সমাজসেবা অধিদপ্তর ফিল্ড সুপারভাইজার নিয়োগ পরীক্ষা -২০২১ | DSS Field Supervisor MCQ Question Solution- 2021 | Biddabari




সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, গত ০৩ এপ্রিল ২০২১ ইং তারিখে সমাজসেবা অধিদপ্তর ফিল্ড সুপারভাইজার নিয়োগ পরীক্ষা-২০২১ | DSS Field Supervisor MCQ Question Solution- 2021 পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।সমাজসেবা অধিদপ্তর ফিল্ড সুপারভাইজার নিয়োগ পরীক্ষা -২০১৮| DSS Field Supervisor MCQ Question Solution-2021 এর তথ্যমতে,  পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৭০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে ফিল্ড সুপারভাইজার পদে সমাজসেবা অধিদপ্তরকর্তৃক নিয়োগ প্রদান করা হয়। 



সমাজসেবা অধিদপ্তর ফিল্ড সুপারভাইজার নিয়োগ পরীক্ষা -২০২১ | DSS Field Supervisor MCQ Question Solution- 2021 পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২০

◉    ইংরেজি— ২০

    গণিত — ১৫

    সাধারণ জ্ঞান—১৫

    মোট: ৭০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


🎯 ১১-২০তম গ্রেড প্রস্তুতির কার্যকর টিপস

১১-২০তম গ্রেড সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, কম্পিউটার ও তথপ্রযুক্তি —

প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar নিয়মিত অনুশীলন করুন।

গাণিতিক সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।


বিগত সালের প্রশ্নপত্রের গুরুত্ব:

১১-২০তম গ্রেড নিয়োগ পরীক্ষায় প্রস্তুতিতে বিগতসালের প্রশ্নবিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। কারণ কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে, কোন টপিক অধিক গুরুত্বপূর্ণ বা কোন টপিক কম গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলোতে নিজের দূর্বলতা রয়েছে, কোথায় নিজের উন্নত করা দরকার ইত্যাদি বিষয়ে অবগত হওয়া যায়। তাছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে আপনার প্রশ্ন সলভ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি বিগত সালের প্রশ্ন থেকে আপনি হুবহু অনেক প্রশ্ন কমন পাবেন। 

প্রশ্ন সমাধান কেনো গুরুত্বপূর্ণ

১১-২০তম গ্রেড পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে প্রশ্ন সমাধান অপরিহার্য।

কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

কোন টপিকগুলোতে আপনি দুর্বল

কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।

📚 আরও দেখুন: সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর)-২০১৮ | DSS Question MCQ Solution- 2018 | Biddabari



📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

সমাজসেবা অধিদপ্তর ফিল্ড সুপারভাইজার নিয়োগ পরীক্ষা -২০২১ | DSS Field Supervisor MCQ Question Solution- 2021 

📚 আরও দেখুন: বাংলাদেশ ডাক বিভাগ মেট্রোপলিটন সার্কেল নিয়োগ পরীক্ষা-২০২৬| PMGMC Quesiton Solution 





সমাজসেবা অধিদপ্তর ফিল্ড সুপারভাইজার নিয়োগ পরীক্ষা -২০২১ | DSS Field Supervisor MCQ Question Solution- 2021 | Biddabari PDF Download

সমাজসেবা অধিদপ্তর

পদের নাম: ফিল্ড সুপারভাইজার

পরীক্ষার তারিখ: ০৩-০৪-২০২১

পূর্ণমান ৭০ সময়: ৯০ মিনিট

১. এক কথায় প্রকাশ করুনঃ

ক) ফল পাকলে যে গাছ মারা যায় - ওষধি

খ) যে ব্যক্তির দুই হাত সমান চলে - সব্যসাচী

গ) যার অন্য উপায় নেই - অনন্যোপায়

ঘ) যে বিষয়ে কোনো বিতর্ক নেই - অবিসংবাদী

ঙ) দুই বার জন্মে যে - দ্বিজ  

২. নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুনঃ

অর্ধচন্দ্র (গলা ধাক্কা) - শয়তানটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় কর। 

আট কপালে (হতভাগ্য) - ছেলে-মেয়েগুলো এতিম, আট কপালে।  

তামার বিষ (অর্থের কুপ্রভাব) - হঠাৎ বড়লোক কিনা, তাই তামার বিষে বিবেকহীন হয়ে পড়েছে।  

বক ধার্মিক/বিড়াল তপস্বী (ভন্ড সাধু) - তোমার মত বক ধার্মিকের মুখে এ ধরনের কাহিনী শোভা পায় না।  গৌরচন্দ্রিকা (ভূমিকা) - আর গৌরচন্দ্রিকা না করে আসল কাজের মনযোগ দাও।  

৩. সন্ধিবিচ্ছেদ করুনঃ

প্রত্যুষ = প্রতি + ঊষ  

গোস্পদ = গো + পদ  

পুনরায় = পুনঃ + আয়  

শঙ্কা = শম্ + কা  

দুলোক = দিব্‌ + লোক  

৪. বানান শুদ্ধ করুনঃ

ডিগ্রি -> ডিগ্রী  

বুদ্ধীমতি -> বুদ্ধিমতী  

মুলত -> মূলত  

নিশব্দ -> নিঃশব্দ  

প্রনিত -> প্রনীত  

৫. ইংরেজিতে অনুবাদ করুনঃ

ক) অল্প বিদ্যা ভয়ংকারী - A little learning is a dangerous thing.

খ) আমার গরম লাগছে - I feel hot.

গ) সকাল থেকে বৃষ্টি হচ্ছে - It has been raining since morning.

ঘ) আমাদের গ্রামে দুইটি স্কুল আছে - There are two schools in our village.

ঙ) ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল - The patient had died before the doctor came.  

৬. নিচের Phrases/Idioms গুলোর অর্থসহ ইংরেজিতে বাক্য রচনা করুনঃ

At sixes and sevens (এলোমেলো) - He found all his books on the table at sixes and sevens.  Blue blood (অভিজাত) - Man should not boast of his blue blood.  

Burning question (গুরুত্বপূর্ণ বিষয়) - Corruption is the burning question in our country.  

Get rid of (মুক্তি পাওয়া) - Rahim got rid of bad company.  

By turns (পালাক্রমে) - My wife and I complete the household tasks by turns.  

৭. Fill in the gaps:

a) He is too weak ____ walk.

b) She lives ___ the USA.

c) He is ___ one eyed man.

d) She is very good ___ Mathematics.

e) We should not hanker ___ wealth.  

Ans: a) to; b) in; c) a; d) at; e) after

৮. Transform the following sentences as directed:

a) Man is mortal (Negative) -> Man is not immortal.

b) Shut the door (Passive) -> Let the door be shut.

c) I called him (Passive) -> He was called by me.

d) This sight is very beautiful (Exclamatory) -> How beautiful the sight is!

e) He is the best boy (Comparative) -> He is better than any other boy.  

৯. নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকা হিসাবে ২ কেজি সন্দেশ ক্রয় করলো। ভ্যাটের হার শতকরা ৪ টাকা হলে, সন্দেশ ক্রয় বাবাদ সে দোকানদারকে কত টাকা দিবে?

  

  

১২. নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ

ক) চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 

উত্তর: ৩৬০°

খ) ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সুত্র কী? 

উত্তর: ১/২ × ভূমি × উচ্চতা

গ) ০.৩৩ × ০.০২ = কত? 

উত্তর: ০.০০৬৬

ঘ) ১০০° এর সম্পূরক কোণের মান কত?

উত্তর: ৮০°

ঙ) সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে? 

উত্তর: অতিভুজ  

১৩. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:

ক) বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারী বাসভবনের নাম কী? 

উত্তর: বঙ্গভবন

খ) বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম কি? 

উত্তর: ভোলা

গ) রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী? 

উত্তর: সোহরাওয়ার্দী উদ্যান

ঘ) বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে? 

উত্তর: ১৯৭১ সালের ২রা মার্চ

ঙ) ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত? 

উত্তর: বঙ্গোপসাগরে

চ) সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? 

উত্তর: কাঠমান্ডু (নেপাল)

ছ) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নাম কি? 

উত্তর: জো বাইডেন

জ) ILO এর পুর্নরুপ লিখুন। 

উত্তর: International Labour Organization

ঝ) অস্থায়ী মুজিব নগর সরকার কোন তারিখে শপথ গ্রহণ করেন? 

উত্তর: ১৯৭১ সালের ১৭ই এপ্রিল

ঞ) ঐতিহাসিক ছয়দফা কত সালে ঘোষিত হয়? 

উত্তর: ১৯৬৬ সালে

ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? 

উত্তর: ১০ জানুয়ারী

ঠ) শহীদ বুদ্ধিজীবী দিবস কোন তারিখে পালিত হয়? 

উত্তর: ১৪ ডিসেম্বর

ড) জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 

উত্তর: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর

ঢ) ‘বাঁশের কেল্লা’ কে নির্মাণ করেন? 

উত্তর: তিতুমীর

ণ) ‘উত্তরা গণভবন’ কোন জেলায় অবস্থিত? 

উত্তর: নাটোর  



More Question Bank

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

11-20 Grade

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...

11-20 Grade

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গৃহীত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই