বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Ansar and Village Defence Party Circular | পদসংখ্যা ২২৮ | Biddabari

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Ansar and Village Defence Party Circular | পদসংখ্যা ২২৭ | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ৮ অক্টোবর ২০২৬ইং তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Ansar and Village Defence Party Circular | পদসংখ্যা ২২৮ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ১৬টি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ২২৮ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০৯-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Ansar and Village Defence Party Circular | পদসংখ্যা ২২৮ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ২২৮টি

মোট ক্যাটাগরিঃ ১৬টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ০৯-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ০৯ অক্টোবর ২০২৬ তারিখ হতে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

আবেদন ফিঃ ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১০০ টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের জন্য ৫০ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে www.ansarvdp.gov.bd  থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে টাকা জমা দিতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Ansar and Village Defence Party Circular | পদসংখ্যা ২২৮ | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

১. আবেদনকারীগণকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarvdp.gov.bd -এ প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিংক-এর আওতায় ১৩-২০তম গ্রেডের কর্মচারী নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন করার নিয়ম/পদ্ধতি:

২.

(ক) ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarvdp.gov.bd -এ ১৩-২০তম গ্রেডে কর্মচারী নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। উক্ত লিংকটি ০৯/১০/২০২৬ তারিখ হতে ২৯/১০/২০২৬ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে।

(খ) আবেদন ফি (অফেরতযোগ্য) নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর-০১ হতে ০৯ পর্যন্ত ১০০/-(একশত) টাকা এবং ক্রমিক নম্বর-১০ হতে ১৬ পর্যন্ত ৫০/-(পঞ্চাশ) টাকা অনলাইনে আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে।

(গ) অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে কোনো জটিলতায় প্রতিদিন সকাল ১০.০০ টা হতে রাত ১০.০০ টার মধ্যে ১৬৫০০ এই ফোন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন হতে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। যথাসময়ে প্রার্থীর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে।

(ঘ) আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে।

(ঙ) পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো ক্রমেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।

৩. লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে নিম্নবর্ণিত কাগজপত্রাদির ১ (এক) সেট সত্যায়িত ফটোকপি এবং মূল কপি মৌখিক/ব্যাবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে)/স্বাস্থ্য পরীক্ষার সময় সাথে আনতে হবে;

(ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র;

(খ) ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;

(গ) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র;

(ঘ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রদত্ত মূল নাগরিকত্ব সনদপত্র;

(ঙ) (১) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার মূল/সাময়িক সনদপত্র; এবং (২) 'আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান' এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর/সিটি কর্পোরেশন-এর ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ;

(চ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে কোটার সপক্ষে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র;

(ছ) প্রার্থী ক্ষুদ্র-নৃগোষ্ঠী হলে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;

(জ) জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড-এর কপি;

(ঝ) প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতার সনদপত্র; এবং

(ঞ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদনপত্র পূরণের সময় কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত অপশনে হ্যাঁ/না নির্বাচন করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

৪. প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্থাৎ ০৯/১০/২০২৬ খ্রি.-এ ন্যূনতম ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। বয়সের ব্যাপারে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

৫. বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।

৬. লিখিত, ব্যাবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার টিএ/ডিএ/ভাতা প্রদান করা হবে না।

৭. এ নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় সরকারের বিদ্যমান বিধি-বিধান, কোটা পদ্ধতি, বয়স এবং অন্য কোনো বিষয়ে কোনো প্রকার আদেশ জারি হলে তা যথাযথভাবে অনুসরণ করা হবে।

৮. নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থীর আবেদনে প্রদত্ত কোনো তথ্য ভুল প্রমাণিত হলে কিংবা প্রার্থী কোনো ভুয়া/অসত্য তথ্য দাখিল করলে তার আবেদনপত্র/নিয়োগ বাতিল করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

 

৯. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী এবং গাড়িচালক (ভারী) পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যাবহারিক পরীক্ষায় এবং ব্যাবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

১০. অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

১১. অনলাইনে আবেদনকারীর সঠিক জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের নম্বর যাচাইকালে ভুল প্রমাণিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ আবেদনকারীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা রাখে।

১২. আবেদন করার শেষ সময় ২৯/১০/২০২৬ তারিখ।

১৩. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

১৪. এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না।

১৫. বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।