প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৯ (গোলাপ) | primary head teacher question solution-2009 | Biddabari
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৯ (গোলাপ)| primary head teacher question solution-2009| Biddabari
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা জেনে খুশি হবেন যে, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের লক্ষ্যে ১১২২ পদের বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। সর্বশেষ ২০১২ সালে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পদে নিয়োগ হয়েছিল। বিভিন্ন সময় বিসিএসের নন ক্যাডার থেকে প্রাথমিকের প্রধান শিক্ষক পদে নিয়োগ হলেও এবার সরাসরি পরীক্ষার মাধ্যমে সাধারণ প্রার্থীদের প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। মাত্র স্নাতক পাশ করেই আবেদনের সুযোগ থাকছে এবং শুধুমাত্র ৯০ নম্বরের MCQ Type লিখিত পরীক্ষা ও ১০ নম্বরের ভাইভা পরীক্ষা দিয়েই প্রধান শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ। MCQ Type লিখিত পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করলে আমরা দেখতে পাই,
· বাংলা- ২৫
· ইংরেজি- ২৫
· গণিত ও দৈনন্দিন বিজ্ঞান- ২০
· সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি)- ২০
যেহেতু প্রাথমিকের প্রধান শিক্ষক একটি নন-ক্যাডার পর্যায়ের পদ সুতরাং এর প্রশ্নপত্র স্বাভাবিক ভাবেই প্রাইমারির সহকারী শিক্ষক পদের তুলনায় আরও বেশি স্ট্যান্ডার্ড হবে। সারা দেশের মেধাবী শিক্ষার্থীরা এই পরীক্ষার মাধ্যমে প্রধান শিক্ষক হওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। যার কারণে এই পরীক্ষার প্রতিযোগিতা হবে তুমুল পর্যায়ের। সুতরাং যারা এই পরীক্ষায় সফল হতে চান তাদের প্রস্তুতি হতে হবে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। প্রতিটি বিষয়ে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে যাতে খুঁটিনাটি কোন তথ্যও বাদ না যায়। একজন চাকরি প্রার্থী যদি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সফল হতে চান তাহলে তাকে অগোছালো প্রস্তুতি নিলে চলবে না বরং তার প্রস্তুতি হতে হবে যথাযথ, গোছালো এবং পূর্ণাঙ্গ। যদিও প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪৫ নম্বর পেলে পাস করা যাবে কিন্তু এত কম নম্বর নিয়ে কখনোই চাকরি নিশ্চিত করা যাবে না। লিখিত পরীক্ষায় সর্বনিম্ন ৮০+ নম্বর তুলতে পারলে প্রধান শিক্ষক হিসেবে চাকরি পাওয়ার সম্ভবনা থাকবে। যেহেতু প্রায় ১৩ বছর পর সরাসরি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ হচ্ছে সে কারণে এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে অনেকেই জানেন না। আমরা সবসময় বলে আসছি যেকোন নিয়োগ পরীক্ষার প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে সেই পরীক্ষার বিগত প্রশ্নপত্র বিশ্লেষণ, সিলেবাস ও মানবণ্টন, পরীক্ষা পদ্ধতি, গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে ধারণা অর্জন করা। যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় সফল হওয়ার অন্যতম কৌশল হচ্ছে নির্দিষ্ট টার্গেট নিয়ে কার্যকর রুটিন অনুসরণ করে নিয়মিত পড়াশোনা করা। অনেকেই আছেন যারা সঠিক ভাবে বুঝতে পারেন না যে কি পড়বেন বা কিভাবে পড়বেন বা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আসলে কোনগুলো। এই পর্যায়ে আপনাদের সহয়তার জন্য বিদ্যাবাড়ি সবসময় আপনাদের পাশে আছে। দেশসেরা মেধাবী শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আপনার চাকরিটি নিশ্চিত করতে হলে নিতে হবে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি। যে কারণে প্রস্তুতির শুরুতেই আমরা চাকরিপ্রার্থীদের গুরুত্বের সাথে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পদের বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রগুলো ভালোমত সমাধান করার পরামর্শ দিচ্ছি। বিগত সালের প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে একজন চাকরি প্রার্থী প্রধান শিক্ষক পদের প্রশ্নপত্র, মানবণ্টন ও বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।
আরও দেখুন:প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (১ম ধাপ)-২০২২ | primary question solution 2022
আপনাদের প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতির সহায়তার জন্য আমরা ধারাবাহিক ভাবে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পদের বিগত সালের প্রশ্নসমাধান PDF ফরমেটে প্রকাশ করবো।
আজ আমরা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নসমাধান-২০০৯ PDF ফরমেটে প্রকাশ করছি।
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৯ (গোলাপ) | primary head teacher question solution-2009 | Biddabari PDF Download
More Question Bank
11-20 Grade
মন্ত্রিপরিষদ বিভাগ পরীক্ষা | Cabinet Division Question Solution | Biddabari
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১০তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৮ আগস্ট ২০২৬ ইং তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৭০। মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের জন্য পরীক্ষার প্রশ্ন ও সঠিক উত্তর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।...
11-20 Grade
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...
11-20 Grade
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...




