হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি | Housing and Building Research Institute Recruitment Circular | Biddabari

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি | Housing and Building Research Institute Recruitment Circular | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ৭ অক্টোবর ২০২৬ইং তারিখে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি | Housing and Building Research Institute Recruitment Circular | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৭টি ক্যাটাগরিতে ১০ম থেকে ২০তম গ্রেডে মোট ১৭ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি | Housing and Building Research Institute Recruitment Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ১৭টি

মোট ক্যাটাগরিঃ ৭টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ১৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ০৯:০০ ঘটিকা হতে ১৫ নভেম্বর ২০২৬ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফিঃ ১০ম গ্রেডের জন্য ২২৩ টাকা, ১৩তম গ্রেডের জন্য ১৬৮ টাকা, ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে www.hbri.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি | Housing and Building Research Institute Recruitment Circular | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

০১। শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন।

০২। কোনো পদে সরাসরি নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বিবেচিত হবেন না যদি তিনি-

(ক) বাংলাদেশের নাগরিক না হন অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডমিসাইল না হন এবং

(খ) এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, যিনি বাংলাদেশের নাগরিক নন।

০৩। হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরী প্রবিধানমালা-২০০৩ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

০৪। সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। (শুধুমাত্র ক্রমিক নং ০৬-এ নিরাপত্তা প্রহরী পদের ক্ষেত্রে অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য বা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে ৪০ বৎসর)। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবেনা।

০৫। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।

০৬। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।

০৭। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে)/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।

০৮। চাকরির জন্য আবেদন আগামী ১৪-১০-২০২৬ তারিখ সকাল ০৯.০০ টা হতে ১৫-১১-২০২৬ তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি/ডাকযোগে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে। লিখিত/ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূলকপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত ০১(এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য কাগজ পত্রের তালিকা নিম্নরূপ:

ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Applicant's Copy);

খ) ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি;

গ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি;

ঘ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্র যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূল কপি;

ঙ) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত (নিজ জেলা উল্লেখকরত):নাগরিকত্ব সনদের মূল/ সত্যায়িত কপি;

চ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ছবি;

ছ) প্রথম শ্রেণির কর্মকর্তা/স্থানীয় প্রতিনিধি কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

জ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদ এবং বাংলাদেশ গেজেট ডিজিটাল (Digital) হয়েছে এর কপি;

ঝ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;

১০। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা কম/বেশি হতে পারে।

১১। বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে।

১২। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

১৩। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধি বিধান এবং পরবর্তীতে এতদ্‌সংক্রান্ত বিধি বিধান কোনরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

১৪। যদি কোনো প্রার্থী ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক জ্বলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

১৫। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৬। যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কোন প্রার্থী তথ্য গোপন বা অসত্য তথ্য দিয়ে চাকরি গ্রহণ করলে স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে জাতীয় পরিচয় পত্র (জনপ্রশাসনের সার্কুলার অনুযায়ী) নিয়োগপত্র বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৭। এ নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ওয়েবসাইটে www.hbri.gov.bd এবং www.hbri.teletalk.com.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়সূচি এবং ফলাফল বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ওয়েবসাইটে www.hbri.gov.bd প্রকাশ করা হবে এবং লিখিত পরীক্ষার সময়সূচি প্রার্থীর আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমেও জানানো হবে।

১৮। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।

১৯। আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না।

২০। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/ পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন;

২১। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী/ শর্তাবলী:

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://hbri.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(i)Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৪-১০-২০২৬ সকাল ০৯.০০ ঘটিকা।

(ii) Online- এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৫-১১-২০২৬বিকাল ৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID

প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি

জমা দিতে পারবেন।

(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে

নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ,সর্বোচ্চ 100 KBও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার

পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে-কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং

মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে. এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১নং ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩/- (তেইশ) টাকাসহ সর্বমোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা, এবং ২নং ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ ১৫০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৮/- (আঠারো) টাকাসহ সর্বমোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা এবং ৩-৪নং ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২ (বারো) টাকাসহ সর্বমোট চ১ (একশত বারো)

টাকা এবং ৫-৭নং ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপান্ন) টাকা Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।

প্রথম SMS: HBRI User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: HBRI ABCDEF & Send to 16222.

Reply: Applicant's Name, Tk. 667/223/112 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Tyре HBRI Yes PIN and send to 16222.

দ্বিতীয় SMS: HBRI YES PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: HBRI YES 12345678

Reply: Congratulations! Applicant's Name, payment completed successfully for HBRI Application for (post name) User ID is (ABCDEF) and Password (xxxxxXxx).

(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://hbri.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/ কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন কপি প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/ মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

(জ) শুধুমাত্র Teletalk প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

i) User ID জানা থাকলে:

HBRI Help User User ID & Send to 16222.

Example: HBRI Help User ABCDEF

ii) PIN Number জানা থাকলে:

HBRI Help PIN PIN Number &

Send to 16222.

Example: HBRI Help PIN 12345678.

(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকী ছাড়াও ওয়েবসাইট www.hbri.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/hbri ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.hbri.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা www.hbrr.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: HBRI, Post Name: * * *, Applicant's User ID Contact Number অবশ্যই

উল্লেখ করতে হবে)

(ট) ডিক্লারেশন:প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা রা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online -এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

২২। Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।