৮ম NTRCA পরীক্ষা-২০২৬
পদের নাম: প্রধান শিক্ষক
পরীক্ষার তারিখ: ১৮.০৪.২০২৬
সময়: ৬০ মিনিট
পূর্ণমান: ৮০
১. কার্সরের বাম দিক থেকে লেখা মোছার জন্য কোন কী (key) ব্যবহার করা হয়?
ক. Backspace
খ. Delete
গ. Insert
ঘ. Select
উত্তর: Backspace
২. একটি প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর ভুলবশতঃ একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিলিট করে ফেলেছেন। কীভাবে উক্ত ডকুমেন্ট ফিরিয়ে আনা সম্ভব?
ক. কম্পিউটার রিস্টার্ট করে
খ. অপারেটিং সিস্টেম পুনরায় ইনস্টল করে
গ. রিসাইকেল বিন থেকে রিস্টোর করে
ঘ. কম্পিউটার থেকে সার্চ করে
উত্তর: রিসাইকেল বিন থেকে রিস্টোর করে
৩. ডিজিটাল নথি নম্বরের ক্ষেত্রে কোনো মন্ত্রণালয় বিলুপ্ত হলে কোড নম্বর সংশোধন করে-
ক. জনপ্রশাসন মন্ত্রণালয়
খ. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গ. প্রধানমন্ত্রীর কার্যালয়
ঘ. সংশ্লিষ্ট মন্ত্রণালয়
উত্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়
৪. একটি PNG ফরম্যাটের ছবি JPEG ফরম্যাট কনভার্ট করতে কোন সফটওয়্যার ব্যবহার করা যাবে?
ক. MS Word
খ. MS Paint
গ. MS Access
ঘ. MS Power Point
উত্তর: MS Paint
৫. MS Excel এর বিকল্প হিসেবে Google এর কোন সার্ভিসটি ব্যবহার করা যেতে পারে?
ক. Google Classroom
খ. Google Docs
গ. Google Sheet
ঘ. Google Forms
উত্তর: Google Sheet
৬. ই-মেইলের ক্ষেত্রে CC এর পূর্ণরূপ কী?
ক. Certified Copy
খ. Carbon Copy
গ. Collected Copy
ঘ. Carbon Certificate
উত্তর: Carbon Copy
৭. ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল কম্পিউটার ক্রাইম সংগঠিত হয়, সেুগলোকে কী বলে?
ক. e-crime
খ. internet crime
গ. police-crime
ঘ. cyber crime
উত্তর: cyber crime
৮. কোন সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে “তথ্য অধিকার আইন-২০০৯” প্রযোজ্য নয়?
ক. ধর্মীয় প্রতিষ্ঠান
খ. শিক্ষা প্রতিষ্ঠান
গ. শিল্পকলা একাডেমি
ঘ. গোয়েন্দা সংস্থা
উত্তর: গোয়েন্দা সংস্থা
৯. একটি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে পাশ-ফেলের অনুপাত দেখাতে কোন গ্রাফটি সুবিধাজনক?
ক. Line chart
খ. Bar chart
গ. Pie chart
ঘ. Box chart
উত্তর: Pie chart
১০. LMS এর পূর্ণরূপ কী?
ক. Language Management System
খ. Language Management Service
গ. Local Management System
ঘ. Learning Management System
উত্তর: Learning Management System
১১. কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
ক. ৭৭/১৪৩
খ. ১০২/২৮৯
গ. ১১৩/৩৫৫
ঘ. ৩৪৩/১০০১
উত্তর: ১১৩/৩৫৫
১২. ১১টি সংখ্যার গড় ৬০। প্রথম পাঁচটি সংখ্যার গড় ৫৮ এবং শেষ পাঁচটির গড় ৫৬ হলে, ষষ্ঠ সংখ্যাটি কত?
ক. ৮০
খ. ৯০
গ. ১১০
ঘ. ১২০
উত্তর: ৯০
১৩. ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে| ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা কত দিনে আয় করবে?
ক. ৬ দিনে
খ. ৫ দিনে
গ. ৪ দিনে
ঘ. ৩ দিনে
উত্তর: ৪ দিনে
১৪. রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?
ক. দক্ষিণ দিকে
খ. পশ্চিম দিকে
গ. উত্তর দিকে
ঘ. পূর্ব দিকে
উত্তর: দক্ষিণ দিকে
১৫. চলন : চালিত :: চরিত্র : _____?
ক. চারিত্র্য
খ. চারিত্রিক
গ. চরিত্র
ঘ. চরিত্রবান
উত্তর: চারিত্রিক
১৬. আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়?
ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
খ. ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন
গ. ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান
ঘ. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
উত্তর: ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান
১৭. জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে কোনটিকে জাদুঘরে রূপান্তর করা হয়?
ক. বঙ্গভবন
খ. গণভবন
গ. সংসদ ভবন
ঘ. প্রধানমন্ত্রীর কার্যালয়
উত্তর: গণভবন
১৮. কোন চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়?
ক. রোম চুক্তি
খ. প্যারিস চুক্তি
গ. কিয়োটো চুক্তি
ঘ. টোকিও চুক্তি
উত্তর: রোম চুক্তি
১৯. সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. কাঠমান্ডু
খ. দিল্লি
গ. কলম্বো
ঘ. ঢাকা
উত্তর: ঢাকা
২০. ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ রাজ্যটি হলো-
ক. মেঘালয়
খ. মিজোরাম
গ. নাগাল্যান্ড
ঘ. অরুণাচল
উত্তর: অরুণাচল
২১. কোনো শিক্ষকের চূড়ান্ত বরখাস্ত অনুমোদনকারী কর্তৃপক্ষ কোনটি?
ক. শিক্ষা মন্ত্রণালয়
খ. মাউশি অধিদপ্তর
গ. ম্যানেজিং কমিটি
ঘ. বোর্ডের আপিল ও আরবিট্রেশন কমিটি
উত্তর: ম্যানেজিং কমিটি
২২. মাধ্যমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক ফৌজদারী মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে থাকলে, তার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে?
ক. বেতন-ভাতা স্থগিতকরণ
খ. বাধ্যতামূলক অবসর
গ. সাময়িক বরখাস্ত
ঘ. চূড়ান্ত বরখাস্ত
উত্তর: সাময়িক বরখাস্ত
২৩. প্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ সর্বোচ্চ কতদিন হতে পারে?
ক. ৩ মাস
খ. ৬ মাস
গ. ১ বছর
ঘ. ২ বছর
উত্তর: ৬ মাস
২৪. সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ১ বিঘা জমি বে-দখল হয়ে গেছে। প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিচের কোনটিকে আপনি করণীয় বলে বিবেচনা করবেন?
ক. ভূমি মন্ত্রণালয়কে অবহিতকরণ
খ. জেলা প্রশাসকের কার্যালয়কে অবহিতকরণ
গ. নিকটস্থ থানায় মামলা দায়ের
ঘ. অধিক্ষেত্র অনুযায়ী সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের
উত্তর: নিকটস্থ থানায় মামলা দায়ের
২৫. একজন এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধান নিম্নের কোন কাজের সাথে সম্পৃক্ত হতে পারবেন?
ক. কোনো রাজনৈতিক দলের পদ গ্রহণ
খ. নিজের নামে ট্রেড লাইসেন্স গ্রহণ
গ. অন্য প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চাকুরি গ্রহণ
ঘ. কোনো অলাভজনক কমিটির সদস্যপদ গ্রহণ
উত্তর: কোনো অলাভজনক কমিটির সদস্যপদ গ্রহণ
২৬. শিক্ষাক্রম বাস্তবায়নের বৃহত্তম লক্ষ্য দল কোনটি?
ক. মাঠ পর্যায়ের শিক্ষা প্রশাসন
খ. জাতীয় পর্যায়ে শিক্ষাক্রম বিশেষজ্ঞ
গ. মাঠ পর্যায়ে কর্মরত শিক্ষক মণ্ডলী
ঘ. স্থানীয় পর্যায়ের প্রশিক্ষকবৃন্দ
উত্তর: মাঠ পর্যায়ে কর্মরত শিক্ষক মণ্ডলী
২৭. পরিবার, সমাজ ও পরিবেশ থেকে আমরা প্রতিনিয়ত কোন ধরনের শিক্ষা গ্রহণ করি?
ক. প্রথাগত শিক্ষা
খ. উপানুষ্ঠানিক শিক্ষা
গ. আনুষ্ঠানিক শিক্ষা
ঘ. অনানুষ্ঠানিক শিক্ষা
উত্তর: অনানুষ্ঠানিক শিক্ষা
২৮. একই গ্রেডভুক্ত দুইজন শিক্ষকের জ্যেষ্ঠতাম নির্ধারণের ভিত্তি কোনটি?
ক. প্রথম এমপিও তারিখ
খ. প্রথম যোগদানের তারিখ
গ. বয়স
ঘ. ফলাফল
উত্তর: প্রথম যোগদানের তারিখ
২৯. মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটিকে অগ্রাধিকার প্রদান করতে হবে?
ক. নীতিমালা
খ. আইন
গ. পরিপত্র
ঘ. প্রজ্ঞাপন
উত্তর: আইন
৩০. শিক্ষা সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণকারী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোনটি?
ক. BANBEIS
খ. NCTB
গ. NTRCA
ঘ. DSHE
উত্তর: BANBEIS
৩১. বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে সর্বোচ্চ কত টাকা নগদ ব্যয় করতে পারেন?
ক. ৫,০০০
খ. ১০,০০০
গ. ১৫,০০০
ঘ. ২০,০০০
উত্তর: ১০,০০০
নোট: নীতিমালার তথ্য অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানদের মাসিক ব্যয়সীমা-
* শিক্ষার্থীর সংখ্যা ১-৫০০ জন হলে ১০০০০ হাজার টাকা|
* শিক্ষার্থীর সংখ্যা ৫০১-১০০০ জন হলে ১৫০০০ হাজার টাকা|
* শিক্ষার্থীর সংখ্যা ১০০০ এর বেশি হলে ২০০০০ হাজার টাকা|
৩২. PPR 2025 অনুসারে GCC এর পূর্ণরূপ কী?
ক. General Conditions of Contract
খ. General Committee of Contract
গ. Governing Committee of contract
ঘ. Government Committee of Contract
উত্তর:. General Conditions of Contract
৩৩. উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি টাকা পর্যন্ত অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে পণ্য সরবরাহের জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রদান হতে দরপত্র দাখিলের সময়কাল-
ক. ৭ দিন
খ. ১০ দিন
গ. ১৪ দিন
ঘ. ২১ দিন
উত্তর: ১৪ দিন
৩৪. খরচের ক্ষেত্রে তৈরি করা হয়-
ক. ডেবিট ভাউচার
খ. জার্নাল ভাউচার
গ. ক্রেডিট ভাউচার
ঘ. ডেবিট নোট
উত্তর: ডেবিট ভাউচার
৩৫. কোনটিতে শিক্ষা প্রতিষ্ঠানের ˆদনন্দিন মালামাল লিপিবদ্ধ করা হয়?
ক. নগদান বই
খ. ডেড স্টক
গ. রেজিস্টার
ঘ. স্টোর রেজিস্টার
উত্তর: স্টোর রেজিস্টার
৩৬. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ‘একাডেমিক কমিটি’ কার নেতৃত্বে গঠন করতে হয়?
ক. প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে
খ. জেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে
গ. উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে
ঘ. ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে
উত্তর: প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে
৩৭. পৌর এলাকার কত টাকা সমমূল্যের জমি দান করলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আজীবন দাতা হওয়া যায়?
ক. ৩ লক্ষ
খ. ৫ লক্ষ
গ. ১০ লক্ষ
ঘ. ১৫ লক্ষ
উত্তর: ৫ লক্ষ
নোট: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০২৪ সালের গেজেট অনুযায়ী পৌর এলাকায় ন্যূনতম ৫ লক্ষ টাকা দান করলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আজীবন দাতা হওয়া যায়|
৩৮. iBASS++ এর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় কোনটি?
ক. শিক্ষা মন্ত্রণালয়
খ. পরিকল্পনা মন্ত্রণালয়
গ. অর্থ মন্ত্রণালয়
ঘ. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
উত্তর: অর্থ মন্ত্রণালয়
৩৯. গভর্নিং বডির মোট পদের ন্যূনতম শতকরা কত ভাগ পদ নির্বাচনের মাধ্যমে পূরণ করতে হয়?
ক. ৬০%
খ. ৭০%
গ. ৮০%
ঘ. ৯০%
উত্তর: ৮০%
৪০. এমপিও বিধিমালা-২০১৮ অনুযায়ী কোনো প্রতিষ্ঠান ঘঞজঈঅ তে শিক্ষক/কর্মচারীর প্যাটার্নের অতিরিক্ত চাহিদা প্রদান করলে-
ক. শিক্ষক/কর্মচারীর শতভাগ বেতন ভাতা প্রতিষ্ঠান থেকে নির্বাহ করতে হবে
খ. এর ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধানের বেতন ভাতা স্থগিত/ বাতিল করা হবে
গ. পরিচালনা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
ঘ. উপরের সবগুলোই সঠিক
উত্তর: উপরের সবগুলোই সঠিক
৪১. ১৯৯৫ সালের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী বিদ্যালয়ের স্বীকৃতি প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে-
ক. শিক্ষা মন্ত্রণালয়
খ. শিক্ষা বোর্ড
গ. জেলা শিক্ষা অফিস
ঘ. গভর্নিং বডি
উত্তর: শিক্ষা বোর্ড
৪২. এমপিও নীতিমালা ২০২৫ অনুযায়ী কোনো শিক্ষক/কর্মচারী একাদিক্রমে বিনা অনুমতিতে কতদিন অনুপস্থিত থাকলে এমপিও স্থগিত/বাতিল হবে?
ক. ১৮০ দিন
খ. ৯০ দিন
গ. ৬০ দিন
ঘ. ৩০ দিন
উত্তর: ৬০ দিন
৪৩. এমপিও প্রাপ্তির জন্য মফস্বল এলাকায় মাধ্যমিক বিদ্যালয়ের ভৌগোলিক দূরত্ব কত হবে?
ক. ২ কি.মি.
খ. ৩ কি.মি.
গ. ৪ কি.মি.
ঘ. ৫ কি.মি.
উত্তর: ৩ কি.মি.
৪৪. প্রধান শিক্ষকের বার্ষিক গোপনীয় প্রতিবেদনের অনুবেদনকারী কে?
ক. উপপরিচালক
খ. আঞ্চলিক পরিচালক
গ. জেলা শিক্ষা অফিসার
ঘ. ম্যানেজিং কমিটির সভাপতি
উত্তর: ম্যানেজিং কমিটির সভাপতি
৪৫. BNQF কাঠামোতে এসএসসি কোন স্তরের (Level) অন্তর্ভুক্ত?
ক. ৩য় স্তরে
খ. ৪র্থ স্তরে
গ. ৬ষ্ঠ স্তরে
ঘ. ৭ম স্তরে
উত্তর: ৩য় স্তরে
৪৬. কোনো ব্যক্তি পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীকে লিখিত উত্তর অথবা বই সরবরাহ করলে-
ক. শুধু অর্থ দণ্ডে দণ্ডিত হবেন
খ. এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন
গ. দুই বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন
ঘ. দুই বছরের কম নয় তবে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও অথ দণ্ডে দণ্ডিত হবেন
উত্তর: দুই বছরের কম নয় তবে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও অথ দণ্ডে দণ্ডিত হবেন
৪৭. ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী অভ্যন্তরীণ প্রতিটি পরীক্ষা কত কর্ম দিবসের মধ্যে শেষ করতে হবে?
ক. ১২ দিন
খ. ১৪ দিন
গ. ১৬ দিন
ঘ. ১০ দিন
উত্তর: ১২ দিন
৪৮. বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্থাপনের জন্য সংশ্লিষ্ট এলাকার ন্যূনতম জনসংখ্যা কত হতে হবে?
ক. ১০,০০০ জন
খ. ২০,০০০ জন
গ. ৬৫,০০০ জন
ঘ. ৭৫,০০০ জন
উত্তর: ১০,০০০ জন
৪৯. ছুটি পাওনা থাকলে অর্ধগড় বেতনে সর্বোচ্চ কতদিন ছুটি নেওয়া যায়?
ক. ৩ মাস
খ. ৬ মাস
গ. ১ বছর
ঘ. ২ বছর
উত্তর: ১ বছর
৫০. সম্প্রতি একজন সহকারী প্রধান শিক্ষক অবসরে গিয়েছেন| তার অবসর ভাতা ও কল্যাণ সুবিধা প্রাপ্তির আবেদন কে ফরোয়ার্ড করবেন?
ক. সভাপতি
খ. প্রধান শিক্ষক
গ. আঞ্চলিক পরিচালক
ঘ. উপজেলা শিক্ষা অফিসার
উত্তর: প্রধান শিক্ষক
৫১. মাধ্যমিক বিদ্যালয়ের আয়ন-ব্যয়ন কর্মকর্তা কে?
ক. প্রধান হিসাব সহকারী
খ. সহকারী প্রধান শিক্ষক
গ. প্রধান শিক্ষক
ঘ. ম্যানেজিং কমিটির সভাপতি
উত্তর: প্রধান শিক্ষক
৫২. ট্রান্সফার এমপিও এর জন্য পূর্বের প্রতিষ্ঠান হতে কোন ডকুমেন্টটি সংগ্রহের প্রয়োজন নেই?
ক. ছাড়পত্র
খ. উপস্থিতি পত্র
গ. শেষ এমপিও কপি
ঘ. নন ড্রয়াল সনদ
উত্তর: উপস্থিতি পত্র
৫৩. উপজেলা মাধ্যমিক অফিসার মাধ্যমিক পর্যায়ের এমপিও আবেদনের কোন ধাপ নিষ্পত্তি করেন?
ক. ১ম ধাপ
খ. ২য় ধাপ
গ. ৩য় ধাপ
ঘ. চূড়ান্ত ধাপ
উত্তর: ২য় ধাপ
৫৪. কোনটি শিক্ষা বোর্ডের কার্যক্রমের অন্তর্ভুক্ত?
ক. শিক্ষাক্রম প্রণয়ন
খ. শিক্ষাক্রম পরিমার্জন
গ. গভর্নিং বডির অনুমোদন
ঘ. উপরের সবগুলো
উত্তর: গভর্নিং বডির অনুমোদন
৫৫. অবসর সুবিধা তহবিল কার ব্যবস্থাপনায় ন্যস্ত থাকে?
ক. পরিচালনা পর্ষদ
খ. মাউশি অধিদপ্তর
গ. শিক্ষা মন্ত্রণালয়
ঘ. স্থানীয় সরকার
উত্তর: পরিচালনা পর্ষদ
৫৬. ২৫ বছর বা তদূর্ধ্ব চাকুরীর জন্য সর্বোচ্চ কত মাসের মূল বেতনের সমপরিমাণ অবসর সুবিধা পাওয়া যায়?
ক. ৬০ মাস
খ. ৬৫ মাস
গ. ৭৫ মাস
ঘ. ৮৪ মাস
উত্তর: ৭৫ মাস
৫৭. BNQF প্রণয়নকারী প্রতিষ্ঠান কোনটি?
ক. শিক্ষা মন্ত্রণালয়
খ. এনসিটিবি
গ. ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন
ঘ. বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল
উত্তর: বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল
৫৮. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর মূল বেতনের কত শতাংশ কল্যাণ তহবিলে চাঁদা দিতে হয়?
ক. ৮%
খ. ৬%
গ. ৫%
ঘ. ৪%
উত্তর: ৪%
৫৯. শিক্ষাক্রম বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে-
ক. এনসিটিবি
খ. এনটিআরসিএ
গ. মাউশি অধিদপ্তর
ঘ. শিক্ষা মন্ত্রণালয়
উত্তর: মাউশি অধিদপ্তর
৬০. শিক্ষাবর্ষের শুরুতে কোনো শিক্ষক চাকুরি পরিত্যাগ করতে চাইলে কতদিন পূর্বে ইস্তফা দেয়ার নোটিশ দেবেন?
ক. ছয় মাস পূর্বে
খ. তিন মাস পূর্বে
গ. এক মাস পূর্বে
ঘ. ১৫দিন পূর্বে
উত্তর: এক মাস পূর্বে
৬১. নিচের কোনটি স্বর সন্ধির উদাহরণ?
ক. নাবিক
খ. দিগন্ত
গ. কথাচ্ছল
ঘ. উজ্জ্বল
উত্তর: নাবিক
৬২. ‘মানী’ লোকের বেলায় বহুবচনে কী লগ্নক ব্যবহৃত হয়?
ক. মাল
খ. বৃন্দ
গ. সব
ঘ. রাজি
উত্তর: বৃন্দ
৬৩. বাংলায় কোন বাক্যটি শুদ্ধ?
ক. মেয়েটি মায়াবিনী
খ. বিদ্বান নারী
গ. সুন্দরি বালিকা
ঘ. সুন্দর বালিকা
উত্তর: সুন্দর বালিকা
৬৪. “নিশীথ রাতে বাজছে বাঁশি”- এখানে ‘নিশীথ’ কোন পদ?
ক. বিশেষ্য
খ. ক্রিয়া
গ. বিশেষণ
ঘ. সর্বনাম
উত্তর: বিশেষণ
৬৫. “আমি রোজ নদীতে সাঁতার কাটতাম”-বাক্যটিতে কোন ধরনের ক্রিয়ার কালের প্রয়োগ হয়েছে?
ক. সাধারণ অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. নিত্যবৃত্ত অতীত
উত্তর: নিত্যবৃত্ত অতীত
৬৬. “যারে দেখতে না’রি তার চলন বাঁকা” এখানে না’রি বলতে কী বুঝানো হয়েছে?
ক. মহিলা
খ. না পারি
গ. নারী
ঘ. স্ত্রী
উত্তর: না পারি
৬৭. ‘উড়নচণ্ডী’ অর্থ কী?
ক. অবাধ্য
খ. অপদার্থ
গ. অভাবগ্রস্ত
ঘ. অমিতব্যয়ী
উত্তর: অমিতব্যয়ী
৬৮. কোন বানানটি শুদ্ধ?
ক. উপর্যুক্ত
খ. উপরোক্ত
গ. সায়ত্ত্বশাসন
ঘ. ভৌগলিক
উত্তর: উপর্যুক্ত
৬৯. প্রজ্ঞাপন কার আদেশক্রমে জারি হয়?
ক. প্রধানমন্ত্রী
খ. মন্ত্রী
গ. রাষ্ট্রপতি
ঘ. সচিব
উত্তর: রাষ্ট্রপতি
৭০. একাধিক অফিস অথবা ব্যক্তির নামে পত্র জারির প্রয়োজন হলে কোনটি জারি করতে হয়?
ক. পরিপত্র
খ. প্রজ্ঞাপন
গ. নোটিশ
ঘ. আধা-সরকারি পত্র
উত্তর: পরিপত্র
Read the following passage and answer question 71-73:
The July Revolution of 2024 in Bangladesh marked a groundbreaking chapter in the nations political landscape. Triggered by a controversial court ruling reinstating a discriminatory quota system in public service recruitment, the movement raidly evolved from peaceful student protests into nationwide uprising for justice, meritocracy, and democratic accountability. Within days the movement gained momentum as students organized myriad modes of protests in Rangpur, Dhaka, Chattogram, Rajshahi and other cities, The revolution becoming a symbol of youth power awakened a new political consciousness in the country and inspired hope for a fairer, more democratic future free from inequality and suppression of dissent.
৭১. Meritocracy is supposed to-
ক. establish inherited privilege
খ. ensure fairness in opportunity
গ. admire hard work
ঘ. recognize collective worth
উত্তর: ensure fairness in opportunity
৭২. Choose the correct one.
ক. Let he, you an I go there
খ. Let I, you and he go there
গ. Let you, him and me go there
ঘ. Let you, me and him go there
উত্তর: Let you, him and me go there
৭৩. The Revolution has become a turning point in the modern history of Bangladesh mainly for creating-
ক. mass mobilization
খ. a new political awareness
গ. faith in youth power
ঘ. a threat to autocratic government
উত্তর: a new political awareness
৭৪. The July Revolution is the result of long standing-
ক. intolerance to dissent
খ. lack of accountability
গ. discrimination
ঘ. all of the above
উত্তর: all of the above
৭৫. Identify the correct passive form of the sentence “Open the door”.
ক. Let the door is opened
খ. Let the door be opened
গ. Let the door be open
ঘ. The door should be opened
উত্তর: Let the door be opened
৭৬. He was accused ____ Sealing.
ক. of
খ. for
গ. by
ঘ. with
উত্তর: of
৭৭. What is the meaning of ‘Frence leave’?
ক. Leave on holidays
খ. Spending time in French
গ. Leave without permission
ঘ. Emergency leave
উত্তর: Leave without permission
৭৮. What is the antonym of ‘Honorary’?
ক. Official
খ. Honorable
গ. Literary
ঘ. Salaried
উত্তর: Salaried
৭৯. What is the abstract noun form of ‘Hero’?
ক. Heroism
খ. Heroic
গ. Heroine
ঘ. Hero-like
উত্তর: Heroism
৮০. The letter to a friend ends with-
ক. affectionately yours
খ. yours affectionately
গ. ever yours
ঘ. faithfully yours
উত্তর: ever yours