বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Chemical Industries Corporation (BCIC) Circular | পদসংখ্যা ২৭৪ | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ১১ অক্টোবর ২০২৬ইং তারিখে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Chemical Industries Corporation (BCIC) Circular | পদসংখ্যা ২৭৪ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৬টি ক্যাটাগরিতে ৯ম ও ১০তম গ্রেডে মোট ২৭৪ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ১৪-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন
(বিসিআইসি) নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Chemical Industries Corporation (BCIC)
Circular | পদসংখ্যা ২৭৪ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ
মোট পদসংখ্যাঃ ২৭৪টি
মোট ক্যাটাগরিঃ ১৯টি
আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ১৪-১০-২০২৬ খ্রি:
তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমাঃ ১৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা
হতে ১২ নভেম্বর ২০২৬ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফিঃ ৯ম থেকে ১০তম গ্রেডের জন্য ২২৩ টাকা।
আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://bcic.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন
(বিসিআইসি) নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Chemical Industries Corporation (BCIC)
Circular | পদসংখ্যা ২৭৪ | Biddabari এর বিস্তারিতঃ
আবেদনের শর্তাবলি:
১. নিম্নোক্ত নিয়মাবলি অনুসরণ করে অনলাইনে
আবেদন ফরম পূরণ করা যাবে:
আবেদনের সময়সীমা: ১৪ অক্টোবর, ২০২৬
তারিখ সকাল ১০.০০ ঘটিকা থেকে ১২ নভেম্বর, ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত;
আবেদনের ওয়েব লিংক: www.bcic.gov.bd এবং http://bcic.teletalk.com.bd;
আবেদনের ফি (সাধারণ): টেলিটক এর সার্ভিস
চার্জসহ অফেরতযোগ্য ২২৩/- (দুইশত তেইশ) টাকা;
আবেদনের ফি (অনগ্রসর
নাগরিক): টেলিটক এর সার্ভিস চার্জসহ ৫৬/- (ছাপ্পান্ন) টাকা;
আবেদন ফি জমাদান: অনলাইনে আবেদনের
পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পাঠাতে হবে।
২. আবেদনপত্র গ্রহণ শুরুর তারিখে (১৪ অক্টোবর,
২০২৬) প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য
হবে না।
৩. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান
ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন আনা হলে তা অনুসরণযোগ্য
হবে।
৪. একজন প্রার্থী ৯ম গ্রেডভুক্ত যে কোন ০১
টি পদ এবং ১০ম গ্রেডভুক্ত যে কোন ০১ টি পদসহ অনধিক ২ টি পদে আবেদন করতে পারবেন।
৫. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ এবং চূড়ান্ত
নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদান পর্যন্ত কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৬. এই নিয়োগ ও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত
যে কোন সংশোধন, সংযোজন (যদি থাকে) বিসিআইসি’র নিজস্ব ওয়েব সাইট www.bcic.gov.bd এ পাওয়া যাবে। আবেদনের সময় হ্রাস/বৃদ্ধি
সংক্রান্ত বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষার ফলাফল, মৌখিক পরীক্ষার সিডিউল, চূড়ান্ত ফলাফল,
নিয়োগপত্রসহ সকল তথ্য www.bcic.gov.bd এ প্রকাশ করা হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক
পরীক্ষার জন্য করণীয়:
০৭. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার
জন্য নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর ১০ কর্মদিবসের মধ্যে
নিম্নোক্ত কাগজপত্র ও সনদসমূহ ২ (দুই) সেট নিয়োগ ও প্রশিক্ষণ উপ-বিভাগ, বিসিআইসি, বিসিআইসি
ভবন (৬ষ্ঠ তলা), ৩০-৩১, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ বরাবরে সরাসরি/রেজিস্টার্ড
ডাকযোগে জমা দিতে হবে। খামের উপরে ও আবেদনপত্রে পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফরম
এর অনুরূপ তথ্য ফরম পূরণ করে এর সাথে:
(ক) অনলাইনে পূরণকৃত
আবেদন পত্রের Applicant Copy এর প্রিন্ট কপি,
(খ) প্রবেশপত্র,
(গ) আবেদনে উল্লিখিত
সকল সনদ/কাগজাদি,
(ঘ) সদ্যতোলা চার
কপি পাসপোর্ট সাইজের ছবি,
(ঙ) নিজ জেলার পৌর
মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের
ফটোকপি,
(চ) চারিত্রিক সনদপত্র
ও
(ছ) অভিজ্ঞতার সনদ
(যদি থাকে)
ছবিসহ সকল ডকুমেন্টস
প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
০৮. যে সকল প্রার্থী বিদেশ হতে ইঞ্জিনিয়ারিং/স্নাতক/স্নাতকোত্তর
ডিগ্রি অথবা প্রযোজ্য ক্ষেত্রে যে কোন ডিগ্রি অর্জন করেছেন তাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী
কমিশন/শিক্ষা মন্ত্রণালয় হতে ইকুইভ্যালেন্স সংক্রান্ত যথাযথ প্রত্যয়ন পত্র অবশ্যই
দাখিল করতে হবে।
০৯. সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে
চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার
সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নো অবজেকশন সার্টিফিকেট(এনওসি)/অনাপত্তি পত্র দাখিল
করতে হবে। পূর্বের কর্মস্থলের আপত্তি পাওয়া গেলে প্রার্থীর নিয়োগ সরাসরি বাতিল বলে
গণ্য হবে।
১০. চূড়ান্তভাবে নির্বাচিত ও নিয়োগপ্রাপ্ত
কর্মকর্তাদের পোস্টিংকৃত কর্মস্থলে ন্যূনতম ০৩ (তিন) বছর চাকরি করতে হবে।
১১. চূড়ান্তভাবে নির্বাচিত কোন প্রার্থীর
ক্ষেত্রে পরবর্তীতে কোন সময়ে কোন যোগ্যতা বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি,
সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, পুলিশ ভেরিফিকেশন-এ বিরূপ কোন মন্তব্য পাওয়া গেলে,
স্বাস্থ্যগত অযোগ্যতার প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা যে কোন গুরুতর
ভুলত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়া ক্ষেত্রবিশেষে
সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। চাকরিতে
নিয়োগের পর এরূপ কোন তথ্য প্রকাশ বা প্রমাণিত হলে তাকে চাকরি হতে বিসিআইসি প্রবিধানমালা
২৪ (২) অনুযায়ী বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে যে কোন উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ
করা যাবে।
১২. যে কোন প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা
হিসেবে বিবেচিত হবে এবং এরূপ ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যে কোন পর্যায়ে চাকরিতে
আবেদনকারীর প্রার্থিতা সরাসরি বাতিল বলে গণ্য হবে।
১৩. কর্তৃপক্ষ নিয়োগের যেকোন পর্যায়ে পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি বা নিয়োগ প্রক্রিয়া বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।



