বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Economic Zones Authority (BEZA) Job Circular 2026 | Biddabari

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৪ মার্চ ২০২৬ ইং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Economic Zones Authority (BEZA) Job  Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Economic Zones Authority (BEZA) Job  Circular 2026 এর তথ্য মতে,  ০৬ তম গ্রেড থেকে ১০ তম গ্রেডের সর্বমোট ৪ টি ক্যাটাগরিতে মোট ২৪ জনকে  নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা  সর্বনিম্ন ১৮ বছর হতে সর্বোচ্চ ৩৫বছর। 

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Economic Zones Authority (BEZA) Job  Circular 2026 এর তথ্যমতে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Economic Zones Authority (BEZA) Job  Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ২৪টি ।

আবেদন ফি: ৫৬-২২৩ টাকা  পর্যন্ত।

আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে  সর্বোচ্চ৩৫ বছর। 

আবেদনের সময়সীমা:  ১০ মার্চ ২০২৬ইং সকাল ১০:০০ ঘটিকা  হতে ১০ এপ্রিল ২০২৬ ইং বিকাল ৫:০০ টা পর্যন্ত। 

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। 

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে https://beza.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Economic Zones Authority (BEZA) Job  Circular 2026 বিস্তারিত:

নির্দেশনাবলি:

১. সকল পদের বিপরীতে প্রার্থীদের বয়সসীমা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

২. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে;

৩. নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধি-বিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে;

৪. কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে যে কোন সময় তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;

৫. অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে;

৬. কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা লিখিত/মৌখিক পরীক্ষার প্রবেশপত্র ইস্যু করতে বাধ্য থাকবে না। নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। বলে গণ্য হবে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না;

৭. মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত সকল কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সকল কাগজপত্রের ০১ সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে:

(ক) বয়স প্রমাণের জন্য মাধ্যমিক বা সমমান পরীক্ষার সার্টিফিকেট। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

(খ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় ঐ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র;

(গ) শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ শিক্ষা বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের সকল সনদপত্র ও মার্কশিট এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে ইস্যুকৃত সমমান নির্ধারণী সনদ প্রদান করতে হবে।

(ঘ) চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতক (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীদের প্রদত্ত সনদ/ মার্কশিট/ টেস্টিমোনিয়ালে যদি ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) উল্লেখ না থাকে তবে অর্জিত ডিগ্রি ০৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) মর্মে বিভাগীয় প্রধান। পরীক্ষা নিয়ন্ত্রক। রেজিস্ট্রার কর্তৃক প্রদত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে। অন্যথায়, অর্জিত ডিগ্রি ০৩ বছর মেয়াদী হিসেবে গণ্য করা হবে;

(৫) প্রার্থীকে জাতীয় পরিচয় পত্রের কপি এবং জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা ইতোপূর্বে কোন সার্টিফিকেটে বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা নারী প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ ওয়ার্ড কমিশনার/ পৌরসভার মেয়র/ কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্রের কপি;

(চ) প্রার্থীর স্বাক্ষরযুক্ত এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি;

৮. আবেদন ফরম পূরণ, জমাদানের নির্দেশনাবলী, অন্যান্য প্রযোজ্য শর্ত ও তথ্যসহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন (যদি থাকে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর ওয়েবসাইটে (www.beza.gov.bd ) পাওয়া যাবে;

৯. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি:

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://beza.teletalk.com.bd  ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

1) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০ মার্চ ২০২৬, সকাল ১০.০০ ঘটিকা;

ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১০ এপ্রিল ২০২৬, বিকাল ৫.০০ ঘটিকা;

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস (SMS) এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে এসএমএস (SMS)-এর মাধ্যমে ফি জমাদান এবং অনলাইনে কোন আবেদন গ্রহণ করা হবে না;

iii) অর্থ মন্ত্রণালয়ের ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখের ০৭.০০.০০০০.১৭২,৩৭.০০৩.১৫-৩৬২ নং প্রজ্ঞাপন অনুসারে বর্ণিত পদসমূহের জন্য আবেদন ফি ২০০/- (দুইশত টাকা) ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩/- (তেইশ) টাকাসহ মোট ফি ২২৩/- (দুইশত তেইশ) টাকা। তবে সকল গ্রেডের অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) জন্য আবেদন ফি ৫০/- (পঞ্চাশ) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬/- (ছয়) টাকাসহ মোট ফি ৫৬/- (ছাপান্ন) টাকা।

(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (সর্বোচ্চ ০৬ মাস পূর্বের) (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন;

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ফি জমাদানের পর আবেদনপত্রে আর কোন সংশোধনের সুযোগ থাকবে না;

(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

(৪) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি এসএমএস (SMS) করে পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩/- (তেইশ) টাকাসহ মোট ফি ২২৩/-(দুইশত তেইশ) টাকা অথবা সকল গ্রেডের অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) জন্য আবেদন ফি ৫০/- (পঞ্চাশ) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬/- (ছয়) টাকাসহ মোট ফি ৫৬/- (ছাপান্ন) টাকা আবেদনপত্র জমাদানের অনধিক ৭২

(বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: BEZA<space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

এসএমএস ফরম্যাট:

Example: BEZA ABCDEF

Reply: Application's Name, TK 223 will be charged as application fee. Your PIN is 12345678 To Pay fee Type BEZA<space>Yes<space>PIN and Send to 16222.

দ্বিতীয় SMS: BEZA<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BEZA YES 12345678

Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for BEZA Application for Post XXXXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).

(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://beza.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস (SMS)-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণ সচল রাখা, এসএমএস (SMS) পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

(ছ) এসএমএস (SMS)-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download করে রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন;

(জ) শুধু টেলিটক প্রি-প্রেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:

i. User ID জানা থাকলে; BEZA<space>Help<space>User<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BEZA Help User ABCDEF লিখে Send করতে হবে 16222 নম্বরে।

ii. PIN Number জানা থাকলে: BEZA<space>Help<space>PIN<space>PIN No লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BEZA Help PIN 12345678 লিখে Send করতে হবে 16222 নম্বরে।

১০. অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হলে vas.query@teletalk.com.bd  ই-মেইল এ যোগাযোগ করা যাবে।

১১. কোন তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। প্রার্থীকে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।