৬২

উত্তর: ৫৬

৩৩. কোন বানানটি শুদ্ধ?

ক. মুহুর্মুহু

খ. মূহুমুহু

গ. মূহূর্মূহু

ঘ. মূহুর্মূহু

উত্তর: মুহুর্মুহু

৩৪. কোন বানানটি শুদ্ধ?

ক. ছান্দসিক

খ. ছন্দসিক

গ. ছন্দসীক

ঘ. ছান্দসীক

উত্তর: ছান্দসিক

৩৫. ‘যে উপকারীর উপকার স্বীকার করে’- এ কথায় কীহবে?

ক. অকৃতার্থ

খ. কৃতজ্ঞ

গ. কৃতঘ্ন

ঘ. অকৃতজ্ঞ

উত্তর: কৃতজ্ঞ

৩৬. ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না’- এক কথায় কী হবে?

ক. অদম্য

খ. অসম্ভব

গ. অনিবার্য

ঘ. অনিবারিত

উত্তর: অনিবার্য

৩৭. ‘আট কপালে’ কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে?

ক. হতভাগ্য

খ. ভাগ্যবান

গ. সরু কপাল

ঘ. চওড়া কপাল 

উত্তর: হতভাগ্য

৩৮. ‘বই পড়া’ কোন সমাস?

ক. কর্মধারয়

খ. বহুব্রীহি

গ. অব্যয়ীভাব

ঘ. তৎপুরুষ

উত্তর: তৎপুরুষ

৩৯. ‘উপকথা’ কোন সমাস?

ক. কর্মধারয়

খ. অব্যয়ীভাব

গ. বহুব্রীহি

ঘ. দ্বিগু

উত্তর: অব্যয়ীভাব

৪০. ‘সুবর্ণ’ কোন সমাস?

ক. কর্মধারয়

খ. তৎপুরুষ

গ. বহুব্রীহি

ঘ. অব্যয়ীভাব 

উত্তর: বহুব্রীহি

৪১. ‘ষোড়শ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. ষট + দশ

খ. সড় + শ

গ. ষোড় + অশ

ঘ. ষোড় + শ 

উত্তর: ষট + দশ

৪২. ‘গায়ক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. গা + অক

খ. গৈ + অক

গ. গা + য়ক

ঘ. গো + অক

উত্তর: গৈ + অক

৪৩. ‘গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. গব + এষণা

খ. গবে + এষণা

গ. গৌ + এষণা

ঘ. গো + এষণা 

উত্তর: গো + এষণা

৪৪. ‘ভাবুক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. ভৌ + উক

খ. ভো + উক

গ. ভাব + উক

ঘ. ভৌ + অক 

উত্তর: ভৌ + উক

৪৫. ‘I am writing a letter’- বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-

ক. A letter is written by me. 

খ. A letter was written by me. 

গ. A letter was being written by me. 

ঘ. A letter is being written by me. 

উত্তর: A letter is being written by me. 

৪৬. ‘Give the order’- বাক্যটির সঠিক পরিবর্তিত voiceহবে-

ক. Let the order to give. 

খ. Let the order given. 

গ. Let the order be given. 

ঘ. Let the order give. 

উত্তর: Let the order be given. 

৪৭. ‘Do not hate the poor’- বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-

ক. Let not the poor be hated. 

খ. Let the poor not be hated. 

গ. Let not the poor hate. 

ঘ. Let poor not be hate. 

উত্তর: Let not the poor be hated. 

৪৮. Asad said to me, “I want to go to school now”. -বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-

ক. Asad said to me that he wanted to go to school now. 

খ. Asad said to me that he wanted to go to school then. 

গ. Asad told me that he wanted to go to school then. 

 ঘ. Asad told me that he wants to go to school then.  

উত্তর: Asad told me that he wanted to go to school then. 

৪৯. Abid said to me, “I was ill’- বাক্যটির indirect speech হবে-

ক. Abid said to me that he was ill. 

খ. Abid told me that he had been ill. 

গ. Abid told me that I had been ill. 

ঘ. Abid tole me that he has been ill. 

উত্তর: Abid told me that he had been ill. 

৫০. Penalty- শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. Punishment 

খ. Pardon

গ. Reward 

ঘ. Compensation 

উত্তর: Punishment

৫১. Sacred -এর সমার্থক শব্দ কোনটি?

ক. Secular 

খ. Evil

গ. Profane

ঘ. Divine 

উত্তর: Divine

৫২. সুষম পঞ্চভুজের বহিঃস্থ কোণের পরিমাণ হবে-

ক. ৬০°

খ. ৬৬°

গ. ৭০°

ঘ. ৭২° 

উত্তর: ৭২°

৫৩. বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ-

ক. কমে যায়

খ. বেড়ে যায়

গ. স্থির থাকে

ঘ. শূন্য হয় 

উত্তর: কমে যায়

৫৪. বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতর অবস্থিত কোথায়?

ক. রোমে

খ. প্যারিসে

গ. জেনেভায়

ঘ. হেগে 

উত্তর: জেনেভায়

৫৫. জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন?

ক. ঘানা

খ. নরওয়ে

গ. ব্রিটেন

ঘ. দক্ষিণ কোরিয়া

উত্তর: নরওয়ে

৫৬. নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?

ক. ১২

খ. ১৩

গ. ১৪

ঘ. ১৫ 

উত্তর: ১৫

৫৭. ‘অপরাজেয় বাংলা’র ভাস্কর কে?

ক. শিল্পী হামিদুজ্জামান খান

খ. ভাস্কর নভেরা আহমেদ 

গ. ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ

ঘ. ভাস্কর শামীম সিকদার 

উত্তর: ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ

৫৮. নিম্নলিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

ক. ২/৩

 খ. ৩/৪

 গ. ৫/৯

ঘ. ৭/১২

উত্তর: ৫/৯ 

৫৯. বাংলাদেশে রঙ্গিন টেলিভিশন চালু হয় কবে?

ক. ১৯৮০ সালে

 খ. ১৯৮১ সালে

গ. ১৯৮২ সালে

ঘ. ১৯৮৩ সালে 

উত্তর: ১৯৮০ সালে

৬০. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?

ক. ১নং

খ. ২নং

গ. ৩নং

ঘ. ৪নং 

উত্তর: ২নং

৬১. স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি?

ক. নরওয়ে

খ. কেনিয়া 

গ. ডেনমার্ক

ঘ. ফিনল্যান্ড 

উত্তর: কেনিয়া

৬২. কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?

ক. ইউরোপ

খ. দক্ষিণ আমেরিকা

গ. আফ্রিকা

ঘ. উত্তর আমেরিকা 

উত্তর: দক্ষিণ আমেরিকা

৬৩. বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কী?

ক. ওয়াট

খ. ওয়াট-ঘন্টা

গ. জুল

ঘ. কিলোওয়াট-ঘন্টা 

উত্তর: কিলোওয়াট-ঘন্টা

৬৪. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?

ক. কালো

খ. লাল

গ. বেগুনি

ঘ. সাদা 

উত্তর: কালো

৬৫. তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?

ক. পরিবহন

খ. পরিচলন

গ. বিকিরণ

ঘ. কোনোটিই নয়

উত্তর: বিকিরণ

৬৬. বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?

ক. হিলিয়াম

খ. ওজোন

গ. অক্সিজেন

ঘ. নাইট্রোজেন 

উত্তর: ওজোন

৬৭. ম্যালিক এসিড পাওয়া যায়-

ক. কমলালেবুতে

খ. টমেটোতে

গ. আমলকিতে

ঘ. আঙ্গুরে 

উত্তর: টমেটোতে

৬৮. টুথপেস্টের প্রধান উপাদান-

ক. সাবান ও পাউডার

খ. জেলী ও মসলা

গ. ফ্লোরাইড ও ক্লোরোফিল

ঘ. ভোজ্য তেল ও সোডা 

উত্তর: সাবান ও পাউডার

৬৯. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর-

ক. অক্সিজেন

খ. নাইট্রোজেন

গ. হাইড্রোজেন

ঘ. কার্বন ডাই অক্সাইড

উত্তর: নাইট্রোজেন

৭০. কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়?

ক. নারিকেল

খ. গম

গ. ভূট্টা

ঘ. কাঁঠাল 

উত্তর: কাঁঠাল

৭১. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? 

ক. ভিটামিন বি

খ. ভিটামিন সি

গ. ভিটামিন কে

ঘ. ভিটামিন বি২ 

উত্তর: ভিটামিন কে

৭২. প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল?

ক. ইতালিতে

খ. উরুগুয়েতে

গ. ব্রাজিলে

ঘ. মেক্সিকোতে 

উত্তর: উরুগুয়েতে

৭৩. বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়?

ক. ৪ বছর পরপর

খ. ৫ বছর পরপর

গ. প্রতি বছর

ঘ. ৩ বছর পরপর 

উত্তর: ৪ বছর পরপর

৭৪. সাত গম্বুজ মসজিদটির নির্মাতা-

ক. মীর জুমলা

খ. সুবেদার ইসলাম খান

গ. মুর্শিদকুলি খান

ঘ. শায়েস্তা খান 

উত্তর: শায়েস্তা খান

৭৫. সাত গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা-

ক. ৪টি

খ. ৩টি

গ. ৫টি

ঘ. ৭টি 

উত্তর: ৭টি

৭৬. লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন-

ক. ইসলাম খান

খ. শায়েস্তা খান

গ. যুবরাজ মোহাম্মদ আযম

ঘ. মীর জুমলা 

উত্তর: যুবরাজ মোহাম্মদ আযম

৭৭. বেতবুনিয়া কোন জেলায় অবস্থিত?

ক. ঢাকা

খ. পাবনা

গ. চট্টগ্রাম

ঘ. রাঙামাটি

উত্তর: রাঙামাটি

৭৮. বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটি স্থাপিত হয়-

ক. ১৯৭৪ সালে

খ. ১৯৭৫ সালে

গ. ১৯৭৬ সালে 

ঘ. ১০৭৭ সালে

উত্তর: ১৯৭৫ সালে

৭৯. বাংলাদেশ মেশিন টুলস কারখানা অবস্থিত-

ক. গাজীপুরে

খ. টঙ্গীতে

গ. নারায়ণগঞ্জে

ঘ. খুলনাতে

উত্তর: গাজীপুরে

৮০. বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত-

ক. কুমিল্লায়

খ. চট্টগ্রামে

গ. টঙ্গীতে

ঘ. সিলেটে

উত্তর: টঙ্গীতে



More Question Bank

NTRCA

১০ম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৪ | 10th NTRCA Question Solution (School Level)- 2014 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম,...

BCS

২৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 24th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।আগামী ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।৫১তম বিসিএস বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:২১তম বিসিএস প্রশ্ন সমাধান | 21th BCS Question Solution | Biddabari২২তম বিসিএস প্রশ্ন সমাধান | 22th BCS Question Solution | Biddabari২৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 23th BCS Question Solution | Biddabari🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵বিসিএসের সিলে...

NTRCA

১৮তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০২৪ | 18th NTRCA Question Solution (College Level)- 2024 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি। 📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শি...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই