কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১, চট্টগ্রাম জেলা নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Chattogram-1 Circle Circular | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ১৩ অক্টোবর ২০২৬ইং তারিখে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১, চট্টগ্রাম জেলা নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Chattogram-1 Circle Circular | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৫টি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ২৬ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে এবং চট্টগাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১, চট্টগ্রাম
জেলা নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Chattogram-1 Circle Circular |
Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ
মোট পদসংখ্যাঃ ২৬টি
মোট ক্যাটাগরিঃ ৫টি
আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১০-২০২৬ খ্রি:
তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমাঃ ১৫ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা
হতে ০৫ নভেম্বর ২০২৬ বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফিঃ ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং
২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।
আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://ctax1.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন
করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
এই চাকরির বিবরণ
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১, চট্টগ্রাম
জেলা নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Chattogram-1 Circle Circular |
Biddabari এর বিস্তারিতঃ
আবেদনের শর্তাবলি:
১। সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই আবেদনকারীর
বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে
হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় (এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ
জারিকৃত পরিপত্র/নীতিমালা অনুসরণ করা হবে);
২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে
কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে সকল
চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের
মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণ করা হবে না;
৩। আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ)
শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে
তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোন বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে
না।
৪। সকল পদের জন্য লিখিত, মৌখিক পরীক্ষা এবং
প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ
প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন;
৫। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না
হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ
হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন
করার জন্য যোগ্য বিবেচিত হবেন না;
৬। প্রার্থী কোনো কোটায় আবেদন করলে আবেদনপত্রে
তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। কোটার ক্ষেত্রে সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা
হবে;
৭। প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থীর
যোগ্যতা যাচাইয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র মিথ্যা বা
বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/অসত্য প্রমাণিত
হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল
করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/অসত্য কাগজপত্র
প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা
পরবর্তীতে যেকোনো সময়ে কোন রকম কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ
সংরক্ষণ করেন;
৮। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক
নং-ক থেকে জ পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার
(নাম ও পদবি উল্লেখসহ) দ্বারা সত্যায়িত প্রতিটির ০১টি করে ফটোকপি ও সদ্য তোলা ২ কপি
পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে:
ক। প্রার্থীর সকল
শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);
খ। জেলার স্থায়ী
বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত
(নিজ জেলা উল্লেখসহ) নাগরিকত্ব সনদ;
গ। শারীরিক প্রতিবন্ধী
ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ
কর্তৃক প্রদত্ত সনদ;
ঘ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত
সনদ;
ঙ। আবেদনকারী বীর
মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হলে সরকার কর্তৃক অনুমোদিত উপযুক্ত
কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত গেজেট/সনদ;
চ। প্রথম শ্রেণির
গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ;
ছ। জাতীয় পরিচয়পত্র/জন্ম
নিবন্ধন সনদের মূলকপি; এবং
জ। অনলাইনে পূরণকৃত
আবেদনপত্র (Applicant's Copy) এবং প্রবেশপত্র (Admit Card) এর রঙিন প্রিন্ট কপি।
৯। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে),
মৌখিক পরীক্ষা ও যোগদানের সময়সূচি কর অঞ্চল- ১, চট্টগ্রামের নোটিশ বোর্ড এবং https://taxzone1.chattogram.gov.bd ওয়েবসাইটে ও প্রার্থীদের
ব্যক্তিগত মুঠোফোনে এসএমএস (SMS) এর মাধ্যমে জানানো হবে;
১০। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে সংশ্লিষ্ট
জেলার সিভিল সার্জন এর নিকট হতে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ দাখিল করতে হবে এবং প্রদত্ত
তথ্যাদি উপযুক্ত এজেন্সির মাধ্যমে যাচাই করা হবে;
১১। এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিল
করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে;
১২। কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত
শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন;
১৩। অনলাইন এ আবেদন এবং নিয়োগ পরীক্ষা সংক্রান্ত
যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে;
১৪। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের
জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
১৫। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত
আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে;
১৬। একজন প্রার্থী কর্তৃক একাধিক পদে আবেদন
করা যাবে না;
১৭। এ নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান
যাবতীয় বিধি-বিধান/আদেশ এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান (সর্বশেষ) যথাযথভাবে
পরিপালন/অনুসরণ করা হবে। নিয়োগে সরকার প্রচলিত বিধি-বিধান ও কোটানীতি অনুসরণ করা হবে
এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধান কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে;
১৮। উপরে উল্লেখ করা হয়নি কিন্তু প্রযোজ্যতা
রয়েছে এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে;
১৯। নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে বিভাগীয়
নির্বাচন কমিটি যে কোন প্রকার সিদ্ধান্ত গ্রহণের, সংশোধনের ও পরিমার্জনের ক্ষমতা সংরক্ষণ
করেন।
অনলাইনে আবেদনের নিয়মাবলি
ক) পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক প্রার্থীকে
https://ctax1.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র
পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i) Online আবেদনপত্র
জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫-১০-২০২৬ সকাল ১০:০০ টা।
ii) Online আবেদনপত্র
জমাদানের শেষ তারিখ ও সময়: ০৪-১১-২০২৬ বিকাল ০৪:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে
USER ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার
ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন
ছবি (দৈর্ঘ্য ৩০০, প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০, প্রস্থ ৮০ Pixel) স্ক্যান
করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ
60 KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু
পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই
পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের
একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি
প্রদান:
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে
পূরণ করে নির্দেশমতে ছবি ও স্বাক্ষর upload করে আবেদন Submit করার পর কম্পিউটারে ছবিসহ
Application Preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত
একটি Applicant's Copy পাবেন। Applicant's Copy তে কোন ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ
কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।
তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। তাই,
আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's Copy তে সত্যায়িত তোলা রঙিন ছবি, নির্ভুল
তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ
করবেন। Applicant's কপিতে একটি USER ID নম্বর দেওয়া থাকবে এবং USER ID নম্বর ব্যবহার
করে প্রার্থী নিম্ন বর্ণিত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে
০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ হতে ০৪ পর্যন্ত পদের জন্য ১০০/-
টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (অফেরতযোগ্য) ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো)
টাকা এবং ক্রমিক নং ০৫ এ বর্ণিত পদের জন্য ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ
(অফেরতযোগ্য) ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে
জমা দিবেন। তবে সকল পদের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও
তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ৫০ (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস
চার্জ বাবদ (অফেরতযোগ্য) ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর)
ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online -এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে
Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই
গৃহীত হবে না।
প্রথম SMS:
CTAX1<space>USER ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: CTAX1 ABCDEF
Reply: Aplicant's
Name, TK 112 or TK 56 will be charged as application fee. Your PIN is 12345678.
To Pay fee Type CTAX1<space>YES<space> PIN and Send to 16222
দ্বিতীয় SMS:
CTAX1<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: CTAX1 YES
12345678
Reply:
Congratulations! Aplicant's Name, payment completed successfully for CTAX1
Application for (Post Name). User ID is (ABCDEF) and Password (XXXXXXX).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://ctax1.teletalk.com.bd অথবা কর অঞ্চল- ১, চট্টগ্রামের ওয়েবসাইট https://taxzone1.chattogram.gov.bd এবং প্রার্থীর মোবাইল
ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে
প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায়
উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে
অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS এ প্রাপ্ত USER ID এবং Password ব্যবহার
করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি
তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি
লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হইলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়ে
অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন
থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ USER ID এবং Password পুনরুদ্ধার
করতে পারবেন।
i) USER ID জানা থাকলে: CTAX1<space>Help<space>USER<space>USER
ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: CTAX1 Help USER ABCDEF
ii) PIN Number জানা থাকলে: CTAX1<space>Help<space>PIN<space>PIN
No লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: CTAX1 Help PIN 12345678
(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কর অঞ্চল-১,
চট্টগ্রামের ওয়েবসাইট https://taxzone1.chattogram.gov.bd এবং https://ctax1.teletalk.com.bd অথবা বাংলাদেশের
একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি
প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য https://taxzone1.chattogram.gov.bd ওয়েবসাইট হতে জানা
যাবে।
(ঞ) চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের
অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার দলিলকাদি
দাখিলের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট কাগজপত্র প্রেরণ করতে হবে এবং যথাযথ
কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল/প্রদর্শন করতে হবে। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র
কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে।
(ট) Online এ আবেদন করতে কোন সমস্যা হলে যেকোনো
টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন। এছাড়াও alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ
করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk-এ মেসেজ এর মাধ্যমেও
যোগাযোগ করা যাবে। (Mail এর Subject-এ Organization Name: CTAX1 Post Name ****,
Applicant's User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
ডিক্লারেশন: আবেদনকারী প্রার্থীর
প্রদত্ত তথ্য সঠিক এবং সত্য মর্মে ঘোষণা দিতে হবে। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত
হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা
পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো
পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
গ্রহণ করা যাবে।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।



