খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৩ | DGFood Question Solution | Biddabari





সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন।

আপনারা অবগত আছেন যে, গত ০৮ মে ২০২৬ ইং তারিখে খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৩ | DGFood এর উপ-খাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অনুষ্ঠিত এ পরীক্ষার প্রথম ধাপে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। ০৮ মে ২০২৬ ইং তারিখে খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদে ১০০ মার্কসের লিখিত পরীক্ষা হয়। পরবর্তীতে মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

তাই যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের এখন থেকেই ভাইভা পরীক্ষার জন্য সঠিক পরিকল্পনা ও নিয়মিত প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল চাকরি প্রত্যাশীর জন্য রইল আন্তরিক শুভকামনা।



🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ৩০

◉    ইংরেজি— ৩০

    গণিত— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ১০০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর পরীক্ষা-২০২৪| DLRS Question Solution 2026 




📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৩ | DGFood Question Solution


📚 আরও দেখুন: বাংলাদেশ ডাক বিভাগ মেট্রোপলিটন সার্কেল নিয়োগ পরীক্ষা-২০২৬| PMGMC Quesiton Solution 







খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৩ | DGFood Question Solution | Biddabari PDF Download





সময়: ৯০ মিনিটপূর্ণমান: ১০০


বাংলা-৩০

১. নিচের বাগ্‌ধারাগুলোর অর্থ উল্লেখ করে বাক্য গঠন করুন।

ক. ময়ূর ছাড়া কার্তিক (রূপবান পুরুষ): লোকটা দেখতে তো একদম ময়ূর ছাড়া কার্তিক, কিন্তু কথা বললে বোঝা যায় ভেতরে কিছুই নেই।

খ. দুধ-ঘিয়ের শ্রাদ্ধ করা (অপব্যয়): বিয়ের অনুষ্ঠানে অকারণে এত আলোকসজ্জা করে দুধ-ঘিয়ের শ্রাদ্ধ করার কোনো মানে হয় না।

গ. গয়ংগচ্ছ (ঢিলেমি): অফিসের কাজে এরকম গয়ংগচ্ছ ভাব দেখালে তোমাকে বেশিদিন চাকরি করতে হবে না।

ঘ. আঁচা-আঁচি (পরস্পরের মনের ভাব): অপরাধীদের মধ্যে আগে থেকেই যে একটা আঁচা-আঁচি ছিল, সেটা পুলিশ তদন্তে বেরিয়ে এসেছে।

ঙ. রাঙা মুলো (প্রিয়দর্শন কিন্তু গুণহীন): বাইরের চাকচিক্য দেখে ভুলো না, সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তিই আসলে আস্ত একটা রাঙা মুলো।

২. নিচের শব্দগুলো হতে স্বভাবতই মূর্ধন্য ‘ণ’ (নিত্য মূর্ধন্য ‘ণ’) হয়, এমন শব্দগুলো বেছে লিখুন:

তূণ, লুণ্ঠন, বিপণি, ধরন, গৌণ, রমণীয়, প্রণিপাত, নিপুণ, প্রবণ, নিক্বণ।

উত্তর: তূণ, বিপণি, গৌণ, নিপুণ, নিক্বণ।

৩. উৎস অনুসারে বাংলা ভাষার শব্দকে কয়ভাগে ভাগ করা হয়েছে ও কী কী?

উত্তর: উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। যথা: তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ। উল্লেখ্য, পুরাতন ব্যাকরণ বই অনুসারে, বাংলা ভাষার শব্দসমূহকে ৫ ভাগে ভাগ করা হয়েছে। যথা: তৎসম শব্দ, অর্ধ-তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ।

৪. শব্দগুলোর ব্যাসবাক্য লিখুন:

(ক) আয়-ব্যয় = আয় ও ব্যয় (দ্বন্দ্ব সমাস)

(খ) জ্ঞানবৃক্ষ = জ্ঞান রূপ বৃক্ষ (রূপক কর্মধারয় সমাস)

(গ) চৌরাস্তা = চৌ (চার) রাস্তার সমাহার (দ্বিগু সমাস)

(ঘ) লাঠালাঠি = লাঠিতে লাঠিতে যে যুদ্ধ (ব্যতিহার বহুব্রীহি সমাস)

(ঙ) প্রাগৈতিহাসিক = ঐতিহাসিক প্রাক (তৎপুরুষ সমাস)

৫. শব্দগুলোর সঠিক বানান লিখুন:

(ক) সমিপবর্তীনি = সমীপবর্তিনী (নিকটবর্তী)

(খ) বুৎপত্তি = ব্যুৎপত্তি

(গ) দুর্দশাগ্রস্থ = দুর্দশাগ্রস্ত

(ঘ) উর্ধ্বমুখি = ঊর্ধ্বমুখী

(ঙ) নির্নিমেষ = নির্নিমেষ

৬. নিম্নলিখিত প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লিখুন।

(ক) হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কী?

উত্তর: গ্রামবার্তা প্রকাশিকা।

(খ) ‘মহাশ্মশান’ কাব্যের বিষয়বস্তু কী?

উত্তর: পানিপথের ৩য় যুদ্ধ।

(গ) ‘যদ্যপি আমার গুরু’ প্রবন্ধটির লেখকের নাম লিখুন।

উত্তর: আহমদ ছফা।

(ঘ) ‘আগুন পাখি’ উপন্যাসটির রচয়িতা কে?

উত্তর: হাসান আজিজুল হক।

(ঙ) ‘ছিন্নপত্র’ রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন ধরনের সাহিত্যকর্ম?

উত্তর: পত্রসংকলন।


ইংরেজি-৩০

৭. (a) What is the meaning of ‘Sporadic’?

Ans: Qwo‡q wQwU‡q/wewÿß|

(b) What is the verb form of ‘Danger’?

Ans: Endanger.

(c) What would be the right antonym for ‘initiative’?

Ans: Indifference.

(d) What is the noun form of the word ‘laugh’?

Ans: Laughter.

(e) Who wrote ‘Paradise lost’?

Ans: John Milton.

৮. Fill in the blanks-

(a) The man died ... overeating.

Ans: from

(b) Arif ... left before I came.

Ans: had

(c) She ... saving every penny she could for months.

Ans: had been

(d) ... Nelson is a British warship.

Ans: The

(e) He was dressed ... a black suit.

Ans: in

৯. ইংরেজিতে অনুবাদ করুন:

(ক) কিছু করার আগে ভালো করে ভেবে নাও।

উত্তর: Look before you leap.

(খ) রোম একদিনে তৈরি হয়নি।

উত্তর: Rome was not built in a day.

(গ) সে চাকরি থেকে পদত্যাগ করল।

উত্তর: He has resigned from his job.

১০.Make sentences with meaning:

(a) Black and blue 

Ans:(নির্মমভাবে প্রহার করা) The thief was beaten Black and blue by the angry mob.

(b) At a stretch 

Ans:(একটানা) She can read for six hours at a stretch without taking a break.

(c) Toil and moil 

Ans:(কঠোর পরিশ্রম করা) Farmers toil and moil in the fields from dawn to dusk.

(d) To no purpose 

Ans:(নিষ্ফল) He argued with them for hours, but it was all to no purpose.

(e) Take into account 

Ans:(বিবেচনা করা)We must take into account the weather conditions before planning the trip.

১১. Change the sentences as directed:

(a) He annoyed me. (Passive voice)

Ans: I was annoyed with him.

(b) Who will do the work? (Passive voice)

Ans: By whom will the work be done?

(c) The Padma is a very big river. (Exclamatory sentence)

Ans: What a big river the Padma is!

(d) He is poor but honest. (Simple sentence)

Ans: In spite of being poor, he is honest.

(e) He said, “What a fool I am.” (Indirect speech)

Ans: He exclaimed that he was a great fool.

১২.Write a paragraph on “Food Security”.

Ans: 

Food Security

Food security exists when all people, at all times, have physical and economic access to sufficient, safe, and nutritious food. It is a fundamental human right and a crucial indicator of a nation's prosperity. The concept of food security is built on four main pillars: availability, access, utilization, and stability. Availability refers to the consistent supply of food through local production or imports. Access means that individuals and households have enough resources to obtain appropriate foods for a nutritious diet. Utilization involves the proper processing and storage of food to ensure it remains safe and healthy. Stability implies that food must be accessible even during sudden shocks like economic crises or natural disasters. Rapid population growth is putting immense pressure on the global food supply chain. Climate change, marked by droughts and floods, significantly threatens agricultural productivity. To combat this, modern farming techniques and climate-resilient crops must be introduced. Reducing food waste is another vital step toward achieving global food security. Governments should provide farmers with easy access to credit, technology, and fertilizers. Promoting organic farming can also ensure that the food produced is free from harmful chemicals. In many developing nations, poverty remains the biggest barrier to food security. International cooperation is necessary to stabilize food prices and ensure fair distribution. Without food security, a nation faces risks of malnutrition, poor health, and social instability. Ensuring sustainable food systems is a key goal of the United Nations’ Sustainable Development Goals. Ultimately, food security is not just about producing more food, but about ensuring that no one goes to bed hungry.


গণিত-২০

১৩.উৎপাদকে বিশ্লেষণ করুন: x2 – x – (a + 1)(a + 2)

সমাধান: 

x2 – x – (a + 1)(a + 2) 

= x2 – x – (a + 1)(a + 1 + 1) 

= x2 – x – p(p + 1) [ধরি, a + 1 = p ] 

= x² – x – p² – p 

= x² – p² – x – p 

= (x + p)(x – p) – (x + p) 

= (x + p)(x – p – 1) 

= (x + a + 1)(x – a – 1 – 1) [মান বসিয়ে]

= (x + a + 1)(x – a – 2)

১৪.৬০০ মিটার রাস্তা নির্মাণ করতে ১ম মিটারের জন্য ২০ টাকা এবং পরবর্তী প্রত্যেক মিটারের জন্য অতিরিক্ত ২ টাকা করে খরচ হয়। রাস্তাটির শেষ মিটারের জন্য নির্মাণ খরচ কত হবে?

সমাধান: ১ম মিটারের খরচ ২০ টাকা 

পরবর্তীতে প্রত্যেক মিটারের খরচ ২ টাকা করে বৃদ্ধি পায়।

অর্থাৎ ২০ + ২২ + ২৮ ...... 

এখানে, ১ম পদ, a = ২০

সাধারণ অন্তর, d = ২ 

আমরা জানি, 

n তম পদের মান = a + (n – 1)d 

৬০০তম পদের মান = ২০ + (৬০০ ১)২ 

= ২০ + ৫৯৯ × ২ 

= ২০ + ১১৯৮ = ১২১৮ 

অতএব, শেষ মিটারের নির্মাণ খরচ = ১২১৮ টাকা

১৫. একজন ফল বিক্রেতার ৫% ফল পঁচে গেল এবং আরও ৫% ফল পরিবহনের সময় নষ্ট হলো। বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার ২০% লাভ হবে?

সমাধান: 

মনেকরি, মোট ফল = ১০০টি

নষ্ট ফল = ৫% + ৫% = ১০% 

নষ্ট ফল = ১০০ এর ১০% = ১০০ ×  = ১০টি 

ভালো ফল = ১০০ ১০ = ৯০টি 

এখন, ২০% লাভসহ ১০০ টাকার ফলের বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা 

এখন, ৯০ টাকার ফল বিক্রয় করতে হবে ১২০ টাকায় 

১ টাকায় ফল বিক্রয় করতে হবে  টাকা

১০০ টাকায় ফল বিক্রয় করতে হবে ×=  = ১৩৩ টাকা

লাভ = ১৩৩ ১০০ = ৩৩%

১৬. ১৫ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। কিন্তু ৫ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। তাদের বর্তমান বয়স কত?

সমাধান: 

মনে করি, পুত্রের বর্তমান বয়স = ক বছর এবং পিতার বর্তমান = খ 

প্রশ্নমতে, (খ ৫) = ৪ (ক ৫)

(খ ৫) = ৪ক ২০

= ৪ক ২০ +

= ৪ক ১৫ –––– (১)

আবার, খ + ১৫ = ২(ক + ১৫)

+ ১৫ = ২ক + ৩০

৪ক ১৫ + ১৫ = ২ক + ৩০ [মান বসিয়ে]

৪ক = ২ক + ৩০

৪ক ২ক = ৩০

= ১৫ 

খ = (৪ × ১৫) ১৫ = ৬০ ১৫ = ৪৫

পিতার বর্তমান বয়স ৪৫ বছর

এবং পুত্রের বয়স ১৫ বছর


সাধারণ জ্ঞান-২০

১৭. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন: ২০×১=২০

(ক) পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনার মিলনস্থল কোথায়?

উত্তর: ভৈরববাজার (কিশোরগঞ্জ)।

(খ) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র?

উত্তর: ১৩৬তম।

(গ) ১ জিবি = কত এমবি?

উত্তর: ১০২৪ এমবি।

(ঘ) DBMS এর পূর্ণরূপ কী?

উত্তর: Database Management System.

(ঙ) চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?

উত্তর: বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে।

(চ) SAARC কবে গঠিত হয়?

উত্তর: ৮ ডিসেম্বর, ১৯৮৫।

(ছ) ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

(জ) ইরাটম কী?

উত্তর: উন্নত জাতের ধান।

(ঝ) কোন রং সবচেয়ে বেশি দূর থেকে দেখা যায়?

উত্তর: লাল।

(ঞ) ‘গ্লোবাল জিরো’ কী?

উত্তর: বিশ্ব থেকে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যে নিবেদিত একটি আন্তর্জাতিক কর্মসূচি ও অরাজনৈতিক সংগঠন।

(ট) Chat GPT- এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী?

উত্তর: OpenAI.

(ঠ) ইতালির মিলান শহরে রক্ষিত The Last Supper চিত্রকর্মটি কে এঁকেছেন?

উত্তর: লিওনার্দো দ্য ভিঞ্চি।

(ড) বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমান দ্বারা বেষ্টিত?

উত্তর: রাঙ্গামাটি।

(ঢ) বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য ‘বীরপ্রতীক’ উপাধি লাভ করেছেন কতজন?

উত্তর: ৪২৬ জন।

(ণ) বাংলাদেশের প্রথম অর্গানিক চা বাগান কোন উপজেলায় অবস্থিত?

উত্তর: তেঁতুলিয়া (পঞ্চগড়)।

(ত) ‘ফ্লোর ক্রসিং’ বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে বলা আছে?

উত্তর: ৭০তম অনুচ্ছেদে।

(থ)অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুম ২০২৬- এ সরকারি পর্যায়ে প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য কত টাকা নির্ধারণ করা হয়েছে?

উত্তর: ৩৬ টাকা।

(দ) সম্প্রতি ঘোষিত বাংলাদেশের ১৩তম সিটি কর্পোরেশন এর নাম কী?

উত্তর: বগুড়া।

(ধ) প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কোন দেশে?

উত্তর: নেপাল (১৯৮৪)।

(ন) হরমুজ প্রণালি কোন দুটি উপসাগরকে সংযুক্ত করেছে?

উত্তর: পারস্য ও ওমান উপসাগর।



বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন ও ১১-২০তম গ্রেডের সকল চাকরির পরীক্ষার সেরা প্রস্তুতিতে দেশসেরা প্রতিষ্ঠান “Biddabari”-এর সাথে যুক্ত থাকুন।


More Question Bank

Bank

সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Senior Officer Recruitment Test-2024 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, আপনি যদি ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাকে স্বাগতম! আপনি অবগত আছেন যে, ১৫ মে ২০২৬ ইং তারিখে সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Recruitment Test-2024 অনুষ্ঠিত হয়েছে।  বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ব্যাংকিং পেশা সকল চাকরির মধ্যে অন্যতম আকর্ষণীয় পেশা। সামাজিক সম্মান, স্থিতিশীল কর্মজীবন ও দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে ব্যাংকিং জব দেশের তরুণ সমাজের প্রথম পছন্দে পরিণত হয়েছে। ফলে দেখা যায় যেকোনো ব্যাংক নিয়োগ পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা হয়। আর এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু পাস নম্বর অর্জন করলেই হবে না, সর্বাধিক নম্বর অর্জন করতে হবে। তাই আপনি যদি বিগত সালের প্রশ্ন সঠিকভাবে বিশ্লেষণ ও সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি নিশ্চিত সফল হবেন। ✍️ সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Senior O...

11-20 Grade

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution- 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ১৫ মে ২০২৬ ইং তারিখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution 2026 এর অফিস সহকারী কাম কম্পিউটিার মুদ্রাক্ষরিক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে প্র্যাকটিক্যাল এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বাংলাদেশ BIWTC কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 🔍বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solutionপরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ১৫◉    ইংরেজি— ১৫◉    গণিত — ১৫◉    সাধারণ জ্ঞান—১৫◉    কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি— ২০◉    মোট: ৮০ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত ক...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (পদ্মা) | Primary Question Solution 2008 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach