বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা (উচ্চমান সহকারী) -২০২৬ | BNDCP Question MCQ Solution- 2026 | Biddabari

BNDCP Question MCQ Solution 2026

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, গত ১৪ আগস্ট ২০২৬ ইং তারিখে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা (উচ্চমান সহকারী) -২০২৬ | BNDCP Question MCQ Solution- 2026 উচ্চমান সহকারী পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে উচ্চমান সহকারী পদে বেসামরিক কর্মচারী নিয়োগ বোর্ড কর্তৃক নিয়োগ প্রদান করা হবে।

 

 

🔍  বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা (উচ্চমান সহকারী) -২০২৬ | BNDCP Question MCQ Solution- 2026পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:

 

    বাংলা— ২০

    ইংরেজি— ২০

    গণিত — ২০

    সাধারণ জ্ঞান— ২০

    মোট: ৮০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।

 

🎯 ১১-২০তম গ্রেড প্রস্তুতির কার্যকর টিপস

১১-২০তম গ্রেড সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, কম্পিউটার ও তথপ্রযুক্তি —

প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar নিয়মিত অনুশীলন করুন।

গাণিতিক সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।

✍️ প্রশ্ন সমাধান কেনো গুরুত্বপূর্ণ

১১-২০তম গ্রেড পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে প্রশ্ন সমাধান অপরিহার্য।

কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

কোন টপিকগুলোতে আপনি দুর্বল

কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।

📚 আরও দেখুন:সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (ইউনিয়ন সমাজকর্মী)-২০২২ | DSS Question Solution 2022

 

 

📘 আজ প্রকাশ করা হচ্ছে-

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা (উচ্চমান সহকারী) -২০২৬ | BNDCP Question MCQ Solution- 2026 | Biddabari

 

📚 আরও দেখুন: বাংলাদেশ ডাক বিভাগ মেট্রোপলিটন সার্কেল নিয়োগ পরীক্ষা-২০২৬| PMGMC Quesiton Solution


বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা (উচ্চমান সহকারী) -২০২৬ | BNDCP Question MCQ Solution- 2026 | Biddabari PDF Download

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা - ২০২৬

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা - ২০২৬
পদের নাম: উচ্চমান সহকারী
পরীক্ষার তারিখ: ১৪.০৮.২০২৬
সময়: ৬০ মিনিট                                                                    পূর্ণমান: ৮০
০১. ‘অনির্বচনীয়’ শব্দটির অর্থ কী?
ক. সুনিশ্চিত
খ. নির্বাচনযোগ্য নয়
গ. বর্ণনাতীত
ঘ. অনিশ্চিত
উত্তর: বর্ণনাতীত
০২. খনার বচনে প্রাধান্য পেয়েছে?
ক. শিল্প
খ. কৃষি
গ. সাহিত্য
ঘ. বিজ্ঞান
উত্তর: কৃষি
০৩. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
ক. তৎসম
খ. বিদেশি
গ. দেশি
ঘ. তদ্ভব
উত্তর: তৎসম
০৪. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
ক. ৮
খ. ৯
গ. ৬
ঘ. ৭
উত্তর: ৮
০৫. শুদ্ধ বানান কোনটি?
ক. মুমুর্ষু
খ. মুমূর্ষু
গ. মূমুর্ষু
ঘ. মুমুর্‌ষ
উত্তর: মুমূর্ষু
০৬. ‘উলুখাগড়া’ শব্দটির অর্থ কী?
ক. গুরুত্বহীন লোক
খ. রাজাবাদশা
গ. গুরুত্বপূর্ণ লোক
ঘ. লাকড়ি
উত্তর: গুরুত্বহীন লোক
০৭. ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ কী?
ক. বাড়াবাড়ি করা
খ. ভূমিকা করা
গ. হিসাব নিকাশ
ঘ. অসম্ভব বস্তু
উত্তর: হিসাব নিকাশ
০৮. ‘সকল শিক্ষকগণ আজ উপস্থিত’ – বাক্যটি কো দোষে দুষ্ট?
ক. গুরুচণ্ডালী দোষ
খ. বিদেশি শব্দ দোষ
গ. দুর্বোধ্যতা দোষ
ঘ. বাহুল্য দোষ
উত্তর: বাহুল্য দোষ
০৯. ‘নাসিক্য বর্ণ’ কোনগুলো?
ক. অ, খ, ব
খ. ঙ, ঞ, ণ
গ. উ, ঊ, য়
ঘ. শ, স, ষ
উত্তর: ঙ, ঞ, ণ
১০. ‘পুকুরে মাছ থাকে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ৭মী
খ. কর্তৃকারকে ৭মী
গ. অধিকরণে ৭মী
ঘ. করণে ২য়া
উত্তর: অধিকরণে ৭মী
১১. কাজলকালো’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. কাজলের ন্যায় কালো
খ. কাজল ও কালো
গ. কাজল রূপ কালো
ঘ. কালো ও কাজল
উত্তর: কাজলের ন্যায় কালো
১২. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
ক. অব
খ. অতি
গ. ইতি
ঘ. পরি
উত্তর: ইতি
১৩. ‘মনীষা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. মনি + ঈষা
খ. মনস্‌ + ঈষা
গ. মনঃ + ঈষা
ঘ. মনী + ইষা
উত্তর: মনস্‌ + ঈষা
১৪. কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি-বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম কী?
ক. জগদীশপুর
খ. কমারপুর
গ. গোপালপুর
ঘ. দরিরামপুর
উত্তর: দরিরামপুর
১৫. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক. বিটপী
খ. শিখরী
গ. বনানী
ঘ. পাদপ
উত্তর: বনানী
১৬. ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান ‘বিদ্যাসাগর’ উপাধি দান করে?
ক. প্রেসিডেন্সি কলেজ
খ. বিদ্যাসাগর কলেজ
গ. কল্যাণী বিশ্ববিদ্যালয়
ঘ. সংস্কৃত কলেজ
উত্তর: সংস্কৃত কলেজ
১৭. ‘কাশবনের কন্যা’ – কোন জাতীয় রচনা?
ক. নাটক
খ. কাব্য
গ. ছোটগল্প
ঘ. উপন্যাস
উত্তর: উপন্যাস
১৮. ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না’ – এক কথায় কী হবে?
ক. অদৃশ্য
খ. অসম্ভব
গ. অনির্বার্য
ঘ. অনিবারিত
উত্তর: অনির্বার্য
১৯. সঠিক শব্দ কোনটি?
ক. চলাকালীন সময়ে
খ. চলাকালের সময়ে
গ. চলাকালে
ঘ. চলাকালিন সময়ে
উত্তর: চলাকালে
২০. ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির রচয়িতা কে?
ক. জহির রায়হান
খ. মুনীর চৌধুরী
গ. শিশির ভাদুড়ী
ঘ. শওকত ওসমান
উত্তর: মুনীর চৌধুরী
২১. We had to face a lot of ... due to their ... act.
ক. problems, desirable
খ. consequences, immeasurable
গ. worries, kind
ঘ. humiliation, disgraceful
উত্তর: humiliation, disgraceful
২২. A hater of knowledge and learning-
ক. Philologist
খ. Misologist
গ. Misogynist
ঘ. Bibliophile
উত্তর: Misologist
২৩. Among the following who is not a romantic poet?
ক. John Keats
খ. William Wordsworth
গ. Lord Byron
ঘ. Tennyson
উত্তর: Tennyson
২৪. Who wrote the book ‘The Waste Land’?
ক. George Eliot
খ. George Orwell
গ. G.B. Shaw
ঘ. T.S. Eliot
উত্তর: T.S. Eliot
২৫. The chairman proceeded as though-
ক. I don’t speak
খ. I had not spoken
গ. I didn’t speak
ঘ. None of these
উত্তর: I had not spoken
২৬. One should be careful about ... duty.
ক. his
খ. her
গ. one’s
ঘ. the
উত্তর: one’s
২৭. I waited until the plane ...
ক. did not took off
খ. took off
গ. had taken off
ঘ. had not taken off
উত্তর: had taken off
২৮. Which one is correct sentence?
ক. One of my cousins are a doctor.
খ. One of my cousin is a doctor.
গ. One of my cousins is a doctor.
ঘ. One of my cousin are a doctor.
উত্তর: One of my cousins is a doctor.
২৯. Which one is noun?
ক. Nostalgic
খ. Nostalgical
গ. Nostalgia
ঘ. Nostalgica
উত্তর: Nostalgia
৩০. ... mother rose in her.
ক. A
খ. An
গ. The
ঘ. No article
উত্তর: The
৩১. The plural number of ‘index’ is-
ক. indexis
খ. indix
গ. indexus
ঘ. indices
উত্তর: indices
৩২. The child cried for ... mother.
ক. his
খ. its
গ. her
ঘ. none
উত্তর: its
৩৩. Dhaka is becoming one of the ... cities in Asia.
ক. more busiest
খ. most busiest
গ. busy
ঘ. busiest
উত্তর: busiest
৩৪. Choose the simple form of the sentence; ‘Stand here and die’.
ক. Stand here so that you can die.
খ. Without standing here you will die.
গ. Stand here only to die.
ঘ. As you stand here you will die.
উত্তর: Without standing here you will die.
৩৫. His comments provoked a barrage of criticism. Here ‘a barrage’ means-
ক. a storm
খ. a violence
গ. a lot
ঘ. a hatred
উত্তর: a lot
৩৬. The synonym of ‘panacea’ is-
ক. remedy
খ. germ
গ. prevention
ঘ. injury
উত্তর: remedy
৩৭. The antonym for ‘Utopia’ is-
ক. bliss
খ. eden
গ. dystopia
ঘ. joy
উত্তর: dystopia
৩৮. Antonym of ‘Augment’ is-
ক. Intensity
খ. Diminish
গ. Heighten
ঘ. Morbid
উত্তর: Diminish
৩৯. Find out the correct spelling:
ক. Questionnaive
খ. Questionairre
গ. Questionnairre
ঘ. Questionnaire
উত্তর: Questionnaire
৪০. ‘Clique’ means-
ক. A group of animals
খ. A group of birds
গ. A group of people
ঘ. A group of fish
উত্তর: A group of people
৪১. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ানো হলো এবং প্রস্থ ২০% কমানো হলো। ক্ষেত্রফল এর কি পরিবর্তন হবে?
ক. ৪% কমবে
খ. ৪% বাড়বে
গ. ২% কমবে
ঘ. অপরিবর্তিত থাকবে
উত্তর: ৪% কমবে
৪২. কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত?
ক. ৩
খ. ৫
গ. ২৫/৯
ঘ. ২২/৭
উত্তর: ২২/৭
৪৩. একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কয়জন উভয়টিই খেলে?
ক. ৩
খ. ৫
গ. ৭
ঘ. ১০
উত্তর: ৭
৪৪. ১, ৩, ৬, ১০, ১৫, ২১, ... ধারাটির দশম পদ কত?
ক. ৫৫
খ. ৩৬
গ. ৪৫
ঘ. ৭২
উত্তর: ৫৫
৪৫. লাভের হার ৭% থেকে কমে ৫% হলে একজন ব্যক্তির আয় ৫ বছরে ৭০০ টাকা কমে যায়। তবে মূলধন কত?
ক. ১০০০০ টাকা
খ. ৭০০০ টাকা
গ. ৮০০০ টাকা
ঘ. ৬০০০ টাকা
উত্তর: ৭০০০ টাকা
৪৬. ২০ টাকায় ১২টি করে কমলা কিনে ১২০ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
ক. ৬
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর: ৫
৪৭. কামাল, জামালের চাইতে ৩ বছরের ছোট। আফজালের কামালের চেয়ে ২ বছরের ছোট। মুমিনের বয়স যখন ৫ তখন কামাল জন্মগ্রহণ করেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স যখন ৫২ হলে আফজালের বয়স কত?
ক. ৫৪ বছর
খ. ৪৫ বছর
গ. ৫০ বছর
ঘ. ৪৩ বছর
উত্তর: ৪৫ বছর
৪৮. একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পরে ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?
ক. ৩৬ দিন
খ. ১২০ দিন
গ. ৭২ দিন
ঘ. কোনটিই নয়
উত্তর: ৭২ দিন
৪৯. ক, খ ও গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ২২২০ টাকা বেশি পেলে ক এর বেতন কত?
ক. ৮৮৮০ টাকা
খ. ৭৭৭০ টাকা
গ. ৫৫৫০ টাকা
ঘ. ৩৩৩০ টাকা
উত্তর: ৭৭৭০ টাকা
৫০. কোন ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয়-
ক. স্থূলকোণ
খ. সমকোণ
গ. সূক্ষ্মকোণ
ঘ. সরলকোণ
উত্তর: সূক্ষ্মকোণ
৫১. দুটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
ক. ২ : ৩
খ. ৪ : ৯
গ. ৪ : ৫
ঘ. ৫ : ৬
উত্তর: ৪ : ৯
৫৩. ABCD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে নিচের কোনটি সত্য?
ক. PC = PD
খ. PB = PA
গ. PB = PD
ঘ. PA = PC
উত্তর: PA = PC
৫৪. a + b = 5 হলে a – b = 3 হলে ab = ?
ক. 2
খ. 3
গ. 4
ঘ. 5
উত্তর: 4
৫৫. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
ক. দ্বিগুণ
খ. তিনগুণ
গ. চারগুণ
ঘ. পাঁচগুণ
উত্তর: চারগুণ
৫৬. A : B = 3 : 4, B : C = 5 : 6, C : D = 2 : 3 হলে A : D = ?
ক. ২ : ৩
খ. ৫ : ৯
গ. ৫ : ১২
ঘ. ৭ : ১২
উত্তর: ৫ : ১২
৫৭. কোন ত্রিভুজের তিন বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির পরিমাণ - হবে?
ক. ১৮০°
খ. ২৭০°
গ. ৩৬০°
ঘ. ৫৪০°
উত্তর: ৩৬০°
৫৮. a + b = c হলে a3 + b3 + 3abc = ?
ক. a3
খ. b3
গ. c3
ঘ. 0
উত্তর: c3
৫৯. দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট- এ ধরনের কোণের নাম কী?
ক. সূক্ষ্মকোণ
খ. স্থূলকোণ
গ. সম্পূরক কোণ
ঘ. প্রবৃদ্ধ কোণ
উত্তর: প্রবৃদ্ধ কোণ
৬০. দুইটি সংখ্যার গুণফল 1536, ল.সা.গু 96 হলে গ.সা.গু কত?
ক. 36
খ. 16
গ. 24
ঘ. 12
উত্তর: 16
৬১. এনজাইম হচ্ছে-
ক. কার্বোহাইড্রেট
খ. লিপিড
গ. নিউক্লিক এসিড
ঘ. প্রোটিন
উত্তর: প্রোটিন
৬২. বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে?
ক. জর্জ কোটাল
খ. আমিনুল ইসলাম
গ. টমাস ডুলি
ঘ. কাবরেরা
উত্তর: টমাস ডুলি
৬৩. সর্বশেষ ফুটবল বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক কে করেন?
ক. লিওনেল মেসি
খ. কিলিয়ান এমবাপ্পে
গ. হ্যারিকেন
ঘ. জোনাথন ডেভিড
উত্তর: লিওনেল মেসি
৬৪. ২০২৬ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার কে লাভ করেন?
ক. চীনমা জং
খ. ক্রিস্টিয়ান মুনজিউ
গ. ইয়াং শুয়াং জি ও লিন কিং
ঘ. আওয়াযামা চিজুকো
উত্তর: ইয়াং ওয়াং জি ও লিন কিং
৬৫. ILO এর সদর দপ্তর কোথায়?
ক. জেনেভা
খ. দ্য হেগ
গ. ওয়াশিংটন ডিসি
ঘ. প্যারিস
উত্তর: জেনেভা
৬৬. BAPEX প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭৪
খ. ১৯৮৯
গ. ১৯৯২
ঘ. ১৯৭২
উত্তর: ১৯৮৯
৬৭. রোসাটম কোন দেশের জাতীয় পরমাণু সংস্থা?
ক. চীন
খ. উত্তর কোরিয়া
গ. রাশিয়া
ঘ. ইউক্রেন
উত্তর: রাশিয়া
৬৮. বাংলাদেশের নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ কোনটি?
ক. বানৌজা সমুদ্র জয়
খ. বানৌজা সুরমা
গ. বানৌজা হাজী মহসীন
ঘ. বানৌজা শাহজালাল
উত্তর: বানৌজা সমুদ্র জয়
৬৯. বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
ক. সোনারদিয়া
খ. চালনা
গ. পটুয়াখালী
ঘ. মাতারবাড়ি
উত্তর: মাতারবাড়ি
৭০. বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়-
ক. ১৯৯১
খ. ১৯৯০
গ. ১৯৯২
ঘ. ২০০৪
উত্তর: ১৯৯১
৭১. বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বিকল্প চেয়ারম্যান কে?
ক. প্রধানমন্ত্রী
খ. ক্যাবিনেট সচিব
গ. পরিকল্পনামন্ত্রী
ঘ. অর্থমন্ত্রী
উত্তর: অর্থমন্ত্রী
৭২. Bangladesh Council of Scientific And Industrial Research (BCSIR) অন্য কি নামে পরিচিত?
ক. বিজ্ঞান গবেষণা
খ. ফিল্ম গবেষণা
গ. সাইন্স ল্যাবরেটরী
ঘ. জাতীয় গবেষণা কাউন্সিল
উত্তর: সাইন্স ল্যাবরেটরি
৭৩. দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কে?
ক. বিচারপতি হাবিবুর রহমান
খ. মইনউদ্দিন ইকবাল
গ. ইকবাল মাহমুদ
ঘ. কোনটি নয়
উত্তর: কোনটি নয়
৭৪. প্রাথমিক রঙ কোনটি?
ক. হলুদ
খ. সাদা
গ. সবুজ
ঘ. কালো
উত্তর: সবুজ
৭৫. ‘ম্যাডোনা ৪৩’ কার আঁকা?
ক. পটুয়া কামরুল হাসান
খ. শিল্পাচার্য জয়নুল আবেদীন
গ. শামীম শিকদার
ঘ. অতীন সেন
উত্তর: শিল্পাচার্য জয়নুল আবেদীন
৭৬. ‘ক্যাটালন’ কোন দেশের ভাষা?
ক. বেলজিয়াম
খ. ইংল্যান্ড
গ. ওয়েলস
ঘ. স্পেইন
উত্তর: স্পেইন
৭৭. সুইডেন এর আইনসভার নাম কি?
ক. রিক্সডাগ
খ. এদুসকোন্ডা
গ. স্টরটিং
ঘ. পার্লামেন্ট
উত্তর: রিক্সডাগ
৭৮. হারারে-এর পুরাতন নাম কোনটি?
ক. পেট্রেগ্রান্ড
খ. ফরমুজা
গ. সলসবেরি
ঘ. রোডেশিয়া
উত্তর: সলসবেরি
৭৯. New Development Bank (NDB) এর সদর দপ্তর কোথায়?
ক. চীন
খ. জাপান
গ. ফিলিপাইন
ঘ. ভারত
উত্তর: চীন
৮০. সর্বশেষ কোন দেশ OPEC ত্যাগ করেছে?
ক. অ্যাঙ্গোলা
খ. কাতার
গ. সংযুক্ত আরব আমিরাত
ঘ. গ্যাবন
উত্তর: সংযুক্ত আরব আমিরাত


More Question Bank

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

11-20 Grade

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...

11-20 Grade

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গৃহীত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই