মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার (উপ-পরিদর্শক) প্রশ্ন সমাধান -২০১৯ | DNC (Sub Inspector) MCQ Question Solution- 2019 | Biddabari

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার (উপ-পরিদর্শক) প্রশ্ন সমাধান -২০১৯ | DNC

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার (উপ-পরিদর্শক) প্রশ্ন সমাধান -২০১৯ | DNC (Sub Inspector) MCQ Question Solution- 2019 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, গত ০৬ ডিসেম্বর ২০১৯ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার (উপ-পরিদর্শক) প্রশ্ন সমাধান -২০১৯ | DNC (Sub Inspector) MCQ Question Solution- 2019 উপ পরিদর্শক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার (উপ-পরিদর্শক) প্রশ্ন সমাধান -২০১৯ | DNC (Sub Inspector) MCQ Question Solution- 2019 এর প্রাথমিক পর্যায়ে ৭০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে উপ পরিদর্শক পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ প্রদান করা হয়।

🔍 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার (উপ-পরিদর্শক) প্রশ্ন সমাধান -২০১৯ | DNC (Sub Inspector) MCQ Question Solution- 2019 পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:

  • বাংলা— ২০
  • ইংরেজি— ২০
  • গণিত — ১৫
  • সাধারণ জ্ঞান—১৫
  • মোট: ৭০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।

🎯 ১১-২০তম গ্রেড প্রস্তুতির কার্যকর টিপস

⏵ ১১-২০তম গ্রেড সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

⏵গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

⏵প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

⏵প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

⏵বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, কম্পিউটার ও তথপ্রযুক্তি —

⏵প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

⏵খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

⏵বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar নিয়মিত অনুশীলন করুন।

⏵গাণিতিক সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

⏵কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।

✍️ বিগত সালের প্রশ্নপত্রের গুরুত্ব:

১১-২০তম গ্রেড নিয়োগ পরীক্ষায় প্রস্তুতিতে বিগতসালের প্রশ্নবিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। কারণ কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে, কোন টপিক অধিক গুরুত্বপূর্ণ বা কোন টপিক কম গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলোতে নিজের দূর্বলতা রয়েছে, কোথায় নিজের উন্নত করা দরকার ইত্যাদি বিষয়ে অবগত হওয়া যায়। তাছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে আপনার প্রশ্ন সলভ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি বিগত সালের প্রশ্ন থেকে আপনি হুবহু অনেক প্রশ্ন কমন পাবেন।

✍️ প্রশ্ন সমাধান কেনো গুরুত্বপূর্ণ

১১-২০তম গ্রেড পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে প্রশ্ন সমাধান অপরিহার্য।

✅ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

✅ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

✅ কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।

📚 আরও দেখুন: পরিবেশ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহায়ক) প্রশ্ন সমাধান-২০২৬ | DoE Question Solution-2026 | Biddabari

📘 আজ প্রকাশ করা হচ্ছে-

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার (উপ-পরিদর্শক) প্রশ্ন সমাধান -২০১৯ | DNC (Sub Inspector) MCQ Question Solution- 2019 | Biddabari

📚 আরও দেখুন: বাংলাদেশ ডাক বিভাগ মেট্রোপলিটন সার্কেল নিয়োগ পরীক্ষা-২০২৬| PMGMC Quesiton Solution


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার (উপ-পরিদর্শক) প্রশ্ন সমাধান -২০১৯ | DNC (Sub Inspector) MCQ Question Solution- 2019 | Biddabari PDF Download

মাদকদ্রব্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা - উপ-পরিদর্শক - ২০১৯

মাদকদ্রব্য অধিদপ্তর
পদের নাম: উপ-পরিদর্শক
তারিখ: ০৬/১২/২০১৯
সময়: ৬০ মিনিট            পূর্ণমান: ৭০
১. নিচে কোনটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা?
ক. ধূমকেতু
খ. সমকাল
গ. মোসলেম ভারত
ঘ. সবুজপত্র
উত্তর: ধূমকেতু
২. বাংলায় বংশানুক্রমিক শাসনের সূচনা হয়–
ক. পাল বংশের মাধ্যমে
খ. সেন বংশের মাধ্যমে
গ. গুপ্ত বংশের মাধ্যমে
ঘ. মৌর্য বংশের মাধ্যমে
উত্তর: পাল বংশের মাধ্যমে
৩. উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) বসাতে হবে–
ক. কোলন
খ. কমা
গ. কোলন ড্যাশ
ঘ. হাইফেন
উত্তর: কমা
৪. ‘রাত্রিকালীন যুদ্ধকে’ এককথায় কী বলা হয়?
ক. ভুমিঙ্গ
খ. নৈশরণ
গ. জুগুপ্সা
ঘ. সৌপ্তিক
উত্তর: সৌপ্তিক
৫. কোনটি সঠিক নয়?
ক. অমিত, লাবণ্য– শেষের কবিতা
খ. জয়ন্তন, হাসু– সূর্য-দীঘল বাড়ী
গ. হেমানঙ্গিনী, কাদম্বিনী– মেজদিদি
ঘ. খুকী, রহমত– খোকাবাবুর প্রত্যাবর্তন
উত্তর: খুকী, রহমত– খোকাবাবুর প্রত্যাবর্তন
৬. আধুনিক বাংলা গীতিকবিতার উৎস কী?
ক. জারিগান
খ. গজল
গ. গম্ভীর গান
ঘ. টপ্পা গান
উত্তর: টপ্পা গান
৭. ‘নির্মোক’ কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ?
ক. সাপের খোলস
খ. নির্মোহ ব্যক্তি
গ. ময়ূরের পেখম
ঘ. নিষক রাখার পাত্র
উত্তর: সাপের খোলস
৮. ‘শাক-সবজি’ শব্দটি নিচের কোন দুইয়ের মিলন?
ক. ফারসি + আরবি
খ. তদ্ভব + ফারসি
গ. পর্তুগিজ + আরবি
ঘ. তৎসম + ফারসি
উত্তর: তৎসম + ফারসি
৯. ‘কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. ভাববাচ্য
খ. কর্মবাচ্য
গ. কর্তৃবাচ্য
ঘ. কোনোটিই নয়
উত্তর: ভাববাচ্য
১০. রোমান্টিক কাব্যের কবি নয় কে?
ক. কোরেশী মাগন ঠাকুর
খ. দোনা গাজী চৌধুরী
গ. শেখ ফয়জুল্লাহ
ঘ. সাবিরিদ খান
উত্তর: শেখ ফয়জুল্লাহ
১১. ‘Prothesis’-এর বাংলা প্রতিশব্দ কোনটি?
ক. ধ্বনিসংযুক্তি
খ. আদিস্বরাগম
গ. স্বরভক্তি
ঘ. বিপ্রকর্ষ
উত্তর: আদিস্বরাগম
১২. ‘বর্ষীয়ান-এর প্রকৃতি-প্রত্যয়–
ক. বৃদ্ধ + ইষ্ণু
খ. বৃদ্ধ + ঈয়স
গ. বৃদ্ধ + ত্রীয়স
ঘ. বৃদ্ধ + নীরস
উত্তর: বৃদ্ধ + ঈয়স
১৩. ‘বীণাপাণি’ কোন সমাসের উদাহরণ?
ক. সমানাধিকরণ বহুব্রীহি
খ. ব্যাধিকরণ বহুব্রীহি
গ. মধ্যপদলোপী বহুব্রীহি
ঘ. অলুক বহুব্রীহি
উত্তর: ব্যধিকরণ বহুব্রীহি
১৪. ‘বল বীর বল উন্নত মম শির’ বাক্যটি কী?
ক. ইচ্ছাসূচক
খ. আদেশসূচক
গ. প্রশ্নসূচক
ঘ. বিস্ময়সূচক
উত্তর: আদেশসূচক
১৫. ‘ব্রীহি’ শব্দের অর্থ–
ক. বৃহৎ
খ. ধান
গ. সুশ্রী
ঘ. হাতির ডাক
উত্তর: ধান
১৬. ‘বাবা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. সংস্কৃত
খ. হিন্দি
গ. আরবি
ঘ. তুর্কি
উত্তর: তুর্কি
১৭. ‘কনাভৃৎ’ শব্দের সমার্থক শব্দ কী?
ক. অগ্নি
খ. চন্দ্র
গ. জল
ঘ. সূর্য
নোট: প্রদত্ত প্রশ্নে ‘কনাভৃৎ’ এর স্থলে ‘কলাভৃৎ’ হলে সঠিক উত্তর হবে চন্দ্র।
উত্তর: চন্দ্র
১৮. জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি?
ক. ঝরা পালক
খ. ধূসর পাণ্ডুলিপি
গ. মহাপৃথিবী
ঘ. বনলতা সেন
উত্তর: ঝরা পালক
১৯. কোনটি নিলীন বর্ণ?
ক. ই
খ. উ
গ. এ
ঘ. অ
উত্তর: অ
২০. ‘হ্ম’ যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
ক. হ্ + ম
খ. ক্ + ষ
গ. ষ্ + ম
ঘ. ম্ + হ
উত্তর: হ্ + ম
২১. Who did you give the money –?
ক. for
খ. by
গ. with
ঘ. to
উত্তর: to
২২. It is necessary that he – the meeting.
ক. joining
খ. should join
গ. join
ঘ. must join
উত্তর: join
২৩. What is the meaning of the word ‘prima facie’?
ক. out look
খ. face reading
গ. face to face
ঘ. At the first sight
উত্তর: At the first sight
২৪. All my efforts to bring ____ a compromise ended in smoke.
ক. with
খ. about
গ. in
ঘ. to
উত্তর: about
২৫. ‘Duncan’ কোন নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র?
ক. Macbeth
খ. Othello
গ. Hamlet
ঘ. King Lear
উত্তর: Macbeth
২৬. Which of the word is plural?
ক. formula
খ. vertex
গ. memoranda
ঘ. agendum
উত্তর: memoranda
২৭. The accused person confessed that he – the car.
ক. stole
খ. had stolen
গ. would stole
ঘ. stolen
উত্তর: had stolen
২৮. Which one is correctly spelt?
ক. Dirhea
খ. Diarhea
গ. Diarrhoea
ঘ. Diarrhuea
উত্তর: Diarrhoea
২৯. The word ‘recalcitrant’ means–
ক. mutinous
খ. amenable
গ. docile
ঘ. compliant
উত্তর: mutinous
৩০. The opposite of ‘exonerate’ is–
ক. acquit
খ. absolve
গ. convict
ঘ. enchant
উত্তর: convict
৩১. He was exempted – attending the seminar.
ক. from
খ. by
গ. for
ঘ. without
উত্তর: from
৩২. A synonym of ‘Impermeable’ is–
ক. improbable
খ. flexible
গ. Impenetrable
ঘ. immeasurable
উত্তর: Impenetrable
৩৩. A man is known by the – he keeps.
ক. friends
খ. money
গ. asset
ঘ. company
উত্তর: company
৩৪. An antonym of ‘vertex’ is–
ক. pinnacle
খ. trough
গ. zenith
ঘ. culmination
উত্তর: trough
৩৫. The man is true – his word.
ক. to
খ. with
গ. about
ঘ. for
উত্তর: to
৩৬. Which one is correctly spelt?
ক. gulliotin
খ. guillotine
গ. gulliotine
ঘ. gillotine
উত্তর: guillotine
৩৭. The word ‘assiduity’ means–
ক. reluctance
খ. omnipresence
গ. steadfastness
ঘ. anxiety
উত্তর: steadfastness
৩৮. An antonym of ‘benign’ is–
ক. malignant
খ. salubrious
গ. healthful
ঘ. wholesome
উত্তর: malignant
৩৯. The phrase ‘carry the day’ means to–
ক. pass time
খ. be victorious
গ. suffer
ঘ. hope
উত্তর: be victorious
৪০. His teacher had him – for the test.
ক. sit
খ. to sit
গ. sat
ঘ. sitting
উত্তর: sit
৪১. বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
ক. ৩ বছর
খ. ৪ বছর
গ. ৫ বছর
ঘ. ৬ বছর
উত্তর: ৪ বছর
৪২. একজন ছাত্র ৮০০ নম্বরের মধ্যে ৬০০ নম্বর পেল। সে শতকরা কত নম্বর কম পেল?
ক. ৬০%
খ. ৩০%
গ. ২০%
ঘ. ২৫%
উত্তর: ২৫%
৪৩. x3 + hx + 10 = 0 সমীকরণের x-এর মান 2 হলে, h-এর মান কত?
ক. 9
খ. -9
গ. 5
ঘ. -5
উত্তর: -9
৪৪. একটি বৃত্তের পরিধি ৫০% বাড়ানো হলে, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
ক. ১০০%
খ. ১১৫%
গ. ১২৫%
ঘ. ২২৫%
উত্তর: ১২৫%
৪৫. 4x + 4x + 4x + 4x এর মান কত?
ক. 4x
খ. 4x+1
গ. 4x+4
ঘ. 4x+16
উত্তর: 4x+1
৪৬. এক ডজন ডিমের বিক্রয়মূল্যে ২০টি ডিম ক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক. ৩৩(১/৩)%
খ. ৬৬(১/৩)%
গ. ৬৬(২/৩)%
ঘ. ৩৩(২/৩)%
উত্তর: ৬৬ ৬৬(২/৩)%
৪৭. ক ও খ এর দূরত্ব ৫৫ কিমি। ক ও খ এর গতিবেগ যথাক্রমে ৩ কিমি ও ৪ কিমি। ক এর ২ ঘণ্টা পর খ, ক এর দিকে রওনা হলে খ কত কিমি গেলে ক এর দেখা পাবে?
ক. ২৪
খ. ২৮
গ. ২০
ঘ. ১৮
উত্তর: ২৮
৪৮. ত্রিভুজ ABC এর AB = AC, BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলে যদি ∠ACD = 120˚ হয় তবে ∠BAC-এর মান কত?
ক. 30˚
খ. 45˚
গ. 60˚
ঘ. 90˚
উত্তর: 60˚
৪৯. ১২টি বাহুবিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায়?
ক. ১২০
খ. ২২০
গ. ১৮০
ঘ. ২১০
উত্তর: ২২০
৫০. ‘ক’ প্রথমে তিন মাইল উত্তরে, পরে ৯ মাইল পূর্বে এবং তারপর আবার ৯ মাইল উত্তরে যায়। শুরুর স্থান হতে তার দূরত্ব কত মাইল?
ক. ২০
খ. ২৫
গ. ১৫
ঘ. ৩০
উত্তর: ১৫
৫১. ৫ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
ক. ৪০
খ. ৫০
গ. ৯৮
ঘ. ১০০
উত্তর: ৫০
৫২. যদি x2 + px + 4 = 0 এর মূল দুইটি সমান হয় এবং p > 0 হয়, তবে p-এর মান কত?
ক. 4
খ. 6
গ. 16
ঘ. 24
উত্তর: 4
৫৩. দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। একটি বৃত্তের ব্যাসার্ধ ৫ সে.মি. এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব ৯ সে.মি. হলে, অপর বৃত্তের পরিধি কত সে.মি.?
ক. ৩৪
খ. ৪৪
গ. ৮৮
ঘ. ৫০
উত্তর: ৮৮
৫৪. বৃত্তের ব্যাস ভিন্ন জ্যা-এর দৈর্ঘ্য 8√2 সে.মি. এবং কেন্দ্র হতে ঐ জ্যা এর উপর লম্বের দৈর্ঘ্য 2 সে.মি. হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?
ক. 10
খ. 12
গ. 16
ঘ. 20
উত্তর: 12
৫৫. 3x/3x–1 এর মান কত?
ক. 1
খ. 2
গ. 0
ঘ. 3
উত্তর: 3
৫৬. বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়?
ক. শরৎ
খ. বর্ষা
গ. হেমন্ত
ঘ. বসন্ত
উত্তর: বর্ষা
৫৭. বাংলাদেশ-ভারত ছিটমহল চুক্তি কার্যকর হয় কবে?
ক. ১ জুলাই ২০১৫
খ. ২ আগস্ট ২০১৫
গ. ১ আগস্ট ২০১৫
ঘ. ১ সেপ্টেম্বর ২০১৫
উত্তর: ১ আগস্ট ২০১৫
৫৮. বাংলাদেশে কয়টি ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আছে?
ক. ৮টি
খ. ১০টি
গ. ০২টি
ঘ. ০৪টি
উত্তর: ০৪টি
৫৯. বাংলাদেশে প্রথম ১০০০ টাকার নোট চালু হয় কোন সালে?
ক. ২০০৮ সালে
খ. ২০১০ সালে
গ. ২০০৫ সালে
ঘ. ২০০৭ সালে
উত্তর: ২০০৮ সালে
৬০. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. ফ্রান্স
ঘ. জার্মানি
উত্তর: ফ্রান্স
৬১. কিসের আকর্ষণে জোয়ার-ভাটা হয়?
ক. সূর্য
খ. চন্দ্র
গ. নক্ষত্র
ঘ. উপগ্রহ
উত্তর: চন্দ্র
৬২. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
ক. ১৩৬ তম
খ. ১৩৯ তম
গ. ১৪০ তম
ঘ. ১৪২ তম
উত্তর: ১৩৬ তম
৬৩. কোন সংস্থা ২১ শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করে?
ক. WHO
খ. UNICEF
গ. UNESCO
ঘ. ILO
উত্তর: UNESCO
৬৪. কোন চলচ্চিত্রটি ১৯৪৭-এর দেশভাগ নিয়ে নির্মিত হয়?
ক. আবার তোরা মানুষ হ
খ. চিত্রা নদীর পাড়ে
গ. মাটির ময়না
ঘ. নদীর নাম মধুমতি
উত্তর: চিত্রা নদীর পাড়ে
৬৫. মুক্তিযুদ্ধের সময় ‘মুজিবনগর’ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
ক. ২ নং
খ. ৮ নং
গ. ১০ নং
ঘ. ১১ নং
উত্তর: ৮ নং
৬৬. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডাতে কয়টি লক্ষ্য রয়েছে?
ক. ১৫
খ. ১৭
গ. ২১
ঘ. কোনটিই নয়
উত্তর: ১৭
৬৭. ২০১৯ সালের অষ্টম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ?
ক. জার্মানি
খ. ব্রাজিল
গ. আর্জেন্টিনা
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর: যুক্তরাষ্ট্র
৬৮. কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
ক. ওয়াইম্যাক্স
খ. সি-মস
গ. ব্লুটুথ
ঘ. ব্রডব্যান্ড
উত্তর: ওয়াইম্যাক্স
৬৯. কোনটি আউটপুট ডিভাইস?
ক. মাইক্রোফোন
খ. সিডি ড্রাইভ
গ. মনিটর
ঘ. কোনোটিই নয়
উত্তর: মনিটর
৭০. বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন–
ক. প্রধান বিচারপতি
খ. স্পিকার
গ. আইনমন্ত্রী
ঘ. অ্যাটর্নি জেনারেল
উত্তর: অ্যাটর্নি জেনারেল

More Question Bank

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

11-20 Grade

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...

11-20 Grade

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গৃহীত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই