জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা নিয়োগ বিজ্ঞপ্তি | District Commissioner Office, Netrokona Recruitment Circular | পদসংখ্যা – ৮৬ | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ১২ অক্টোবর ২০২৬ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা নিয়োগ বিজ্ঞপ্তি | District Commissioner Office, Netrokona Recruitment Circular | পদসংখ্যা – ৮৬ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ১টি ক্যাটাগরিতে ১৬তম গ্রেডে মোট ৮৬ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ১২-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা নিয়োগ
বিজ্ঞপ্তি | District Commissioner Office, Netrokona Recruitment Circular | পদসংখ্যা
– ৮৬ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ
মোট পদসংখ্যাঃ ৮৬টি
মোট ক্যাটাগরিঃ ১টি
আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ১২-১১-২০২৬ খ্রি:
তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমাঃ ১৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯:০০ ঘটিকা হতে
১২ নভেম্বর ২০২৬ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফিঃ ১১২ টাকা।
আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://dcnetrokona.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন
করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
এই চাকরির বিবরণ
জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা নিয়োগ
বিজ্ঞপ্তি | District Commissioner Office, Netrokona Recruitment Circular | পদসংখ্যা
– ৮৬ | Biddabari এর বিস্তারিতঃ
আবেদনের শর্তাবলি:
১। আবেদন গ্রহণের শেষ তারিখ ১২ নভেম্বর ২০২৬
প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হবে; (বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে
১৮ নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অধ্যাদেশ নং-১১, ২০২৪ অনুসরণ করা
হয়েছে)। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা
হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়। রিট পিটিশন মামলার পক্ষভুক্ত ইউনিয়ন
ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের বয়স শিথিলযোগ্য হবে।
২। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সৃষ্ট পদ
পূরণে "স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা ২০১১" এবং
প্রয়োজনীয় ক্ষেত্রে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী
নিয়োগ বিধিমালা, ২০২০ এর বিধি-বিধানসমূহ যথাযথভাবে অনুসরণ করা হবে।
৩। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও
স্থানীয় কর্তৃপক্ষের চাকরিতে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র
দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে।
৪। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত
যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
৫। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে
নিয়োগবিধি মতে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায়
উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।
৬। চাকরির জন্য আবেদন আগামী ১৪ অক্টোবর, ২০২৬
তারিখ, সকাল ০৯.০০ টা হতে ১২ নভেম্বর, ২০২৬ তারিখ, বিকাল ৫.০০ টা পর্যন্ত অনলাইনে দাখিল
করা যাবে। সরাসরি/ ডাকযোগে কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত
সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে।
৭। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/ অনাপত্তিপত্র/ কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক
প্রতিটির ০১ (এক) কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/ উপস্থাপনযোগ্য কাগজপত্রের
তালিকা নিম্নরূপ:
ক) অনলাইনে পূরণকৃত
আবেদনপত্র (Applicant's copy)
খ) সকল সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্র;
গ) নেত্রকোণা জেলার
স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত
নাগরিকত্ব সনদ;
ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন
সনদ;
ঙ) প্রথম শ্রেণির
গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
চ) মুক্তিযোদ্ধা
কোটায় আবেদনকারী (মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তান) প্রার্থীদের
ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক
প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র;
ছ) আবেদনকারী (মুক্তিযোদ্ধা,
শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তান) হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক বা পৌরসভার মেয়র/প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র
এবং;
জ) তৃতীয় লিঙ্গ,
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক
প্রদত্ত প্রত্যয়ন/সনদপত্র।
৮। নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত
নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে।
৯। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত
কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায়
অবলম্বন করলে দরখাস্ত/নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক
না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য
প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত
হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে
বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন না।
১১। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি
ও শর্তাবলি :
ক. উল্লিখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীগণকে
https://dcnetrokona.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ
করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ :
i) Online-এ আবেদনপত্র
পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ১৪ অক্টোবর, ২০২৬ তারিখ, সকাল ০৯.০০ টা
ii) Online-এ আবেদনপত্র
জমাদানের শেষ তারিখ ও সময়: ১২ নভেম্বর, ২০২৬ তারিখ, বিকাল ০৫.০০ টা। উক্ত সময়সীমার
মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit- এর সময় থেকে পরবর্তী
৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে teletalk prepaid mobile এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি
জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর
(দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০
pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত
স্থানে Upload করবেন।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু
পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র Submit করার পূর্বেই
পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের
একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি
প্রদান :** অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে
ছবি (Photo) ও স্বাক্ষর (Signature) Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে
ছবিসহ Application Preview কপি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন
হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি
Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা)
বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের
পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে
প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য
ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে
রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant's কপিতে একটি User ID নম্বর দেওয়া
থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk
pre-paid মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে উল্লেখিত পদের জন্য পরীক্ষার
ফি বাবদ ১০০/- (একশত) টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো), টাকাসহ
(অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা প্রদান
করবেন। তবে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের)
প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ৬/-
(ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে
জমা প্রদান করবেন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে,
"Online আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া
পর্যন্ত Online - আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"
প্রথম SMS: DCNETROKONA <space>
User ID` Send to 16222
Example: DCNETROKONA ABCDEF
Reply: Applicant's Name, Tk.112
(Application fee) will be charged as Application fee. Your PIN is 12345678 To
pay fee Type DCNETROKONA <space> Yes <space> PIN লিখে Send করতে হবে
16222
দ্বিতীয় SMS: DCNETROKONA <space>
Yes <space> PIN লিখে Send to 16222
Example: DCNETROKONA YES 12345678
Reply: Congratulations Applicant's
Name, Payment completed successfully for DCNETROKONA Application for post
xxxxxxxx User ID is (ABCDEF) and password (XXXXXXXX).
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dcnetrokona.teletalk.com.bd ওয়েবসাইটে এবং
প্রার্থীর মোবাইল ফোনে SMS -এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো
হবে। online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ
সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা
তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার
করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের
নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন।
প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার
সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
জ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে
প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার
করতে পারবেন:
i. User ID জানা
থাকলে:
DCNETROKONA<space>Help<space>User>User
ID & Send to 16222
Example: DCNETROKONA
Help User ABCDEF & Send to 16222
ii. PIN Number জানা
থাকলে:
DCNETROKONA<space>Help<space>PIN
Number & Send to 16222
Example: DCNETROKONA
Help PIN 12345678 & Send to 16222
অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজ প্রার্থী
নিজে করবে। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে
কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ঝ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের
কার্যালয়, নেত্রকোণা এর Website: www.netrokona.gov.bd এ দেখা যাবে। অথবা
বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি
প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.netrokona.gov.bd ওয়েবসাইট হতে জানা
যাবে।
ঞ. অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক
নম্বর থেকে ১২১ নম্বর অথবা alljobs.query@teletalk.com.bd অথবা dcnetrokona@mopa.gov.bd ই-মেইলে যোগাযোগ
করা যাবে। (Mail এর subject এ Organization Name: Netrokona, Post Name
(Application User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
ট. ডিক্লারেশন:
প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন
অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক
এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে
বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন
করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল
করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১২। অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র
বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়োগ কার্যক্রমের যেকোনো পর্যায়ে
বা নিয়োগ দানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ
সরাসরি বাতিল বলে গণ্য হবে।
১৩। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে
কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৪। বিজ্ঞাপনে উল্লিখিত পদে চূড়ান্ত সুপারিশ
প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে।
১৫। আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে
কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৬। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত
পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোন শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন
বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
শেষ তারিখ ও সময়ের
জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমাদান
করতে পরামর্শ দেয়া যাচ্ছে।



