সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (ইউনিয়ন সমাজকর্মী) -২০২২ | DSS Question MCQ Solution- 2022 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, গত ২২ অক্টোবর ২০২২ ইং তারিখে সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা-২০২২ ইউনিয়ন সমাজকর্মী পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০১৮ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৭০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে ইউনিয়ন সমাজকর্মী পদে সমাজসেবা অধিদপ্তরকর্তৃক নিয়োগ প্রদান করা হয়। 



🔍  সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (ইউনিয়ন সমাজকর্মী) -২০২২ | DSS Question MCQ Solution- 2022পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২০

◉    ইংরেজি— ২০

◉    গণিত — ১৫

◉    সাধারণ জ্ঞান—১৫

◉    মোট: ৭০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


🎯 ১১-২০তম গ্রেড প্রস্তুতির কার্যকর টিপস

⏵ ১১-২০তম গ্রেড সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

⏵গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

⏵প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

⏵প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

⏵বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, কম্পিউটার ও তথপ্রযুক্তি —

⏵প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

⏵খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

⏵বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar নিয়মিত অনুশীলন করুন।

⏵গাণিতিক সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

⏵কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।


✍️ বিগত সালের প্রশ্নপত্রের গুরুত্ব:

১১-২০তম গ্রেড নিয়োগ পরীক্ষায় প্রস্তুতিতে বিগতসালের প্রশ্নবিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। কারণ কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে, কোন টপিক অধিক গুরুত্বপূর্ণ বা কোন টপিক কম গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলোতে নিজের দূর্বলতা রয়েছে, কোথায় নিজের উন্নত করা দরকার ইত্যাদি বিষয়ে অবগত হওয়া যায়। তাছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে আপনার প্রশ্ন সলভ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি বিগত সালের প্রশ্ন থেকে আপনি হুবহু অনেক প্রশ্ন কমন পাবেন। 

✍️ প্রশ্ন সমাধান কেনো গুরুত্বপূর্ণ

১১-২০তম গ্রেড পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে প্রশ্ন সমাধান অপরিহার্য।

✅ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

✅ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

✅ কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।

📚 আরও দেখুন:ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর পরীক্ষা-২০২৪| DLRS Question Solution 2026



📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (ইউনিয়ন সমাজকর্মী) -২০২২ | DSS Question MCQ Solution- 2022

📚 আরও দেখুন: বাংলাদেশ ডাক বিভাগ মেট্রোপলিটন সার্কেল নিয়োগ পরীক্ষা-২০২৬| PMGMC Quesiton Solution 





সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (ইউনিয়ন সমাজকর্মী) -২০২২ | DSS Question MCQ Solution- 2022 | Biddabari PDF Download

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা-২০২২

পদের নাম: ইউনিয়ন সমাজকর্মী

পরীক্ষার তারিখ: ২২/১০/২০২২

পূর্ণমান: ৭০

০১. x-y=2এবং xy=24হলে x+y2এর মান কত?

ক) 90

খ) 22

গ) 100

ঘ) 20

উত্তর: 100

০২. কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?

ক) ৬/৫

খ) ১/২

গ) ২/৩

ঘ) ১১/১২

উত্তর: ৬/৫

০৩. কোনটি বড়?

ক) ০.০৫

খ) ০.৫

গ) ০.২৫

ঘ) ০.৫৫

উত্তর: ০.৫৫

০৪. ল.সা.গু এর পূর্ণরূপ কী?

ক) লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক

খ) লঘিষ্ঠ সাধারণ গুণফল

গ) লঘিষ্ঠ সাধারণ গুণিতক

ঘ) লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক

উত্তর: লঘিষ্ঠ সাধারণ গুণিতক

০৫. বৃত্তের দৈর্ঘ্যকে কী বলে?

ক) জ্যা

খ) ব্যাস

গ) পরিধি

ঘ) বৃত্তচাপ

উত্তর: পরিধি

০৬. কোনটি বর্গসংখ্যা নয়?

ক) ১

খ) ৪

গ) ৫

ঘ) ৯

উত্তর: ৫

০৭. দুইটি সংখ্যার বর্গের অন্তর ৩ হলে সংখ্যা দুটি কত?

ক) ৪ ও ৯

খ) ১ ও ২

গ) ১৬ ও ২৫

ঘ) ৩৬ ও ৪৯

উত্তর: ১ ও ২

০৮. কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ৫, ৭ ও ৯ বছর বয়সী তিন পুত্রকে ৪২০০ টাকা বয়স অনুপাতে ভাগ করলে ৫ বছর বয়সী ছেলে কত টাকা পেল?

ক) ১০০০

খ) ১৪০০

গ) ১৮০০

ঘ) ২২০০

উত্তর: ১০০০

০৯. ৩টি ৫ টাকায় কিনে ৫টি ৯ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ?

ক) ৭%

খ) ৯%

গ) ৮%

ঘ) ৬%

উত্তর: ৮%

১০. বর্গের ক্ষেত্রফল ৪ বর্গমিটার হলে পরিসীমা কত?

ক) ৮ মিটার

খ) ১০ মিটার

গ) ১২ মিটার

ঘ) ২ মিটার

উত্তর: ৮ মিটার

১১. x=2,y=4হলে 7x-3y=কত?

ক) ২

খ) ৪

গ) ৭

ঘ) ১

উত্তর: ২

১২. সরল সুদে ৫ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?

ক) ২০%

খ) ১০%

গ) ৫%

ঘ) ৩০%

উত্তর: ২০%

১৩. কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুই কোণের সমষ্টির সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ?

ক) সমবাহু

খ) সূক্ষ্মকোণী

গ) সমকোণী

ঘ) স্থূলকোণী

উত্তর: সমকোণী

১৪. সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত?

ক) ৬০°

খ) ৩০°

গ) ৭০°

ঘ) ৮০°

উত্তর: ৬০°

১৫. দুই কোণের সমষ্টি ৯০° হলে তা কী কোণ?

ক) সম্পূরক কোণ

খ) পূরক কোণ

গ) সরল কোণ

ঘ) স্থূলকোণ

উত্তর: পূরক কোণ

১৬. চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করে?

ক) আই-সিং

খ) ফ-হিয়েন

গ) হিউয়েন সাং

ঘ) ইবনে বতুতা

উত্তর: ফ-হিয়েন

১৭. ইখতিয়ার উদ্দিন মোহম্মদ বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে?

ক) ১২০০

খ) ১২০৪

গ) ১২১২

ঘ) ১২১১

উত্তর: ১২০৪

১৮. কোন মুঘল সম্রাট বাংলার নাম জান্নাতাবাদ দেন?

ক) হুমায়ুন

খ) বাবর

গ) আকবর

ঘ) জাহাঙ্গীর

উত্তর: হুমায়ুন

১৯. ঢাকায় রাজধানী স্থাপনের সময় সুবেদার কে ছিলেন?

ক) ইব্রাহিম খান

খ) ইসলাম খান

গ) শায়েস্তা খান

ঘ) মীর জুমলা

উত্তর: ইসলাম খান

২০. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ২০১৯

খ) ১৯২১

গ) ১৯১৯

ঘ) ১৯২৩

উত্তর: ১৯২১

২১. বঙ্গভঙ্গ রদ হয় কোন সনে?

ক) ১৯১৬

খ) ১৯০৫

গ) ১৯২০

ঘ) ১৯১১

উত্তর: ১৯১১

২২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে?

ক) ১৫

খ) ১৬

গ) ১৭

ঘ) ১৮

উত্তর: ১৭

২৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত?

ক) ১৫২

খ) ১৫১

গ) ১৪৮

ঘ) ১৫৩

উত্তর: ১৫৩

২৪. মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে?

ক) ১০ এপ্রিল ১৯৭১

খ) ১৪ এপ্রিল ১৯৭১

গ) ১৭ এপ্রিল ১৯৭১

ঘ) ১২ এপ্রিল ১৯৭১

উত্তর: ১০ এপ্রিল ১৯৭১

২৫. ‘গ্রীনপিস’ কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?

ক) সুইজারল্যান্ড

খ) নিউজিল্যান্ড

গ) নেদারল্যান্ড

ঘ) যুক্তরাজ্য

উত্তর: নেদারল্যান্ড

২৬. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?

ক) ১৯৩

খ) ১৯১

গ) ১৯৭

ঘ) ১৯২

উত্তর: ১৯৩

২৭. A.C.U-এর পূর্ণরূপ কী?

ক) American Cluster Union

খ) Asian Clearing Union

গ) Asian Cluster Union

ঘ) American Clearing Union

উত্তর: Asian Clearing Union

২৮. শেখ মুজিবকে ‘রাজনীতির কবি’ উপাধি দিয়েছিল–

ক) দ্যা ইকোনমিস্ট

খ) দ্যা টাইম

গ) দ্যা গার্ডিয়ান

ঘ) দ্যা নিউজউইক

উত্তর: দ্যা নিউজউইক

২৯. ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে?

ক) ইউক্রেন

খ) পোল্যান্ড

গ) জার্মান

ঘ) ইতালি

উত্তর: ইউক্রেন

৩০. জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন কোনটি?

ক) ১৭ এপ্রিল ১৯১৮

খ) ১৭ মার্চ ১৯১৮

গ) ১৭ মার্চ ১৯২০

ঘ) ১৭ মে ১৯২০

উত্তর: ১৭ মার্চ ১৯২০

৩১. ‘দুই বিঘা জমি’ কবিতাটি কার লেখা?

ক) কাজী নজরুল ইসলাম

খ) কায়কোবাদ

গ) রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ) মাইকেল মধুসূদন দত্ত

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

৩২. ‘দ্রুত’ কোন পদের উদাহরণ?

ক) বিশেষণ

খ) ক্রিয়া

গ) ক্রিয়া বিশেষণ

ঘ) বিশেষ্য

উত্তর: ক্রিয়া বিশেষণ

৩৩. ‘মন রূপ মাঝি’ কোন সমাসের উদাহরণ?

ক) বহুব্রীহি

খ) তৎপুরুষ

গ) রূপক কর্মধারয়

ঘ) দ্বন্দ্ব

উত্তর: রূপক কর্মধারয়

৩৪. শুদ্ধ বানান কোনটি?

ক) মুমর্ষু

খ) মুমুর্ষূ

গ) মুমূর্ষু

ঘ) মুমর্ষূ

উত্তর: মুমূর্ষু

৩৫. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) অর্ণব

খ) অর্ক

গ) প্রসুন

ঘ) পল্লব

উত্তর: অর্ক

৩৬. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?

ক) ১০টি

খ) ৮টি

গ) ৭টি

ঘ) ৬টি

উত্তর: ১০টি

৩৭. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

ক) কার

খ) ফলা

গ) স্বরলিপি

ঘ) সম্প্রসারণ

উত্তর: কার

৩৮. যা ক্রিয়া সম্পাদন করে তাকে কী বলে?

ক) বিজ্ঞপ্তি

খ) উপসর্গ

গ) অনুজ্ঞা

ঘ) কারক

উত্তর: কারক

৩৯. বাংলা উপসর্গ কয়টি?

ক) ২০টি

খ) ২১টি

গ) ১৯টি

ঘ) ১২টি

উত্তর: ২১টি

৪০. সংখ্যা গণনার মূল একক কী?

ক) শূন্য

খ) এক

গ) ক্রম

ঘ) তারিখ

উত্তর: এক

৪১. ‘চোখের বালি’ বাগধারাটির অর্থ কী?

ক) প্রিয় বস্তু

খ) বিরক্তিকর বস্তু

গ) আকর্ষণ

ঘ) চোখের রোগ

উত্তর: বিরক্তিকর বস্তু

৪২. ‘উভয় সংকট’ বাগধারাটির অর্থ কী?

ক) দুই দিকে পথ

খ) দুই দিকে বিপদ

গ) আসন্ন সংকট

ঘ) ভুলপথে গমন

উত্তর: দুই দিকে বিপদ

৪৩. বাংলা লিপির উৎস কী?

ক) সংস্কৃত লিপি

খ) চীনা লিপি

গ) আরবী লিপি

ঘ) ব্রাহ্মী লিপি

উত্তর: ব্রাহ্মী লিপি

৪৪. বাংলাদেশের জাতীয় কবি কে?

ক) কাজী নজরুল ইসলাম

খ) জীবনানন্দ দাশ

গ) রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ) জসীম উদ্দীন

উত্তর: কাজী নজরুল ইসলাম

৪৫. বাক্যে যতি চিহ্ন দাড়ি (।) থাকলে কতক্ষণ থামতে হয়?

ক) ১ সেকেন্ড

খ) ১ বলতে যে সময় লাগে

গ) দ্বিগুণ সময়

ঘ) থামার প্রয়োজন নেই

উত্তর: ১ সেকেন্ড

৪৬. কোন পুরুষবাচক শব্দের দুইটি স্ত্রীবাচক রূপ আছে?

ক) রাষ্ট্রপতি

খ) যোদ্ধা

গ) দেবর

ঘ) কেরানী

উত্তর: দেবর

৪৭. ‘তারিখ’ কোন ভাষার শব্দ?

ক) আরবী

খ) ফারসি

গ) তুর্কি

ঘ) পর্তুগিজ

উত্তর: আরবী

৪৮. ‘কবর’ কবিতাটি কে লিখেছেন?

ক) কায়কোবাদ

খ) জসীম উদ্দীন

গ) মাইকেল মধুসূদন দত্ত

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: জসীম উদ্দীন

৪৯. ‘রবীন্দ্র’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) রবী+ইন্দ্র

খ) রবী+ঈন্দ্র

গ) রবি+ইন্দ্র

ঘ) রবি+ঈন্দ্র

উত্তর: রবি+ইন্দ্র

৫০. ক্রিয়ার কাল কত প্রকার?

ক) ৩

খ) ৪

গ) ৫

ঘ) ৬

উত্তর: ৩

৫১. He has no appetite ____ food.

ক) to

খ) for

গ) with

ঘ) about

উত্তর: for

৫২. His words conform ____ his work.

ক) about

খ) into

গ) with

ঘ) for

উত্তর: with

৫৩. One of the students ____ failed.

ক) has

খ) have

গ) would

ঘ) will

উত্তর: has

৫৪. The thief ran away after he ____ the police.

ক) saw

খ) seen

গ) sean

ঘ) had seen

উত্তর: had seen

৫৫. Which of the following is plural?

ক) furniture

খ) linguistics

গ) geese

ঘ) news

উত্তর: geese

৫৬. He got his house ____ last month.

ক) to paint

খ) painting

গ) paint

ঘ) painted

উত্তর: painted

৫৭. She made her daughter ____ homework.

ক) do

খ) did

গ) to do

ঘ) done

উত্তর: do

৫৮. The man got used to ____ a walk every morning.

ক) take

খ) taken

গ) taking

ঘ) took

উত্তর: taking

৫৯. He doesn’t like company, So He has ____ friends.

ক) a few

খ) few

গ) many

ঘ) fewer

উত্তর: few

৬০. There was ____ water in the jug. She could quench her thrist.

ক) a little

খ) little

গ) less

ঘ) the little

উত্তর: a little

৬১. Which of the following is singular?

ক) trousers

খ) jeans

গ) glasses

ঘ) athletics

উত্তর: athletics

৬২. Truth triumphs ____ falsehood.

ক) on

খ) over

গ) to

ঘ) for

উত্তর: over

৬৩. The jury ____ unanimous in giving verdict.

ক) was

খ) were

গ) have

ঘ) has

উত্তর: was

৬৪. They were sitting by a swimming pool. Here the underlined word is a —

ক) participle

খ) infinitive

গ) gerund

ঘ) finite verb

উত্তর: gerund

৬৫. A stitch in time saves ____

ক) money

খ) nine

গ) time

ঘ) energy

উত্তর: nine

৬৬. Child saw a flying bird. Here the underlined word is a —

ক) participle

খ) gerund

গ) infinitive

ঘ) finite verb

উত্তর: participle

৬৭. It was necessary that she ____ the meeting.

ক) joined

খ) join

গ) joins

ঘ) to join

উত্তর: join

৬৮. If he helps me, I ____ the work.

ক) did

খ) will do

গ) would do

ঘ) would have done

উত্তর: will do

৬৯. I introduced my friend ____ my parents.

ক) to

খ) with

গ) between

ঘ) among

উত্তর: to

৭০. Vice results ____ misery.

ক) to

খ) for

গ) with

ঘ) in

উত্তর: in


More Question Bank

11-20 Grade

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা | Assistant Youth Development Officer Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ১৬ অক্টোবর ২০২৬ ইং তারিখে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তানিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাপদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজ্ঞান,সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের জন্য পরীক্ষা...

11-20 Grade

মন্ত্রিপরিষদ বিভাগ পরীক্ষা | Cabinet Division Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১০তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৮ আগস্ট ২০২৬ ইং তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৭০। মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের জন্য পরীক্ষার প্রশ্ন ও সঠিক উত্তর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই