বাংলাদেশ কোস্ট গার্ড এ নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Coast Guard Circular | পদসংখ্যা ৩৮ | Biddabari

বাংলাদেশ কোস্ট গার্ড এ নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Coast Guard Circular | পদসংখ্যা ৩৮ | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ৪ অক্টোবর ২০২৬ইং তারিখে বাংলাদেশ কোস্ট গার্ড এ নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Coast Guard Circular | পদসংখ্যা ৩৮ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৭টি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ৩৮ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ৩১-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বাংলাদেশ কোস্ট গার্ড এ নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Coast Guard Circular | পদসংখ্যা ৩৮ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ৩৮টি

মোট ক্যাটাগরিঃ ৭টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ৩১-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ১১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ৩১ অক্টোবর ২০২৬ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফিঃ ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://jobs.coastguard.gov.bd থেকে রেজিরেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে এবং অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ কোস্ট গার্ড এ নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Coast Guard Circular | পদসংখ্যা ৩৮ | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

০১। প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থীর যোগ্যতা যাচাইয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গড়মিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যেকোনো সময়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

০২। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং-ক থেকে জ পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার (নাম ও পদবী উল্লেখসহ) দ্বারা সত্যায়িত প্রতিটির ০১টি করে ফটোকপি ও সদ্য তোলা ২ কপি রঙ্গিন ছবি দাখিল করতে হবে:

(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ);

(খ) জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখসহ) নাগরিকত্ব সনদ;

(গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত মূল নাগরিকত্ব সনদপত্র;

(ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;

(ঙ) মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান কোটায় প্রার্থীকে আবেদনপত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ আদেশ মোতাবেক তার পিতা/মাতার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট (উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত) এর সত্যায়িত ১২ কপি (গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) মূল ফটোকপি সাথে সংযুক্ত করতে হবে;

(চ) মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ পত্র দাখিল করতে হবে;

(ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র;

(জ) শারীরিক প্রতিবন্ধী কোটায় ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;

(ঝ) তৃতীয় লিঙ্গের কোটায় ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;

(ঞ) প্রার্থীকে তার কোটা দাবির স্বপক্ষে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সময়;

(ট) অনলাইনে পূরণকৃত Applicant's copy এর সত্যায়িত কপি; এবং

(ঠ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি।

০৭। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই সকল শর্তপূরণ সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষার সময় সকল চাকুরীরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র এর মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।

০৮। বিজ্ঞপ্তিতে বিজ্ঞাপিত পদসমূহের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে।

০৯। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যেকোনো আবেদন বাতিল/স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

১০। যোগ্যতাসম্পন্ন সকল প্রার্থীর নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের (প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

১১। নিয়োগের ক্ষেত্রে পদোন্নতি ও জ্যেষ্ঠতার ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে।

১২। নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি ও পদ্ধতি অনুসরণ করা হবে।

১৩। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ কোস্ট গার্ডের ওয়েব সাইটে (www.coastguard.gov.bd) ও পাওয়া যাবে। এছাড়া জাতীয় ডেইলি সংবাদপত্রসমূহে প্রকাশিত হবে।

১৪। অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করার নিয়মাবলী ও শর্তাবলি:

ক. আগ্রহী প্রার্থীগণ https://jobs.coastguard.gov.bd/ এ ই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১১/১০/২০২৬ তারিখ সকাল ১০:০০ টা।

ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১/১০/২০২৬ তারিখ বিকাল ০৩:০০ টা।

iii) উক্ত সময়ের মধ্যে https://jobs.coastguard.gov.bd/ এ Registration সম্পন্ন করা প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘণ্টার মধ্যে Make Payment বাটনে ক্লিক করে যেকোনো অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ pixel) ও অনধিক ০৩ (তিন) মাসের মধ্যে তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ ৬০ KB হতে হবে।

গ. Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন।

ঙ. পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার অনধিক ০৩ (তিন) মাসের মধ্যে তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত হয়ে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। আবেদন সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে এডমিট কার্ড সংগ্রহের জন্য নির্ধারিত ফি প্রদান করতে হবে। প্রার্থীকে অবশ্যই আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট সম্পন্ন না করলে আবেদনটি বাতিল হয়ে যাবে।

পেমেন্ট করার জন্য প্রার্থীকে Make Payment বাটনে ক্লিক করতে হবে। এরপর Online Banking অথবা Banking Card থেকে পছন্দের পেমেন্ট মাধ্যম নির্বাচন করতে হবে। Online Banking নির্বাচন করলে তালিকা থেকে পছন্দের ব্যাংক নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। এরপর আবেদনকৃত চাকরির জন্য নির্ধারিত ফি প্রদান করে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। Banking Card নির্বাচন করলে কার্ডের প্রয়োজনীয় তথ্য প্রদান করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। bKash নির্বাচন করলে প্রার্থীর bKash নম্বর প্রদান করতে হবে। এরপর bKash থেকে প্রাপ্ত OTP প্রদান করে পেমেন্টের পরবর্তী ধাপে যেতে হবে। পেমেন্ট নিশ্চিত করার জন্য প্রার্থীর bKash PIN প্রদান করতে হবে। প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করে পেমেন্ট সম্পন্ন হলে সিস্টেমে পেমেন্ট সফল হওয়ার বার্তা প্রদর্শিত হবে। পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে প্রার্থী পরবর্তী ধাপে এডমিট কার্ড সংগ্রহ বা ডাউনলোড করতে পারবেন।

সতর্কতা: নিরাপত্তার স্বার্থে bKash OTP ও PIN কারও সঙ্গে শেয়ার করা যাবে না।

পরীক্ষার ফি বাবদ: প্রতিটি পদের (গ্রেড: ১৩-১৬) জন্য জনপ্রতি ১১২/- টাকা এবং প্রতিটি পদের (গ্রেড: ১৭-২০) জন্য জনপ্রতি ৫৬/- টাকা। তবে, অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য আবেদন ফি বাবদ ৫৬/- টাকা অনধিক ৭২(বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

চ. Online আবেদনপত্রে প্রার্থীর নিজ নামে নিবন্ধিত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে।

ছ. SMS এর মাধ্যমে পরবর্তীতে পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য প্রার্থীকে জানিয়ে দেয়া হবে। প্রার্থী https://jobs.coastguard.gov.bd/ এ ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রবেশপত্র Download পূর্বক প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি প্রতিটি পরীক্ষায় (লিখিত/ব্যবহারিক/মৌখিক) অংশগ্রহণের সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

জ. প্রার্থীগণ Forget Password বাটনে ক্লিক করে নিজেদের পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। Forget Password ক্লিক করলে প্রার্থীকে ফোন নাম্বার দিতে হবে। উক্ত ফোন নাম্বারে প্রার্থীগণকে একটি নতুন পাসওয়ার্ড প্রদান করা হবে।

ঝ. Online-এ আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ঞ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ডের ওয়েবপোর্টাল www.coastguard.gov.bd এবং https://jobs.coastguard.gov.bd/  ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.coastguard.gov.bd এবং https://jobs.coastguard.gov.bd/ ওয়েবসাইট হতে জানা যাবে।

ট। Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে job@creativesofttechnology.com এবং bcgcivilrecruit@gmail.com ই-মেইল এ যোগাযোগ করা যাবে। Mail এর subject এ Organization Name: BCG, Post Name: **********, Applicants User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।

ঠ। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

ড। আবেদন শুরুর তারিখ: ১১/১০/২০২৬ এবং শেষ তারিখ: ৩১/১০/২০২৬ পর্যন্ত, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া হচ্ছে।

১৫। নিয়োগ সংক্রান্ত যেকোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।