বাংলাদেশ তাঁত বোর্ড -২০২৩ | Bangladesh Handloom Board  Question MCQ Solution- 2023 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, গত ১৫ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে বাংলাদেশ তাঁত বোর্ড -২০২৩ | Bangladesh Handloom Board  Question MCQ Solution- 2023কর্মী পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ তাঁত বোর্ড -২০২৩ | Bangladesh Handloom Board  Question MCQ Solution- 2023পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে ৭০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে সমাজকর্মী পদে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিয়োগ প্রদান করা হয়। 


🔍  বাংলাদেশ তাঁত বোর্ড -২০২৩ | Bangladesh Handloom Board  Question MCQ Solution- 2023 পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২০

◉    ইংরেজি— ২০

    গণিত —২০ 

    সাধারণ জ্ঞান—১০

    মোট: ৭০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


🎯 ১১-২০তম গ্রেড প্রস্তুতির কার্যকর টিপস

১১-২০তম গ্রেড সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, কম্পিউটার ও তথপ্রযুক্তি —

প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar নিয়মিত অনুশীলন করুন।

গাণিতিক সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।


বিগত সালের প্রশ্নপত্রের গুরুত্ব:

১১-২০তম গ্রেড নিয়োগ পরীক্ষায় প্রস্তুতিতে বিগতসালের প্রশ্নবিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। কারণ কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে, কোন টপিক অধিক গুরুত্বপূর্ণ বা কোন টপিক কম গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলোতে নিজের দূর্বলতা রয়েছে, কোথায় নিজের উন্নত করা দরকার ইত্যাদি বিষয়ে অবগত হওয়া যায়। তাছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে আপনার প্রশ্ন সলভ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি বিগত সালের প্রশ্ন থেকে আপনি হুবহু অনেক প্রশ্ন কমন পাবেন। 

প্রশ্ন সমাধান কেনো গুরুত্বপূর্ণ

১১-২০তম গ্রেড পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে প্রশ্ন সমাধান অপরিহার্য।

কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

কোন টপিকগুলোতে আপনি দুর্বল

কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।

📚 আরও দেখুন:ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর পরীক্ষা-২০২৪| DLRS Question Solution 2026



📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

বাংলাদেশ তাঁত বোর্ড -২০২৩ | Bangladesh Handloom Board  Question MCQ Solution- 2023

📚 আরও দেখুন: বাংলাদেশ ডাক বিভাগ মেট্রোপলিটন সার্কেল নিয়োগ পরীক্ষা-২০২৬| PMGMC Quesiton Solution 


বাংলাদেশ তাঁত বোর্ড -২০২৩ | Bangladesh Handloom Board  Question MCQ Solution- 2023 | Biddabari PDF Download

বাংলাদেশ তাঁত বোর্ড

ফিল্ড সুপারভাইজার

পরীক্ষার তারিখ: ১৫/০৯/২০২৩

সময়: ৯০ মিনিট পূর্ণমান-৭০


১। প্রবন্ধ রচনা করুন: “বৈশ্বিক উষ্ণায়ন ও বাংলাদেশ”

২। এক কথায় প্রকাশ করুন:

ক) ভোজন করার ইচ্ছা = বুভুক্ষা

খ) যুদ্ধ থেকে যে বীর পালায় না = সংশপ্তক

গ) দিনে একবার আহার করে যে = একাহারী

ঘ) উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন

ঙ) যে নারী বীর = বীরাঙ্গনা

৩। সন্ধি বিচ্ছেদ করুন:

ক) ভাবুক = ভৌ + উক

খ) স্বল্প = সু + অল্প

গ) নিরাকার = নিঃ + আকার

ঘ) ভুক্ত = ভুজ্ + ত

ঙ) ব্যাথাতুর = ব্যথা + আতুর

৪। বিপরীত শব্দ লিখুন:

অবনত 

উত্তর: উন্নত

আকুঞ্চন 

উত্তর: প্রসারণ

তস্কর 22

উত্তর: সাধু

খণ্ড 

উত্তর: বক্র

হাল 

উত্তর: সাবেক

৫। Translate into English:

ক) সে শুধু একজন ভালো ছাত্রই নয়, ভালো খেলোয়াড়ও।

→ He is not only a good student but also a good player.

খ) অতি চালাকের গলায় দড়ি।

→ Too much cunning overreaches itself.

গ) তুমি কলেজ যাওয়ার পূর্বে আমি বইটি পড়া শেষ করব।

→ I will have finished reading the book before you will go to college.

ঘ) আপনি ভালো তো জগৎ ভালো।

→ To the pure all things are pure.

ঙ) মেয়েটি যেমন বুদ্ধিমতী তেমন রূপবতী।

→ The girl is as intelligent as beautiful.

৬। Translate into English:

যে দেশকে ভালোবাসেন সে একজন দেশপ্রেমিক। দেশ প্রেমিক নিজের জীবনের চেয়ে দেশকে বেশি ভালোবাসেন। দেশের জন্য তারা নিজেদের জীবনকে উৎসর্গ করতেও প্রস্তুত। প্রত্যেকে তাঁদের সম্মান করেন। মৃত্যুর পরেও তারা বেঁচে থাকেন।

English: He who loves his country is a patriot. The patriots love their own country more than their own lives. They are ready to sacrifice their lives for the betterment of country. All respects them. They live even after their death.

৭। Fill in the gaps of the following sentences:

a) We should be devoted ...... God.

Answer: to

b) He has come ...... a respected family.

Answer: of

c) I was surprised ...... your conduct.

Answer: at

d) Ill got, ill ......

Answer: spent

e) A rogue is deaf to all ..........

Answer: good

৯) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?

উত্তর: শেখ মুজিবুর রহমান

১০) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ৭ মার্চ ভাষণের দাবি ছিল কয়টি ও কি কি?

উত্তর: ৪টি।

ক) সামরিক আইন প্রত্যাহার

খ) সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া

গ) গণহত্যার তদন্ত করা

ঘ) নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা

১১) মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু কবে উদ্বোধন করেন? পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?

উত্তর: ২৫ জুন ২০২২।

দৈর্ঘ্য: ৬.১৫ কি.মি.

প্রস্থ: ১৮.১০ মি.

১২) কোন মশার কামড়ে ও কোন জীবাণু দ্বারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়?

উত্তর: এডিস মশা, ডেঙ্গু ভাইরাস

১৩) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তর: ১৯.৭৩ কি.মি.

১৪) মেট্রোরেল সর্বসাধারণের জন্য কবে চালু করা হয়?

উত্তর: ২৯ ডিসেম্বর ২০২২

১৫) সরকারের পাঁচটি মেগা প্রকল্পের নাম লিখুন।

উত্তর: পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর

১৬) বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ এবং অনুচ্ছেদ রয়েছে?

উত্তর: ভাগ–১১টি; অনুচ্ছেদ–১৫৩টি

১৭) BIMSTEC এবং BRICS এর পূর্ণরূপ লিখুন।

BIMSTEC = Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation

BRICS = Brazil, Russia, India, China, and South Africa

১৮) SMART বাংলাদেশের স্তম্ভ কয়টি ও কি কি?

উত্তর: ৪টি।

স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট

১৯) কোন পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে এবং ৪০% পরীক্ষার্থী গণিতে ফেল করে, ২০% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে, উভয় বিষয়ে ১২০ জন পরীক্ষার্থী পাশ করলে পরীক্ষার্থীর সংখ্যা কত?


দেয়া আছে,  ইংরেজিতে পাশ করে = ৬০%

   সুতরাং, ইংরেজিতে ফেল করে = (১০০ - ৬০)% = ৪০%

গণিতে ফেল করে = ৪০% 

উভয় বিষয়ে ফেল করে = ২০% 

এখন, শুধুমাত্র একটি বা উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের হিসাব বের করি:

   • শুধুমাত্র ইংরেজিতে ফেল করে = (৪০ - ২০)% = ২০%

   • শুধুমাত্র গণিতে ফেল করে = (৪০ - ২০)% = ২০%

   • উভয় বিষয়ে ফেল করে = ২০%

অতএব, অন্তত একটি বা উভয় বিষয়ে মোট ফেল করে = (২০ + ২০ + ২০)% = ৬০%

যেহেতু মোট পরীক্ষার্থী ১০০%, সেহেতু উভয় বিষয়ে পাশ করা পরীক্ষার্থীর হার:

   উভয় বিষয়ে পাশ করে = (১০০ - ৬০)% = ৪০%

 প্রশ্নানুসারে, এই ৪০% পরীক্ষার্থীর সংখ্যা হলো ১২০ জন।

   ধরি, মোট পরীক্ষার্থীর সংখ্যা = ক জন।

   অতএব, ক এর ৪০% = ১২০

   ⇒ ক × (৪০ / ১০০) = ১২০

   ⇒ ক = (১২০ × ১০০) / ৪০

   ⇒ ক = ৩ × ১০০

   ⇒ ক = ৩০০

উত্তর: মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০০ জন।

২০। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ এবং ১৮৬ কে ভাগ করলে প্রত্যেক বারই ৬ অবশিষ্ট থাকবে?

সমাধান:

প্রশ্নানুসারে, যেহেতু প্রত্যেকবারই ৬ অবশিষ্ট থাকবে, তাই সংখ্যা দুটি থেকে ৬ বিয়োগ করতে হবে এবং প্রাপ্ত বিয়োগফল দুটির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গ.সা.গু.)-ই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা।

প্রথম সংখ্যা = ১০২ - ৬ = ৯৬

দ্বিতীয় সংখ্যা = ১৮৬ - ৬ = ১৮০

এখন, ৯৬ এবং ১৮০ এর গ.সা.গু. নির্ণয় করি:

৯৬ এর গুণনীয়কসমূহ: ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬, ২৪, ৩২, ৪৮, ৯৬

১৮০ এর গুণনীয়কসমূহ: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৯, ১০, ১২, ১৫, ১৮, ২০, ৩০, ৩৬, ৪৫, ৬০, ৯০, ১৮০

এখানে সংখ্যা দুটির সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা বা গ.সা.গু. হলো ১২। 

সুতরাং, ১২ হলো সেই বৃহত্তম সংখ্যা, যা দিয়ে ১০২ এবং ১৮৬ কে ভাগ করলে প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে।

উত্তর: ১২

২১। ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে চলমান ৩২০ মিটার দৈর্ঘ্যের ১টি ট্রেনের ১৮০ মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:

ট্রেনটি দ্বারা প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে মোট দূরত্ব অতিক্রম করতে হবে = ট্রেনের দৈর্ঘ্য + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য

মোট দূরত্ব = ৩২০ মিটার + ১৮০ মিটার = ৫০০ মিটার

ট্রেনের গতিবেগ = ৭৫ কিলোমিটার/ঘণ্টা = ৭৫ ×১০০০৩৬০০ মিটার/সেকেন্ড = ১২৫ মিটার/সেকেন্ড

আমরা জানি, সময় = দূরত্ব / গতিবেগ

প্রয়োজনীয় সময় = (৫০০ ১২৫ ) সেকেন্ড 

= ৫০০ × (৬ / ১২৫) সেকেন্ড

= ৪ × ৬ সেকেন্ড = ২৪ সেকেন্ড

উত্তর: ২৪ সেকেন্ড

২২। 2x + 2/x = 3 হলে, 2x² + 2/x² এর মান কত?

দেওয়া আছে, 2x + 2/x = 3

বা, 2(x +1/x) = 3

বা, x + 1/x = 3/2

এখন প্রদত্ত রাশি = 2x² + 2/x2

= 2(x² + 1/x2)

আমরা জানি, a² + b² = (a + b)² - 2ab

= 2 . [(x + 1/x)² - 2 . x . (1/x)]

= 2 . [(3/2)² - 2]

= 2 . [9/4 - 2]

= 2 . [9–8/4]

= 2 . [1/4]

= 2/4 = 1/2 (বা 0.5)

উত্তর: 1/2 অথবা 0.5

২৩। কোন বৃত্তের কেন্দ্র O। A, P, B তিনটি পরিধিস্থ বিন্দু এবং ∠APB = 90° হলে ∠AOB সমান কত?

সমাধান:






এখানে, O বৃত্তের কেন্দ্র এবং A, P, B পরিধিস্থ তিনটি বিন্দু।

অতএব, ∠APB হলো বৃত্তস্থ কোণ এবং ∠AOB হলো কেন্দ্রস্থ কোণ।

আমরা জানি, একই উপচাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

অর্থাৎ, ∠AOB = ২ × ∠APB

দেওয়া আছে, ∠APB = ৯০°

সুতরাং, ∠AOB = ২ × ৯০° = ১৮০°

(উল্লেখ্য, যেহেতু বৃত্তস্থ কোণটি ৯০° (সমকোণ), তাই AB হলো বৃত্তের ব্যাস এবং ∠AOB একটি সরলকোণ যার মান ১৮০°।)

উত্তর: ১৮০°



More Question Bank

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

11-20 Grade

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...

11-20 Grade

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গৃহীত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই