সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর)-২০১৮ | DSS Question MCQ Solution- 2018 | Biddabari




সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, গত ২২ অক্টোবর ২০২২ ইং তারিখে সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা-২০১৮ অফিস সহকারী কাম কম্পিউটার পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৭০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে অফিস সহকারী কাম কম্পিউটার পদে সমাজসেবা অধিদপ্তরকর্তৃক নিয়োগ প্রদান করা হয়। 



🔍  সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর) -২০১৮ | DSS Question MCQ Solution- 2018 পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২০

◉    ইংরেজি— ২০

    গণিত — ১৫

    সাধারণ জ্ঞান—১০

    আইসিটি —০৫

    মোট: ৭০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


🎯 ১১-২০তম গ্রেড প্রস্তুতির কার্যকর টিপস

১১-২০তম গ্রেড সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, কম্পিউটার ও তথপ্রযুক্তি —

প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar নিয়মিত অনুশীলন করুন।

গাণিতিক সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।


বিগত সালের প্রশ্নপত্রের গুরুত্ব:

১১-২০তম গ্রেড নিয়োগ পরীক্ষায় প্রস্তুতিতে বিগতসালের প্রশ্নবিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। কারণ কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে, কোন টপিক অধিক গুরুত্বপূর্ণ বা কোন টপিক কম গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলোতে নিজের দূর্বলতা রয়েছে, কোথায় নিজের উন্নত করা দরকার ইত্যাদি বিষয়ে অবগত হওয়া যায়। তাছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে আপনার প্রশ্ন সলভ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি বিগত সালের প্রশ্ন থেকে আপনি হুবহু অনেক প্রশ্ন কমন পাবেন। 

প্রশ্ন সমাধান কেনো গুরুত্বপূর্ণ

১১-২০তম গ্রেড পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে প্রশ্ন সমাধান অপরিহার্য।

কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

কোন টপিকগুলোতে আপনি দুর্বল

কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।

📚 আরও দেখুন:ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর পরীক্ষা-২০২৪| DLRS Question Solution 2026



📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর) -২০১৮ | DSS Question MCQ Solution- 2018

📚 আরও দেখুন: বাংলাদেশ ডাক বিভাগ মেট্রোপলিটন সার্কেল নিয়োগ পরীক্ষা-২০২৬| PMGMC Quesiton Solution 





সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর)-২০১৮ | DSS Question MCQ Solution- 2018 | Biddabari PDF Download

সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা-২০১৮

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

পরীক্ষার তারিখ: ১৪/০৯/২০১৮

পূর্ণমান: ৭০

০১. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

ক. মহাভারত

খ. রামায়ণ

গ. বঙ্গনামা

ঘ. চর্যাপদ

উত্তর: চর্যাপদ

০২. বচন ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

ক. ভাষাতত্ত্ব

খ. রূপতত্ত্ব 

গ. ধ্বনিতত্ত্ব 

ঘ. বাক্যতত্ত্ব

উত্তর: রূপতত্ত্ব

০৩. Pen through the line - এর সঠিক অনুবাদ:

ক. লাইনের উপর কলম ছোড়

খ. লাইন বরাবর কলম চালাও

গ. লাইনটি কেটে দাও

ঘ. লাইনটি মুছে ফেল

উত্তর: লাইনটি কেটে দাও

০৪. এ দেহে প্রাণ নেই - চিহ্নিত শব্দটি বা পদটি কোন কারকে কোন বিভক্তি?

ক. অধিকরণে ৭মী 

খ. করণে ৭মী 

গ. কর্তায় ৭মী 

ঘ. কর্মে ৭মী

উত্তর: অধিকরণে ৭মী

০৫. ‘শ্রবণ’ শব্দের প্রকৃত ও প্রত্যয় কোনটি?

ক. শ্রী + অন

খ. শ্রবণ + আ

গ. শ্রী + অনট

ঘ. শ্রব + অন

সঠিক উত্তর: শ্রু + অন

০৬. ‘উড়নচণ্ডী’ বাগধারাটির অর্থ কী?

ক. উশৃঙ্খল

খ. নির্বোধ

গ. ভবঘুরে

ঘ. অমিতব্যয়ী

উত্তর: অমিতব্যয়ী

০৭. ‘নিশিত’ শব্দের অর্থ কী?

ক. গভীর রাত

খ. ঝরনা

গ. শিকারি

ঘ. ধারাল

উত্তর: ধারাল

০৮. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

ক. মনমাঝি

খ. মুখচন্দ্র

গ. ক্রোধানল

ঘ. ঘনশ্যাম

উত্তর: ঘনশ্যাম

০৯. ‘যে নারীর স্বামী ও পুত্র নেই’ এক কথায় কী বলে?

ক. অনূঢ়া

খ. কুমারী

গ. নবোঢ়া

ঘ. অবীরা

উত্তর: অবীরা

১০. কোনটির লিঙ্গান্তর হয় না?

ক. বেয়াই

খ. সাহেব

গ. রজক

ঘ. কবিরাজ

উত্তর: কবিরাজ

১১. হরতাল কোন ভাষার শব্দ?

ক. পাঞ্জাবি

খ. জাপানি

গ. তুর্কি

ঘ. গুজরাটি

উত্তর: গুজরাটি

১২. কোন বানানটি অশুদ্ধ?

ক. সূর্য

খ. ফটোস্ট্যাট

গ. সূবর্ণ

ঘ. অনুসঙ্গ

উত্তর: সূবর্ণ ও অনুসঙ্গ দুটোই

১৩. কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ?

ক. মানবী

খ. মেধাবিনী

গ. সধবা

ঘ. গরিয়সী

উত্তর: গরিয়সী

১৪. ‘বাবাকে বড্ড ভয় পাই’ চিহ্নিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে ২য়া

খ. কর্মে ৪র্থী

গ. অপাদানে ৫মী

ঘ. অপাদানে ২য়া

উত্তর: অপাদানে ২য়া

১৫. কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব?

ক. ঝিকিমিকি

খ. মারামারি

গ. ছটফট

ঘ. চালচলন

উত্তর: ঝিকিমিকি

১৬. কোন পুরুষের অনুজ্ঞা পদ হয় না?

ক. মধ্যম পুরুষ

খ. নাম পুরুষ

গ. প্রথম পুরুষ

ঘ. উত্তম পুরুষ

উত্তর: উত্তম পুরুষ

১৭. ‘জন্ম’ এর বিশেষণ রূপ কোনটি?

ক. জনম

খ. সৃষ্টি

গ. জান্ম

ঘ. জাত

উত্তর: জাত

১৮. ‘আয়না’ আবুল মনসুর আহমদের কোন ধরনের রচনা?

ক. প্রবন্ধ

খ. রম্যরচনা

গ. নাটক

ঘ. গল্পগ্রন্থ

উত্তর: রম্যরচনা

১৯. ‘সময়ের অনেক গভীরে ডুব দিয়ে/ আমি আমার স্বদেশকে পেয়েছি’ কবিতাংশটি কার রচনা?

ক. সিকান্দার আবু জাফর

খ. সুভাস মুখোপাধ্যায়

গ. শামসুর রাহমান

ঘ. সৈয়দ আলী আহসান

উত্তর: সৈয়দ আলী আহসান

২০. Lexicography-এর বাংলা পারিভাষিক শব্দ --

ক. ভাষাতত্ত্ব

খ. ধ্বনিতত্ত্ব

গ. বাক্যতত্ত্ব

ঘ. অভিধানতত্ত্ব

উত্তর: অভিধানতত্ত্ব

২১. Synonym of the word ‘endure’ is?

ক. close

খ. bear

গ. last

ঘ. tolerate

উত্তর: tolerate

২২. The synonym of the word ‘fecund’ is

ক. fake

খ. strong

গ. fact

ঘ. fertile

উত্তর: fertile

২৩. Antonym of the word ‘grit’ is?

ক. dust

খ. pebbles

গ. sand

ঘ. timidity

উত্তর: timidity

২৪. Antonym of the word ‘hurt’ is?

ক. sad

খ. stricken

গ. mauled

ঘ. cured

উত্তর: cured

২৫. The social environment in which people work or live is called?

ক. workplace

খ. work setting

গ. context

ঘ. milieu

উত্তর: milieu

২৬. One million of a second is called:

ক. nano-second

খ. mini-second

গ. mili-second

ঘ. micro-second

উত্তর: micro-second

২৭. Will you come _____ me to the store?

ক. along

খ. to

গ. by

ঘ. with

উত্তর: with

২৮. If we had a boat; we ____ the river.

ক. will cross

খ. will be crossing

গ. shall

ঘ. would cross

উত্তর: would cross

২৯. Adjective of the word ‘circle’ is:

ক. encircle

খ. circle like

গ. circuler

ঘ. circular

উত্তর: circular

৩০. My friend is _____ African origin:

ক. to

খ. from

গ. an

ঘ. of

উত্তর: an

৩১. A ____ in time saves nine?

ক. stick

খ. strict

গ. stich

ঘ. stitch

উত্তর: stitch

৩২. Which is the correct spelling?

ক. neumonia

খ. pnumonia

গ. pneiumonia

ঘ. pneumonia

উত্তর: pneumonia

৩৩. A noun referring to things that our five senses can’t detect is called

ক. common noun

খ. material noun

গ. proper noun

ঘ. abstract noun

উত্তর: abstract noun

৩৪. The flower ____ sweet.

ক. tastes

খ. looks

গ. is seen

ঘ. smells

উত্তর: smells

৩৫. The past form of the word ‘tear’ is

ক. teared

খ. torn

গ. tears

ঘ. tore

উত্তর: tore

৩৬. The noun form the word ‘do’ is:

ক. did

খ. does

গ. daged

ঘ. deed

উত্তর: deed

৩৭. The 60th anniversary of an important event is called:

ক. golden jubilee

খ. platinum jubilee

গ. silver jublee

ঘ. diamond jubilee

উত্তর: diamond jubilee

৩৮. Which word is opposite of ‘Docile’?

ক. complex

খ. optimistic

গ. shrink

ঘ. unruly

উত্তর: unruly

৩৯. My desk is a ____ I should clean it.

ক. messy

খ. slob

গ. sloppy

ঘ. mess

উত্তর: mess

৪০. I am tired, I ___ (go) to bed now.

ক. going

খ. will go

গ. go

ঘ. am going

উত্তর: am going

৪১. ১, ৩, ৯, ২৭, ৮১, ..... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

ক. ১৬৯

খ. ২১৬

গ. ২৮৯

ঘ. ২৪৩

উত্তর: ২৪৩

৪২. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রতিটি?

ক. সরলকোণ

খ. পূরককোণ

গ. স্থুলকোণ

ঘ. সূক্ষ্মকোণ

উত্তর: সূক্ষ্মকোণ

৪৩. কোন সংখ্যাটি সবচেয়ে বড়?

ক. ০.২

খ. ০.০৯

গ. ০.২৮

ঘ. √০.১

উত্তর: √০.১

৪৪. দুটি সংখ্যার গুণফল ১৩৭৬। এদের ল.সা.গু ৮৬ হলে গ.সা.গু কত?

ক. ১৮

খ. ২২

গ. ২৪

ঘ. ১৬

উত্তর: ১৬

৪৫. একটি সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে ঐ সংখ্যাটিই হলে সংখ্যাটি কত?

ক. ৮৫

খ. ৮০

গ. ৭০

ঘ. ৭৫

উত্তর: ৭৫

৪৬. ১ হতে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

ক. ২০

খ. ২১

গ. ২৪

ঘ. ২৫

উত্তর: ২৫

৪৭. কোনটি মূলদ সংখ্যা?

ক. √১১৩

খ. √১১

গ. √৬

ঘ. √২৫

উত্তর: √২৫

৪৮. চিনির দাম ২০% কমল, কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?

ক. ১% বাড়ল

খ. ৩% বাড়ল

গ. ২% কমল

ঘ. ৪% কমল

উত্তর: ৪% কমল

৪৯. ২ : ৩ এর ব্যস্তানুপাত?

ক. ৪ : ৯

খ. ৪ : ৬

গ. ১৬ : ৮১

ঘ. ৩ : ২

উত্তর: ৩ : ২

৫০. If ‍a3 – b3 = 513, a – b = 3, then the value of ab?

ক. 35

খ. 45

গ. 55

ঘ. 54

উত্তর: 54

৫১. If x2 + y2 = 8, and xy = 7, find the value of (x + y)2

ক. 14

খ. 25

গ. 30

ঘ. 22

উত্তর: 22

৫২. ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?

ক. ২৩

খ. ২৪.৫

গ. ২৪.৭৫

ঘ. ২৫

উত্তর: ২৫

৫৩. (x/3) – (x/2) – 1 = 0 এর সমাধান কত?

ক. 6

খ. 0

গ. 1

ঘ. -6

উত্তর: -6

৫৪. ১০০ টাকায় ১৫টি কমলা কিনে ১০০ টাকায় ১২টি কমলা বিক্রয় করলে শতকরা লাভ/ক্ষতি কত হবে?

ক. ২০% লাভ

খ. ২৫% ক্ষতি

গ. ২০% ক্ষতি

ঘ. ২৫% লাভ

উত্তর: ২৫% লাভ

৫৫. Log381 = কত?

ক. 6

খ. 5

গ. 3

ঘ. 4

উত্তর: 4

৫৬. বিমসটেক ভুক্ত দেশের সংখ্যা কয়টি?

ক. ৫টি

খ. ৬টি

গ. ৮মটি

ঘ. ৭টি

উত্তর: ৭টি

৫৭. COMCOSA কী?

ক. রাশিয়া-তুরস্ক চুক্তি

খ. সামরিক জোট

গ. বাণিজ্য চুক্তি

ঘ. ভারত-যুক্তরাষ্ট্র চুক্তি

উত্তর: ভারত-যুক্তরাষ্ট্র চুক্তি

৫৮. বিশ্বের রাজধানী কোন শহর?

ক. রোম

খ. লন্ডন

গ. টোকিও

ঘ. নিউইয়র্ক

উত্তর: নিউইয়র্ক

৫৯. শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কোনটি-

ক. ১২ মার্চ

খ. ২২ মার্চ

গ. ২৬ মার্চ

ঘ. ১৭ মার্চ

উত্তর: ১৭ মার্চ

৬০. শব্দের তীক্ষ্ণতা মাপার একক কোনটি?

ক. ক্যালরি

খ. জুল

গ. এম্পিয়ার

ঘ. ডেসিবল

উত্তর: ডেসিবল

৬১. মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত?

ক. ১ নম্বর

খ. ৯ নম্বর

গ. ১১ নম্বর

ঘ. ১০ নম্বর

উত্তর: ১০ নম্বর

৬২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়েরনাম কী?

ক. জনাব ফারুক খান

খ. জনাব রাশেদ খান মেনন

গ. জনাব নুরুজ্জামান আহমেদ

ঘ. জনাব মোঃ নাসিম

উত্তর: -

৬৩. MENA কোন দেশের সংবাদ সংস্থা?

ক. সিরিয়া

খ. ইরান

গ. লিবিয়া

ঘ. মিশর

উত্তর: মিশর

৬৪. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী কে?

ক. ডি চেনি

খ. মাইক পম্পেও

গ. মার্ক এসপার

ঘ. জে. হান্ট

উত্তর: নোট: মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথ। তিনি ২৯ তম প্রতিরক্ষামন্ত্রী (দায়িত্ব গ্রহণ: ২৫ জানুয়ারি ২০২৫)।

৬৫. বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়?

ক. মার্চ মাসের ১ম মঙ্গলবার

খ. মার্চ মাসের ২য় মঙ্গলবার

গ. মার্চ মাসের ৪র্থ মঙ্গলবার

ঘ. মার্চ মাসের ৩য় মঙ্গলবার

উত্তর: মার্চ মাসের ৩য় মঙ্গলবার

৬৬. বর্তমানে বিশ্বে সবচাইতে উচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি?

ক. বলিভিয়া

খ. ব্রাজিল

গ. রাশিয়া

ঘ. ভেনেজুয়েলা

উত্তর: ভেনেজুয়েলা

৬৭. কম্পিউটারের পরিচালনা সফটওয়্যার কোনটি?

ক. MS Project

খ. Java

গ. HTML

ঘ. MS Windows

উত্তর: MS Windows

৬৮. কম্পিউটারের প্রধান প্রসেসিং ইউনিট কোনটি?

ক. RAM

খ. ROM

গ. Software

ঘ. CPU

উত্তর: CPU

৬৯. কম্পিউটারের নেটওয়ার্কের যোগাযোগ নিয়ন্ত্রণের নিয়মকে কী বলে?

ক. নেটওয়ার্ক রুল

খ. ভিপিএন

গ. ল্যান

ঘ. প্রটোকল

উত্তর: প্রটোকল

৭০. কম্পিউটারে ফাইল সেভ করার শর্টকাট কমান্ড কোনটি?

ক. Alt + O

খ. Ctrl + O

গ. Ctrl + X

ঘ. Ctrl + S

উত্তর: Ctrl + S




More Question Bank

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

11-20 Grade

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...

11-20 Grade

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গৃহীত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই