বাংলাদেশ পুলিশের সিআইডিতে নিয়োগ বিজ্ঞপ্তি | CID Bangladesh Police Recruitment Circular | Biddabari

বাংলাদেশ পুলিশের সিআইডিতে নিয়োগ বিজ্ঞপ্তি | CID Bangladesh Police Recruitment Circular | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ৭ অক্টোবর ২০২৬ইং তারিখে বাংলাদেশ পুলিশের সিআইডিতে নিয়োগ বিজ্ঞপ্তি | CID Bangladesh Police Recruitment Circular | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৩টি ক্যাটাগরিতে ১৬তম থেকে ২০তম গ্রেডে মোট ১৮ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বাংলাদেশ পুলিশের সিআইডিতে নিয়োগ বিজ্ঞপ্তি | CID Bangladesh Police Recruitment Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ১৮টি

মোট ক্যাটাগরিঃ ৩টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ১১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯:০০ ঘটিকা হতে ৮ নভেম্বর ২০২৬ বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফিঃদ ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://cid.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ পুলিশের সিআইডিতে নিয়োগ বিজ্ঞপ্তি | CID Bangladesh Police Recruitment Circular | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

১। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:

ক. সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১/১০/২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।  

খ. আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।  

গ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণসাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Status-এ স্ব স্ব Option Select করতে হবে। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি (NOC) পত্রের মূলকপি জমা দিতে হবে।  

ঘ. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ-সংক্রান্ত বিধি-বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে।  

ঙ. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।  

চ. মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া, পূরণকৃত Application Form- সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।  

ছ. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।  

জ. চাকরীতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি সিআইডি সদর দপ্তর অথবা বাংলাদেশের যে কোন জেলায় চাকরি করতে বাধ্য থাকবেন।  

ঝ. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্তে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।  

৩। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:

ক. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ https://cid.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:  সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ০১/১০/২০২৬ খ্রি. তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় (এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র/নীতিমালা অনুসরণ করা হবে)

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১১/১০/২০২৬ খ্রি. সকাল ০৯:০০ টা।

ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৮/১১/২০২৬ খ্রি. বিকাল ০৪:০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

 

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১ ও ২নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ৩ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।"

প্রথম SMS: CID<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: CID ABCDEF

Reply: Applicant's Name, Tk.56 or Tk.112 will be charged as application fee. Your PIN is xxxxxxxx.To pay fee Type CID<Space>Yes<Space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: CID<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: CID YES xxxxxxxx

Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for CID Application for xxxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://cid.teletalk.com.bd, www.police.gov.bd অথবা সিআইডির ওয়েবসাইট : www.cid.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

জ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

i. User ID জানা থাকলে: CID<space>Help<space>User<space>User ID & Send to 16222.

Example: CID HELP USER ABCDEF

ii. PIN Number জানা থাকলে: CID<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222.

Example: CID HELP PIN 12345678

ঝ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স এর ওয়েবসাইট www.police.gov.bd, সিআইডির ওয়েব পোর্টাল www.cid.gov.bd এবং https://cid.teletalk.com.bd অথবা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/cid ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য (www.police.gov.bd এবং www.cid.gov.bd) ওয়েব সাইটে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ঞ. অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (মেইল/মেসেজ এর subject-এ Organization Name: CID, Post Name:***, Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে) ।

ট. ডিক্লারেশন: প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

৪. প্রার্থীর যোগ্যতা যাচাই:

প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

ক. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);

খ. প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র;

গ. কোটা দাবীর সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি;

ঘ. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড এবং তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

ঙ. জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত অনুলিপি;

চ. Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy);

৫. উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সিআইডি কর্তৃক জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

 শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।