বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে যুগ্মপরিচালকের কার্যালয়, খুলনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি | Joint Directors Office under Bangladesh Rural Development Board khulna Division Circular | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন
বোর্ডের অধীনে যুগ্মপরিচালকের কার্যালয়, খুলনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি | Joint Directors
Office under Bangladesh Rural Development Board Khulna Division Circular প্রকাশিত
হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটির তথ্যমতে, ১০তম গ্রেড ও ১৪তম গ্রেডের ২টি ক্যাটাগরিতে সর্বমোট ১৪ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। সকল পদে প্রার্থীর সর্বোচ্চ
বয়স ০১/০৯/২০২৬ খ্রি. তারিখে ৩৫ বছর এবং সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। বয়স সম্পর্কিত
কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের খুলনা বিভাগের উল্লেখিত জেলার স্থায়ী
অধিবাসী হতে হবে। অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল, পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি
করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে যুগ্মপরিচালকের কার্যালয়,
খুলনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি | Joint Directors Office under
Bangladesh Rural Development Board khulna Division Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ১৪টি।
আবেদনের বয়সসীমা: ০১/০৯/২০২৬ খ্রি. তারিখে ৩৫ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমা: ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
আবেদন ফি: গ্রেড-১০ এর
জন্য ২০০ টাকা এবং গ্রেড-১৪ এর জন্য ১০০ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: আবেদনপত্রের সাথে
"IRESPPW BRDB Khulna Division" শিরোনামে জনতা ব্যাংক, নূরনগর শাখা, খুলনার
অনুকূলে পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণকে সকল ধরণের শর্ত পূরণ সাপেক্ষে আগামী ১৮/১০/২০২৬
খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র সরকারি ডাক/কুরিয়ারযোগে
"যুগ্মপরিচালক, যুগ্মপরিচালকের কার্যালয়, বিআরডিবি, খুলনা বিভাগ, বিভাগীয় কমিশনারের
কার্যালয় ভবন, ৯ম তলা (পূর্ব পার্শ্ব), বয়রা, খুলনা-৯০০০” বরাবর আবেদনপত্র পৌঁছাতে
হবে।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে যুগ্মপরিচালকের কার্যালয়,
খুলনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি | Joint Directors Office under
Bangladesh Rural Development Board khulna Division Circular | Biddabari এর বিস্তারিত:
শর্ত ও নিয়মাবলী:
০১. পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী
ও শুধুমাত্র কর্মসূচির জন্য প্রযোজ্য, যা বিআরডিবি'র রাজস্ববাজেটভুক্ত নয়।
০২. প্রার্থীদের খুলনা বিভাগের
উল্লেখিত জেলার স্থায়ী অধিবাসী হতে হবে। প্রার্থীর নামে কোন ফৌজদারী বা অন্য কোন মামলায়
দন্ডপ্রাপ্ত ব্যক্তি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।
০৩. নিয়োগকৃত পদসমূহে বেতন-ভাতাদি
বিতরণকৃত ঋণের আদায়কৃত সেবামূল্যসহ অন্যান্য অর্জিত আয় হতে কর্মসূচি'র নীতিমালা অনুযায়ী
পরিশোধযোগ্যহবে।
০৪. সকল পদে প্রার্থীর সর্বোচ্চ
বয়স ০১/০৯/২০২৬ খ্রি. তারিখে ৩৫ বছর এবং সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। বয়স সম্পর্কিত
কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
০৫. আগ্রহী প্রার্থীকে বিআরডিবি'র
ওয়েবসাইট www.brdb.gov.bd ও কর্মসূচি'র ওয়েবসাইট www.iresppwbrdb.gov.bd প্রকাশিত নির্ধারিত আবেদন ফরম এ "যুগ্মপরিচালক,
যুগ্মপরিচালকের কার্যালয়, বিআরডিবি, খুলনা বিভাগ, বিভাগীয় কমিশনারের কার্যালয় ভবন,
৯ম তলা (পূর্ব পার্শ্ব),বয়রা, খুলনা-৯০০০” বরাবর আবেদন করতে হবে।
০৬. আবেদন ফরমের সাথে ১০/-
(দশ) টাকা ডাকটিকিটসহ ফেরত খাম (খামের প্রাপক অংশে যোগাযোগের ঠিকানা লিখে দিতে হবে)
অবশ্যই সংযুক্ত করতে হবে। আবেদন ফরমের সাথে ছবি ব্যতিত অন্য কোন কাগজপত্র প্রেরণের
প্রয়োজন নেই।
০৭. খামের উপরে অবশ্যই আবেদনকৃত
পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। একটি খামে একাধিক আবেদনপত্র প্রেরণ করা হলে আবেদনপত্র
বাতিল বলে গণ্য হবে।
০৮. আবেদনের সময় নামের বানান
সতর্কতার সাথে শিক্ষা সনদের সাথে মিলিয়ে লিখতে হবে, শিক্ষা সনদে উল্লিখিত নামের বানানের
বাইরে পদবি/মৃত ইত্যাদি লিখা যাবে না। স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখতে হবে। অসত্য/ক্রুটিপূর্ণ/অসম্পূর্ণ
এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য
নিয়োগ কার্যক্রমের যে কোন পর্যায়ের বা নিয়োগদানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত
হলে তার আবেদন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
০৯. আবেদনপত্রের সাথে
"IRESPPW BRDB Khulna Division" শিরোনামে জনতা ব্যাংক, নূরনগর শাখা, খুলনার
অনুকূলে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) পদের জন্য ২০০/-(দুই শত) টাকা এবং
হিসাব সহকারী (ইরেসপো) ও মাঠ সংগঠক (ইরেসপো) পদের জন্য ১০০/-(এক শত) টাকার পে-অর্ডার
(অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।
১০. বিভাগীয় প্রার্থীগণ যথাযথ
কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন।বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে পূর্ববর্তী কর্মকাল
গণনাযোগ্য হবে না।
১১. প্রাপ্ত আবেদন প্রাথমিক
বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগাযোগের
ঠিকানায় প্রবেশপত্র গ্রেরণ করা হবে। লিখিত পরীক্ষার ফলাফল বিআরডিবি ও কর্মসূচি'র ওয়েবসাইটসহ
(www.brdb.gov.bd ও www.iresppw-brdb.gov.bd) সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ডে প্রকাশিত হবে। উল্লেখ্য,মৌখিক
পরীক্ষার জন্য পৃথক কোন প্রবেশপত্র প্রেরণ করা হবে না।
১২. লিখিত ও মৌখিক পরীক্ষার
ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ও প্যানেল তালিকা বিআরডিবি ও কর্মসূচি'র
ওয়েবসাইট (www.brdb.gov.bd ও www.iresppw-brdb.gov.bd) এবং সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
১৩. নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের
জন্য কোন প্রকার টি.এ/ডি.এ দেয়া হবে না।
১৪.বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের
সংখ্যা হাস/বৃদ্ধি হতে পারে,যা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে।
১৫. মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে
অবশ্যই (ক) সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি (খ) সকল শিক্ষাগত যোগ্যতার
সনদপত্র (গ) কম্পিউটার জ্ঞান সংক্রান্ত সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) (ঘ) ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি
কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের অনলাইন কপি (ঙ) জাতীয় পরিচয়পত্র (চ) অভিজ্ঞতা
সনদ (যদি থাকে), (ছ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্রসহ
সকল সনদপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক সত্যায়িত কপি জমা প্রদান করতে হবে।
১৬. চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদেরকে
যোগদানের সময় ডোপ টেস্টের রিপোর্ট জমা দিতে হবে। ডোপ টেস্টে মাদক সংক্রান্ত রিপোর্ট
পজেটিভ হলে প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
১৭. যোগ্য প্রার্থীদের মধ্য
হতে মেখা ও প্যানেল এর তালিকা প্রস্তুত এবং সে আলোকে নিয়োগ প্রদান করা হবে। দাপ্তরিক
প্রয়োজনে কর্মচারীদের প্রকল্পভূক্ত যে কোন উপজেলায় পদায়ন করা হতে পারে।
১৮. নিয়োগেরক্ষেত্রে যে কোনো
তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
১৯. নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে
নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া
স্থগিত/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
২০. আগ্রহী প্রার্থীগণকে উল্লিখিত
শর্ত পূরণ সাপেক্ষে আগামী ১৮/১০/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে
কেবলমাত্র সরকারি ডাক/কুরিয়ারযোগে "যুগ্মপরিচালক, যুগ্মপরিচালকের কার্যালয়, বিআরডিবি,
খুলনা বিভাগ, বিভাগীয় কমিশনারের কার্যালয় ভবন, ৯ম তলা (পূর্ব পার্শ্ব), বয়রা, খুলনা-৯০০০”
বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে।



