পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ নিয়োগ পরীক্ষা-২০২৬ | SID Question Solution-2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন।

আপনারা অবগত আছেন যে, গত ১০ এপ্রিল ২০২৬ ইং তারিখে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ নিয়োগ পরীক্ষা-২০২৬ | SID Question Solution-2026 এর অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অনুষ্ঠিত এ পরীক্ষার প্রথম ধাপে ৪০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

তাই যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের এখন থেকেই ভাইভা পরীক্ষার জন্য সঠিক পরিকল্পনা ও নিয়মিত প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল চাকরি প্রত্যাশীর জন্য রইল আন্তরিক শুভকামনা।



🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ১০

◉    ইংরেজি— ১০

    গণিত— ১০

    সাধারণ জ্ঞান—১০

    মোট: ৪০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর পরীক্ষা-২০২৪| DLRS Question Solution 2026 




📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ নিয়োগ পরীক্ষা- ২০২৬ | SID Question Solution-2026


📚 আরও দেখুন: বাংলাদেশ ডাক বিভাগ মেট্রোপলিটন সার্কেল নিয়োগ পরীক্ষা-২০২৬| PMGMC Quesiton Solution 





পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ নিয়োগ পরীক্ষা-২০২৬ | SID Question Solution-2026 | Biddabari PDF Download

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ

পদের নাম: অফিস সহায়ক

পরীক্ষার তারিখ: ১০.০৪.২০২৬

সময়: ৬০ মিনিট পূর্ণমান: ৪০

১. সন্ধি-বিচ্ছেদ করুন:(০২)

ক. স্বল্প = সু+অল্প।

খ. নায়ক = নৈ+অক।

গ. মনোযোগ = মনঃ+যোগ।

ঘ. নিশ্চয় = নিঃ+চয়।

২. শুদ্ধ বানান লিখুন:(০২)

ক. ইতোপূর্বে- ইতঃপূর্বে।

খ. নূন্যতম- ন্যূনতম।

গ. অধ্যায়ন- অধ্যয়ন।

ঘ. মাধুরজ- মাধুর্য।

৩. বাগধারাগুলোর অর্থ লিখুন:(০২)

ক. গুড়েবালি- আশায় নৈরাশ্য।

খ. লেফাফাদুরস্ত- বাইরে পরিপাটি।

গ. তামার বিষ- অর্থের কুপ্রভাব।

ঘ. ভূঁইফোড়- অর্বাচীন / নতুন।

৪. এক টাকায় প্রকাশ করুন:(০২)

ক. যা পূর্বে শোনা যায়নি- অশ্রুতপূর্ব।

খ. যার দুই হাত সমান চলে- সব্যসাচী।

গ. যা অধ্যয়ন করা হয়েছে- অধীত।

ঘ. মৃতের মতো অবস্থা যার- মুমূর্ষু।

৫. ‘সুশাসন ও বাংলাদেশ’ সম্পর্কে ৪টি বাক্য লিখুন:(০২)

সুশাসন ও বাংলাদেশ

সুশাসন হলো এমন একটি শাসনব্যবস্থা, যেখানে আইনের শাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা, ন্যায়বিচার এবং জনগণের

অংশগ্রহণ নিশ্চিত করা হয়। বাংলাদেশের সংবিধান গণতন্ত্র, আইনের শাসন ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে

সুশাসনের ভিত্তি গড়ে তুলেছে। দুর্নীতি নিয়ন্ত্রণ, দক্ষ প্রশাসন এবং প্রযুক্তিনির্ভর সরকারি সেবা সম্প্রসারণ সুশাসন

প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেকসই উন্নয়ন ও জনগণের আস্থা অর্জনের জন্য বাংলাদেশে সুশাসন

আরও শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন।

৬. Write meaning and make meaningful sentences: (০৩)

ক. Through thick and thin (সকল পরিস্থিতিতে) He stood by his friend through thick and thin.

খ. A far cry (বিশাল ব্যবধান) This village is a far cry from the busy city life.

গ. Head in the cloud (দিবা স্বপ্ন) He always has his head in the cloud and forgets his duties.

৭. Translate into English: (০২)

ক. গ্যাসের অপচয় রোধ করা উচিত।

উ. The wastage of gas should be prevented.

খ. গত মঙ্গলবার থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে।

উ. It has been raining cats and dogs since last Tuesday.

৮. Change the voices:(০৩)

ক. Some children were helping the wounded man.

উ. The wounded man was being helped by some children.

খ. Is English spoken well by him?

উ. Does he speak English well?

গ. Please open the window.

উ. You are requested to open the window.

. Write the antonyms:(০২)

ক. Awful- Pleasant

খ. Consolidation- Separation

গ. Malign- Praise

ঘ. Nefarious- Virtuous

১০. একটি লঞ্চের যাত্রী সংখ্যা ৪৭ জন। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ৩০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ১৬৮০ টাকা হলে, কেবিনের যাত্রী সংখ্যা কত?(২.৫)

সমাধান: ধরি, কেবিনের যাত্রী সংখ্যা = x জন

          ডেকের    "     "   = (৪৭ - x) "

প্রশ্নমতে, ৩০(৪৭ - x) + ৩০ × ২ × x = ১৬৮০

১৪১০ - ৩০x + ৬০x = ১৬৮০

৩০x = ১৬৮০ - ১৪১০

৩০x = ২৭০

x = ২৭০/৩০

x = ৯

কেবিনের যাত্রী সংখ্যা = ৯ জন

.

১৪.(১০)

ক. বাংলাদেশের সংবিধানের রক্ষক/অভিভাবক কে?

উ. সুপ্রিম কোর্ট

খ. বাংলাদেশের একমাত্র গরম পানির ঝরণা কোথায় অবস্থিত?

উ. সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ে

গ. বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত?

উ. ২৭৬৯ মার্কিন ডলার

ঘ. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীন?

উ. পরিকল্পনা মন্ত্রণালয়

. IAEA পূর্ণরূপ কী?

উ. International Atomic Energy Agency

চ. OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উ. ভিয়েনা, অস্ট্রিয়া

ছ. বসফরাস প্রণালী কোন কোন সাগরকে সংযুক্ত করেছে? 

উ. মর্মর সাগর ও কৃষ্ণসাগরকে

. জাতীয় সংসদ নির্বাচনের কত দিনের মধ্যে অধিবেশন আহ্বান করতে হয়? 

উ. ৩০ দিন

ঝ. চাঁদের সর্বশেষ অভিযানের নাম কী? 

উ. আর্টিমিস-২

ঞ. পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে

উ. যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো



More Question Bank

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

11-20 Grade

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...

11-20 Grade

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গৃহীত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই