বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নিরাপত্তা প্রহরী) -২০২৩ | BPDB Question MCQ Solution- 2023 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, গত ০৫ জুন ২০২৬ ইং তারিখে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নিম্নমান হিসাব সহকারী) -২০২৩ | BPDB Question MCQ Solution- 2023 নিম্নমান হিসাব সহকারী পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ১০০ মার্কসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে ভাইভা পরীক্ষার মাধ্যমে উচ্চমান সহকারী পদে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড কর্তৃক নিয়োগ প্রদান করা হবে।

 

 

🔍  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নিরাপত্তা প্রহরী) -২০২৩ | BPDB Question MCQ Solution- 2023পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:

 

    বাংলা— ২০

    ইংরেজি— ১৭

    গণিত — ২৩

    সাধারণ জ্ঞান— ৪০

    মোট: ১০০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।

 

🎯১১-২০তম গ্রেডপ্রস্তুতিরকার্যকরটিপস

১১-২০তম গ্রেড সিলেবাস, মানবণ্টনপরীক্ষাপদ্ধতিভালোভাবেবিশ্লেষণকরুন

গুরুত্বপূর্ণটপিকগুলোঅ্যানালাইসিসকরুনকোনটপিকথেকেবেশিপ্রশ্নআসে, সেটিচিহ্নিতকরুন

প্রিলিলিখিতউভয়েরজন্যসমন্বিতরুটিনতৈরিকরুন

প্রতিদিননির্দিষ্টসময়অনুযায়ীপড়াশোনাকরুন

বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশআন্তর্জাতিকবিষয়াবলি, কম্পিউটার ও তথপ্রযুক্তি

প্রত্যেকবিষয়েরজন্যআলাদাসময়নির্ধারণকরুন

খুঁটিনাটিতথ্যনোটকরুনএবংনিয়মিতরিভিশনদিন

বাংলাসাহিত্যেরযুগ, সাহিত্যিকরচনা, এবংইংরেজি Grammar নিয়মিতঅনুশীলনকরুন

গাণিতিকসমস্যাপ্রতিদিনখাতায়লিখেচর্চাকরুন

কোনোবিষয়বুঝতেঅসুবিধাহলেবিদ্যাবাড়ির YouTube চ্যানেলথেকেভিডিওটিউটোরিয়ালদেখুন

🔟লিখিতপরীক্ষারজন্যপ্রতিদিনরচনা, প্যারাগ্রাফ, রিপোর্টলেখারঅভ্যাসকরুন

 

বিগত সালের প্রশ্নপত্রের গুরুত্ব:

১১-২০তম গ্রেড নিয়োগ পরীক্ষায় প্রস্তুতিতে বিগতসালের প্রশ্নবিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। কারণ কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে, কোন টপিক অধিক গুরুত্বপূর্ণ বা কোন টপিক কম গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলোতে নিজের দূর্বলতা রয়েছে, কোথায় নিজের উন্নত করা দরকার ইত্যাদি বিষয়ে অবগত হওয়া যায়। তাছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে আপনার প্রশ্ন সলভ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি বিগত সালের প্রশ্ন থেকে আপনি হুবহু অনেক প্রশ্ন কমন পাবেন।

প্রশ্নসমাধান কেনোগুরুত্বপূর্ণ

১১-২০তম গ্রেড পরীক্ষারধরনপ্রশ্নেরধরণবুঝতেহলেপ্রশ্নসমাধানঅপরিহার্য

কোনবিষয়েরকোনটপিকথেকেবেশিপ্রশ্নআসে

কোনটপিকগুলোতেআপনিদুর্বল

কোনঅংশেবেশিমনোযোগদেওয়াপ্রয়োজন

নিয়মিতপ্রশ্নসমাধানকরলেপ্রস্তুতিহয়দৃঢ়আত্মবিশ্বাসী,

এবংঅনেকসময়বিগতপ্রশ্নথেকেইকমনপ্রশ্নআসে

📚 আরও দেখুন:সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (ইউনিয়ন সমাজকর্মী)-২০২২ | DSS Question Solution 2022

 

 

📘 আজ প্রকাশ করা হচ্ছে-

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নিরাপত্তা প্রহরী) -২০২৩ | BPDB Question MCQ Solution- 2023

 

📚 আরও দেখুন: বাংলাদেশ ডাক বিভাগ মেট্রোপলিটন সার্কেল নিয়োগ পরীক্ষা-২০২৬| PMGMC Quesiton Solution

 

 

 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নিরাপত্তা প্রহরী) -২০২৩ | BPDB Question MCQ Solution- 2023 | Biddabari PDF Download

বিদ্যুৎউন্নয়নবোর্ড

পদেরনাম: নিরাপত্তা প্রহরী

পরীক্ষারতারিখ: ১১.১১.২০২৩

সময়: ৬০মিনিট                                                                                                                                                                                                   পূর্ণমান: ১০০

 


১. বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি?

ক. ১১টি

খ. ৫০টি

গ. ৩৯টি

ঘ. ৪০টি

উত্তর: ৫০টি 

২. মানুষ মরণশীল। এ বাক্যে ‘মানুষ’ শব্দটি কোন লিঙ্গ?

ক. পুংলিঙ্গ

খ. স্ত্রীলিঙ্গ

গ. উভয় লিঙ্গ

ঘ. ক্লীব লিঙ্গ

উত্তর: উভয় লিঙ্গ 

৩. ভাষার মূল উপাদান হচ্ছে-

ক. বর্ণ

খ. বাক্য

গ. শব্দ

ঘ. ধ্বনি

উত্তর: ধ্বনি 

৪. ‘আইন’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক. আরবি

খ. ফারসি

গ. উর্দু

ঘ. সংস্কৃত

উত্তর: ফারসি 

৫. Phonology এর বাংলা প্রতিশব্দ কোনটি?

ক. Phone সংক্রান্ত বিদ্যা

খ. দর্শনতত্ত্ব

গ. ভাষাতত্ত্ব

ঘ. ভাষার ধ্বনিবিজ্ঞান

উত্তর: ভাষার ধ্বনিবিজ্ঞান 

৬. বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী?

ক. সাধু রীতি

খ. চলিত রীতি

গ. কথ্য রীতি

ঘ. লেখ্য রীতি

উত্তর: সাধু রীতি 

৭. ‘থাইল্যান্ড’ শব্দের অর্থ কী?

ক. উচ্চ ভূমি

খ. মুক্ত ভূমি

গ. যুক্ত ভূমি

ঘ. নিম্ন ভূমি

উত্তর: মুক্ত ভূমি 

৮. ‘পরীক্ষা’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. পরী+ঈক্ষা

খ. পড়ি+ঈক্ষা

গ. পরী+ইক্ষা

ঘ. পরি+ঈক্ষা

উত্তর: পরি+ঈক্ষা 

৯. ‘বিগত হয়েছে পত্নী যার’- ব্যাসবাক্যটি কোন সমাসের?

ক. মধ্যপদলোপী কর্মধারয়

খ. নঞ তৎপুরুষ

গ. বহুব্রীহি সমাস

ঘ. নিত্য সমাস

উত্তর: বহুব্রীহি সমাস 

১০. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. স্কুল চলাকালীন সময়ে হর্ণ বাজানো নিষেধ।

খ. স্কুল চলাকালীন সময়ে হর্ণ বাজানো নিষিদ্ধ।

গ. স্কুল চলাকালীন হর্ণ বাজানো নিষেধ।

ঘ. স্কুল সময়ে হর্ণ বাজানো নিষিদ্ধ।

উত্তর: স্কুল চলাকালীন হর্ণ বাজানো নিষেধ। 

১১. পূরণবাচক শব্দ কোনটি?

ক. একক

খ. এক

গ. প্রথম

ঘ. পহেলা

উত্তর: প্রথম 

১২. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?

ক. সাহেব

খ. সঙ্গী

গ. বেয়াই

ঘ. কবিরাজ

উত্তর: কবিরাজ 

১৩. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম?

ক. বীরবল

খ. ভীমরুল

গ. অনিলা দেবী

ঘ. যাযাবর

উত্তর: অনিলা দেবী 

১৪. ‘রাজা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. জমিদার

খ. নরেন্দ্র

গ. মহেন্দ্র

ঘ. সফেদ

উত্তর: নরেন্দ্র 

১৫. ‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’ এক কথায় কী বলে?

ক. নির্বাক

খ. হতবাক

গ. অভিজ্ঞ

ঘ. কোনোটিই নয়

উত্তর: কোনোটিই নয় 

১৬. ‘ভাওয়াইয়া’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?

ক. সিলেট

খ. রংপুর

গ. ময়মনসিংহ

ঘ. চট্টগ্রাম

উত্তর: রংপুর 

১৭. নিচের কোন শব্দটি ভুল?

ক. স্বায়ত্তশাসন

খ. শ্রদ্ধাঞ্জলি

গ. অভ্যন্তরীণ

ঘ. মুহুর্মুহূ

উত্তর: মুহুর্মুহূ 

১৮. লোকটা হাড়ে হাড়ে শয়তান। বাক্যটিতে দ্বিরুক্তি কোন অর্থ প্রকাশ করে?

ক. সতর্কতা

খ. চোর ডাকাত

গ. বিস্তার

ঘ. আধিক্য

উত্তর: আধিক্য 

১৯. ‘কিরণ’ এর সমার্থক শব্দ নয়?

ক. রবি

খ. রশ্মি

গ. প্রভা

ঘ. কর

উত্তর: রবি 

২০. ‘সর্বনাশ’ বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য?

ক. মগের মুল্লুক

খ. পুকুর চুরি

গ. বালির বাঁধ

ঘ. ভরাডুবি

উত্তর: ভরাডুবি 

২১. বাংলাদেশের জাতীয় গাছের নাম কী?

ক. কাঁঠাল গাছ

খ. বট গাছ

গ. আম গাছ

ঘ. জাম গাছ

উত্তর: আম গাছ 

২২. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

ক. মেঘনা

খ. যমুনা

গ. পদ্মা

ঘ. কর্ণফুলী

উত্তর: পদ্মা 

২৩. ‘খাসিয়া’ উপজাতি কোন জেলায় বাস করে?

ক. রাঙ্গামাটি

খ. সিলেট

গ. বান্দরবান

ঘ. ময়মনসিংহ

উত্তর: সিলেট 

২৪. বৈদ্যুতিক ক্ষমতার একক?

ক. ক্যালরি

খ. মিটার

গ. জুল

ঘ. ওয়াট

উত্তর: ওয়াট 

২৫. রবিশস্য বলতে কি বুঝায়?

ক. বর্ষাকালীন সবজি

খ. শীতকালীন শস্য

গ. বারোমাসি ফসল

ঘ. গ্রীষ্মকালীন শস্য

উত্তর: শীতকালীন শস্য 

২৬. ঐতিহাসিক ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল?

ক. ১৯৬৬

খ. ১৯৭০

গ. ১৯৬৫

ঘ. ১৯৬৭

উত্তর: ১৯৬৬ 

২৭. বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি?

ক. হাইল

খ. চলন বিল

গ. সাদা পাথর

ঘ. হাকালুকি

উত্তর: হাকালুকি 

২৮. ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান কোনটি?

ক. ব্রাহ্মণবাড়িয়া

খ. টাঙ্গাইল

গ. কলকাতা

ঘ. ঢাকা

উত্তর: ব্রাহ্মণবাড়িয়া 

২৯. ইউক্রেনের রাজধানীর নাম কী?

ক. কিয়েভ

খ. মালদোভা

গ. রিগা

ঘ. ক্রেমলিন

উত্তর: কিয়েভ 

৩০. মিয়ানমারের মুদ্রার নাম কী?

ক. কিপ

খ. রুপিয়া

গ. রিংগিত

ঘ. কিয়াট

উত্তর: কিয়াট 

৩১. বাংলাদেশে স্বাধীনতা দিবস পালিত হয়-

ক. ১৬ ডিসেম্বর

খ. ২১ ফেব্রুয়ারি

গ. ২৬ মার্চ

ঘ. ৭ মার্চ

উত্তর: ২৬ মার্চ 

৩২. মুজিব নগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?

ক. টুঙ্গিপাড়া

খ. মেহেরপুর

গ. ঢাকা

ঘ. গাজীপুর

উত্তর: মেহেরপুর 

৩৩. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ক. জয়নুল আবেদীন

খ. কামরুল হাসান

গ. হাশেম খান

ঘ. হামিদুর রহমান

উত্তর: কামরুল হাসান 

৩৪. বাংলাদেশে তৈরি ল্যাপটপ-

ক. শাপলা

খ. দোয়েল

গ. যমুনা

ঘ. বিজয়

উত্তর: দোয়েল 

৩৫. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

ক. পদ্মা

খ. মেঘনা

গ. সুরমা

ঘ. যমুনা

উত্তর: পদ্মা 

৩৬. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলার ডাক নাম কী?

ক. বাবু

খ. রত্ন

গ. দুখু

ঘ. খোকা

উত্তর: খোকা 

৩৭. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?

ক. রফিকুন্নবী

খ. কামরুল হাসান

গ. এ. এন. সাহা

ঘ. জয়নুল আবেদীন

উত্তর: এ. এন. সাহা 

৩৮. ‘লালন শাহ’ সেতু কোন নদীর উপর?

ক. পদ্মা

খ. মেঘনা

গ. যমুনা

ঘ. আড়িয়াল খাঁ

উত্তর: পদ্মা 

৩৯. জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় কবে?

ক. ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৭

খ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৮

গ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯

ঘ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৭০

উত্তর: ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ 

৪০. অপরাজেয় বাংলা কি?

ক. চিত্রকর্ম

খ. ভাস্কর্য

গ. ম্যুরাল চিত্র

ঘ. মিনার

উত্তর: ভাস্কর্য 

৪১. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-

ক. চন্দ্রগ্রহণ

খ. সূর্যগ্রহণ

গ. অমাবস্যা

ঘ. পূর্ণিমা

উত্তর: সূর্যগ্রহণ 

৪২. কোন শহরকে মুসলমান, খ্রিষ্টান, ইহুদি সকলের পবিত্র স্থান বলা হয়?

ক. মক্কা

খ. জেদ্দা

গ. জেরুজালেম

ঘ. গাজা

উত্তর: জেরুজালেম 

৪৩. ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?

ক. শীতলক্ষ্যা

খ. ধরলা

গ. বংশী

ঘ. বুড়িগঙ্গা

উত্তর: বুড়িগঙ্গা 

৪৪. কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়?

ক. ৩ বছর

খ. ৪ বছর

গ. ৫ বছর

ঘ. ২ বছর

উত্তর: ৪ বছর 

৪৫. বৈদ্যুতিক ক্ষমতার একক?

ক. ক্যালরি

খ. মিটার

গ. জুল

ঘ. ওয়াট

উত্তর: ওয়াট 

৪৬. পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত?

ক. ২:১

খ. ১:২

গ. ১:৫

ঘ. ১:১

উত্তর: ১:২ 

৪৭. বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোন সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৯০ সালে

খ. ১৯৭১ সালে

গ. ১৯৭২ সালে

ঘ. ১৯৯৮ সালে

উত্তর: ১৯৭২ সালে 

৪৮. বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?

ক. মোহাম্মদ ফরাস উদ্দিন

খ. আব্দুর রউফ তালুকদার

গ. খোরশেদ আলম

ঘ. লুৎফর রহমান সরকার

উত্তর: আব্দুর রউফ তালুকদার 

৪৯. বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত?

ক. ১৮ বছর

খ. ২৫ বছর

গ. ৩০ বছর

ঘ. ৩৫ বছর

উত্তর: ৩৫ বছর 

৫০. জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান-

ক. প্রথম

খ. দ্বিতীয়

গ. তৃতীয়

ঘ. চতুর্থ

উত্তর: চতুর্থ 

৫১. বাংলাদেশ বিশ্বের কততম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ?

ক. ৩০তম

খ. ৩৩তম

গ. ৩৪তম

ঘ. ৩৬তম

উত্তর: ৩৩তম 

৫২. বাংলাদেশের দীর্ঘতম সেতু ‘পদ্মা ব্রিজ’-এ কয়টি স্প্যান/সেকশন রয়েছে?

ক. ৩৩টি

খ. ৪১টি

গ. ৪৩টি

ঘ. ৪৫টি

উত্তর: ৪১টি 

৫৩. কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের’ দৈর্ঘ্য কত?

ক. ৩.২৮ কি.মি.

খ. ৩.৩২ কি.মি.

গ. ৩.৪০ কি.মি.

ঘ. ৩.৪২ কি.মি.

উত্তর: ৩.৪০ কি.মি. 

৫৪. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির-

ক. ১৬%

খ. ২০%

গ. ২৫%

ঘ. ৩০%

উত্তর: ২৫% 

৫৫. সৌদি আরবের রাজধানী-

ক. জেদ্দা

খ. মক্কা

গ. মদিনা

ঘ. রিয়াদ

উত্তর: রিয়াদ 

৫৬. দিন ও রাত্রি সমান হয়......

ক. ২১ শে জানুয়ারি

খ. ২২ শে জানুয়ারি

গ. ২১ শে মার্চ

ঘ. ২২ শে এপ্রিল

উত্তর: ২১ শে মার্চ 

৫৭. বর্তমানে বাংলাদেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি?

ক. পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

খ. বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

গ. মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র

ঘ. রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

উত্তর: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র 

৫৮. পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরতে সময় নেয় পাঁচ মিনিট। ৩০টি বিড়াল ৩০টি ইঁদুর ধরতে কত সময় নেবে?

ক. ৬ মিনিট

খ. ১ মিনিট

গ. ৩০ মিনিট

ঘ. ৫ মিনিট

উত্তর: ৫ মিনিট 

৫৯. সোনালী ব্যাংকের বর্তমান নাম কি?

ক. সোনালী ব্যাংক লিমিটেড

খ. সোনালী ব্যাংক পিএলসি

গ. দি সোনালী ব্যাংক

ঘ. সোনালী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

উত্তর: সোনালী ব্যাংক পিএলসি 

৬০. জাপানের পতাকার রং কী?

ক. সাদা ও কালো

খ. লাল ও সবুজ

গ. সাদা ও লাল

ঘ. লাল ও হলুদ

উত্তর: সাদা ও লাল 

৬১. ‘Parent’ কোন ধরনের gender?

ক. Masculine

খ. Feminine

গ. Neuter

ঘ. Common

উত্তর: Common

৬২. নিচের কোন শব্দটি Adverb?

ক. Happy

খ. Quickly

গ. Tall

ঘ. Smart

উত্তর: Quickly 

৬৩. নিচের কোন শব্দটি Relative Pronoun?

ক. That

খ. There

গ. This

ঘ. There

উত্তর: That 

৬৪. নিচের কোন শব্দটি Verb?

ক. Intention

খ. Intellect

গ. Interim

ঘ. Interest

উত্তর: Interest 

৬৫. ‘Heart’ শব্দটির Adjective রূপ কোনটি?

ক. Heart

খ. Hearten

গ. Heartening

ঘ. Heartful

উত্তর: Heartening 

৬৬. Some days.... since my father died. শূন্যস্থানে কী বসবে?

ক. are passed

খ. passed

গ. have passed

ঘ. had passed

উত্তর: have passed 

৬৭. Runa as well as Jhuma.... happy. শূন্যস্থানে কী বসবে?

ক. is

খ. are

গ. were

ঘ. with

উত্তর: is 

৬৮. I agree ... you ... the proposal. শূন্যস্থানে কী বসবে?

ক. with, on

খ. with, to

গ. with, of

ঘ. of, with

উত্তর: with, to 

৬৯. He is .... M.A. শূন্যস্থানে কী বসবে?

ক. a

খ. an

গ. the

ঘ. no article

উত্তর: an 

৭০. CV মানে কি?

ক. Curriculam vita

খ. Curriculam vites

গ. Curriculum vitae

ঘ. Current value

উত্তর: Curriculum vitae 

৭১. ‘out and out’ এর সঠিক অর্থ হলো.....

ক. Whole heartedly

খ. Not at all

গ. Out of all

ঘ. Thoroughly

উত্তর: Thoroughly 

৭২. A bodyguard provides one ... protection. শূন্যস্থানে কী বসবে?

ক. with

খ. for

গ. of

ঘ. to

উত্তর: with 

৭৩. I saw... one eyed person. শূন্যস্থানে কী বসবে?

ক. a

খ. an

গ. the

ঘ. no article

উত্তর: a 

৭৪. Ten years.... a long time to wait.

ক. have been

খ. are

গ. is

ঘ. were

উত্তর: is 

৭৫. ‘Notion’ শব্দটির সঠিক synonym হলো.....

ক. truth

খ. impression

গ. faith

ঘ. actually

উত্তর: impression 

৭৬. It is I who .... your teacher? শূন্যস্থানে কী বসবে?

ক. am

খ. is

গ. were

ঘ. be

উত্তর: am 

৭৭. There is a bridge... the river. শূন্যস্থানে কী বসবে?

ক. near

খ. over

গ. across

ঘ. on

উত্তর: over 

৭৮. খালি ঘরের সংখ্যা নির্ণয় কর: ৭/৮ = ?/২৪ 

ক. ১৫

খ. ৫৬

গ. ৩২

ঘ. ২১

উত্তর: ২১ 

৭৯. ১/৪ + ১/২ – ৪/৫ = এর মান কত?

ক. ১/২০

খ. –১/২০

গ. –২/১৫

ঘ. ৩/১০

উত্তর: –১/২০ 

৮০. (০.০১) = কত?

ক. ০.১

খ. ০.০১

গ. ০.০০১

ঘ. ০.০০০১

উত্তর: ০.০০০১ 

৮১. ৬০ লিটার শরবতে পানি ও চিনির অনুপাত ৭: ৩। ঐ শরবতে আর কি পরিমাণ চিনি মিশালে অনুপাত ৩: ৭ হবে?

ক. ৭০ কেজি

খ. ৮০ কেজি

গ. ৯০ কেজি

ঘ. ৯৮ কেজি

উত্তর: ৮০ কেজি 

৮২. টাকায় ৩টি করে ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

ক. ৫০%

খ. ২০%

গ. ২৫%

ঘ. ১০%

উত্তর: ৫০% 

৮৩. রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একই কাজ করিমের চেয়ে ৬০ দিন কম সময়ে করতে পারে। তারা একত্রে কতদিনে কাজটি শেষ করবে?

ক. ৪০ দিন

খ. ২০ দিন

গ. ৩০ দিন

ঘ. ১২ দিন

উত্তর: ৪০ দিন 

৮৪. যদি x+5y=16 এবং x=-3y হয়, তাহলে y এর মান কত?

ক. -24

খ. -2

গ. 8

ঘ. 2

উত্তর: 8 

৮৫. এক মিটার সমান কত ইঞ্চি?

ক. ৩৭.৩৯ ইঞ্চি

খ. ৩৯.৩৭ ইঞ্চি

গ. ৩৯.৪৭ ইঞ্চি

ঘ. ৩৮.৩৭ ইঞ্চি

উত্তর: ৩৯.৩৭ ইঞ্চি 

৮৬. X0 = কত?

ক. 1

খ. 0

গ. অসীম

ঘ. X এর মানের উপর নির্ভরশীল

উত্তর: X এর মানের উপর নির্ভরশীল 

৮৭. অফিসে দেরিতে আসার কারণে একজন কর্মচারীর বেতন ১০% কমানো হলো এবং পরবর্তীতে ক্ষমা চাওয়ার কারণে আবার ১০% বাড়ানো হলো। এতে তার শতকরা কত ক্ষতি হলো?

ক. ০%

খ. ১%

গ. ১/২%

ঘ. ৯%

উত্তর: ১% 

৮৮. যদি (a-b)=3 এবং a2+b2=29 হয়, তাহলে ab এর মান কত?

ক. 20

খ. 15

গ. 10

ঘ. 25

উত্তর: 10 

৮৯. দেয়ালে একটি মই এমনভাবে স্থাপন করা হলো যেন দেয়ালের নিচ হতে মইয়ের দুরত্ব ২.৫ মিটার। ভূমি হতে মইটি ৬ মিটার উঁচু একটি জানালাকে স্পর্শ করে। মইটির দৈর্ঘ্য কত?

ক. ৫.৬ মিটার

খ. ৬.৫ মিটার

গ. ৪২.২৫ মিটার

ঘ. ৩৬ মিটার

উত্তর: ৬.৫ মিটার 

৯০. -১ হতে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে?

ক. +১

খ. -১

গ. +২

ঘ. -২

উত্তর: -১ 

৯১. ১০ এর ৩০%, কোন সংখ্যার ১০%?

ক. ১০

খ. ২০

গ. ৩০

ঘ. ৪০

উত্তর: ৩০ 

৯২. নিচের কোন ভগ্নাংশটি ছোট?

ক. ১/৩

খ. ৩/৭

গ. ২/৫

ঘ. ৪/৯

উত্তর: ১/৩ 

৯৩. ক এর ১৫% যদি খ এর ২০% এর সমান হয়, তবে ক: খ = কত?

ক. ৩:৪

খ. ৫:২

গ. ৫:৩

ঘ. ৪:৩

উত্তর: ৪:৩ 

৯৪. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

ক. ১৮%

খ. ২০%

গ. ২৫%

ঘ. ৫০%

উত্তর: ২০% 

৯৫. কোন স্কুলে ৭০% ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

ক. ৫০০

খ. ৫৬০

গ. ৬০০

ঘ. ৪০০

উত্তর: ৫০০ 

৯৬. শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২৫ বছরে সুদে-মূলে ৪ গুণ হবে?

ক. ১৫%

খ. ১৬%

গ. ৮%

ঘ. ১২%

উত্তর: ১২% 

৯৭. একটি বাঁশের ১/৩ অংশ কাঁদায়, ১/৩ অংশ পানিতে এবং ৬ হাত পানির উপরে আছে। বাঁশটি কত হাত লম্বা?

ক. ৬ হাত

খ. ২১ হাত

গ. ৫১ হাত

ঘ. ৯০ হাত

উত্তর: ৯০ হাত

৯৮. ৯ কোটি সমান কত?

ক. ৯ বিলিয়ন

খ. ৯ মিলিয়ন

গ. ৯০ মিলিয়ন

ঘ. ৯০ বিলিয়ন

উত্তর: ৯০ মিলিয়ন 

৯৯. একটা মাটির ব্যাংকে ১ টাকা, ৫০ পয়সা, ২৫ পয়সার মুদ্রা আছে এবং সর্বমোট ৫২.৫০ টাকা আছে। প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কত?

ক. ৩০

খ. ২৫

গ. ৩৫

ঘ. ৪০

উত্তর: ৩০ 

১০০. একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

ক. ৭৩০

খ. ৭৩৫

গ. ৮০০

ঘ. ৭৮০

উত্তর: ৭৩৫


More Question Bank

11-20 Grade

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BAEC MCQ Question Solution-2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, গত ৩১ জুলাই ২০২৬ ইং তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BAEC MCQ Question Solution-2026 ল্যাবরেটরি এটেনডেন্ট পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত ও  ভাইভা পরীক্ষার মাধ্যমে ল্যাবরেটরি এটেনডেন্ট পদে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:   ◉    বাংলা— ০৮ ◉    ইংরেজি— ১০ ◉    গণিত — ১৬ ◉    সাধারণ জ্ঞান—১৬ ◉    বিষয়ভিত্তিক—৩০ ◉    মোট: ৭০ নম্বর সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে...

11-20 Grade

বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা (স্টোরম্যান) -২০২৬ | MOD Question MCQ Solution- 2026 | Biddabari

বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা (স্টোরম্যান) -২০২৬ | MOD Question MCQ Solution- 2026 | Biddabari     সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, গত ০৭ আগস্ট ২০২৬ ইং তারিখে বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা (স্টোরম্যান) -২০২৬ | MOD Question MCQ Solution- 2026 স্টোরম্যান পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে স্টোরম্যান পদে বেসামরিক কর্মচারী নিয়োগ বোর্ড কর্তৃক নিয়োগ প্রদান করা হবে।     🔍  তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষা-২০২৬পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:   ◉    বাংলা— ২০ ◉    ইংরেজি— ২০ ◉ &nbs...

11-20 Grade

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নিরাপত্তা প্রহরী) -২০২৩ | BPDB Question MCQ Solution- 2023 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, গত ০৫ জুন ২০২৬ ইং তারিখে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নিম্নমান হিসাব সহকারী) -২০২৩ | BPDB Question MCQ Solution- 2023 নিম্নমান হিসাব সহকারী পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ১০০ মার্কসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে ভাইভা পরীক্ষার মাধ্যমে উচ্চমান সহকারী পদে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড কর্তৃক নিয়োগ প্রদান করা হবে।     🔍  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নিরাপত্তা প্রহরী) -২০২৩ | BPDB Question MCQ Solution- 2023পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:   ◉    বাংলা— ২০ ◉    ইংরেজি— ১৭ ◉    গণিত — ২৩ ◉    সাধারণ জ্ঞান— ৪০ ◉&...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach