ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর পরীক্ষা-২০২৪ | DLRS Question Solution 2026 | Biddabari


সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, গত ০২ মে ২০২৬ ইং তারিখে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের রেকর্ড কিপার পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ১০০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত ও ভাইভা পরীক্ষার মাধ্যমে রেকর্ড কিপার পদে অধিদপ্তর কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 



🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২৫

    সাধারণ জ্ঞান—২৫

    মোট: ১০০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 




📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর পরীক্ষা-২০২৪ | DLRS Question Solution


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় পর্যায়) – ২০২২ | Primary Questoin Solution 2022| Biddabari 







ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর পরীক্ষা-২০২৪ | DLRS Question Solution 2026 | Biddabari PDF Download

ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর পরীক্ষা-২০২৪

পদের নাম: রেকর্ড কিপার

পরীক্ষার তারিখ: ০২-০৫-২০২৬

সময়: ৬০ মিনিটপূর্ণমান: ১০০

১. 'রঞ্জন' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

(ক) জ + ঞ

(খ) ন + জ

(গ) ঞ + জ

(ঘ) ন + ঞ

উত্তর: ঞ + জ

২. Which one is common gender?

(ক) Girl

(খ) Student

(গ) King

(ঘ) Mother

উত্তর: Student

৩. নাল জমি কাকে বলে?

(ক) যে জমি দিয়ে পানি নিষ্কাশিত হয়

(খ) অনাবাদি জমি

(গ) আবাদি সমতল কৃষি জমি

(ঘ) ক্ষুদ্র অব্যবহৃত জলাভূমি

উত্তর: আবাদি সমতল কৃষি জমি

৪. Which one is plural?

(ক) Princes

(খ) Actress

(গ) News

(ঘ) Princess

উত্তর: Princes

৫. 'টপ্পা' কী?

(ক) এক ধরনের গান

(খ) বিশেষ ধরনের খেলা

(গ) এক ধরনের বাদ্যযন্ত্র

(ঘ) নাচের মুদ্রা

উত্তর: এক ধরনের গান

৬. প্রত্যক্ষ উক্তি 'আগামীকাল' এর পরোক্ষ উক্তি কী?

(ক) আগের দিন

(খ) সেদিন

(গ) পরদিন

(ঘ) পূর্বের দিন

উত্তর: পরদিন

৭. Which spelling is correct?

(ক) comission

(খ) commision

(গ) comision

(ঘ) commission

উত্তর: commission

৮. Which of the following is a feminine gender?

(ক) bitch

(খ) dog

(গ) lion

(ঘ) bull

উত্তর: bitch

৯. হরমুজ প্রণালি কোন কোন সাগরকে যুক্ত করেছে?

(ক) পারস্য উপসাগর ও ওমান উপসাগর

(খ) ভূমধ্যসাগর ও লোহিত সাগর

(গ) ওমান উপসাগর ও ভূমধ্যসাগর

(ঘ) লোহিত সাগর ও পারস্য উপসাগর

উত্তর: পারস্য উপসাগর ও ওমান উপসাগর

১০. একটি পরীক্ষায় ৮০% গণিতে, ৭০% বাংলায় ও ৬০% উভয় বিষয়ে পাশ করে। উভয় বিষয়ে কতজন ফেল করেছে?

(ক) ২৫%

(খ) ২০%

(গ) ১৫%

(ঘ) ১০%

উত্তর: ১০%

১১. বাংলাদেশের কয়টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে?

(ক) ৪টি

(খ) ৫টি

(গ) ৬টি

(ঘ) ৭টি

উত্তর: ৫টি

১২. সাধারণত ভূমির রেকর্ড কে প্রস্তুত করে?

(ক) জেলা প্রশাসক

(খ) সহকারী কমিশনার ভূমি

(গ) জোনাল সেটেলমেন্ট অফিসার

(ঘ) সাব রেজিস্টার

উত্তর: জোনাল সেটেলমেন্ট অফিসার

১৩. ০.২১৩ ÷ .০০২১৩ = ?

(ক) ৯০

(খ) ১০০

(গ) ১১০

(ঘ) ১০০০

উত্তর: ১০০

১৪. জোহরান মামদানি কোন শহরের মেয়র?

(ক) ওয়াশিংটন

(খ) নিউইয়র্ক

(গ) লস অ্যাঞ্জেলস

(ঘ) ম্যাসাচুসেটস

উত্তর: নিউইয়র্ক

১৫. Which one is used as prefix?

(ক) ness

(খ) fix

(গ) co

(ঘ) try

উত্তর: co

১৬. 'ফ্যামিলি কার্ড কর্মসূচি' বাস্তবায়নের দায়িত্বে কোন মন্ত্রণালয়?

(ক) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

(খ) সমাজকল্যাণ মন্ত্রণালয়

(গ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

(ঘ) প্রধানমন্ত্রীর কার্যালয়

উত্তর: সমাজকল্যাণ মন্ত্রণালয়

১৭. তুমি আসলে আমি যাব। বাক্যটির ইংরেজি কোনটি?

(ক) If you come, I go.

(খ) If you came, I will go.

(গ) If you come, I would go.

(ঘ) If you come, I will go.

উত্তর: If you come, I will go.

১৮. বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে?

(ক) ৪টি

(খ) ৫টি

(গ) ৭টি

(ঘ) ৮টি

উত্তর: ৫টি

১৯. 'স্কুল > ইস্কুল' এটি ধ্বনি পরিবর্তনের কোন রীতির উদাহরণ?

(ক) অপিনিহিতি

(খ) অন্তঃস্বরাগম

(গ) অভিশ্রুতি

(ঘ) আদি স্বরাগম

উত্তর: আদি স্বরাগম

২০. বি, নি, নির্- কোন ধরনের উপসর্গ?

(ক) বাংলা

(খ) বিদেশি

(গ) মিশ্র

(ঘ) সংস্কৃত

উত্তর: সংস্কৃত

২১. ১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?

(ক) ১৩

(খ) ১২

(গ) ১০

(ঘ) ৮

উত্তর: ১০

২২. পঁচিশ বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কী বলে?

(ক) হীরক জয়ন্তী

(খ) রজত জয়ন্তী

(গ) সুবর্ণ জয়ন্তী

(ঘ) প্লাটিনাম জয়ন্তী

উত্তর: রজত জয়ন্তী

২৩. 'লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে'- এ চরণটির রচয়িতা কে?

(ক) মদনমোহন তর্কালঙ্কার

(খ) অক্ষয়কুমার দত্ত

(গ) কুসুমকুমারী দাস

(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

উত্তর: মদনমোহন তর্কালঙ্কার

২৪. রেকর্ড কিপারের দায়িত্ব নয় কোনটি?

(ক) রেকর্ড তৈরি করা

(খ) রেকর্ড বই বাঁধাই করা

(গ) ম্যাপ সংরক্ষণ করা

(ঘ) কেস নথি সংরক্ষণ করা

উত্তর: রেকর্ড তৈরি করা

২৫. Use appropriate verb: One of the students —— (fail)

(ক) would failed

(খ) will failed

(গ) has failed

(ঘ) have failed

উত্তর: has failed

২৬. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) গো + এষনা

(খ) গব + এষণা

(গ) গো + এষণা

(ঘ) গো + যণা

উত্তর: গো + এষণা

২৭. পারস্য উপসাগরে অবস্থিত ‘খারগ দ্বীপ’ কোন দেশের অংশ?

(ক) কুয়েত

(খ) সৌদি আরব

(গ) ওমান

(ঘ) ইরান

উত্তর: ইরান

২৮. বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু-

(ক) বৃত্তের বাইরে

(খ) বৃত্তের উপরে

(গ) বৃত্তের অভ্যন্তরে

(ঘ) বৃত্তের কেন্দ্রে

উত্তর: বৃত্তের কেন্দ্রে

২৯. বাংলা ১৪২৮ সনের জ্যৈষ্ঠ মাস কত দিনের ছিল?

(ক) ৩২ দিন

(খ) ২৯ দিন

(গ) ৩০ দিন

(ঘ) ৩১ দিন

উত্তর: ৩১ দিন

৩০. ‘আইন’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

(ক) আরবি

(খ) সংস্কৃত

(গ) পর্তুগিজ

(ঘ) ফারসি

উত্তর: ফারসি

৩১. Which of the following is a reflexive pronoun?

(ক) Each

(খ) Myself

(গ) Who

(ঘ) He

উত্তর: Myself

৩২. তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি ১২০ হলে, বড় সংখ্যাটি কত?

(ক) ৩৯

(খ) ৪১

(গ) ৪৩

(ঘ) ৪৫

উত্তর: ৪১

৩৩. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য ১৮ সে. মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?

(ক) ৩৬

(খ) ৮১

(গ) ১৬২

(ঘ) ৩২৪

উত্তর: ১৬২

৩৪. নিচের কোনটিতে বহুবচনের সঠিক প্রয়োগ হয়েছে-

(ক) সচিববৃন্দ

(খ) সচিবগণ

(গ) সচিবমণ্ডলী

(ঘ) সচিববর্গ

উত্তর: সচিবগণ

৩৫. 'বিজ্ঞ' এর সমার্থক শব্দ নয় কোনটি?

(ক) বিদ্বান

(খ) প্রজ্ঞা

(গ) জ্ঞানী

(ঘ) বুধ

উত্তর: প্রজ্ঞা

৩৬. যদি 6 – 4x ≤ 14  হয়, তবে কোনটি সঠিক?

(ক) x ≥ 2

(খ) x < 2

(গ) x ≤ – 2

(ঘ) x ≥ – 2

উত্তর: x ≥ – 2

৩৭. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?

(ক) ১১ টি

(খ) ৬ টি

(গ) ৫ টি

(ঘ) ৪ টি

উত্তর: ৪ টি

৩৮. Which one is superlative degree?

(ক) better

(খ) further

(গ) less

(ঘ) worst

উত্তর: worst

৩৯. Use appropriate preposition. Truth triumphs — falsehood.

(ক) over

(খ) on

(গ) to

(ঘ) for

উত্তর: over

৪০. একটি দ্রব্যের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত ৫ : ৪ হলে, বিক্রয়মূল্য ক্রয়মূল্যের শতকরা কত অংশ?

(ক) ১২০%

(খ) ১২৫%

(গ) ৩০%

(ঘ) ৪০%

উত্তর: ১২৫%

৪১. ভূমি রেকর্ড বলতে কোনটি বুঝায়?

(ক) ম্যাপ ও দাগ

(খ) খতিয়ান ও পর্চা

(গ) ROR

(ঘ) ROR ও MAP

উত্তর: ROR

৪২. বাংলা সাহিত্যে 'সনেট' রচনার প্রবর্তক কে?

(ক) অতুল প্রসাদ সেন

(খ) দ্বিজেন্দ্রলাল রায়

(গ) মাইকেল মধুসূদন দত্ত

(ঘ) রজনীকান্ত সেন

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

৪৩. (2x – 3y)/(2x + 3y) = 1 হলে, x : y কত?

(ক) 1 : 2

(খ) 2 : 1

(গ) 2 : 3

(ঘ) 3 : 2

উত্তর: 2 : 1

৪৪. The synonym of the word "Feasible" is-

(ক) Realistic

(খ) Practical

(গ) Impossible

(ঘ) Different

উত্তর: Practical

নোট: তবে কিছু কিছু ক্ষেত্রে Realistic ও Feasible এর Synonym হিসেবে বসতে পারে।

৪৫. স্টারলিংক কত সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে?

(ক) ২০২৩

(খ) ২০২৪

(গ) ২০২৫

(ঘ) ২০২৬

উত্তর: ২০২৫

৪৬. একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ১৪ বেশি হলে সংখ্যাটি কত?

(ক) ২

(খ) ৩

(গ) ৪

(ঘ) ১৬

উত্তর:

৪৭. বাংলাদেশ কত সালে ইসলামি সহযোগিতা সংস্থা (OIC) এর সদস্যপদ লাভ করে?

(ক) ১৯৭২ সালে

(খ) ১৯৭৩ সালে

(গ) ১৯৭৪ সালে

(ঘ) ১৯৭৫ সালে

উত্তর: ১৯৭৪ সালে

৪৮. একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৪০ বর্গ মি.। সমান্তরাল বাহু দুইটির লম্ব দূরত্ব ৮ মি. ও এক বাহুর দৈর্ঘ্য ৬ মি.। অপর বাহুর দৈর্ঘ্য কত মি.?

(ক) ৪

(খ) ৬

(গ) ৮

(ঘ) ২

উত্তর:

৪৯. 'Wisdom' এর বাংলা প্রতিশব্দ কোনটি?

(ক) বুদ্ধি

(খ) প্রজ্ঞা

(গ) জ্ঞান

(ঘ) বিদ্যা

উত্তর: প্রজ্ঞা

৫০. 'কড়চা' শব্দের সমার্থক শব্দ কোনটি?

(ক) খসড়া

(খ) রোজনামচা

(গ) অনবরত

(ঘ) শিরা

উত্তর: রোজনামচা

৫১. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?

(ক) মেঘনা

(খ) পশুর

(গ) হাড়িয়া ভাঙ্গা

(ঘ) সমেশ্বরী

উত্তর: হাড়িয়া ভাঙ্গা

৫২. My sister lives in — USA.

(ক) an

(খ) a

(গ) the

(ঘ) no article

উত্তর: the

৫৩. 0° এর সম্পূরক কোণ কোনটি?

(ক) 0°

(খ) 90°

(গ) 180°

(ঘ) 360°

উত্তর: 180°

৫৪. Which of the following is plural?

(ক) News

(খ) Linguistics

(গ) Geese

(ঘ) Furniture

উত্তর: Geese

৫৫. pa = q, qb = r, rc = p হলে, abc কত?

(ক) 0

(খ) 1

(গ) p²

(ঘ) a

উত্তর: 1

৫৬. The idiom "Put up with" means-

(ক) Stay together

(খ) Protect

(গ) Keep out

(ঘ) Tolerate

উত্তর: Tolerate

৫৭. সচিবালয় নির্দেশমালা অনুযায়ী নথির শ্রেণি বিন্যাস কত প্রকার?

(ক) ৩

(খ) ৪

(গ) ৫

(ঘ) ৬

উত্তর:

৫৮. বিক্রেতা একটি ঘড়ি বিক্রয়ে ৫% ছাড় দেয়। ৭% ছাড় দিলে সে ১৫ টাকা কম লাভ করে। ঘড়িটির তালিকা মূল্য কত টাকা?

(ক) ২২৫

(খ) ৬২৫

(গ) ৭৪৫

(ঘ) ৭৫০

উত্তর: ৭৫০

৫৯. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?

(ক) ব্রজধামে কথিত ভাষা

(খ) এক রকম কৃত্রিম কবিভাষা

(গ) বাংলা ও হিন্দির যোগফল

(ঘ) মৈথিলি ভাষার উপভাষা

উত্তর: এক রকম কৃত্রিম কবিভাষা

৬০. কোনটি ‘সম্মেলনের শহর’ বলে খ্যাত?

(ক) জেনেভা

(খ) নিউইয়র্ক

(গ) ম্যানিলা

(ঘ) বার্লিন

উত্তর: জেনেভা

৬১. Correct the sentence. I am not used to (walk) at this time of the day.

(ক) walk

(খ) walking

(গ) walked

(ঘ) have walked

উত্তর: walking

৬২. Use question tag. The mother rose in her —?

(ক) didn't it?

(খ) didn't she?

(গ) did she?

(ঘ) wasn't it?

উত্তর: didn't it?

৬৩. ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হয় কবে?

(ক) ২৮ ফেব্রুয়ারি

(খ) ২৫ ফেব্রুয়ারি

(গ) ৩০ ফেব্রুয়ারি

(ঘ) ১ মার্চ

উত্তর: ১ মার্চ

৬৪. ‘সপ্তাহ’ কোন ধরনের শব্দ?

(ক) ক্রমবাচক

(খ) পূরণবাচক

(গ) গণনাবাচক

(ঘ) সংখ্যাবাচক

উত্তর: গণনাবাচক

৬৫. A 16 year old citizen of Bangladesh is not — to vote in an election.

(ক) enough old

(খ) old enough

(গ) as old enough

(ঘ) enough old as

উত্তর: old enough

৬৬. ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার কে লাভ করেন?

(ক) লাসলো ত্রাসাহোরকাই

(খ) মিশেল এইচ ডেবোরেট

(গ) মারিয়া কোরোনা মাচাদো

(ঘ) জেসি বাকলি

উত্তর: মারিয়া কোরোনা মাচাদো

৬৭. What kind of noun is 'Discipline'?

(ক) Abstract

(খ) Common

(গ) Collective

(ঘ) Proper

উত্তর: Abstract

৬৮. বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি?

(ক) সমাচার দর্পণ

(খ) দিগদর্শন

(গ) সংবাদ প্রভাকর

(ঘ) ঢাকা প্রকাশ

উত্তর: দিগদর্শন

৬৯. একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ৬৬ গজ, প্রস্থ ২২ গজ হলে, জমির ক্ষেত্রফল কত?

(ক) ৩ বিঘা

(খ) ১ বিঘা

(গ) ০.৩০ একর

(ঘ) ১ একর

উত্তর: ০.৩০ একর

৭০. ‘তাসের ঘর’ বাগধারাটির অর্থ কী?

(ক) ক্ষণস্থায়ী

(খ) এলোমেলো

(গ) বিশৃঙ্খলা

(ঘ) ভেঙে পড়া

উত্তর: ক্ষণস্থায়ী

৭১. বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য কোনটি?

(ক) ইলিশ

(খ) জামদানি

(গ) আম

(ঘ) পাট

উত্তর: জামদানি

৭২. মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নম্বর সেক্টরের অধীন ছিল?

(ক) ২

(খ) ৪

(গ) ৬

(ঘ) ৮

উত্তর:

৭৩. বর্তমান সরকার সরকারি চাকুরীতে কতটি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে?

(ক) ৫ লক্ষ

(খ) ৪.৫ লক্ষ

(গ) ৫.৫ লক্ষ

(ঘ) ৭.৫ লক্ষ

উত্তর: ৫ লক্ষ

৭৪. The boy takes after his father. Here 'takes after' means-

(ক) go behind

(খ) follow

(গ) take the same way

(ঘ) resemble

উত্তর: resemble

৭৫. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?

(ক) ২৪ মিটার

(খ) ৪৮ মিটার

(গ) ৯৬ মিটার

(ঘ) ৬৪ মিটার

উত্তর: ৯৬ মিটার

৭৬. ‘বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র’- এটা কোন ধরনের বাক্য?

(ক) সরল বাক্য

(খ) জটিল বাক্য

(গ) যৌগিক বাক্য

(ঘ) মিশ্র বাক্য

উত্তর: সরল বাক্য

৭৭. The antonym of the word 'transitory' is-

(ক) short lived

(খ) temporary

(গ) transparent

(ঘ) permanent

উত্তর: permanent

৭৮. ‘Dead Sea’ কোথায় অবস্থিত?

(ক) Egypt & Jordan

(খ) Israel & Jordan

(গ) Iraq & Jordan

(ঘ) Iraq and Turkey

উত্তর: Israel & Jordan

৭৯. কোন সমকোণী ত্রিভুজের কোণদ্বয়ের পার্থক্য ৬০° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?

(ক) ৪৬°

(খ) ৪২°

(গ) ৪০°

(ঘ) ৫০°

উত্তর: ৪২°

৮০. a² + b² = – ab হলে, a³ – b³ = ?

(ক) 0

(খ) 1

(গ) 2

(ঘ) 4

উত্তর: 0

৮১. নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি?

(ক) চ

(খ) ন

(গ) হ

(ঘ) প

উত্তর:

৮২. ১১ ও ২৫ সংখ্যাদ্বয় পরস্পর-

(ক) ধনাত্মক

(খ) মৌলিক সংখ্যা

(গ) জোড় সংখ্যা

(ঘ) সহমৌলিক সংখ্যা

উত্তর: সহমৌলিক সংখ্যা

৮৩. ‘সে বই পড়ছে’- এ বাক্যে ‘পড়ছে’ কোন ক্রিয়া?

(ক) সকর্মক ক্রিয়া

(খ) দ্বিকর্মক ক্রিয়া

(গ) সমধাতুজ ক্রিয়া

(ঘ) অকর্মক ক্রিয়া

উত্তর: সকর্মক ক্রিয়া

৮৪. আর্টেমিস-২ চন্দ্রাভিযানে অংশগ্রহণকারী প্রথম নারী নভোচারী কে?

(ক) রিড ওয়াইজম্যান

(খ) ক্রিস্টিনা কচ

(গ) লিয়াং ওয়েনফেং

(ঘ) ভিক্টর গ্লোভার

উত্তর: ক্রিস্টিনা কচ

৮৫. দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় ৮ কি.মি. এবং প্রতিকূলে ঘণ্টায় ৪ কি.মি. যায়। নৌকার বেগ ঘণ্টায় কত কি.মি.?

(ক) ৬

(খ) ৪

(গ) ৮

(ঘ) ১০

উত্তর:

৮৬. What is the passive from of "The News shocked him."?

(ক) He was shocked by the news.

(খ) He was shocked at the news.

(গ) He has been shocked by the news.

(ঘ) He had been shocked with the news.

উত্তর: He was shocked at the news.

৮৭. ১ শতাংশে কত বর্গফুট?

(ক) ৭২০

(খ) ৪২০

(গ) ৪৩৫.৬

(ঘ) ৪৮৪০

উত্তর: ৪৩৫.৬

৮৮. Who wrote "Beauty is truth, truth is beauty"?

(ক) Keats

(খ) Eliot

(গ) Shelly

(ঘ) Wordsworth

উত্তর: Keats

৮৯. শুদ্ধ বানান কোনটি?

(ক) বিভীষিকা

(খ) মূখ্য

(গ) বুদ্ধিজীবী

(ঘ) সম্পূর্ন

উত্তর: বুদ্ধিজীবী

৯০. Use appropriate preposition. Happiness consists — contentment?

(ক) for

(খ) of

(গ) with

(ঘ) in

উত্তর: in

৯১. কোন জরিপ কার্য সরেজমিনে সম্পাদিত হয়নি?

(ক) সিএস জরিপ

(খ) আর এস জরিপ

(গ) এস এ জরিপ

(ঘ) সিটি জরিপ

উত্তর: এস এ জরিপ

৯২. 'ইত্যাদি' কোন সমাস?

(ক) তৎপুরুষ

(খ) কর্মধারয়

(গ) বহুব্রীহি

(ঘ) অব্যয়ীভাব

উত্তর: তৎপুরুষ

৯৩. সে দেখতে তার বাবার মত। বাক্যটির ইংরেজি কোনটি?

(ক) He resembles to his father.

(খ) He resembles at his father.

(গ) He resembles his father.

(ঘ) He resembles for his father.

উত্তর: He resembles his father.

৯৪. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' এর মধ্যে 'টাপুর টুপুর' কী ধরনের অব্যয়?

(ক) সংযোজক অব্যয়

(খ) পদান্বয়ী অব্যয়

(গ) অনন্বয়ী অব্যয়

(ঘ) অনুকার অব্যয়

উত্তর: অনুকার অব্যয়

৯৫. একটি গান্টার চেইন কত অংশে বিভক্ত?

(ক) ২২

(খ) ৬০

(গ) ৬৬

(ঘ) ১০০

উত্তর: ১০০

৯৬. বাংলাদেশের প্রাচীনতম চা বাগান কোনটি?

(ক) জাফলং

(খ) মাধবপুর

(গ) লাক্কাতুরা

(ঘ) মালনীছড়া

উত্তর: মালনীছড়া

৯৭. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কোনটি?

(ক) টেকনাফ

(খ) তেতুঁলিয়া

(গ) পঞ্চগড়

(ঘ) বাংলাবান্ধা

উত্তর: বাংলাবান্ধা

৯৮. কাজী নজরুল ইসলাম এর 'ছায়ানট' কোন ধরনের রচনা?

(ক) উপন্যাস

(খ) গল্পগ্রন্থ

(গ) কাব্যগ্রন্থ

(ঘ) গীতিনাট্য

উত্তর: কাব্যগ্রন্থ

৯৯. A person who writes about his own life, writes-

(ক) an autobiography

(খ) a diary

(গ) a biography

(ঘ) a chronicle

উত্তর: an autobiography

১০০. ২৬.৫২২৫ এর বর্গমূল কত?

(ক) ৬.১৫

(খ) ৪.২৫

(গ) ৫.১৫

(ঘ) ৩.২৫

উত্তর: ৫.১৫








More Question Bank

Bank

সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Senior Officer Recruitment Test-2024 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, আপনি যদি ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাকে স্বাগতম! আপনি অবগত আছেন যে, ১৫ মে ২০২৬ ইং তারিখে সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Recruitment Test-2024 অনুষ্ঠিত হয়েছে।  বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ব্যাংকিং পেশা সকল চাকরির মধ্যে অন্যতম আকর্ষণীয় পেশা। সামাজিক সম্মান, স্থিতিশীল কর্মজীবন ও দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে ব্যাংকিং জব দেশের তরুণ সমাজের প্রথম পছন্দে পরিণত হয়েছে। ফলে দেখা যায় যেকোনো ব্যাংক নিয়োগ পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা হয়। আর এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু পাস নম্বর অর্জন করলেই হবে না, সর্বাধিক নম্বর অর্জন করতে হবে। তাই আপনি যদি বিগত সালের প্রশ্ন সঠিকভাবে বিশ্লেষণ ও সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি নিশ্চিত সফল হবেন। ✍️ সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Senior O...

11-20 Grade

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution- 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ১৫ মে ২০২৬ ইং তারিখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution 2026 এর অফিস সহকারী কাম কম্পিউটিার মুদ্রাক্ষরিক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে প্র্যাকটিক্যাল এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বাংলাদেশ BIWTC কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 🔍বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solutionপরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ১৫◉    ইংরেজি— ১৫◉    গণিত — ১৫◉    সাধারণ জ্ঞান—১৫◉    কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি— ২০◉    মোট: ৮০ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত ক...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (পদ্মা) | Primary Question Solution 2008 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach