১৭তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০২২ | 17th NTRCA Question Solution (School-2)- 2022 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।

📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির  কোর্স আপনার সহায়ক হতে পারে।

📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?

🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:

ক. বাংলা (Bengali):

ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, প্রত্যয় বিন্যাস, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, প্রায়োগিক প্রয়োজনীয়তা (বিরাম চিহ্ন, বাগধারা, সন্ধি, কারক, সমাস, কারক বিভক্তি, প্রত্যয়) প্রভৃতি। 

খ. ইংরেজি (English):

Errors in composition, Fill in the blanks with appropriate preposition, Uses of article, Verbs, Translation from Bengali to English, Identify appropriate title from story, Article, Transformation of sentences, Synonyms and Antonyms, Completing sentences, Idioms and Phrases.

গ. সাধারণ গণিত (General Mathematics):

পাটিগণিত: সূত্র ও নিয়মাবলি (পাটিগণিত সম্বন্ধীয়), গড়, ঐকিক নিয়ম, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সুদকষা, লাভ—ক্ষতি।

বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলি ও প্রয়োগ, গ.সা.গু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ, অনুপাত ও সমানুপাত।

জ্যামিতি: পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ।

ঘ. সাধারণ জ্ঞান (General Knowledge):        

১. বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলি

৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।

সাধারণ জ্ঞান এর বিস্তারিত বিষয়াবলি:

বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগোলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলি, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।

 কেনো বিগত সালের প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ:

🎯 ১৯তম NTRCA পরীক্ষার ধরন, প্রশ্নের ধরন ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হলে বিগত এনটিআরসিএ প্রশ্ন সমাধান অপরিহার্য।

🎯 ১৭তম NTRCA প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন-

▪️ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে।

▪️ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

▪️ কোন অংশে বেশি মনোযোগ দিতে হবে

নিয়মিত প্রশ্ন সলভের মাধ্যমে আপনার প্রস্তুতি হবে দৃঢ় ও আত্মবিশ্বাসী। এছাড়া বিগত প্রশ্ন থেকে অনেক সময় সরাসরি কমন প্রশ্ন পাওয়া যায়, যা ভালো নম্বর তুলতে সাহায্য করে।

 

🗓️ আজ আমরা প্রকাশ করছি-

📄১৭তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান ২০২২ | 17th NTRCA Question Solution (School-2) PDF এটি আপনার নিবন্ধন প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করে পড়াশোনার জন্য সংগ্রহ করে রাখতে পারেন।

📚 আরও দেখুন:১৬তম শিক্ষক নিবন্ধন (স্কুল-০২) – ২০১৯ | 16TH NTRCA Question Solution (School-02) - 2019

📚 আরও দেখুন:NTRCA সম্পর্কিত বারবার জিজ্ঞাসাকৃত প্রশ্ন ও উত্তর

Biddabari আপনার নিবন্ধন প্রস্তুতির নির্ভরযোগ্য সহযাত্রী─

সঠিক গাইডলাইন, মানসম্মত কোর্স এবং অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনা পেতে নিয়মিত ভিজিট করুন www.biddabari.com, Facebook পেজ এবং  Youtube চ্যানেল.



১৭তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০২২ | 17th NTRCA Question Solution (School-2)- 2022 | Biddabari PDF Download

১৭তম শিক্ষক নিবন্ধন- ২০২২

পদের নাম: সহকারী শিক্ষক (স্কুল-২)

পরীক্ষার তারিখ: ৩০.১২.২০২২

সময়: ৬০ মিনিট                                                                      

পূর্ণমান: ১০০

১. দুটি তল পরস্পরকে ছেদ করলে কী উৎপন্ন হয়?

ক. বিন্দু 

খ. রেখা

গ. স্থান 

ঘ. রশ্মি  

উত্তর: রেখা

২. 51° কোণের সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ কত?

ক. 43° 

খ. 86°

গ. 129° 

ঘ. 153° 

উত্তর: 43°

৩. রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?

ক. 45°

খ. 90°

গ. 120° 

ঘ. 150° 

উত্তর: 90°

৪. ΔABC এর  ∠A = x  ∠B = 2x এবং ∠C = 3x হলে, ত্রিভুজটি কী ত্রিভুজ?

ক. সূক্ষ্মকোণী ত্রিভুজ

খ. স্থূলকোণী ত্রিভুজ

গ. সমকোণী ত্রিভুজ

ঘ. সমদ্বিবাহু ত্রিভুজ 

উত্তর: সমকোণী ত্রিভুজ

৫. একটি খাদ্যে 24 জন লোকের 20 দিন চলে, ঐ একই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে?

ক. 10

খ. 12

গ. 14 

ঘ. 16  

উত্তর: 12

৬. দুইটি সংখ্যার গ.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে, অপর সংখ্যাটি কত?

ক. ২৪

খ. ৪৮

গ. ৬০ 

ঘ. ৭২  

উত্তর: ৭২

৭. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

ক. 3

খ. 9

গ. 12

ঘ. 16 

উত্তর: 9

৮. নিচের কোন শর্তে logaa = 1 হবে? 

ক. a > 0, a ≠ 1

খ. a < 0, a ≠ 1

গ. a > 1, a ≠  0

ঘ. a < 1, a ≠ 0

উত্তর: a > 0, a ≠ 1  

৯. x2 + 5x + 6 এবং  x2 + 3x + 2 এর গ.সা.গু 12 হলে, x এর মান-

ক. 6

খ. 8

গ. 10

ঘ. 12  

উত্তর: 10

১০. x2 – 3x + 4 এর উৎপাদক কোনটি?

ক. (x – 4)(x + 2)

খ. (x + 4)(x – 2)

গ. (x + 4)(x + 2)

ঘ. (x – 4)(x – 2)

উত্তর: (x – 4)(x – 2)

১১. (x2 + 1)2 = 5x2 হলে, x – এর মান কোনটি?

ক. 

খ. 1

গ. 2

ঘ. 8

উত্তর: 1

১২. + = 1 হলে, a3 + b3 এর মান কত?

ক. 3

খ. 1

গ. 0

ঘ. – 1 

উত্তর: 0

১৩. = হলে, x = কত?

ক. 

খ.  

গ. 3

ঘ. 5 

উত্তর: 5

১৪. logx= –2 হলে, x এর মান কত?

ক. 4

খ. 2

গ. – 2

ঘ. – 4 

উত্তর: 4

১৫. একজন ঘড়ি বিক্রেতা 1200 টাকা দিয়ে একটি ঘড়ি ক্রয় করেছেন। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার 17%লাভ হবে?

ক. 1365 টাকা

খ. 1375 টাকা

গ. 1395 টাকা

ঘ. 1410 টাকা  

উত্তর: 1410 টাকা

১৬. হীরার আয়ের ৩৫% হ্যাপীর আয়ের ২৫% এর সমান। তাদের আয়ের অনুপাত কত?

ক. ৭ : ৫

খ. ৫ : ৭

গ. ৪ : ৩

ঘ. ৩ : ৪  

উত্তর: ৫ : ৭

১৭. ১.৫ এবং ১৩.৫ এর মধ্যে সমানুপাতটি কত?

ক. ২.৫

খ. ৩.২

গ. ৩.৬

ঘ. ৪.৫ 

উত্তর: ৪.৫

১৮. e21nx = y হলে, y এর মান কত?

ক. Inx

খ. n2x

গ. x2

ঘ. 2x  

উত্তর: x2

১৯. 6% হারে নয় মাসে 10,000 টাকার উপর মুনাফা-মূলধন কত হবে?

ক. 10500 টাকা

খ. 10450 টাকা

গ. 10650 টাকা 

ঘ. 10600 টাকা  

উত্তর: 10450 টাকা

২০. ১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

ক. ১১৯ 

খ. ১২০

গ. ১২১ 

ঘ. ১২৩  

উত্তর: ১১৯ 

২১. যদি = হয়, তবে x এর মান কত?

ক. 3 

খ. 4

গ. 5  

ঘ. 8  

উত্তর: 4

২২. x2 – 2x – 1 = 0 হলে, x + = কত?

ক. 4

খ. 4 

গ. 2 

ঘ. 8 

উত্তর: 2

২৩. কতটি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়?

ক. ২টি 

খ. ২টি

গ. ৪টি 

ঘ. ৫টি 

উত্তর: ৫টি 

২৪. x2 – 4x + k = 0 সমীকরণের মূলদ্বয় একটি অপরটির বিপরীত হলে k এর মান কত?

ক. 1

খ. 0

গ. – 1

ঘ. 2 

উত্তর: 1

২৫. 15 টাকা 25 টাকার শতকরা কত?

ক. 45% 

খ. 50%

গ. 60% 

ঘ. 75%  

উত্তর: 60%

২৬. বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে?

ক. ৪৭টি 

খ. ৪৮টি

গ. ৪৯টি 

ঘ. ৫০টি 

উত্তর: ৫০টি

২৭. ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো-

ক. সংক্ষেপণ

খ. ভাবের বিনিময়

গ. বিশেষভাবে বিশ্লেষণ

ঘ. মিলন   

উত্তর: বিশেষভাবে বিশ্লেষণ

২৮. পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলে?

ক. বচন 

খ. লিঙ্গ

গ. বাক্য 

ঘ. বাগর্থ 

উত্তর: লিঙ্গ

২৯. নিচের কোনটি তৎসম শব্দ?

ক. চাঁদ 

খ. খোকা

গ. কাঠ 

ঘ. সন্ধ্যা 

উত্তর: সন্ধ্যা 

৩০. ‘লোকটি ধনী কিন্তু কৃপণ’- কোন ধরনের বাক্য?

ক. জটিল 

খ. যৌগিক

গ. সরল 

ঘ. মিশ্র  

উত্তর: যৌগিক

৩১. কোন বানানটি শুদ্ধ?

ক. রূপায়ন 

খ. রুপায়ন

গ. রূপায়ণ 

ঘ. রুপায়ণ  

উত্তর: রূপায়ণ

৩২. চলিতরীতির প্রবর্তক কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর 

খ. কাজী নজরুল ইসলাম

গ. প্রমথ চৌধুরী 

ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  

উত্তর: প্রমথ চৌধুরী

৩৩. ‘পার হইয়া’ এর চলিত রূপ কোনটি?

ক. পার হয়ে 

খ. পারি হয়ে

গ. পার হইয়ে 

ঘ. পারিয়া 

[নোট: অপশনে সঠিক উত্তর নেই। সঠিক উত্তর হবে পেরিয়ে।]

৩৪. ‘Early rising is beneficial to health’ এর সঠিক অনুবাদ কোনটি?

ক. যারা সকালে ওঠে তাদের স্বাস্থ্য ভালো থাকে।

খ. সকালে জাগলে চমৎকার স্বাস্থ্য হয়।

গ. সকালে ওঠা স্বাস্থ্যবান ও প্রফুল্লতা দেয়।

ঘ. সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো।  

উত্তর: সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো।

৩৫. Ad-hoc এর অর্থ কী?

ক. তদর্থক

খ. অস্থায়ী

গ. শপথপত্র

ঘ. ক ও খ  

উত্তর: ক ও খ

৩৬. সন্ধির প্রধান সুবিধা কী?

ক. পড়ার সুবিধা

খ. লেখার সুবিধা

গ. উচ্চারণের সুবিধা

ঘ. শোনার সুবিধা  

উত্তর: উচ্চারণের সুবিধা

৩৭. ‘কৃষ্টি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. কৃ + ক্তি

খ. কৃষ্‌ + তি

গ. কৃঃ + তি

ঘ. কৃষ্‌ + টি  

উত্তর: কৃষ্‌ + তি

৩৮. ‘ব্যর্থ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. ব্য + অর্থ

খ. বি + অর্থ

গ. ব্যা + অর্থ

ঘ. ব + অর্থ  

উত্তর: বি + অর্থ

৩৯. ‘দাতা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. √দা + তৃচ

খ. √দাতৃ + আ

গ. √দা + তা

ঘ. √দাতা + আ 

উত্তর: √দা + তৃচ

৪০. ‘মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. √মু + ক্ত

খ. √মুক্‌ + ত

গ. √মুহ্‌ + ক্ত

ঘ. √মুচ্‌ + ক্ত 

উত্তর: √মুচ্‌ + ক্ত

৪১. সমাস শব্দের অর্থ কী?

ক. সংক্ষেপণ

খ. সমন্বয়

গ. দুর্বোধ্য

ঘ. ভাষান্তরকরণ   

উত্তর: সংক্ষেপণ

৪২. ‘চির অশান্তি’ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?

ক. ভরাডুবি

খ. রাবণের চিতা

গ. জগদ্দল পাথর

ঘ. ঢাকের বায়া  

উত্তর: রাবণের চিতা

৪৩. ‘গদাই লস্করি চাল’ বাগধারাটির অর্থ কী?

ক. তুচ্ছ পদার্থ

খ. আলসেমি

গ. অন্ধ অনুকরণ

ঘ. তুমুল কাণ্ড  

উত্তর: আলসেমি

৪৪. ‘গরুতে দুধ দেয়’ বাক্যে ‘গরুতে’ কোন কারকে কোন বিভক্তি?

ক. করণে সপ্তমী 

খ. কর্তৃকারকে সপ্তমী

গ. অপাদানে সপ্তমী

ঘ. অধিকরণে সপ্তমী 

উত্তর: কর্তৃকারকে সপ্তমী

৪৫. ‘অহঙ্কার পতনের মূল’ বাক্যে ‘অহংকার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে শূন্য 

খ. করণে শূন্য

গ. অপাদানে শূন্য

ঘ. অধিকরণে শূন্য  

উত্তর: করণে শূন্য

৪৬. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক. মূমূর্ষু 

খ. মূমুষু

গ. মুমূর্ষু 

ঘ. মুমুর্ষূ  

উত্তর: মুমূর্ষু

৪৭. ‘পরভৃত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. পিক 

খ. ধেনু

গ. বিভব

ঘ. অম্বু  

উত্তর: পিক

৪৮. ‘আকুঞ্চন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক. শান্ত

খ. আকাঙ্কা

গ. প্রসারণ

ঘ. কুঞ্চিত  

উত্তর: প্রসারণ

৪৯. ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’- এক কোথায় কী হবে?

ক. ইতিহাসবেত্তা

খ. ঐতিহাসিক

গ. ইতিহাসবিজ্ঞ

ঘ. ইতিহাসবিদ  

উত্তর: ইতিহাসবেত্তা

৫০. বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?

ক. বাক্য সংকোচনের জন্য

খ. বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য

গ. বাক্যের সৌন্দর্যের জন্য

ঘ. বাক্য অলংকৃত করার জন্য  

উত্তর: বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য

৫১. বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে?

ক. মঙ্গোলয়েড

খ. অস্ট্রালয়েড

গ. ককেশয়েড

ঘ. নিগ্রোয়েড  

উত্তর: অস্ট্রালয়েড

৫২. প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কী?

ক. কনিষ্ক

খ. শশাঙ্ক

গ. ধর্মপাল

ঘ. গোপাল 

উত্তর: শশাঙ্ক

৫৩. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক. নুরুল আমিন 

খ. লিয়াকত আলী খান

গ. মোহাম্মদ আলী 

ঘ. খাজা নাজিমুদ্দীন  

উত্তর: খাজা নাজিমুদ্দীন

৫৪. বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল রয়েছে?

ক. ৪টি

খ. ৫টি

গ. ৬টি 

ঘ. ৭টি  

উত্তর: ৭টি

৫৫. ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থের রচয়িতা কে?

ক. মওলানা আবদুল হামিদ খান ভাসানী

খ. শেরে বাংলা এ কে ফজলুল হক

গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৫৬. বাংলাদেশের ভ্যাট চালু হয় কত সালে?

ক. ১ জুলাই, ১৯৮৯

খ. ১ জুলাই, ১৯৯০

গ. ১ জুলাই, ১৯৯১

ঘ. ১ জুলাই, ১৯৯২ 

উত্তর: ১ জুলাই, ১৯৯১

৫৭. ভাষা শহিদদের স্মরণে ‘জননী ও গর্বিত বর্ণমালা’ ভাস্কর্যটির ভাস্কর কে?

ক. মৃণাল হক 

খ. শামীম শিকদার

গ. হামিদুজ্জামান খান 

ঘ. নভেরা আহমেদ  

উত্তর: মৃণাল হক

৫৮. বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান কত তারিখে শুরু হয়?

ক. ১৭ মার্চ, ২০২০ 

খ. ১৭ মার্চ, ২০১৯

গ. ১৭ মার্চ, ২০২১ 

ঘ. ১৭ মার্চ, ২০২২  

উত্তর: ১৭ মার্চ, ২০২০

৫৯. বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন কোন দেশের প্রবাসীরা?

ক. যুক্তরাষ্ট্র 

খ. যুক্তরাজ্য

গ. সৌদি আরব 

ঘ. আরব আমিরাত  

উত্তর: যুক্তরাষ্ট্র

৬০. প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সর্বপ্রথম কোথায় শনাক্ত করা হয়েছিল?

ক. চীনের উহানে 

খ. চীনের সাংহাইতে

গ. চীনের বেইজিংয়ে 

ঘ. ইতালির লোম্বার্ডিতে  

উত্তর: চীনের উহানে

৬১. বাংলাদেশ-ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি?

ক. ৫২টি 

খ. ৫৪টি

গ. ৫৭টি 

ঘ. ৫৮টি 

উত্তর: ৫৪টি

৬২. NATO কবে গঠিত হয়েছিল?

ক. ১৯৪৭ সালে 

খ. ১৯৪৮ সালে

গ. ১৯৪৯ সালে 

ঘ. ১৯৫০ সালে 

উত্তর: ১৯৪৯ সালে

৬৩. পাটের জিনোম কে আবিষ্কার করেন?

ক. জগদীশচন্দ্র বসু 

খ. ড. কুদরত-ই-খুদা

গ. লিউয়েন হুক 

ঘ. ড. মাকসুদুল আলম  

উত্তর: ড. মাকসুদুল আলম

৬৪. বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় কত সালে?

ক. ২০১০ সালে 

খ. ২০১৩ সালে

গ. ২০১৫ সালে 

ঘ. ২০১৭ সালে  

উত্তর: ২০১০ সালে

৬৫. ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’।- কোন আন্দোলনের শ্লোগান?

ক. ভাষা আন্দোলন

খ. শিক্ষা আন্দোলন

গ. গণনাট্য আন্দোলন

ঘ. বুদ্ধির মুক্তি আন্দোলন  

উত্তর: বুদ্ধির মুক্তি আন্দোলন

৬৬. SDG এর পূর্ণরূপ কী?

ক. Successful Development Goals

খ. Successive Development Goals

গ. Sustainable Development Goals

ঘ. Substantial Development Goals  

উত্তর: Sustainable Development Goals

৬৭. আলুর একটি জাতের নাম-

ক. রূপালী 

খ. ডায়মন্ড

গ. ড্রামহেড 

ঘ. ব্রিসাইল  

উত্তর: ডায়মন্ড

৬৮. পরিবেশ ও জীবদেহের সম্পর্ক বিষয়ক বিদ্যাকে কী বলে?

ক. বায়োলজি 

খ. সোসিওলজি

গ. এনভায়রনমেন্ট 

ঘ. ইকোলজি  

উত্তর: ইকোলজি

৬৯. ব্রেক্সিট কার্যকর হয় কত তারিখে?

ক. ১ ডিসেম্বর, ২০১৯

খ. ১ জানুয়ারি, ২০২০

গ. ১ ফেব্রুয়ারি, ২০২০

ঘ. ১ মার্চ, ২০২০   

উত্তর: ১ ফেব্রুয়ারি, ২০২০

৭০. পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি?

ক. হিমালয় পর্বতমালা

খ. আল্পস পর্বতমালা

গ. আন্দিজ পর্বতমালা

ঘ. আলাস্কা পর্বতমালা

উত্তর: আন্দিজ পর্বতমালা

৭১. ২০২১ সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো-

ক. প্যারাসাইট 

খ. নোম্যাডল্যান্ড

গ. সিনারি 

ঘ. ম্যারেজ স্টোরি  

উত্তর: নোম্যাডল্যান্ড

৭২. কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয়?

ক. মরক্কো 

খ. লিবিয়া

গ. তিউনিসিয়া 

ঘ. ইয়েমেন  

উত্তর: ইয়েমেন

৭৩. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি কার?

ক. সাকিব আল হাসান 

খ. তামিম ইকবাল

গ. মোহাম্মদ আশরাফুল

ঘ. লিটন দাস   

উত্তর: লিটন দাস

৭৪. আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?

ক. ৮ মার্চ 

খ. ১০ এপ্রিল

গ. ৫ জুন 

ঘ. ১০ ডিসেম্বর  

উত্তর: ৮ মার্চ

৭৫. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়?

ক. যুক্তরাজ্যে

খ. চীনে

গ. যুক্তরাষ্ট্রে

ঘ. জাপানে

উত্তর: জাপানে

৭৬. He is a liar, –––?

ক. dies he

খ. isn’t he

গ. is he

ঘ. aren’t he

উত্তর: isn’t he 

৭৭. যারে দেখতে নারি তার চলন বাঁকা।

ক.Faults are unfair where love is fair. 

খ.Faults are thick where love is thin.  

গ.Faults are counted where there is no love. 

ঘ.Faults are many where love is little. 

উত্তর:Faults are thick where love is thin.

৭৮. তুমি কি জানো সে কোথায় থাকে?

ক.  Do you know where does he live?

খ.  Do you know where does he lives?

গ. Do you know where he lives.

ঘ.  Do you know where he live. 

উত্তর: Do you know where he lives.

৭৯. আজ বৃষ্টি হতে পারে।

ক.  Today will rain

খ.  It should be raining 

গ. It may rain today

ঘ.  Today is raining  

উত্তর: It may rain today

৮০. What is the antonym of ‘transparent’?

ক.  Transform 

খ.  Lubricant 

গ. Pure 

ঘ.  Hazy  

উত্তর:  Hazy

৮১. The synonym of ‘Prestige’ is–

ক.  status

খ.  state 

গ. prestigious 

ঘ.  static  

উত্তর:  status 

৮২. What is the antonym of ‘antagonistic’?

ক.  Unfriendly 

খ.  Friendly 

গ. Hostile 

ঘ.  Trivial 

উত্তর:  Friendly  

৮৩. What is the adjective of ‘Laud’?

ক.  Laudable 

খ.  Laudful 

গ. Laudy 

ঘ.  Lauded  

উত্তর:  Laudable

৮৪. What is the verb form of ‘Popularity’?

ক.  Popular 

খ.  Popularly 

গ. Population 

ঘ.  Popularize  

উত্তর:  Popularize

৮৫. Noun form of ‘blind’ is–

ক.  blind 

খ.  blindly  

গ. blindness 

ঘ.  blindy  

উত্তর: blindness

৮৬. I will not go out if it–

ক.  rain 

খ.  rains 

গ. is raining 

ঘ.  would be raining  

উত্তর:  rains 

৮৭. One of the boys ––– absent yesterday. 

ক.  was

খ.  is

গ. were 

ঘ.  are  

উত্তর:  was

৮৮. She talked as though she ––– the CEO of the company. 

ক.  was

খ.  were 

গ. had

ঘ.  had been  

উত্তর:  had been

৮৯. You had better (to go) there. 

ক. You had better gone there. 

খ. You had better went there. 

গ. You had better go there. 

ঘ.  You had better will go there.  

উত্তর:  You had better go there. 

৯০. I saw him (go) there. 

ক.  go

খ.  gone

গ.  was going

ঘ.  going  

উত্তর:  going

৯১. Time flies very fast. (Exclamatory)

ক.  How time does fly!

খ.  How time do fly!

গ.  How time flies!

ঘ.  How time fly! 

উত্তর:  How time flies!

৯২. Everybody accepts this. (Interrogative) 

ক.  Nobody rejects this. 

খ.  Does everybody accept this?

গ.  Who does not accept this?

ঘ.  Who accepts this? 

উত্তর:  Who does not accept this?

৯৩. We will explain why we want to do it. (Passive)

ক.  The reason want to do that will be explained by us. 

খ.  All the reasons we explain be explained by us. 

গ.  Why we want to be would be explained by us.

ঘ.  Why we want to do it will be explained by us. 

উত্তর:  Why we want to do it will be explained by us.

৯৪. We work hard to earn money. (Compound) 

ক.  We work hard to earn a lot of money.

খ.  We work hard so that we earn money. 

গ.  We work hard so that we can earn money.

ঘ.  We work hard and we want to earn money.

উত্তর:  We work hard and we want to earn money.

৯৫. What is the meaning of the phrase ‘a man of letters’?

ক.  A dull-headed person.  

খ.  A scholar. 

গ.  A big gun.  

ঘ.  A wealthy person.   

উত্তর:  A scholar. 

৯৬. ‘Do away with’ means–

ক.  to remove something 

খ.  to flourish something 

গ.  to forward something 

ঘ.  to set up something new  

উত্তর:  to remove something 

৯৭. It is high time you ––– a business. 

ক. starts 

খ. start 

গ. started 

ঘ. can start  

উত্তর: started 

৯৮. Navid told Sumon that he (go) to Khulna the next day. 

ক. went

খ. had gone 

গ. will go

ঘ. would go 

উত্তর: would go 

৯৯. ‘Bolt from the blue’ means–

ক. a danger with warning 

খ. a danger without warning 

গ. hard danger 

ঘ. powerful danger  

উত্তর: a danger without warning

১০০. Adjective form of ‘ambition’ is–

ক. ambitive

খ. ambitoinally 

গ. ambigious

ঘ. ambitious  

উত্তর: ambitious


More Question Bank

NTRCA

১৮তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০২৪ | 18th NTRCA Question Solution (School-2)- 2024 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির  কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (কপোতাক্ষ) | Primary Question Solution 2010 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

NTRCA

১৭তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০২২ | 17th NTRCA Question Solution (School-2)- 2022 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির  কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই