বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution- 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, গত ১৫ মে ২০২৬ ইং তারিখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution 2026 এর অফিস সহকারী কাম কম্পিউটিার মুদ্রাক্ষরিক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে প্র্যাকটিক্যাল এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বাংলাদেশ BIWTC কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 



🔍বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solutionপরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ১৫

◉    ইংরেজি— ১৫

◉    গণিত — ১৫

◉    সাধারণ জ্ঞান—১৫

◉    কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি— ২০

◉    মোট: ৮০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


🎯 ১১-২০তম গ্রেড প্রস্তুতির কার্যকর টিপস

⏵১১-২০তম গ্রেড সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

⏵গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

⏵প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

⏵প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

⏵বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, কম্পিউটার ও তথপ্রযুক্তি —

⏵প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

⏵খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

⏵বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar নিয়মিত অনুশীলন করুন।

⏵গাণিতিক সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

⏵কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।


✍️ বিগত সালের প্রশ্নপত্রের গুরুত্ব:

১১-২০তম গ্রেড নিয়োগ পরীক্ষায় প্রস্তুতিতে বিগতসালের প্রশ্নবিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। কারণ কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে, কোন টপিক অধিক গুরুত্বপূর্ণ বা কোন টপিক কম গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলোতে নিজের দূর্বলতা রয়েছে, কোথায় নিজের উন্নত করা দরকার ইত্যাদি বিষয়ে অবগত হওয়া যায়। তাছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে আপনার প্রশ্ন সলভ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি বিগত সালের প্রশ্ন থেকে আপনি হুবহু অনেক প্রশ্ন কমন পাবেন। 

✍️ প্রশ্ন সমাধান কেনো গুরুত্বপূর্ণ

১১-২০তম গ্রেড পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে প্রশ্ন সমাধান অপরিহার্য।

✅ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

✅ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

✅ কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।

📚 আরও দেখুন:ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর পরীক্ষা-২০২৪| DLRS Question Solution 2026



📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Quesiton Solution


📚 আরও দেখুন: বাংলাদেশ ডাক বিভাগ মেট্রোপলিটন সার্কেল নিয়োগ পরীক্ষা-২০২৬| PMGMC Quesiton Solution 





বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution- 2026 | Biddabari PDF Download

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পরীক্ষার তারিখ: ১৫.০৫.২০২৬

সময়: ৬০ মিনিট পূর্ণমান: ৮০


১. নিচের কোনটি মৌলিক সংখ্যা?

ক. ৯

খ. ৮

গ. ৪

ঘ. ২

উত্তর: ২

২. ১ ঘণ্টা ২০ মিনিট ৪ ঘণ্টার কত অংশ?

ক. ১/২ অংশ

খ. ১/৪ অংশ

গ. ১/৩ অংশ

ঘ. ২/৩ অংশ

উত্তর: ১/৩ অংশ

৩. কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম-

ক. ১/২

খ. ২/৩

গ. ১/৪

ঘ. ৩/৫

উত্তর: ১/৪

৪. ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ জন ছাত্র ফেল করলে পাশের হার কত?

ক. ৪০%

খ. ২৫%

গ. ৮০%

ঘ. ৭৫%

উত্তর: ৭৫%

৫. শতকরা বার্ষিক ১৫% সুদে ৮,০০০ টাকায় ৬ মাসের সুদ কত?

ক. ৬০০ টাকা

খ. ৭০০ টাকা

গ. ৮০০ টাকা

ঘ. ৫০০ টাকা

উত্তর: ৬০০ টাকা

৬. (a–b)2 এর সূত্র কোনটি?

ক. a2 – 2ab + b2

খ. (a + b) (a – b)

গ. a2 + 2ab + b2

ঘ. (a – b)2 + 2ab

উত্তর: a2 – 2ab + b2

৭. a2 – b2 এবং a2 + b2 রাশি দুটির গ.সা.গু কত?

ক. ১

খ. b (a – b)

গ. b (a + b)

ঘ. (a2 – b2) (a2 + b2)

উত্তর: ১

৮. যদি 4x + 2y = 4 এবং xy = 2 হয় তবে x= কত?

ক. ২

খ. ০

গ. ১২

ঘ. ১

উত্তর: ২

৯. (a – b)2 + 4ab = ?

ক. (a – b)3

খ. (a + b)2

গ. a2 – b2

ঘ. a2 + b2

উত্তর: (a + b)2

১০. দুইটি সংখ্যার যোগফল তাদের বিয়োগ ফলের দ্বিগুণ, সংখ্যা দুটির অনুপাত কত?

ক. ২ : ১

খ. ৩ : ১

গ. ৪ : ৩

ঘ. ৩ : ২

উত্তর: ৩ : ১

১১. সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?

ক. ১৮০°

খ. ৯০°

গ. ৩৬০°

ঘ. ২২০°

উত্তর: ১৮০°

১২. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে একটি কোণ ৫০ ডিগ্রি হলে অপর কোণের মান কত?

ক. ৫০°

খ. ২০°

গ. ৩০°

ঘ. ৪০°

উত্তর: ৪০°

১৩. একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীতে দুটি বাহু সমান্তরাল কিন্তু অসমান হলে তাকে বলে-

ক. আয়তক্ষেত্র

খ. সামন্তরিক

গ. বর্গক্ষেত্র

ঘ. ট্রাপিজিয়াম

উত্তর: ট্রাপিজিয়াম

১৪. সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিক টি হবে-

ক. আয়তক্ষেত্র

খ. রম্বস

গ. বর্গক্ষেত্র

ঘ. ট্রাপিজিয়াম

উত্তর: আয়তক্ষেত্র

১৫. কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল?

ক. দৈর্ঘ্য × উচ্চতা

খ. দৈর্ঘ্য × প্রস্থ

গ. ১/২ × দৈর্ঘ্য × উচ্চতা

ঘ. ভূমি × উচ্চতা

উত্তর: ভূমি × উচ্চতা

১৬. He looked ... the picture.

ক. to

খ. in

গ. after

ঘ. at

উত্তর: at

১৭. My brother is ... M.B.B.S

ক. an

খ. a

গ. the

ঘ. not applicable

উত্তর: an

১৮. Which one is the plural of "foot"?

ক. foots

খ. footes

গ. feet

ঘ. footes

উত্তর: feet

১৯. Which one is correct?

ক. Many years passed away since he had died.

খ. Many years passed away since he died.

গ. Many years passed away since he has died.

ঘ. Many years passed away since he had died.

উত্তর: Many years passed away since he died.

২০. "A child likes only sweets" make it negative-

ক. A child does not like sweets.

খ. A child likes nothing but sweets.

গ. A child likes none but sweets.

ঘ. No one.

উত্তর: A child likes nothing but sweets.

২১. Which one is the feminine of "Actor"

ক. Lady Actor

খ. Actrine

গ. Actress

ঘ. Actres

উত্তর: Actress

২২. Choose the synonym for "fright"?

ক. Placidity

খ. composure

গ. equanimity

ঘ. apprehension

উত্তর: apprehension

২৩. "The French" refers to-

ক. The French people

খ. The French Language

গ. The French manners

ঘ. The French society

উত্তর: The French people

২৪. Handy means-

ক. Comfortable

খ. Useful

গ. Convenient to handle or use

ঘ. Necessary

উত্তর: Useful

২৫. He advised me ... smoking.

ক. Giving up

খ. to give up

গ. in giving up

ঘ. from giving up

উত্তর: to give up

২৬. Which gender is the word 'sibling'

ক. Masculine

খ. Feminine

গ. Neuter

ঘ. common

উত্তর: common

২৭. Choose the antonym of 'controversy'.

ক. Unanimity

খ. contention

গ. bickering

ঘ. dispute

উত্তর: Unanimity

২৮. I can't put up with him anymore here "put up with" means-

ক. To protect

খ. to terminate

গ. to tolerate

ঘ. to prevent

উত্তর: to tolerate

২৯. The word "culinary" is related to-

ক. Printing

খ. cooking

গ. dress

ঘ. musical instrument

উত্তর: cooking

৩০. The meaning of the word 'obese' is-

ক. very fat

খ. ugly

গ. trandy

ঘ. obnoxious

উত্তর: very fat

৩১. পদ বিবেচনায় শব্দ কত প্রকার?

ক. পাঁচ

খ. সাত

গ. আট

ঘ. দশ

উত্তর: আট

৩২. 'চশমা' কোন ভাষার শব্দ?

ক. তুর্কি

খ. আরবি

গ. ফারসি

ঘ. পর্তুগিজ

উত্তর: ফারসি

৩৩. 'মহকুমা' শব্দটি কোন ভাষা থেকে আগত?

ক. পর্তুগিজ

খ. ফারসি

গ. তুর্কি

ঘ. আরবি

উত্তর: আরবি

৩৪. কোন ধরনের পদের সাথে নির্দেশক যুক্ত হয় না?

ক. বিশেষ্য

খ. সর্বনাম

গ. বিশেষণ

ঘ. ক্রিয়া

উত্তর: ক্রিয়া

৩৫. বচন অর্থ কি?

ক. সংখ্যার ধারণা

খ. গণনার ধারণা

গ. ক্রমের ধারণা

ঘ. পরিমাপের ধারণা

উত্তর: সংখ্যার ধারণা

৩৬. ক্রিয়ার প্রথম অংশকে কি বলে?

ক. শব্দ

খ. শব্দমূল

গ. ধাতু

ঘ. ক্রিয়া বিভক্তি

উত্তর: ধাতু

৩৭. কোন বাক্যটিতে নির্দেশক ভাব প্রকাশ করে?

ক. সত্য বলবে

খ. তোমার নাম কি?

গ. মানুষ হও

ঘ. শিক্ষককে মান্য করো

উত্তর: শিক্ষককে মান্য করো

৩৮. বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে?

ক. বর্ণ

খ. বর্গ

গ. পদ

ঘ. শব্দ

উত্তর: বর্গ

৩৯. সাধারণ বাক্যের প্রধান অংশ কয়টি?

ক. দুটি

খ. তিনটি

গ. চারটি

ঘ. পাঁচটি

উত্তর: তিনটি

৪০. বাচ্য বলতে বোঝায়?

ক. বাক্যের অর্থ

খ. বাক্যের প্রকাশভঙ্গি

গ. বাক্যের ভাব

ঘ. বাক্যের প্রয়োগ

উত্তর: বাক্যের প্রকাশভঙ্গি

৪১. 'পটল তোলা' এর সমার্থক বাগধারা কোনটি?

ক. অক্কা পাওয়া

খ. তাসকানা

গ. ডুব মারা

ঘ. ভরাডুবি

উত্তর: অক্কা পাওয়া

৪২. 'গোঁফ খেজুরে' কোন অর্থে প্রয়োগ করা হয়?

ক. খুব চৌকশ অর্থে

খ. নিতান্ত অলস অর্থে

গ. যার বড় গোঁফ আছে অর্থে

ঘ. চাটুকার অর্থে

উত্তর: নিতান্ত অলস অর্থে

৪৩. 'রাত' শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?

ক. অবনি

খ. দ্রুম

গ. শর্বরী

ঘ. মরুত

উত্তর: শর্বরী

৪৪. 'চাঁদ' শব্দের প্রতিশব্দ কোনটি?

ক. নিশাকর

খ. অর্ণব

গ. আদিত্য

ঘ. সবিতা

উত্তর: নিশাকর

৪৫. 'ভূত' এর বিপরীত শব্দ হলো?

ক. পেতনি

খ. ভবিষ্যৎ

গ. ভীতু

ঘ. ভূতা

উত্তর: ভবিষ্যৎ

৪৬. বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা কে?

ক. প্রধানমন্ত্রী

খ. রাষ্ট্রপতি

গ. প্রধান বিচারপতি

ঘ. বিচারপতি

উত্তর: প্রধান বিচারপতি

৪৭. বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

ক. হামিদুজ্জামান

খ. মইনুল হোসেন

গ. স্থপতি নোভেরা আহমেদ

ঘ. স্থপতি মৃণাল হক

উত্তর: মইনুল হোসেন

৪৮. বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে?

ক. সৌদি আরব

খ. মালয়েশিয়া

গ. সংযুক্ত আরব আমিরাত

ঘ. কুয়েত

উত্তর: সৌদি আরব

৪৯. দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?

ক. ঢাকা

খ. ময়মনসিংহ

গ. কক্সবাজার

ঘ. গাজীপুর

উত্তর: ময়মনসিংহ

৫০. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?

ক. প্রাকৃতিক গ্যাস

খ. চুনাপাথর

গ. কয়লা

ঘ. চীনামাটি

উত্তর: প্রাকৃতিক গ্যাস

৫১. সুশাসনের মূল ভিত্তি কি?

ক. গণতন্ত্র

খ. মূল্যবোধ

গ. আইনের শাসন

ঘ. আমলাতন্ত্র

উত্তর: আইনের শাসন

৫২. জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

ক. অষ্টম

খ. নবম

গ. দশম

ঘ. সপ্তম

উত্তর: অষ্টম

৫৩. সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৭৫ সালে

খ. ১৯৮৫ সালে

গ. ১৯৮৯ সালে

ঘ. ১৯৮৮ সালে

উত্তর: ১৯৮৫ সালে

৫৪. আয়তনে বিশ্বের তথা ইউরোপের সর্ববৃহৎ দেশের নাম কি?

ক. ফ্রান্স

খ. ব্রিটেন

গ. রাশিয়া

ঘ. ইউক্রেন

উত্তর: রাশিয়া

৫৫. ইউক্রেন এর রাজধানীর নাম কি?

ক. কিয়েভ

খ. কোপেনহেগেন

গ. লুক্সেমবার্গ

ঘ. সুফিয়া

উত্তর: কিয়েভ

৫৬. নীলনদের তীরে কোন শহর অবস্থিত?

ক. কায়রো

খ. আলেকজান্দ্রিয়া

গ. খার্তুম

ঘ. মাদ্রিদ

উত্তর: কায়রো

৫৭. বাংলাদেশে মোট নদীর সংখ্যা কত?

ক. ১২৩৫

খ. ১৪৯৫

গ. ১৫৩০

ঘ. ১৫৪৮

উত্তর: ১৫৪৮

৫৮. BIWTC কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৭২ সালে

খ. ১৯৭৫ সালে

গ. ১৯৭৬ সালে

ঘ. ১৯৭৯ সালে

উত্তর: ১৯৭২ সালে

৫৯. চীনের দুঃখ নামে পরিচিত নদীর নাম কি?

ক. ইয়াংসিকিয়াং

খ. ম্যাকেঞ্জি

গ. হোয়াংহো

ঘ. রো

উত্তর: হোয়াংহো

৬০. বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি?

ক. আমাজন

খ. নীল নদ

গ. হোয়াংহো

ঘ. গঙ্গা

উত্তর: নীল নদ

৬১. বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য নিচের কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?

ক. সুইচ

খ. হাব

গ. ব্রিজ

ঘ. রাউটার

উত্তর: রাউটার

৬২. কোন ধরনের স্টোরেজ ডিভাইস সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন?

ক. HDD

খ. Floppy Disk

গ. SSD

ঘ. SSHD

উত্তর: SSD

৬৩. নিচের কোনটি Open Source Software?

ক. Google Chrome

খ. MS Windows

গ. Zoom

ঘ. Adobe Photoshop

উত্তর: Google Chrome

৬৪. Bluetooth কিসের উদাহরণ?

ক. Local Area Network

খ. Personal Area Network

গ. Virtual Private Network

ঘ. কোনটি নয়

উত্তর: Personal Area Network

৬৫. কম্পিউটারের মেমরি স্মৃতিভাণ্ডারের ধারণক্ষমতা প্রকাশের একক কোনটি?

ক. বাইট

খ. DPI

গ. পিক্সেল

ঘ. Hartz

উত্তর: বাইট

৬৬. স্ক্যানার হলো একটি-

ক. আউটপুট ডিভাইস

খ. ইনপুট ডিভাইস

গ. কোঅর্ডিনেটিং ডিভাইস

ঘ. মিকসড ডিভাইস

উত্তর: ইনপুট ডিভাইস

৬৭. কোনটি হার্ডওয়্যার নয়?

ক. মাউস

খ. মনিটর

গ. সিপিইউ

ঘ. উইন্ডোজ

উত্তর: উইন্ডোজ

৬৮. কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইস বলা হয় কাকে?

ক. সফ্টওয়্যার

খ. ডাটা

গ. হার্ডওয়্যার

ঘ. ইউজার

উত্তর: হার্ডওয়্যার

৬৯. কোনটি ওয়ার্ড প্রসেসিং সফ্টওয়্যার নয়?

ক. MS Word

খ. MS Excel

গ. Word Star

ঘ. Latex

উত্তর: MS Excel

৭০. উইকিপিডিয়া কী?

ক. ডাটাবেজ

খ. মুক্ত বিশ্বকোষ

গ. স্মার্টফোন

ঘ. উন্মুক্ত সফ্টওয়্যার

উত্তর: মুক্ত বিশ্বকোষ

৭১. Windows একটি-

ক. ব্রাউজার

খ. প্রোগ্রামিং ভাষা

গ. অপারেটিং সিস্টেম

ঘ. এন্টিভাইরাস

উত্তর: অপারেটিং সিস্টেম

৭২. PDF এর পূর্ণরূপ কী?

ক. Portable Document Format

খ. Personal Data File

গ. Print Document File

ঘ. Public Document File

উত্তর: Portable Document Format

৭৩. UPS এর কাজ কী?

ক. ইন্টারনেট চালানো

খ. বিদ্যুৎ ব্যাকআপ দেওয়া

গ. স্ক্যান করা

ঘ. টাইপ করা

উত্তর: বিদ্যুৎ ব্যাকআপ দেওয়া

৭৪. কোনটি ইনপুট ডিভাইস?

ক. মনিটর

খ. প্রিন্টার

গ. কী বোর্ড

ঘ. স্পীকার

উত্তর: কী বোর্ড

৭৫. ইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন হয়-

ক. মডেম

খ. স্ক্যানার

গ. প্রিন্টার

ঘ. ইউপিএস

উত্তর: মডেম

৭৬. কোনটি সবচেয়ে দ্রুতগতির প্রিন্টার?

ক. ডট মেট্রিক্স

খ. ইনজেক্ট

গ. লেজার প্রিন্টার

ঘ. থার্মাল প্রিন্টার

উত্তর: লেজার প্রিন্টার

৭৭. মাউস কোন ধরনের ডিভাইস?

ক. আউটপুট

খ. স্টোরেজ

গ. ইনপুট

ঘ. মেমোরি

উত্তর: ইনপুট

৭৮. কোনটি স্টোরেজ ডিভাইস নয়?

ক. পেনড্রাইভ

খ. হার্ডডিস্ক

গ. র‍্যাম

ঘ. মেমোরি কার্ড

উত্তর: র‍্যাম

৭৯. পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম-

ক. পিসি

খ. মেইনফ্রেম

গ. আইবিএম

ঘ. মাইক্রো কম্পিউটার

উত্তর: মাইক্রো কম্পিউটার

৮০. কম্পিউটারের স্থায়ী মেমরী কোনটি?

ক. RAM

খ. ROM

গ. Cache

ঘ. Register

উত্তর: ROM




More Question Bank

11-20 Grade

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা | Assistant Youth Development Officer Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ১৬ অক্টোবর ২০২৬ ইং তারিখে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তানিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাপদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজ্ঞান,সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের জন্য পরীক্ষা...

11-20 Grade

মন্ত্রিপরিষদ বিভাগ পরীক্ষা | Cabinet Division Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১০তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৮ আগস্ট ২০২৬ ইং তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৭০। মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের জন্য পরীক্ষার প্রশ্ন ও সঠিক উত্তর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই