৮ম NTRCA পরীক্ষা-২০২৬
প্রতিষ্ঠানের ধরন: উচ্চমাধ্যমিক কলেজ (১১শ-১২শ)
পদের নাম: অধ্যক্ষ
পরীক্ষার তারিখ: ১৮.০৪.২০২৬
সময়: ৬০ মিনিট
পূর্ণমান: ৮০
১. নিম্নের কোনটি সাবসিডিয়ারি তহবিল নয়?
ক. ভবিষ্য তহবিল
খ. অর্থ তহবিল
গ. ক্রীড়া তহবিল
ঘ. দরিদ্র তহবিল
উত্তর: অর্থ তহবিল
২. শিক্ষাক্রম মূল্যায়নের লক্ষ্য কোনটি?
ক. শিক্ষাক্রমের উপযোগিতা যাচাই
খ. পরীক্ষা করা
গ. শিক্ষক প্রশিক্ষণ দান
ঘ. শিক্ষার্থীকে বৈজ্ঞানিক জ্ঞান দান
উত্তর: শিক্ষাক্রমের উপযোগিতা যাচাই
৩. শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে?
ক. ১২ নং
খ. ১৭ নং
গ. ১৮ নং
ঘ. ১৯ নং
উত্তর: ১৭ নং
৪. সহশিক্ষা চালু আছে এমন মহাবিদ্যালয় ছাত্রদের জন্য অন্তত কয়টি রোভার স্কাউট দল থাকতে হবে?
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
ঘ. চারটি
উত্তর: দুইটি
৫. মাউশির অনলাইন ডাটাবেজ বা তথ্য সংরক্ষণের দায়িত্বে কে?
ক. Emis
খ. BANBES
গ. DSHE
ঘ. HRIS
উত্তর: Emis
৬. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের জন্য সুপারিশ করে-
ক. শিক্ষা বোর্ড
খ. জাতীয় বিশ্ববিদ্যালয়
গ. ইউজিসি
ঘ. এনটিআরসিএ
উত্তর: এনটিআরসিএ
৭. ক্যাশ বই কী কাজে ব্যবহৃত হয়?
ক. উপস্থিতি নির্ণয়ের জন্য
খ. বেতন নির্ধারণের জন্য
গ. আয়-ব্যয়ের হিসাবের জন্য
ঘ. ভর্তির জন্য
উত্তর: আয়-ব্যয়ের হিসাবের জন্য
৮. শিক্ষক নিবন্ধন সনদ জালিয়াতি কী ধরনের অপরাধ?
ক. লঘু অপরাধ
খ. দণ্ডনীয় অপরাধ
গ. সাধারণ ভুল
ঘ. ক্ষমাযোগ্য অপরাধ
উত্তর: দণ্ডনীয় অপরাধ
৯. সকল প্রকার ফি আদায় করতে হবে-
ক. ব্যাংক/পেমেন্ট গেটওয়ের মাধ্যমে
খ. ম্যানুয়ালি/নগদে
গ. মোবাইল সিমে রিচার্জের মাধ্যমে
ঘ. চেকের মাধ্যমে
উত্তর: ব্যাংক/পেমেন্ট গেটওয়ের মাধ্যমে
১০. কোনো শিক্ষক বা কর্মচারি কত বছর কার্যকর চাকুরীকাল না হলে অবসর সুবিধা পাবেন না?
ক. ৬ বছর
খ. ১০ বছর
গ. ১২ বছর
ঘ. ১৫ বছর
উত্তর: ১০ বছর
১১. পিপিআর আইনের ধারা-৩৬ অনুসারে কোন ক্রয় চুক্তি সম্পাদন করা যায়? (PPR 2025)।
ক. ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট
খ. উন্মুক্ত দরপত্র
গ. কোটেশন দরপত্র
ঘ. সীমিত দরপত্র
উত্তর: ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট
১২. পিপিআর বিধিমালা অনুসারে NOA এর পূর্ণরূপ-
ক. Notify on Accepted
খ. No objection Again
গ. Notification of Award
ঘ. Note of Acceptance
উত্তর: Notification of Award
১৩. Imprest Fund কী?
ক. স্থায়ী তহবিল
খ. দৈনন্দিন খুচরা নগদ ব্যয়ের তহবিল
গ. উন্নয়ন তহবিল
ঘ. বেতন তহবিল
উত্তর: দৈনন্দিন খুচরা নগদ ব্যয়ের তহবিল
১৪. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকার বেতন ও ফি আদায় করে-
ক. প্রধান শিক্ষক
খ. উন্নয়ন উপকমিটি
গ. পরিচালনা কমিটি
ঘ. বেতন ও ফি আদায় উপকমিটি
উত্তর: বেতন ও ফি আদায় উপকমিটি
১৫. ক্রয়কারী সর্বোচ্চ কতজন সদস্য নিয়ে বিনির্দেশ কমিটি গঠন করতে পারেন? (PPR 2025)।
ক. ৩ জন
খ. ৫ জন
গ. ৪ জন
ঘ. ৭ জন
উত্তর: ৩ জন
১৬. প্রতি মাসের খরচের ভাউচারসমূহ সংশ্লিষ্ট মাসের কত তারিখের মধ্যে ক্যাশ বইতে এন্ট্রি করতে হবে?
ক. ১০ তারিখের মধ্যে
খ. ১২ তারিখের মধ্যে
গ. ১৫ তারিখের মধ্যে
ঘ. ২০ তারিখের মধ্যে
উত্তর: ১০ তারিখের মধ্যে
১৭. উন্নয়ন উপকমিটি কত মাস পরপর সভা আহ্বান করেন?
ক. ৩ মাস
খ. ৪ মাস
গ. ৫ মাস
ঘ. ৬ মাস
উত্তর: ৩ মাস
১৮. প্রতিষ্ঠান প্রধান হিসেবে অডিট আপত্তির সপক্ষে নথিপত্র ও ব্যাখ্যা লিখিত আকারে অডিট অধিদপ্তরে পাঠানোর প্রক্রিয়াকে কী বলে?
ক. Spot Disposal
খ. Bilateral Meeting
গ. Tripartite Meeting
ঘ. Broadsheet Reply
উত্তর: Broadsheet Reply
১৯. ধরুন একটি প্রতিষ্ঠানের ক্রয় উপকমিটি ৫০টি কম্পিউটার ক্রয় করলো যা যথাযথভাবে আর্থিক বিধি অনুসরণ করেনি। এ অনিয়মে দায়ী থাকবে-
ক. ম্যানেজিং কমিটির সভাপতি
খ. প্রতিষ্ঠান প্রধান
গ. সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ
ঘ. কম্পিউটার কোম্পানি
উত্তর: সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ
২০. কোনো কর্মকর্তা পরীক্ষা সংক্রান্ত কাজের সম্মানী বাবদ ১৫,৫০০ টাকা পেলেন। তাঁর উৎসে কর কর্তন কত টাকা হবে?
ক. ১৫২০
খ. ১৫২৫
গ. ১৫৫০
ঘ. ১৫৭৫
উত্তর: ১৫৫০
২১. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এমপিও ও জনবল কাঠামো নির্দেশিকা ২০১০ অনুযায়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটি বিভাগে কতটি বিষয় থাকতে হবে?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
উত্তর: ৪টি
২২. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী নিয়োগ বিধি-১৯৮২ অনুযায়ী উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজের অধ্যক্ষের জন্য কত বছরের অভিজ্ঞতা প্রয়োজন?
ক. ১০ বছর
খ. ১২ বছর
গ. ১৫ বছর
ঘ. ১৮ বছর
উত্তর: ১২ বছর
২৩. কেউ ফৌজদারি মামলায় অভিযুক্ত হলে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হলে নিয়োগকারী কর্তৃপক্ষ কী করতে পারবে?
ক. স্থায়ীভাবে বরখাস্ত
খ. সাময়িক বরখাস্ত
গ. পদ অবনমন
ঘ. বাধ্যতামূলক ছুটি
উত্তর: সাময়িক বরখাস্ত
২৪. কোচিং বাণিজ্য বন্ধে প্রণীত নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে জেলা পর্যায়ের মনিটরিং কমিটির সভাপতি কে হবেন?
ক. জেলা প্রশাসক
খ. জেলা শিক্ষা অফিসার
গ. অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক/শিক্ষা ও উন্নয়ন)
ঘ. স্থানীয় সংসদ সদস্য
উত্তর: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক/শিক্ষা ও উন্নয়ন)
২৫. শিক্ষার্থীদের মানসিক শাস্তি কোনটি?
ক. অপমান করা
খ. বেত্রাঘাত করা
গ. ঘাড় ধাক্কা দেওয়া
ঘ. কান ধরে উঠ-বস করা
উত্তর: অপমান করা
২৬. স্থগিতকৃত এমপিও পুনরায় চালুর সর্বময় ক্ষমতার অধিকারী কে?
ক. শিক্ষা মন্ত্রণালয়
খ. প্রতিষ্ঠান প্রধান
গ. হিসাবরক্ষণ অফিস
ঘ. জেলা শিক্ষা অফিসার
উত্তর: শিক্ষা মন্ত্রণালয়
২৭. মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মশিক্ষক নিয়োগের ক্ষেত্রে ঐ ধর্মের কতজন শিক্ষার্থী থাকতে হবে?
ক. ৪০ জন
খ. ৩৫ জন
গ. ৩০ জন
ঘ. ২৫ জন
উত্তর: ৩০ জন
২৮. শিক্ষকের চাকুরি স্থায়ীকরণের জন্য কত বছরের সন্তোষজনক চাকরীর শর্ত পূরণ করতে হয়?
ক. ১ বছর
খ. ২ বছর
গ. ৩ বছর
ঘ. ৪ বছর
উত্তর: ২ বছর
২৯. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীগণ চাকুরি পরিত্যাগ করতে চাইলে কত মাস পূর্বে নোটিশ প্রদান করবেন?
ক. ২ মাস
খ. ৩ মাস
গ. ৪ মাস
ঘ. ৫ মাস
উত্তর: ৩ মাস
৩০. বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতির সর্বোচ্চ শাস্তি-
ক. বেতন স্থগিতকরণ
খ. তিরষ্কার দ- প্রদান
গ. চাকরি থেকে অপসারণ
ঘ. নির্দিষ্ট সময়ের ইনক্রিমেন্ট বন্ধ
উত্তর: চাকরি থেকে অপসারণ
৩১. ৩১ আগস্ট, ২০২৫ এর সংশোধিত প্রবিধানমালার পর আজীবন দাতা সদস্যের দানকৃত অর্থ কোন মাধ্যমে পরিশোধ করতে হবে?
ক. ব্যক্তিগত চেক
খ. নগদ টাকা
গ. মানি অর্ডার
ঘ. পে-অর্ডার
উত্তর: পে-অর্ডার
৩২. জেলা সদরের উচ্চ মাধ্যমিক মহাবিদ্যালয়ের একাডেমিক স্বীকৃতির জন্য এইচএসসি-তে পাসের হার কত হতে হবে?
ক. ৫৫%
খ. ৫০%
গ. ৪৫%
ঘ. ৪০%
উত্তর: ৪৫%
৩৩. NCTB কোন মন্ত্রণালয়ের অধীনস্থ?
ক. শিক্ষা মন্ত্রণালয়
খ. জনপ্রশাসন মন্ত্রণালয়
গ. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
ঘ. সমাজকল্যাণ মন্ত্রণালয়
উত্তর: শিক্ষা মন্ত্রণালয়
৩৪. শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাজ কোনটি?
ক. প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণ
খ. শিক্ষক নিয়োগ
গ. উপবৃত্তি প্রদান
ঘ. স্কুল প্রতিষ্ঠা করা
উত্তর: প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণ
৩৫. NCTB এর সর্বোচ্চ প্রশাসনিক পদ কোনটি?
ক. চেয়ারম্যান
খ. পরিচালক
গ. মহা-পরিচালক
ঘ. সচিব
উত্তর: চেয়ারম্যান
৩৬. একজন শিক্ষক শিক্ষার্থীকে পরীক্ষার কক্ষে নকলে সহযোগিতা করেছেন। তার বিরুদ্ধে কোন বিধিতে ব্যবস্থা নেয়া যাবে?
ক. পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০
খ. শিক্ষা বোর্ড অধ্যাদেশ ১৯৬১
গ. ফৌজদারি আইন
ঘ. দেওয়ানি আইন
উত্তর: পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০
৩৭. বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করেন কে?
ক. মহাপরিচালক, মাউশি
খ. সহকারী প্রধান শিক্ষক
গ. সভাপতি
ঘ. প্রধান শিক্ষক
উত্তর: প্রধান শিক্ষক
৩৮. মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক অফিসে কয়জন উপ-পরিচালক আছেন?
ক. ১ জন
খ. ২ জন
গ. ৩ জন
ঘ. ৪ জন
উত্তর: ১ জন
৩৯. BNQF কাঠামোতে নির্দিষ্ট একটি স্তরের শিখনফলসমূহকে সারসংক্ষেপে উপস্থাপন করে-
ক. BNQF Structure
খ. BNQF level descriptors
গ. The BNQF pathways
ঘ. Vertical pathways
উত্তর: BNQF level descriptors
৪০. BNQF কাঠামোতে কর্মসংস্থান ও ব্যক্তিগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় শিক্ষা ও দক্ষতার বিকাশ ও উৎকর্ষ সাধনের লক্ষ্যের প্রক্রিয়া কোনটি?
ক. Lifelong learning
খ. BNQF Management
গ. BNQF levels
ঘ. Horizontal pathways
উত্তর: Lifelong learning
৪১. সন্ধির প্রধান সুবিধা কী?
ক. পড়ার সুবিধা
খ. লেখার সুবিধা
গ. উচ্চারণের সুবিধা
ঘ. শোনার সুবিধা
উত্তর: উচ্চারণের সুবিধা
৪২. নিচের কোনটি তদ্ভব শব্দ?
ক. লতা
খ. নারী
গ. সূর্য
ঘ. মাছ
উত্তর: মাছ
৪৩. ‘সিংহপুরুষ’কোন সমাসের উদাহরণ?
ক. দ্বন্দ্ব
খ. কর্মধারয়
গ. তৎপুরুষ
ঘ. বহুব্রীহি
উত্তর: কর্মধারয়
৪৪. ‘দশানন’কোন সমাসের উদাহরণ?
ক. দ্বন্দ্ব
খ. কর্মধারয়
গ. বহুব্রীহি
ঘ. তৎপুরুষ
উত্তর: বহুব্রীহি
৪৫. কোন বাক্যটি দ্বিকর্মক ক্রিয়া দ্বারা গঠিত?
ক. আমাকে বইটা দাও
খ. চল খেলতে যাই
গ. আর মায়াকান্না কেঁদোনা
ঘ. সাপুড়ে সাপ খেলায়
উত্তর: আমাকে বইটা দাও
৪৬. যা কষ্টে লাভ করা যায়-
ক. অলভ্য
খ. দুর্লভ
গ. দুর্জয়
ঘ. কষ্টসাধ্য
উত্তর: দুর্লভ
৪৭. জলনিধি, পারাবার, বারিধি- এই শব্দগুলো কোন শব্দের সমার্থক রূপ?
ক. সিন্ধু
খ. তটিনী
গ. স্রোতস্বিনী
ঘ. নদী
উত্তর: সিন্ধু
৪৮. ‘পুকুরে ইলিশ চাষ হয়।’- এ বাক্যে কোন গুণের অভাব রয়েছে?
ক. আকাঙ্খা
খ. আসত্তি
গ. বোধগম্যতা
ঘ. যোগ্যতা
উত্তর: যোগ্যতা
৪৯. ‘Worship’ এর পারিভাষিক অর্থ কোনটি?
ক. কর্মশালা
খ. কর্মক্ষেত্র
গ. পূজা
ঘ. কারখানা
উত্তর: পূজা
৫০. বিভিন্ন সমস্যা কর্তৃপক্ষের নজরে আনা কোন পত্রের উদ্দেশ্য?
ক. আবেদনপত্র
খ. স্মারকলিপি
গ. ডিও লেটার
ঘ. নোটিশ
উত্তর: স্মারকলিপি
Read the given passage and answer the question:
The song of birds is one of the wettest sounds in nature. Sometimes when we are out in the country and hear birds singing, it seems to us they are calling back and forth. that they are telling one another something. The fact is that birds do communicate with one another, just as many other animals do. Of course, at times the sound birds make are more expressions of joy, just as we may make cries of ‘oh!’ and ‘ah’. But for the most part, the sounds that birds make are attempts at communication. A mother hen makes sounds that worn her children of danger and cause them to crouch down merciless. Then she gives another call which collects them together When wild birds migrate at night, they cry out. These cries may keep the birds together and help lost ones return to the flock. But the languages of birds is different from the language we use. We use words to express ideas and these words have to be learned. Birds don’t learn their language. It is an inborn instinct for them. In one experiment, for example, chicks we kept away, form cocks and hens so they could not bear the sounds they made.
৫১. When wild bird’s migrate at night, they cry out––
ক. to keep them warm
খ. to help lost ones return to the flock
গ. to keep the enemy away
ঘ. to keep the young lings right
উত্তর: to help lost ones return to the flock
৫২. Birds don’t learn their language because-
ক. It is tough to learn
খ. It is only a quality of human beings
গ. It is an inborn instinct with them
ঘ. It is developed with extra intelligence
উত্তর: It is an inborn instinct with them
৫৩. The meaning of “mocking” is :
ক. Mimicry
খ. Singing
গ. Floating
ঘ. Seasonal
উত্তর: Mimicry
৫৪. The word ‘vital’ is a/an ––––
ক. noun
খ. adverb
গ. adjective
ঘ. verb
উত্তর: adjective
৫৫. What is the time _____ your watch?
ক. by
খ. in
গ. at
ঘ. with
উত্তর: by
৫৬. ‘I myself went there’. Here ‘myself’ is––
ক. reciprocal pronoun
খ. emphatic pronoun
গ. reflexive pronoun
ঘ. distributive pronoun
উত্তর: emphatic pronoun
৫৭. A paragraph must have ––––
ক. an object
খ. a single idea or topic
গ. topics
ঘ. more than one para
উত্তর: a single idea or topic
৫৮. Which of the following words is related to death?
ক. deadly
খ. deaden
গ. funeral
ঘ. former
উত্তর: funeral
৫৯. Opposite gender of ‘administrator’ is––
ক. administratrix
খ. female administrator
গ. administratess
ঘ. administrix
উত্তর: administratrix
৬০. The killer was ____ for murder.
ক. hunged
খ. hung
গ. hanging
ঘ. hanged
উত্তর: hanged
৬১. অপরাধ, তদন্ত, বিচার, দ- সম্পর্কিত বিধিমালা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইন, ২০০৬ এর কোন অধ্যায়ে সন্নিবেশিত আছে?
ক. পঞ্চম অধ্যায়ে
খ. সপ্তম অধ্যায়ে
গ. অষ্টম অধ্যায়ে
ঘ. নবম অধ্যায়ে
উত্তর: অষ্টম অধ্যায়ে
৬২. নিচের কোনটি Crypto currency?
ক. Gold coin
খ. Taka
গ. Bit coin
ঘ. USD
উত্তর: Bit coin
৬৩. Authentication এর উদাহরণ কোনটি?
ক. OTP
খ. IDS
গ. Encryption
ঘ. Firewall
উত্তর: OTP
৬৪. Microsoft word এর বিকল্প হিসেবে কোন সার্ভিসটি ব্যবহার করা যেতে পারে?
ক. Google Sheet
খ. Google Slides
গ. Google Forms
ঘ. Google Docs
উত্তর: Google Docs
৬৫. ই-কমার্সে সুরক্ষিত অনলাইন লেনদেনে প্রধানত কোন প্রোটোকল ব্যবহৃত হয়?
ক. DHCP
খ. HTTPS
গ. SMTP
ঘ. ARP
উত্তর: HTTPS
৬৬. প্রক্রিয়াজাত উপাত্ত হচ্ছে-
ক. তথ্য
খ. উপাত্ত
গ. খবর
ঘ. সংবাদ
উত্তর: তথ্য
৬৭. Saas ভিত্তিক সেবার উদাহরণ নিচের কোনটি?
ক. Oracle
খ. Kubernetes
গ. AWs lambda
ঘ. Microsoft 365
উত্তর: Microsoft 365
৬৮. ডিজিটাল নথি নম্বরের পঞ্চমে স্থানে সন্নিবেশিত হবে-
ক. জিও কোড
খ. শাখা কোড
গ. অধস্তন প্রতিষ্ঠান কোড
ঘ. বিষয়ভিত্তিক শ্রেণিবিন্যাস কোড
উত্তর: শাখা কোড
৬৯. তথ্য অধিকার আইন, ২০০৯ এর কোন অধ্যায়ের তথ্য কমিশন প্রতিষ্ঠার কথা উল্লেখ আছে?
ক. প্রথম অধ্যায়
খ. দ্বিতীয় অধ্যায়
গ. চতুর্থ অধ্যায়
ঘ. সপ্তম অধ্যায়
উত্তর: চতুর্থ অধ্যায়
৭০. অবৈধ হ্যাকিং কোনটি?
ক. White Hat Hacking
খ. Black Hat Hacking
গ. Gray Hat Hacking
ঘ. Red Hat Hacking
উত্তর: Black Hat Hacking
৭১. 64 × 128 = কত?
ক. 212
খ. 214
গ. 213
ঘ. 210
উত্তর: 212
৭২. ৮ + ১৩ + ১৮ + ..... ধারাটির অষ্টম পদের মান কত?
ক. ৩৮
খ. ৪৩
গ. ৪৮
ঘ. ৩৪
উত্তর: ৪৩
৭৩. কোনো একটি সংখ্যার এক তৃতীয়াংশের সাথে ৫ যোগ করলে যে উত্তর পাওয়া যায় সংখ্যাটির দ্বিগুণ থেকে ২০ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়, সংখ্যাটি কত?
ক. ২৫
খ. ২০
গ. ১৫
ঘ. ১২
উত্তর: ১৫
৭৪. একটি দেয়ালঘড়িতে সময় দেখা যাচ্ছে ৫:৩০ মিনিট। যদি মিনিটের কাঁটাটি পূর্ব দিকে থাকে তবে ঘণ্টার কাঁটাটি কোন দিকে?
ক. উত্তর-পূর্বে
খ. দক্ষিণ-পূর্বে
গ. দক্ষিণ
ঘ. দক্ষিণ-পশ্চিম
উত্তর: উত্তর-পূর্বে
৭৫. যদি x, y এর মা হন এবং y, z এর বাবা হন, তাহলে x এবং z এর সম্পর্ক কী?
ক. বোন
খ. চাচী
গ. মা
ঘ. দাদী
উত্তর: দাদী
৭৬. পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি?
ক. তিব্বত
খ. মাউন্ট এভারেস্ট
গ. কারাকোরাম
ঘ. আলপস পর্বতশৃঙ্গ
উত্তর: মাউন্ট এভারেস্ট
৭৭. সেভেন সিস্টারস এর অন্তর্গত রাজ্য কোনটি?
ক. মেঘালয়
খ. পশ্চিমবঙ্গ
গ. উড়িষ্যা
ঘ. গুজরাট
উত্তর: মেঘালয়
৭৮. বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা কে ছিলেন?
ক. ড. কামাল হোসেন
খ. বিচারপতি শাহাবুদ্দিন
গ. বিচারপতি হাবিবুর রহমান
ঘ. সৈয়দ ইশতিয়াক আহমদ
উত্তর: বিচারপতি হাবিবুর রহমান
৭৯. ১২ ফেব্রুয়ারি, ২০২৬ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম?
ক. ১০ম
খ. ১১তম
গ. ১২তম
ঘ. ১৩তম
উত্তর: ১৩তম
৮০. কতসালে বঙ্গভঙ্গ (বাংলা বিভক্ত) হয়?
ক. ১৯০৫ সালে
খ. ১৯০৬ সালে
গ. ১৯১১ সালে
ঘ. ১৯৪৭ সালে
উত্তর: ১৯০৫ সালে