বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের জন্য পরীক্ষার প্রশ্ন ও সঠিক উত্তর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলোর সঠিক সমাধান বিশ্লেষণের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের প্রস্তুতির মান যাচাই করার পাশাপাশি কোন কোন বিষয়ে ভুল হয়েছে তা চিহ্নিত করতে পারবেন। একই সঙ্গে ভবিষ্যৎ সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতেও এই প্রশ্ন ও সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই পোস্টে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা-২০২৬-এর প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ICTপ্রতিটি অংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। আশা করি, প্রশ্নের সঠিক উত্তর ও অনুশীলনের মাধ্যমে আপনাদের সরকারি চাকরির প্রস্তুতি আরও শক্তিশালী হবে।

🔍 পরীক্ষার তথ্য:

 প্রতিষ্ঠান— বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়
◉ পদের নাম— অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
◉ পরীক্ষার তারিখ— ২৯ আগস্ট ২০২৬
◉ পরীক্ষার সময়— ৬০ মিনিট
◉ পূর্ণমান— ১০০
◉ প্রশ্নের সংখ্যা— ১০০টি

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ও টপিকভিত্তিক প্রস্তুতি। বিগত পরীক্ষার প্রশ্ন ও সমাধান অনুশীলনের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের প্রস্তুতির ঘাটতি চিহ্নিত করে আগামী দিনের সরকারি চাকরির পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন।

 

🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:

 

    বাংলা— ২৫

    ইংরেজি— ২৫

    সাধারণ জ্ঞান— ২৫

    ICT— ২৫

মোট: ১০০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।

🎯 ১১-২০তম গ্রেড প্রস্তুতির কার্যকর টিপস

১১-২০তম গ্রেড সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, কম্পিউটার ও তথপ্রযুক্তি —

প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar নিয়মিত অনুশীলন করুন।

গাণিতিক সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।

 

বিগত সালের প্রশ্নপত্রের গুরুত্ব:

১১-২০তম গ্রেড নিয়োগ পরীক্ষায় প্রস্তুতিতে বিগতসালের প্রশ্নবিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। কারণ কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে, কোন টপিক অধিক গুরুত্বপূর্ণ বা কোন টপিক কম গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলোতে নিজের দূর্বলতা রয়েছে, কোথায় নিজের উন্নত করা দরকার ইত্যাদি বিষয়ে অবগত হওয়া যায়। তাছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে আপনার প্রশ্ন সলভ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি বিগত সালের প্রশ্ন থেকে আপনি হুবহু অনেক প্রশ্ন কমন পাবেন।

প্রশ্ন সমাধান কেনো গুরুত্বপূর্ণ

১১-২০তম গ্রেড পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে প্রশ্ন সমাধান অপরিহার্য।

কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

কোন টপিকগুলোতে আপনি দুর্বল

কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।

📚 আরও দেখুন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

 

📘 আজ প্রকাশ করা হচ্ছে-

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

📚 আরও দেখুন:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার (উপ-পরিদর্শক) প্রশ্ন সমাধান -২০১৯ | DNC (Sub Inspector) MCQ Question Solution- 2019 | Biddabari

 

 

 

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari PDF Download

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড — অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয়
পদের নাম: অফিস সহকারী
কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
সময়: ৬০ মিনিট পূর্ণমান: ১০০
১. সতীদাহ প্রথা কে বিলোপ করেন?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. রাজা রামমোহন রায়
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: রাজা রামমোহন রায়
২. ‘রূপসী বাংলার কবি’ বলা হয় কাকে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. জীবনানন্দ দাশ
গ. জসীমউদ্দীন
ঘ. আবু ইসহাক
উত্তর: জীবনানন্দ দাশ
৩. “মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়” কোন কবিতার চরণ?
ক. ঐকতান
খ. সাম্যবাদী
গ. তোমার আপন পতাকা
ঘ. এই পৃথিবীতে এক স্থান আছে
উত্তর: ঐকতান
৪. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে?
ক. ১৩০৬
খ. ১৩০৮
গ. ১৩০৯
ঘ. ১৩১১
উত্তর: ১৩০৬
৫. ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদকের নাম-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. প্রমথনাথ বিশী
ঘ. প্রমথ চৌধুরী
উত্তর: প্রমথ চৌধুরী
৬. প্রাচীনতম বাঙ্গালি মুসলমান কবি কে?
ক. আলাওল
খ. সৈয়দ সুলতান
গ. মুহাম্মদ খান
ঘ. শাহ মুহাম্মদ সগীর
উত্তর: শাহ মুহাম্মদ সগীর
৭. সমাস ভাষাকে কী করে?
ক. সংক্ষেপ করে
খ. বিস্তৃত করে
গ. অর্থপূর্ণ করে
ঘ. অর্থের রূপান্তর করে
উত্তর: সংক্ষেপ করে
৮. ক্রিয়ার মূলকে বলে-
ক. ধাতু
খ. বিভক্তি
গ. কর্ম
ঘ. সমাস
উত্তর: ধাতু
৯. যোগরুঢ় শব্দ কোনটি?
ক. কলম
খ. মলম
গ. বাঁশি
ঘ. শাখামৃগ
উত্তর: শাখামৃগ
১০. বাক্যযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে কী বলে?
ক. বর্ণ
খ. পদ
গ. অক্ষর
ঘ. বিভক্তি
উত্তর: অক্ষর
১১. ‘জমি থেকে ফসল পাই’—বাক্যটিতে ‘জমি থেকে’ কোন কারক?
ক. করণ
খ. অধিকরণ
গ. কর্ম
ঘ. অপাদান
উত্তর: অপাদান
১২. নিচের কোনটি শুদ্ধ বানান নয়?
ক. কৌসুলী
খ. কৌতুহল
গ. আইনজীবী
ঘ. ঐকতান
উত্তর: কৌতূহল
১৩. ‘আগুন’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. তপন
খ. অনল
গ. অংশ
ঘ. জ্যোতি
উত্তর: অংশ
১৪. প্রত্যক্ষ কোনো বস্তুর সঙ্গে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলা হয়-
ক. উপমিত
খ. উপমেয়
গ. রূপক
ঘ. উপমান
উত্তর: উপমেয়
১৫. কোনটি মৌলিক স্বরধ্বনি?
ক. ঔ
খ. ঈ
গ. ঐ
ঘ. এ
উত্তর: এ
১৬. ‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ফারসি
খ. তুর্কি
গ. পর্তুগিজ
ঘ. আরবি
উত্তর: তুর্কি
১৭. তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
ক. চলিত রীতি
খ. সাধু রীতি
গ. মিশ্র রীতি
ঘ. আঞ্চলিক রীতি
উত্তর: সাধু রীতি
১৮. সন্ধি বিচ্ছেদ করুন: অত্যধিক
ক. অতি + ধিক
খ. অত্যা + অধিক
গ. অতি + অধিক
ঘ. অ + তাধিক
উত্তর: অতি + অধিক
১৯. মর্সিয়া শব্দের অর্থ কী?
ক. শোক বা আহাজারি
খ. দুঃখ
গ. শোককাব্য
ঘ. বেদনা মিশ্রিত কাব্য
উত্তর: শোক বা আহাজারি
২০. অপ কী ধরনের উপসর্গ?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. বিদেশি
ঘ. মিশ্র
উত্তর: সংস্কৃত
২১. এক কথায় বচনকে কী বলে?
ক. বর্ণের ধারণা
খ. শব্দের ধারণা
গ. সংখ্যার ধারণা
ঘ. বাক্যের ধারণা
উত্তর: সংখ্যার ধারণা
২২. কোনটি ক্রমবাচক শব্দ?
ক. পাঁচই
খ. সপ্তম
গ. এগারো
ঘ. একুশ
উত্তর: সপ্তম
২৩. ‘হাত-ভারী’ বাগধারার অর্থ-
ক. দাতা
খ. কৃপণ
গ. ধনী
ঘ. দরিদ্র
উত্তর: কৃপণ
২৪. বীরত্ব শব্দটি কোন পদ?
ক. ক্রিয়া
খ. সর্বনাম
গ. বিশেষণ
ঘ. বিশেষ্য
উত্তর: বিশেষ্য
২৫. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত-
ক. নাটক
খ. গল্প
গ. উপন্যাস
ঘ. প্রবন্ধ
উত্তর: উপন্যা
২৬. Which kind of noun is ‘arm’?
ক. proper
খ. common
গ. collective
ঘ. material
উত্তর: common
২৭. Rupa is \_\_\_\_\_ taller of two sisters.
ক. the
খ. an
গ. a
ঘ. none
উত্তর: the
২৮. What is the plural form of the word ‘Louse’?
ক. louses
খ. lice
গ. lices
ঘ. licess
উত্তর: lice
২৯. What is the feminine gender of ‘Host’?
ক. Hosten
খ. Hosts
গ. Hostess
ঘ. Hostes
উত্তর: Hostess
৩০. The word ‘Lunar’ is related to-
ক. Sun
খ. Planet
গ. Moon
ঘ. Water
উত্তর: Moon
৩১. What is the past participle of ‘do’?
ক. did
খ. done
গ. undone
ঘ. undo
উত্তর: done
৩২. ‘I water the plants’ -Here the word ‘water’ is used as-
ক. Noun
খ. Verb
গ. Adverb
ঘ. Pronoun
উত্তর: Verb
৩৩. Be aware \_\_\_\_\_ lies.
ক. at
খ. of
গ. about
ঘ. to
উত্তর: of
৩৪. What is the synonym of ‘pardon’?
ক. Condemn
খ. Accuse
গ. Forgive
ঘ. Convict
উত্তর: Forgive
৩৫. Last night I \_\_\_\_\_ there.
ক. go
খ. gone
গ. went
ঘ. none
উত্তর: went
৩৬. The phrase ‘out and out’ means-
ক. outside
খ. not at all
গ. to go out
ঘ. thoroughly
উত্তর: thoroughly
৩৭. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট-
ক. Too many saints spoil the broth
খ. Too many cooks spoil the broth
গ. As many cooks spoil the broth
ঘ. As many saints spoil the broth
উত্তর: Too many cooks spoil the broth
৩৮. Choose the correct one-
ক. Mispel
খ. Misspell
গ. Mispell
ঘ. Misspel
উত্তর: Misspell
৩৯. Choose the correct passive form of- ‘I have lost my wallet’
ক. My wallet had been lost
খ. My wallet has been lost
গ. My wallet was lost
ঘ. My wallet is lost
উত্তর: My wallet has been lost
৪০. Which one is an adjective?
ক. crime
খ. miser
গ. special
ঘ. run
উত্তর: special
৪১. The opposite word for ‘ally’ is-
ক. Companion
খ. Friend
গ. Partner
ঘ. Foe
উত্তর: Foe
৪২. A person who knows several foreign language?
ক. spokesman
খ. linguist
গ. geologist
ঘ. polyglot
উত্তর: polyglot
৪৩. Which of the following phrases mean ‘to tolerate’?
ক. Put up with
খ. Put off
গ. Put out
ঘ. Put down
উত্তর: Put up with
৪৪. The most famous satirist in English literature-
ক. Jonathan Swift
খ. Alexander pope
গ. Joseph Addison
ঘ. Richard Steel
উত্তর: Jonathan Swift
৪৫. Find out the correct sentence-
ক. I sold all of my furniture
খ. I sold all of my furnitures
গ. I like vegetable
ঘ. They have gone for work
উত্তর: I sold all of my furniture
৪৬. The younger you are, \_\_\_\_\_\_ it is to learn.
ক. the easier
খ. the easy
গ. the easiest
ঘ. cashier
উত্তর: the easier
৪৭. Choose the correct sentence-
ক. Rich is not always happy
খ. The rich is not always happy
গ. The rich are not always happy
ঘ. The rich is not happy always
উত্তর: The rich are not always happy
৪৮. Everybody likes flower, \_\_\_\_\_?
ক. does he
খ. doesn’t
গ. can he
ঘ. don’t they
উত্তর: don’t they
৪৯. Have you ever been \_\_\_\_\_ Dhaka?
ক. at
খ. in
গ. to
ঘ. on
উত্তর: to
৫০. The phrase ‘call it a day’ means-
ক. open an event
খ. fix an appointment
গ. finish work
ঘ. spend the time
উত্তর: finish work
৫১. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোন জেলায় অবস্থিত?
ক. বগুড়া
খ. রাজশাহী
গ. নারায়ণগঞ্জ
ঘ. রংপুর
উত্তর: নারায়ণগঞ্জ
৫২. তাজিংডং পর্বতশৃঙ্গের অপর নাম কী?
ক. বিজয়
খ. কালাপাহাড়
গ. চিম্বুক
ঘ. মাথার তাজ
উত্তর: বিজয়
৫৩. শোলাকিয়া ঈদগাহ কোন জেলায় অবস্থিত?
ক. নেত্রকোনা
খ. ময়মনসিংহ
গ. কিশোরগঞ্জ
ঘ. ভোলা
উত্তর: কিশোরগঞ্জ
৫৪. আয়ারল্যান্ডের রাজধানী কোনটি?
ক. ডাবলিন
খ. বেলফাস্ট
গ. লন্ডন
ঘ. রোম
উত্তর: ডাবলিন
৫৫. কোন দেশকে হিমালয় কন্যা বলা হয়?
ক. ভারত
খ. নেপাল
গ. চীন
ঘ. ভুটান
উত্তর: নেপাল
৫৬. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভা
খ. লন্ডন
গ. নিউইয়র্ক
ঘ. চীন
উত্তর: নিউইয়র্ক
৫৭. কোনটি নিরস্ত্রীকরণ (Disarmament) এর সাথে সম্পৃক্ত নয়?
ক. NATO
খ. SALT
গ. NPT
ঘ. CTBT
উত্তর: NATO
৫৮. টিটিকাকা কী?
ক. পাখি
খ. গাছ
গ. শহর
ঘ. হৃদ
উত্তর: হৃদ
৫৯. শিল্প বিপ্লব হয়েছিল-
ক. ১৯০০–১৯৫০ খ্রি.
খ. ১৭৬০–১৮৩০ খ্রি.
গ. ১৮৫০–১৯২০ খ্রি.
ঘ. ১৫৬০–১৭২৯ খ্রি.
উত্তর: ১৭৬০–১৮৩০ খ্রি.
৬০. ‘Operation Midnight Hammer’ কী?
ক. যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা
খ. ইসরাইল কর্তৃক তেহরানে হামলা
গ. ইরান কর্তৃক তেল আবিবে হামলা
ঘ. যুক্তরাষ্ট্র কর্তৃক ইয়েমেনে হামলা
উত্তর: যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা
৬১. ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’ কোন দুটি দেশের যৌথ উদ্যোগে উদ্বোধন করা হয়েছে?
ক. ভারত ও যুক্তরাষ্ট্র
খ. রাশিয়া ও ভারত
গ. চীন ও বাংলাদেশ
ঘ. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
উত্তর: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
৬২. পায়রা সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত?
ক. ভোলা
খ. বরিশাল
গ. পটুয়াখালী
ঘ. খুলনা
উত্তর: পটুয়াখালী
৬৩. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
ক. ভিটামিন ‘এ’
খ. ভিটামিন ‘সি’
গ. ভিটামিন ‘ডি’
ঘ. ভিটামিন ‘কে’
উত্তর: ভিটামিন ‘কে’
৬৪. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত আছে?
ক. বান্দরবান
খ. কক্সবাজার
গ. খাগড়াছড়ি
ঘ. রাঙ্গামাটি
উত্তর: রাঙ্গামাটি
৬৫. দেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায়?
ক. কক্সবাজারের রামুতে
খ. কক্সবাজারের টেকনাফে
গ. কক্সবাজার সদর উপজেলায়
ঘ. চট্টগ্রামের বাঁশখালীতে
উত্তর: কক্সবাজারের রামুতে
৬৬. নিচের কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে?
ক. কর্ণফুলী
খ. মহানন্দা
গ. হালদা
ঘ. গোমতী
উত্তর: হালদা
৬৭. কিলিমানজারো পর্বত কোন দেশে অবস্থিত?
ক. মোজাম্বিক
খ. রুয়ান্ডা
গ. তানজানিয়া
ঘ. কেঙ্গো
উত্তর: তানজানিয়া
৬৮. বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ২০০২
খ. ২০০৩
গ. ২০০৪
ঘ. ২০০৬
উত্তর: ২০০৪
৬৯. ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট কে লাভ করেন?
ক. হ্যারি কেন
খ. কিলিয়ান এমবাপ্পে
গ. লিওনেল মেসি
ঘ. রোনালদো
উত্তর: কিলিয়ান এমবাপ্পে
৭০. আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ-
ক. সিচেলিস
খ. বতসোয়ানা
গ. তিউনিসিয়া
ঘ. বেনিন
উত্তর: সিচেলিস
৭১. ফিরিঙ্গি কাদের বলা হয়?
ক. ফরাসিদের
খ. মগদের
গ. পর্তুগিজদের
ঘ. দিনেমারদের
উত্তর: পর্তুগিজদের
৭২. ১৯৪৭ সালের সীমানা কমিশন কোন নামে পরিচিত?
ক. র‍্যাডক্লিফ কমিশন
খ. মাউন্টব্যাটেন কমিশন
গ. ডুরাল্ড কমিশন
ঘ. ম্যাকমোহন কমিশন
উত্তর: র‍্যাডক্লিফ কমিশন
৭৩. চন্দ্রনাথ পাহাড় কোথায় অবস্থিত?
ক. সীতাকুণ্ড
খ. খাগড়াছড়ি
গ. টেকনাফ
ঘ. বান্দরবান
উত্তর: সীতাকুণ্ড
৭৪. জুলাই গণঅভ্যুত্থান দিবস কোনটি?
ক. ৩১ জুলাই
খ. ৫ আগস্ট
গ. ১ জুলাই
ঘ. ১১ জুলাই
উত্তর: ৫ আগস্ট
৭৫. কে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন?
ক. জনগণ
খ. জাতীয় সংসদ
গ. রাষ্ট্রপতি
ঘ. সরকারি দল
উত্তর: রাষ্ট্রপতি
৭৬. কোনটি কম্পিউটারের স্থায়ী স্মৃতি?
ক. র‍্যাম
খ. রম
গ. ক্যাশ
ঘ. হার্ডডিস্ক
উত্তর: রম
৭৭. What is ‘LINUX’?
ক. Malware
খ. Operating System
গ. Application program
ঘ. Firmware
উত্তর: Operating System
৭৮. নিচের কোনটি ‘output device’ নয়?
ক. Monitor
খ. Microphone
গ. Printer
ঘ. Speaker
উত্তর: Microphone
৭৯. 1 বাইটে বিটের সংখ্যা কত?
ক. 4
খ. 8
গ. 16
ঘ. 32
উত্তর: 8
৮০. নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়?
ক. অ্যান্ড্রয়েড
খ. অ্যাপল
গ. মাইক্রোসফট
ঘ. ম্যাক
উত্তর: অ্যাপল
৮১. কিন্ডল (Kindle) কী?
ক. প্রতিষ্ঠানের নাম
খ. কার্টুনের নাম
গ. ই-বুক রিডারের নাম
ঘ. সার্চ ইঞ্জিনের নাম
উত্তর: ই-বুক রিডারের নাম
৮২. নিচের কোনটি Application Software?
ক. DOS
খ. VLC Player
গ. UNIX
ঘ. Windows XP
উত্তর: VLC Player
৮৩. প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
ক. RAM
খ. Terminal
গ. Clipboard
ঘ. Hard Disk
উত্তর: Clipboard
৮৪. MS Excel -এ split কোন মেনুর অধীন?
ক. Review
খ. Tools
গ. Insert
ঘ. View
উত্তর: View
৮৫. JPG কোনটির সাথে সম্পর্কিত?
ক. System file
খ. Animation/Movie file
গ. Image file
ঘ. MS Encarta document
উত্তর: Image file
৮৬. বাংলাদেশের জাতীয় পতাকার কোড কত?
ক. +০১৭
খ. +৮৮০
গ. +০২
ঘ. +০১৮
উত্তর: +৮৮০
৮৭. Ransomware** কীভাবে কাজ করে?
ক. ইন্টারনেট সংযোগ ধীর করে দেয়
খ. ব্যবহারকারীর ফাইল এনক্রিপ্ট করে মুক্তিপণ দাবি করে
গ. কম্পিউটারে নতুন অ্যাপ্লিকেশন ইনস্টল করে
ঘ. ওয়েবসাইটের কার্যক্ষমতা বাড়ায়
উত্তর: ব্যবহারকারীর ফাইল এনক্রিপ্ট করে মুক্তিপণ দাবি করে
৮৮. x2 – 4x – 1 = 0 হলে x – 1/x এর মান কত?
ক. 4
খ. 3
গ. 2
ঘ. 1
উত্তর: 4
৮৯. What is the shortcut key for spelling check in a document?
ক. F7
খ. shift + F7
গ. Ctrl + F7
ঘ. Alt + F7
উত্তর: F7
৯০. QR Code -এর পূর্ণরূপ হলো:
ক. Quality Response Code
খ. Quick Report Code
গ. Quick Response Code
ঘ. Quality Report Code
উত্তর: Quick Response Code
৯১. কম্পিউটারের CPU এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?
ক. ALU
খ. Control unit
গ. রেজিস্টার সেট
ঘ. কোনোটিই নয়
উত্তর: ALU
৯২. বার কোড রিডার কি ধরনের ডিভাইস?
ক. Output
খ. Input
গ. Storage
ঘ. Memory
উত্তর: Input
৯৩. কী-বোর্ডের Shift, Ctrl, Alt Key গুলোকে বলা হয়-
ক. Function Key
খ. Numeric Key
গ. Space Key
ঘ. Modifier Key
উত্তর: Modifier Key
৯৪. সুপার কম্পিউটারের চেয়ে ছোট কম্পিউটারকে কী বলা হয়?
ক. হাইব্রিড
খ. পার্সোনাল
গ. মেইনফ্রেম
ঘ. মিনিফ্রেম
উত্তর: মেইনফ্রেম
৯৫. বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?
ক. ২
খ. ৮
গ. ১০
ঘ. ১৬
উত্তর: ২
৯৬. কোনটি নিউমেরিক কোড?
ক. BCD
খ. ASCII
গ. EBCDIC
ঘ. Unicode
উত্তর: BCD
৯৭. কম্পিউটারে কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়?
ক. মিনিট
খ. ন্যানোসেকেন্ড
গ. সেকেন্ড
ঘ. ঘণ্টা
উত্তর: ন্যানোসেকেন্ড
৯৮. একটি ডোমেইনের নামের এক্সটেনশন কোনটি?
ক. .exe
খ. .doc
গ. .com
ঘ. .pdf
উত্তর: .com
৯৯. ক্লাউড কম্পিউটারে নিচের কোনটি ক্লাউড হিসেবে চিহ্নিত হয়?
ক. Internet
খ. Web application
গ. Hadoop
ঘ. All
উত্তর: Internet
১০০. e-GP এর পূর্ণরূপ কী?
ক. Electric Government Procedure
খ. Electronic Government Procedure
গ. Electronic Government Procurement
ঘ. Electronic Grameen Phone
উত্তর: Electronic Government Procurement

More Question Bank

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

11-20 Grade

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...

11-20 Grade

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গৃহীত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই