তুলা উন্নয়ন বোর্ড (উচ্চমান সহকারী) -২০২৬ | CDB Question MCQ Solution- 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, গত ০৫ জুন ২০২৬ ইং তারিখে তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষা-২০২৬ উচ্চমান সহকারী পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৭০ মার্কসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে ভাইভা পরীক্ষার মাধ্যমে উচ্চমান সহকারী পদে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 



🔍  তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষা-২০২৬পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২০

◉    ইংরেজি— ২০

    গণিত — ১৫

    সাধারণ জ্ঞান—১৫

    মোট: ৭০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


🎯 ১১-২০তম গ্রেড প্রস্তুতির কার্যকর টিপস

১১-২০তম গ্রেড সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

⏵গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

⏵প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

⏵প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

⏵বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, কম্পিউটার ও তথপ্রযুক্তি —

⏵প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

⏵খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

⏵বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar নিয়মিত অনুশীলন করুন।

⏵গাণিতিক সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

⏵কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।


✍️ বিগত সালের প্রশ্নপত্রের গুরুত্ব:

১১-২০তম গ্রেড নিয়োগ পরীক্ষায় প্রস্তুতিতে বিগতসালের প্রশ্নবিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। কারণ কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে, কোন টপিক অধিক গুরুত্বপূর্ণ বা কোন টপিক কম গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলোতে নিজের দূর্বলতা রয়েছে, কোথায় নিজের উন্নত করা দরকার ইত্যাদি বিষয়ে অবগত হওয়া যায়। তাছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে আপনার প্রশ্ন সলভ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি বিগত সালের প্রশ্ন থেকে আপনি হুবহু অনেক প্রশ্ন কমন পাবেন। 

✍️ প্রশ্ন সমাধান কেনো গুরুত্বপূর্ণ

১১-২০তম গ্রেড পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে প্রশ্ন সমাধান অপরিহার্য।

✅ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

✅ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

✅ কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।

📚 আরও দেখুন:সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (ইউনিয়ন সমাজকর্মী)-২০২২ | DSS Question Solution 2022



📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষা (উচ্চমান সহকারী) -২০২6 | CDB Question MCQ Solution- 2026


📚 আরও দেখুন: বাংলাদেশ ডাক বিভাগ মেট্রোপলিটন সার্কেল নিয়োগ পরীক্ষা-২০২৬| PMGMC Quesiton Solution 





তুলা উন্নয়ন বোর্ড (উচ্চমান সহকারী) -২০২৬ | CDB Question MCQ Solution- 2026 | Biddabari PDF Download

তুলা উন্নয়ন বোর্ড

পদের নাম: উচ্চমান সহকারী

পরীক্ষার তারিখ: ০৫.০৬.২০২৬

সময়: ৯০ মিনিট  পূর্ণমান: ৭০


১. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন: ০২

ক. হাতঘড়ি- হাতে পরা হয় যে ঘড়ি (মধ্যপদলোপী কর্মধারয়)

খ. গায়েপড়া- গায়ে এসে পড়ে যে (অলুক বহুব্রীহি)

২. উল্লিখিত শব্দ দু’টি কোন দেশি শব্দ হতে বাংলা ভাষায় স্থান পেয়েছে?০২

ক. চশমা- ফারসি।

খ. কুপন- ফরাসি।

৩. নিচে দাগ দেয়া শব্দের কারক কোনটি?০২

ক. রাজীব বাংলা ব্যাকরণে ভালো। - অধিকরণে ৭মী।

খ. কাপটা উঁটু টেবিল থেকে পড়ে ভেঙে গেল। - অপাদানে ৫মী।

৪. বিপরীত শব্দ লিখুন:০২

ক. ঘাতক- পালক।

খ. বাউণ্ডুলে- সংসারী।

৫. ক ও খ-তে উল্লিখিত সাধু ভাষারীতির চলিত রূপ কি?০২

ক. অদ্যাপি- আজও।

খ. নতুবা- নইলে।

৬. সন্ধি বিচ্ছেদ করুন:০২

ক. মহীন্দ্র = মহী+ইন্দ্র।

খ. অতীত = অতি+ইত।

৭. লিঙ্গান্তর করুন:০২

ক. গরীয়ান- গরীয়সী।

খ. তপস্বী- তপস্বিনী।

৮. শুদ্ধ বানান লিখুন:০২

ক. নীল্পৃহ- নিস্পৃহ।

খ. কুনীশ- কুর্নিশ।

৯. বাগধারার অর্থসহ বাক্য রচনা করুন:০২

ক. অকালকুষ্মাণ্ড (অপদার্থ / অকেজো): সজল কুমারের মতো অকাল কুষ্মাণ্ডকে দিয়ে এ কাজ সম্ভব নয়।

খ. আমড়াগাছি করা (প্রতারণাপূর্ণ তোষামোদ): রাজনীতিতে বড় পদ পাওয়ার জন্য অনেকেই নেতাদের সাথে আমড়াগাছি করে।

১০. এক কথায় প্রকাশ করুন: ০২

ক. যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি।

খ. যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে- অবিমৃষ্যকারী।

১১. Make sentence with meaning of the following phrase and idioms:০৩

ক. Kith and kin (নিকট আত্মীয়): He has no good relation with his kith and kin.

খ. Nip in the bud (অঙ্কুরে বিনাশ): All his hopes were nipped in the bud.

গ. White elephant (মূল্যবান কিন্তু অকেজো): He is a white elephant in this office.

১২. Translate into English:০৩

ক. দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে।

উ. Corruption hinders the developments.

খ. এখন ১০টা বাজতে পাঁচ মিনিট বাকি।

উ. It is five minutes to ten now.

গ. শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল।

উ. The baby fell asleep crying.

১৩. Re-write the sentence with right form of verb:০৩

ক. Fifty kilometer (be) a long distance.

উ. is

খ. I saw him (go).

উ. go

গ. I (receive) your letter yesterday.

উ. received

১৪. Change the voice:০৩

ক. Never deceive anyone.

উ. Let not anyone ever be deceived.

খ. We ought to obey our parents.

উ. Our parents ought to be obeyed by us.

গ. He has done the work.

উ. The work has been done by him.

১৫. Fill in the blanks with appropriate words:০৩

ক. He does not know how to deal ... a gentle man.

উ. With

খ. Students are concerned ... their result.

উ. about/for

গ. The madam dwelled ... the subject.

উ. on/upon

১৬. Transformation the following sentences:০৩

ক.He was too weak to attend the examination (Complex)

উ. He was so weak that he could not attend the examined.

খ.How nice the sky is! (Assertive)

উ. The sky is very nice.

গ.In spite of his being healthy, he is lazy. (Compound)

উ. He is healthy but lazy.

১৭. Fill in the gap with article:০২

ক.He is ... one eyed man.

উ. a

খ.Mr. John is ... European.

উ. a

প্রশ্ন ১৮: এক ব্যক্তি 22000 টাকায় একটি মোবাইল ফোন কিস্তিতে পরিশোধের মাধ্যমে কিনতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 500 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1000 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে তিনি মোবাইল ফোনের দাম পরিশোধ করতে পারবেন এবং সর্বশেষ কিস্তির পরিমাণ কত হবে?০৩

সমাধান:

এখানে, মোট পরিশোধিত টাকার পরিমাণ (সমষ্টি), Sn = 22000 টাকা

প্রথম কিস্তির পরিমাণ, a = 1000 টাকা

প্রতি কিস্তির বৃদ্ধি (সাধারণ অন্তর), d = 500 টাকা

ধরি, মোট কিস্তির সংখ্যা = n

আমরা জানি, সমান্তর ধারার সমষ্টির সূত্র:

Sn = n/2 [2a + (n-1)d

⇒ 22000 = n/2 [2 × 1000 + (n-1)500]

⇒ 22000 × 2 = n [2000 + 500n - 500] 

⇒ 44000 = n [1500 + 500n]

⇒ 44000 = 1500n + 500n2

⇒ 500n2 + 1500n - 44000 = 0

উভয় পক্ষকে 500 দ্বারা ভাগ করে পাই:

⇒ n2 + 3n - 88 = 0

⇒ n2 + 11n - 8n - 88 = 0

⇒ n(n + 11) - 8(n + 11) = 0

⇒ (n + 11)(n - 8) = 0

n + 11 = 0; n = -11 (যা গ্রহণযোগ্য নয়, কারণ কিস্তির সংখ্যা ঋণাত্মক হতে পারে না।)

অথবা, n - 8 = 0; n = 8

সুতরাং, তিনি মোট ৮টি কিস্তিতে মোবাইল ফোনের দাম পরিশোধ করতে পারবেন।


সর্বশেষ কিস্তির পরিমাণ (৮ম পদ):

সর্বশেষ কিস্তি = a + (n-1)d

= 1000 + (8-1) × 500

= 1000 + 7 × 500

= 1000 + 3500

= 4500 টাকা।

উত্তর: কিস্তির সংখ্যা 8 টি এবং সর্বশেষ কিস্তির পরিমাণ 4500 টাকা।

প্রশ্ন ১৯: x²y(x³-y³), x²y²(x⁴+x²y²+y⁴) এবং x³y+x²y²+xy³ এর ল.সা.গু এবং গ.সা.গু নির্ণয় করুন। ০৩

সমাধান:

১ম রাশি = x2y(x3 - y3) = x2y(x - y)(x2 + xy + y2)


২য় রাশি = x2y2(x4 + x2y2 + y4)

এখানে, x4 + x2y2 + y4 = (x2)2 + 2x2y2 + (y2)2 - x2y2

= (x2 + y2)2 - (xy)2

= (x2 + y2 + xy)(x2 + y2 - xy)

= (x2 + xy + y2)(x2 - xy + y2)

সুতরাং, ২য় রাশি = x2y2(x2 + xy + y2)(x2 - xy + y2)


৩য় রাশি = x3y + x2y2 + xy3 = xy(x2 + xy + y2)

গ.সা.গু (HCF) নির্ণয়:

রাশি তিনটির সাধারণ উৎপাদকগুলো লক্ষ্য করি:

সাংখ্যিক/সহগ অংশের গ.সা.গু: x2y, x2y2, এবং xy এর গ.সা.গু হলো xy

বীজগাণিতিক উৎপাদকের সাধারণ অংশ: (x2 + xy + y2)

অতএব, নির্ণেয় গ.সা.গু = xy(x2 + xy + y2)


ল.সা.গু (LCM) নির্ণয়:

সাংখ্যিক/সহগ অংশের ল.সা.গু: x2y, x2y2, এবং xy এর ল.সা.গু হলো x2y2

সর্বোচ্চ ঘাতের উৎপাদকসমূহ: (x - y), (x2 + xy + y2), (x2 - xy + y2)

অতএব, নির্ণেয় ল.সা.গু = x2y2 (x - y) (x2 + xy + y2) (x2 - xy + y2)

আমরা জানি, (x - y)(x2 + xy + y2) = x3 - y3

সুতরাং, ল.সা.গু = x2y2(x3 - y3)(x2 - xy + y2)

উত্তর:

গ.সা.গু: xy(x² + xy + y²)

ল.সা.গু: x²y²(x³ - y³)(x² - xy + y²)

প্রশ্ন ২০: একজন দোকানি একই মূল্যে দুইটি জামা বিক্রি করেন। একটি জামায় তিনি ১০% লাভ করেন এবং অন্যটি ১০% লোকসান দেন। তার শতকরা লাভ বা ক্ষতি কত? ০৩

সমাধান:

ধরি, প্রতিটি জামার বিক্রয়মূল্য ৯৯ টাকা (হিসাবের সুবিধার জন্য যেকোনো সংখ্যা ধরা যায়)। তাহলে দুটি জামার মোট বিক্রয়মূল্য = ৯৯ + ৯৯ = ১৯৮ টাকা।

১ম জামার ক্ষেত্রে (১০% লাভ):

বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা।

সুতরাং, ৯৯ টাকা বিক্রয়মূল্যের জন্য ক্রয়মূল্য = (১০০ × ৯৯)/১১০  = ৯০ টাকা।

২য় জামার ক্ষেত্রে (১০% ক্ষতি):

বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা। 

সুতরাং, ৯৯ টাকা বিক্রয়মূল্যের জন্য ক্রয়মূল্য = ১০০ × ৯৯/৯০ = ১১০ টাকা। 

মোট হিসাব:

দুটি জামার মোট ক্রয়মূল্য = ৯০ + ১১০ = ২০০ টাকা।

দুটি জামার মোট বিক্রয়মূল্য = ১৯৮ টাকা।

যেহেতু ক্রয়মূল্য বিক্রয়মূল্যের চেয়ে বেশি, তাই ক্ষতি হয়েছে।

মোট ক্ষতি = ২০০ - ১৯৮ = ২ টাকা

শতকরা ক্ষতি = (২/২০০ × ১০০)% = ১%

উত্তর: তার শতকরা ১% ক্ষতি হয়। 






















প্রশ্ন ২২: একটি সামান্তরিকের ভূমি উচ্চতার ¾  অংশ এবং ক্ষেত্রফল 243 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করুন।০৩

সমাধান:

ধরি, সামান্তরিকের উচ্চতা = h মিটার।

শর্তানুসারে, সামান্তরিকের ভূমি = (¾)h মিটার।


আমরা জানি, সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি উচ্চতা

প্রশ্নমতে,

(¾)h h = 243

⇒(¾) h2 = 243

⇒ 3h2 = 243 × 4

⇒ 3h2 = 972

⇒ h2 = 324

⇒ h = √324

⇒ h = 18


সুতরাং, সামান্তরিকের উচ্চতা = ১৮ মিটার।

এবং সামান্তরিকের ভূমি = (3/4) 18 = 54/4 = 13.5 মিটার।


উত্তর: সামান্তরিকটির ভূমি ১৩.৫ মিটার এবং উচ্চতা ১৮ মিটার।


সাধারণ জ্ঞান: ১৫

২৩. বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার এর নাম কি?

উ. ইস্টার্ন রিফাইনারি লিমিটেড

২৪. চাঁদে স্থায়ী আবাস স্থাপনের জন্য নাসা সর্বমোট কয়টি আর্টেমিস মিশন পরিচালনা করবে?

উ. ৫টি

২৫. মনরো ডকট্রিন এর বিষয়বস্তু কি?

উ. ১৮২৩ সালে মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো কর্তৃক ঘোষিত একটি পররাষ্ট্র নীতি। এর মূল কথা হলো আমেরিকা মহাদেশে (উত্তর ও দক্ষিণ আমেরিকা) কোনো ইউরোপীয় শক্তির আধিপত্য বিস্তার বা নতুন করে উপনিবেশ স্থাপন করা চলবে না।

২৬. ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?

উ. ৩০টি

২৭. তুলা কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি পায় কত সালে?

উ. ২০২৫ সালে

২৮. বাংলাদেশের ইতিহাসে কোন ব্যক্তিকে ২ বার স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছে?

উ. ডা. মো. জাফরুল্লাহ চৌধুরী

২৯. আন্তর্জাতিক নদী হিসেবে আখ্যায়িত করা হয় কোন নদীকে?

উ. দানিয়ুব নদী

৩০. মহান মুক্তিযুদ্ধ চলাকালে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উ. ম্যাডিসন স্কয়ার, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

৩১. বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত কর্কটক্রান্তি রেখা ও ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ রেখার সংযোগস্থল কোন উপজেলায় অবস্থিত?

উ. ভাঙ্গা (2ফরিদপুর)



More Question Bank

11-20 Grade

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী শিক্ষক) -২০১৭ | DSS Question MCQ Solution- 2017 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ২২ অক্টোবর ২০২২ ইং তারিখে সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী শিক্ষক) -২০১৭ | DSS Question MCQ Solution- 2017 সহকারী শিক্ষক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে ৬৯ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক পদে সমাজসেবা অধিদপ্তরকর্তৃক নিয়োগ প্রদান করা হয়। 🔍  সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী শিক্ষক) -২০১৭ | DSS Question MCQ Solution- 2017 পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ১৮◉    ইংরেজি— ১১◉    গণিত — ১৪◉    আইসিটি — ০৫◉    সাধারণ জ্ঞান—১৫◉    সাধারণ বিজ্ঞান ও ভূগোল— ০৬◉    মোট: ৬৯ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ,...

Bank

সমন্বিত ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (অফিসার জেনারেল) নিয়োগ পরীক্ষা-২০২৩ | Combined 8 Bank & FI Officer (General) Recruitment Test-2023 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,  আপনি যদি ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাকে স্বাগতম! আপনি অবগত আছেন যে, ৩১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে সমন্বিত  ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (অফিসার জেনারেল) নিয়োগ পরীক্ষা-২০২৩ | Combined 8 Bank & FI Officer (General) Recruitment Test-2023অনুষ্ঠিত হয়েছে।  বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ব্যাংকিং পেশা সকল চাকরির মধ্যে অন্যতম আকর্ষণীয় পেশা। সামাজিক সম্মান, স্থিতিশীল কর্মজীবন ও দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে ব্যাংকিং জব দেশের তরুণ সমাজের প্রথম পছন্দে পরিণত হয়েছে। ফলে দেখা যায় যেকোনো ব্যাংক নিয়োগ পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা হয়। আর এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু পাস নম্বর অর্জন করলেই হবে না, সর্বাধিক নম্বর অর্জন করতে হবে। তাই আপনি যদি বিগত সালের প্রশ্ন সঠিকভাবে বিশ্লেষণ ও সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন তাহলে  অফিসার ক্যাশ...

Non-Cadre

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ পরীক্ষার (প্রমোশন অফিসার) প্রশ্ন সমাধান -২০২৬ | BSCIC (Promotion Officer) MCQ Question Solution- 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ১৯ জুন ২০২৬ ইং তারিখে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ পরীক্ষার (প্রমোশন অফিসার) প্রশ্ন সমাধান -২০২৬ | BSCIC (Promotion Officer) MCQ Question Solution- 2026প্রমোশন অফিসার পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৬ সাল ভিত্তিক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ পরীক্ষার (প্রমোশন অফিসার) প্রশ্ন সমাধান -২০২৬ | BSCIC (Promotion Officer) MCQ Question Solution- 2026 এর প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে প্রমোশন অফিসার পদে শিল্প মন্ত্রনালয় কর্তৃক নিয়োগ প্রদান করা হয়। 🔍  বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ পরীক্ষার (প্রমোশন অফিসার) প্রশ্ন সমাধান -২০২৬ | BSCIC (Promotion Officer) MCQ Question Solution- 2026 পরীক্ষার বিষয়...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach