জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ |NSC Job Circular 2026 | পদ সংখ্যা: ৪৯টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩০ জুন ২০২৬ ইং তারিখ জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NSC Job Circular 2026 প্রকাশিত হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NSC Job Circular 2026 এর তথ্যমতে, ৯ম থেকে ২০তম গ্রেডের ১৪টি ক্যাটাগরিতে সর্বমোট ৪৯ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । আবেদনকারীর বয়স ১ জুলাই ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হইতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NSC Job Circular 2026 এর তথ্যমতে, সরকারি ও আধা-সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীদের যথাযথ কতৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ।
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NSC Job Circular 2026 এরগুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ৪৯টি ।
আবেদনের বয়সসীমা: ১ জুলাই ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ১ জুলাই ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ৩০ জুলাই ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা থেকে ২২৩ টাকা। সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমাদিতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://nsc.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NSC Job Circular 2026 এর বিস্তারিত:
১৫। আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
ক. সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
খ. আবেদনকারীর বয়স ০১/০৭/২০২৬ তারিখে ১৮-৩২ বৎসরের মধ্যে হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
গ. জাতীয় ক্রীড়া পরিষদের স্মারক নং: ৩৪.০৩.০০০০.০০৩.০৮.০৬৩.২৫-৩৩৩; তারিখ: ১১ নভেম্বর ২০২৫ মোতাবেক যে সকল প্রার্থীগণ পূর্বে বর্ণিত পদের জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র দাখিল করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
ঘ. নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও নিয়োগ সংক্রান্ত সকল হালনাগাদ তথ্য, ফলাফল, পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ঙ. আবেদনপত্রের সাথে কোন সনদ/সনদের ছায়াকপি সংযুক্ত করার প্রয়োজন নেই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে সনদ/সনদের মূল কপি উপস্থাপন করতে হবে।
চ. চাকুরির আবেদন ফরমে (Applicant's Copy) প্রার্থীর অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য বিবেচিত হলে আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভূক্ত করার কোন সুযোগ থাকবে না।
ছ. নিয়োগের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রচলিত সকল কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
জ. সরকারি ও আধা-সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
ঝ. ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/বিলম্বে প্রাপ্ত দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে।
ঞ. বিদেশী ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর সমতাকরণ সনদ দাখিল করতে হবে।
ট. প্রার্থীর যোগ্যতা যাচাইঃ প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে যাচিত ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোন সময়ে প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
ঠ. লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
ড. জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
১৬। আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী/শর্তাবলী:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://nsc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১-০৭-২০২৬ সকাল ১০.০০ টা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০-০৭-২০২৬ বিকাল ৫.০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ Online-এ আবেদনপত্র (Applicants Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশমতে ছবি ও স্বাক্ষর upload করে আবেদন Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy তে একটি User ID দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১ থেকে ৮ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/-(দুইশত) টাকা সাথে Teletalk এর সার্ভিস চার্জ ২৩/-টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩/-(দুইশত তেইশ) টাকা, ৯ থেকে ১০ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা সাথে Teletalk এর সার্ভিস চার্জ ১৮/- টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১৬৮/-(একশত আটষটি টাকা) টাকা, ১১ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা সাথে Teletalk এর সার্ভিস চার্জ ১২/-টাকাসহ মোট ১১২/-(একশত বারো) টাকা ও ১২ থেকে ১৪ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা সাথে Teletalk এর সার্ভিস চার্জ ৬/-টাকাসহ মোট ৫৬ (ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা প্রদান করবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online -এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না"।
প্রথম SMS: NSC <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: NSC ABCDEF & send to 16222
Reply: Applicant's Name, TK. 223/168/56 will be charged as application fee. Your PIN is 12345678.
To pay fee Type NSC <space> YES <space> PIN and send to 16222.
দ্বিতীয় SMS: NSC <space> YES <space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: NSC YES 12345678
Reply: Congratulations: Applicant's Name, payment completed successfully for NSC Application for (post name) User ID is (ABCDEF) and password (XXXXXXX)
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://nsc.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন কপি প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলেঃ NSC<space>Help<space>User<space>User ID & Send to 16222
Example: NSC Help User ABCDEF & Send to 16222
(ii) PIN Number জানা থাকলে: NSC<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222
Example: NSC Help PIN 12345678 & Send to 16222
ক. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ এর ওয়েবসাইট www.nsc.gov.bd এ (বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য) দেখা যাবে। টেলিটকের জবপোর্টাল https//alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.nsc.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
ঞ. ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দূর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১৭। Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
**শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া হয়েছে।



