সমাজসেবা অধিদপ্তর ফিল্ড সুপারভাইজার নিয়োগ পরীক্ষা -২০১৮ | DSS Field Supervisor MCQ Question Solution- 2018 | Biddabari




সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, গত ১৪ সেপ্টেম্বর ২০১৮ ইং তারিখে সমাজসেবা অধিদপ্তর ফিল্ড সুপারভাইজার নিয়োগ পরীক্ষা-২০১৮| DSS Field Supervisor MCQ Question Solution- 2018 পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।সমাজসেবা অধিদপ্তর ফিল্ড সুপারভাইজার নিয়োগ পরীক্ষা -২০১৮| DSS Field Supervisor MCQ Question Solution-2018 এর তথ্যমতে,  পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৭০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে ফিল্ড সুপারভাইজার পদে সমাজসেবা অধিদপ্তরকর্তৃক নিয়োগ প্রদান করা হয়। 



সমাজসেবা অধিদপ্তর ফিল্ড সুপারভাইজার নিয়োগ পরীক্ষা -২০১৮| DSS Field Supervisor MCQ Question Solution- 2018 পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২০

◉    ইংরেজি— ২০

    গণিত — ১৫

    সাধারণ জ্ঞান—১৫

    মোট: ৭০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


🎯 ১১-২০তম গ্রেড প্রস্তুতির কার্যকর টিপস

১১-২০তম গ্রেড সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, কম্পিউটার ও তথপ্রযুক্তি —

প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar নিয়মিত অনুশীলন করুন।

গাণিতিক সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।


বিগত সালের প্রশ্নপত্রের গুরুত্ব:

১১-২০তম গ্রেড নিয়োগ পরীক্ষায় প্রস্তুতিতে বিগতসালের প্রশ্নবিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। কারণ কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে, কোন টপিক অধিক গুরুত্বপূর্ণ বা কোন টপিক কম গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলোতে নিজের দূর্বলতা রয়েছে, কোথায় নিজের উন্নত করা দরকার ইত্যাদি বিষয়ে অবগত হওয়া যায়। তাছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে আপনার প্রশ্ন সলভ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি বিগত সালের প্রশ্ন থেকে আপনি হুবহু অনেক প্রশ্ন কমন পাবেন। 

প্রশ্ন সমাধান কেনো গুরুত্বপূর্ণ

১১-২০তম গ্রেড পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে প্রশ্ন সমাধান অপরিহার্য।

কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

কোন টপিকগুলোতে আপনি দুর্বল

কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।

📚 আরও দেখুন: সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর)-২০১৮ | DSS Question MCQ Solution- 2018 | Biddabari



📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

সমাজসেবা অধিদপ্তর ফিল্ড সুপারভাইজার নিয়োগ পরীক্ষা -২০১৮ | DSS Field Supervisor MCQ Question Solution- 2018 

📚 আরও দেখুন: বাংলাদেশ ডাক বিভাগ মেট্রোপলিটন সার্কেল নিয়োগ পরীক্ষা-২০২৬| PMGMC Quesiton Solution 





সমাজসেবা অধিদপ্তর ফিল্ড সুপারভাইজার নিয়োগ পরীক্ষা -২০১৮ | DSS Field Supervisor MCQ Question Solution- 2018 | Biddabari PDF Download

সমাজসেবা অধিদপ্তর

পদের নাম: ফিল্ড সুপারভাইজার

পরীক্ষার তারিখ: ১৪-০৯-২০১৮

পূর্ণমান ৭০

০১. বাংলা ভাষার অভিধান প্রথম কে রচনা করেন?

ক. উইলিয়াম কেরী

খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

ঘ. ফাদার ম্যানয়েল

উত্তর: ফাদার ম্যানয়েল

 ০২. ‘বচন ও লিঙ্গ’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক. ভাষাতত্ত্বে

খ. ধ্বনিতত্ত্বে

গ. রূপতত্ত্বে

ঘ. বাক্যতত্ত্বে

উত্তর: রূপতত্ত্বে  

০৩. Lexicography এর বাংলা পারিভাষিক শব্দ কী?

ক. ভাষাতত্ত্ব

খ. অভিধানতত্ত্ব

গ. ধ্বনিতত্ত্ব

ঘ. বাক্যতত্ত্ব

উত্তর: অভিধানতত্ত্ব

০৪. ‘ষড়ঋতু’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?

ক. ষড় + ঋতু

খ. ষট্ + ঋতু

গ. ছয় + ঋতু

ঘ. ষড় + ঋত্ব

উত্তর: ষট্ + ঋতু  

০৫. ‘চক্ষুদান করা’ বাগধারাটির অর্থ কী?

ক. সেবা করা

খ. চুরি করা

গ. অপরাধ করা

ঘ. নষ্ট করা

উত্তর: চুরি করা  

০৬. ‘ভবিষ্য না ভেবে কার করে যে’ তাকে এক কথায় কি বলে?

ক. অবিসংবাদী

খ. নির্বাবনা

গ. অপরিণামদর্শী

ঘ. অবিমৃশ্যকারী

উত্তর: অবিমৃশ্যকারী  

০৭. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক. অত্যাধিক

খ. আদ্যাক্ষর

গ. আবিষ্কার

ঘ. অদ্যপি

উত্তর: আবিষ্কার  

০৮. ‘পদ্মের’ সমার্থক শব্দ কোনটি?

ক. মনসিজ্ঞ

খ. অঞ্চন

গ. অরবিন্দ

ঘ. জলধর

উত্তর: অরবিন্দ  

০৯. কোনটি তৎসম শব্দ?

ক. বাজনা

খ. দোকানদার

গ. মানব

ঘ. ব্যাঙাচি

উত্তর: ব্যাঙাচি  

১০. কোনটির লিঙ্গান্তর হয় না?

ক. বেয়াই

খ. সাহেব

গ. কবিরাজ

ঘ. রঞ্জক

উত্তর: কবিরাজ  

১১. ‘দর্শনমাত্র’ কোন ধরনের সমাসের উদাহরণ?

ক. প্রাদি সমাস

খ. নিত্য সমাস

গ. দ্বিগু সমাস

ঘ. অব্যয়ীভাব সমাস

উত্তর: নিত্য সমাস  

১২. Idiolect শব্দের অর্থ কী?

ক. কথ্য ভাষা

খ. ব্যক্তিভাষা

গ. প্রমিত ভাষা

ঘ. উপভাষা

উত্তর: ব্যক্তিভাষা  

১৩. বিশ্বকবি তার কোন কবিতাটি উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবিকে?

ক. বসন্ত

খ. সাজা

গ. ঘরে বাইরে

ঘ. ডাকঘর

উত্তর: বসন্ত  

১৪. ‘জিজ্ঞাসিব জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?

ক. অধিকারনে ৭মী

খ. করণে ৭মী

গ. কর্মে ৭মী

ঘ. অপাদানে ৭মী

উত্তর: কর্মে ৭মী  

১৫. ‘অবিরাম যাত্রার চির সংঘর্ষে/ একদিন সে পাহাড় টলবেই’ কবিতাংশটি কার রচনা?

ক. সিকান্দার আবু জাফর

খ. শামসুর রাহমান

গ. সুভাষ মুখোপাধ্যায়

ঘ. ফররুখ আহমদ

উত্তর: সিকান্দার আবু জাফর  

১৬. ‘কোথায় থাকা হয়?’ বাক্যটি কোন বাচ্যের উদারহণ?

ক. কর্তৃবাচ্য

খ. কর্মবাচ্য

গ. ভাববাচ্য

ঘ. কতৃ-কর্মবাচ্য

উত্তর: ভাববাচ্য  

১৭. ‘অভি’ কোন ভাষার উপসর্গ?

ক. বাংলা

খ. তৎসম

গ. আরবি

ঘ. ফারসি

উত্তর: তৎসম  

১৮. ‘কমলাকান্তের দপ্তর’ বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা?

ক. রম্য রচনা

খ. কাব্যগ্রন্থ

গ. প্রবন্ধ রচনা

ঘ. ঐতিহাসিক উপন্যাস

উত্তর: রম্য রচনা  

১৯. ‘কুসুম’ শব্দের সঙ্গে বহুবচনের কোন রুপটি মানান সই?

ক. নিচয়

খ. মালা

গ. দাম

ঘ. রাজি

উত্তর: দাম  

২০. ‘যত্ন করিলে রত্ন মিলিবে’ এখানে ‘করিলে’ কোন ক্রিয়ার উদাহরণ?

ক. অনুক্ত

খ. দ্বিকর্মক

গ. সমাপিকা

ঘ. অসমাপিকা

উত্তর: অসমাপিকা  

২১. Synonym of the word ‘Compatriot’ is

ক. champion

খ. country man

গ. fellow-man

ঘ. colleague

উত্তর: country man  

২২. Synonym of the word ‘exhibit’ is

ক. out

খ. example

গ. display

ঘ. reference

উত্তর: display  

২৩. Antonym of the word ‘endure’ is

ক. bear

খ. close

গ. last

ঘ. fade

উত্তর: close  

২৪. Antonym of the word ‘fecund’ is

ক. sterile

খ. prolific

গ. distress

ঘ. rich

উত্তর: sterile  

২৫. ‘Bird’s eye view’ means

ক. a rough idea

খ. eyes of birds

গ. eyes of a flock of birds

ঘ. a view of the sky

উত্তর: a rough idea  

২৬. If we had a boat, we - the river.

ক. will cross

খ. would cross

গ. shall

ঘ. will be crossing

উত্তর: would cross  

২৭. ‘Paradise lost’ was written by

ক. George Orwell

খ. Stevension

গ. Jonathan Swift

ঘ. John Milton

উত্তর: John Milton  

২৮. The social environment in which people work or live is called

ক. workplace

খ. work setting

গ. context

ঘ. milieu

উত্তর: milieu  

২৯. One million of a second is called

ক. nano-second

খ. mini-second

গ. micro-second

ঘ. mili-second

উত্তর: micro-second  

৩০. Which is correctly spelt?

ক. queue

খ. queu

গ. quew

ঘ. quee

উত্তর: queue  

৩১. They arrived here after you (left).

ক. left

খ. leave

গ. had left

ঘ. will leave

উত্তর: had left  

৩২. Drawing or writing on a wall, etc. in public place is called

ক. graffiti

খ. painting

গ. wall writing

ঘ. chika mara

উত্তর: graffiti  

৩৩. Adjective of the word ‘circle’ is

ক. encircle

খ. circle like

গ. circular

ঘ. circuler

উত্তর: circular  

৩৪. His - please us all

ক. slow coach

খ. silver spoon

গ. weal and woe

ঘ. maiden speech

উত্তর: maiden speech  

৩৫. Which word is opposite of ‘Docile’?

ক. Complex

খ. unruly

গ. optimistic

ঘ. shrink

উত্তর: unruly  

৩৬. My desk is a -, I should clean it.

ক. messy

খ. mess

গ. slob

ঘ. sloppy

উত্তর: mess  

৩৭. Which one of the following is in singular form?

ক. gentry

খ. aristocracy

গ. physics

ঘ. vermin

উত্তর: physics  

৩৮. ‘A hard nut to crack’ means

ক. to finish nothing

খ. to come to

গ. a difficult problem

ঘ. tit for tat

উত্তর: a difficult problem  

৩৯. Choose the correct spelling.

ক. asassination

খ. assassination

গ. assasination

ঘ. asasination

উত্তর: assassination  

৪০. ‘I am tired, I - (go) to bed now.

ক. am going

খ. will go

গ. going

ঘ. go

উত্তর: am going  

৪১. ১, ২৭, ১২৫, ... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

ক. ১৬৯

খ. ৩৪৩

গ. ২৮৯

ঘ. ২১৬

উত্তর: ৩৪৩  

৪২. প্রত্যেকটি অঙ্ক কেবল একবার নিয়ে ৮, ৯, ৭, ৬, ৩, ২ অঙ্কগুলো দ্বারা তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো ভিন্ন ভিন্নসংখ্যা গঠন করা যায়?

ক. ৭৮

খ. ১৭০

গ. ১৯৪

ঘ. ১২০

উত্তর: ১২০  

৪৩. কোন সংখ্যাটি সবচেয়ে বড়?

ক. ০.২

খ. ০.১

গ. ০.০৯

ঘ. ০.২৮

উত্তর:০.১  

৪৪. ৫,৯,১৩,১৭... ধারাটিতে ১৬৬ কত তম পদ?

ক. ৪২

খ. ৪১

গ. ৪০

ঘ. ৩৯

উত্তর: ৪১  

৪৫. একটি সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে ঐ সংখ্যাটিই হলে সংখ্যাটি কত?

ক. ৮৫

খ. ৮০

গ. ৭৫

ঘ. ৭০

উত্তর: ৭৫  

৪৬. ১ হতে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

ক. ২৫

খ. ২১

গ. ২০

ঘ. ২৪

উত্তর: ২৫  

৪৭. কোনটি মূলদ সংখ্যা?

ক. ১৪৪

খ. ১১

গ.

ঘ.

উত্তর:১৪৪  

৪৮. চিনির দাম ২০% কমল, কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়ল বাকমল?

ক. ১% বাড়ল

খ. ২% কমল

গ. ৩% বাড়ল

ঘ. ৪% কমল

উত্তর: ৪% কমল  

৪৯. ২:৩ এর ব্যস্তানুপাত:

ক. ৩:২

খ. ৪:৯

গ. ৪:৬

ঘ. ১৬:৮১

উত্তর: ৩:২  

৫০. If a³-b³ = 513 and, a-b = 3, what is the value of ab?

ক. 45

খ. 54

গ. 41

ঘ. 55

উত্তর: 54  

৫১. If x² + 1/x² = 8, and xy = 7, find the value of (x+y)²

ক. 22

খ. 14

গ. 9

ঘ. 2

উত্তর: 22  

৫২. a + 1/a = 2 হলে a³ + 1/a³ এর মান কত?

ক. 9

খ. 2

গ. 14

ঘ. 3

উত্তর: 2  

৫৩. x/3 - x/2 - 1 = 0 হলে এর সমাধান কত?

ক. 6

খ. 0

গ. -6

ঘ. 1

উত্তর: -6  

৫৪. ২% হারে মুনাফায় ১০০ টাকার ৩ বছরের মুনাফা অপেক্ষা ৩% হার মুনাফায় ঐ টাকার তিন বছরের মুনাফাকত বেশি হবে?

ক. ১ টাকা

খ. ২ টাকা

গ. ৩ টাকা

ঘ. ৪ টাকা

উত্তর: ৩ টাকা  

৫৫. Log243 = কত?

ক. 6

খ. 5

গ. 4

ঘ. 3

উত্তর: 5  

৫৬. বিমসটেকভুক্ত দেশের সংখ্যা কত?

ক. ৫টি

খ. ৬টি

গ. ৭টি

ঘ. ৮টি

উত্তর: ৭টি  

৫৭. ‘বয়স্ক ভাতা’ সমাজসেবা অধিদপ্তরের কোন কার্যক্রমের আওতাধীন?

ক. দারিদ্র নিরসন

খ. সামাজিক অবক্ষয় প্রতিরোধ

গ. কমিউনিটি ক্ষমতায়ন

ঘ. সামাজিক নিরাপত্তা বেষ্টনী

উত্তর: সামাজিক নিরাপত্তা বেষ্টনী  

৫৮. সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় কবে?

ক. ২০ জানুয়ারী ১৯৭২

খ. ২৬ মার্চ ১৯৭১

গ. ১২ই মার্চ

ঘ. ২২শে মার্চ

উত্তর: ২০ জানুয়ারী ১৯৭২  

৫৯. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কোনটি?

ক. ১০ জানুয়ারি ১৯৭১

খ. ১৬ ডিসেম্বর ১৯৭১

গ. ১৭ই মার্চ

ঘ. ২৬শে মার্চ

উত্তর: ১৭ই মার্চ  

৬০. ‘ইদলিব’ কোন দেশের শহর?

ক. রাশিয়া

খ. সিরিয়া

গ. ইরান

ঘ. তুরস্ক

উত্তর: সিরিয়া  

৬১. মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত?

ক. ১০ নম্বর

খ. ১১ নম্বর

গ. ৯ নম্বর

ঘ. ১ নম্বর

উত্তর: ১০ নম্বর  

৬২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়েরনাম কি?

ক. জনাব ফারুক খান

খ. জনাব নুরুজ্জামান আহমেদ

গ. জনাব রাশেদ খান মেনন

ঘ. জনাব মোঃ নাসিম

উত্তর:   

৬৩. MENA কোন দেশের সংবাদ সংস্থা?

ক. সিরিয়া

খ. ইরান

গ. লিবিয়া

ঘ. মিশর

উত্তর: মিশর  

৬৪. সাঁতার কাটা সহজ কোথায়?

ক. সাগরে

খ. নদীতে

গ. পুকুরে

ঘ. বিলে

উত্তর: সাগরে  

৬৫. বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়?

ক. মার্চ মাসের ১ম মঙ্গলবার

খ. মার্চ মাসের ২য় মঙ্গলবার

গ. মার্চ মাসের ৩য় মঙ্গলবার

ঘ. মার্চ মাসের ৪র্থ মঙ্গলবার

উত্তর: মার্চ মাসের ৩য় মঙ্গলবার  

৬৬. বাংলাদেশে কোন তারিখে ‘জাতীয় সমাজসেবা দিবস’ পালিত হয়?

ক. ১ জুন

খ. ৩ মে

গ. ২ জানুয়ারি

ঘ. ১৪ মার্চ

উত্তর: ২ জানুয়ারি  

৬৭. বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৮ বিমানটির কী নামকরণ করা হয়?

ক. ঈগল

খ. আকাশবীণা

গ. পালকী

ঘ. বলাকা

উত্তর: আকাশবীণা  

৬৮. ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেটে মোট কতটি দেশ অংশ নিবে?

ক. ৮

খ. ১২

গ. ১৬

ঘ. ১০

উত্তর: ১০  

৬৯. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরীক্ষামূলক সম্প্রচার হয় কবে?

ক. ৪ সেপ্টেম্বর

খ. ৫ সেপ্টেম্বর

গ. ৬ সেপ্টেম্বর

ঘ. ৮ সেপ্টেম্বর

উত্তর: ৪ সেপ্টেম্বর  

৭০. চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ডটকম এর প্রতিষ্ঠাতা কে?

ক. জাকারবার্গ

খ. ইশিকাওয়া

গ. জ্যাক মা

ঘ. লি কুয়েন

উত্তর: জ্যাক মা  



More Question Bank

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

11-20 Grade

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...

11-20 Grade

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গৃহীত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই