প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (সুরমা) | Primary Question Solution 2012 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।

🔍প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:

◉ বাংলা— ২৫

◉ ইংরেজি— ২৫

◉গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

◉সাধারণ জ্ঞান—২০

◉মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১ম ধাপ)–২০১৫| Primary Question Solution 2015| Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় ধাপ) প্রশ্ন সমাধান – ২০১৫| Primary Question Solution PDF - 2015

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১২ (যমুনা) | Primary Question Solution PDF – 2012 (Jamuna)

 

🎯বিগত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।

📘 আজ প্রকাশ করা হচ্ছে-

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১২ (সুরমা) এর প্রশ্ন সমাধান PDF

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (৪র্থ ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় পর্যায়)-২০২২| primary question solution 2022| Biddabari

 

📚 প্রস্তুতির জন্য দেখুন:  

 

ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়িরপ্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্যনিশ্চিতহবে।



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (সুরমা) | Primary Question Solution 2012 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (সুরমা)

১.  কোনটি শুদ্ধ বানান?

ক.   Agreable  

খ.  Agreeable  

গ.  Agreeabel

ঘ.  Agreabel

উত্তর:  Agreeable

২. কোন বানানটি শুদ্ধ? 

ক.  Buracrat  

খ.  Bureaucret 

গ.  Bureaucrat 

ঘ.  Buraccrate

উত্তর:  Bureaucrat

৩. কোনটি Material Noun?

ক.  Wood

খ.  Mouth 

গ.  Team 

ঘ.  Knife 

উত্তর:  Wood

৪. কোনটি Collective Noun?

ক.  June 

খ.  Team 

গ.  Month  

ঘ.  Envelope 

উত্তর:  Team

৫. ‘The man is climbing the cliff’ বাক্যটির Passive form হবে-

ক.  The cliff is climbed by the man. 

খ.  The cliff is being climbed by the man. 

গ.  The cliff has been climbed by the man. 

ঘ.  The cliff was being climbed by the man. 

উত্তর:  The cliff is being climbed by the man. 

৬. ‘He taught me to read Arabic” বাক্যটির Passive form হবে-

ক.  I was taught by him to read Arabic.  

খ.  I have been taught by him to read Arabic. 

গ.  I had been taught by him to read Arabic. 

ঘ.  I was being taught by him to read Arabic. 

উত্তর:  I was taught by him to read Arabic. 

৭. He said to me, “Wait until I come”.  বাক্যটির Indirect speech হবে-

ক.  He asked me to wait until he came. 

খ.  He asked me to wait until he comes. 

গ.  He told me to wait he has come. 

ঘ.  He told me for wait until he has returned. 

উত্তর:  He asked me to wait until he came. 

৮. Anwar said, “What a fool I am!” বাক্যটির Indirect speech হবে-

ক.  Anwar said that he is a great fool. 

খ.  Anwar told that he has been a great fool. 

গ.  Anwar exclaimed that he was a great fool. 

ঘ.  Anwar told that he had been a great fool. 

উত্তর:  Anwar exclaimed that he was a great fool. 

৯. Angry may be compared _____fire.  বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক.  with 

খ.  to

গ.  on

ঘ.  against 

উত্তর:  to 

১০. Feed the baby___ milk.  বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক.  to

খ.  in

গ.  on

ঘ.  with

উত্তর:  with

১১. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক.  I feel unwell.  

খ.  I took a bath. 

গ.  I am somewhat sure.  

ঘ.  I sold my furnitures.  

উত্তর:  I took a bath. 

১২. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক.  The cart was laden fully.  

খ.  Your information is false.  

গ.  Listen to my advice.  

ঘ.  Who brought these news?

উত্তর:  Your information is false. 

১৩. কোনটি ‘Joyful’ শব্দের সমার্থক শব্দ?

ক.  Gloomy 

খ.  Depressed  

গ.  Dull 

ঘ.  Cheerful 

উত্তর:  Cheerful 

১৪. কোনটি ‘Vacant’ শব্দের সমার্থক শব্দ?

ক.  Blank

খ.  Engaged  

গ.  Busy

ঘ.  Employed 

উত্তর:  Blank

১৫. ‘In black and white’ এর অর্থ-

ক.  In writing  

খ.  Temporay 

গ.  False 

ঘ.  Verbally

উত্তর:  In writing

১৬. আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝ্‌ঝুম নিরালায়। পঙ্‌ক্তিটি কোন কবির রচনা?

ক.  মোজাম্মেল হক

খ.  গোলাম মোস্তফা

গ.  সুফিয়া কামাল

ঘ.  জসীমউদ্দীন

উত্তর:  জসীমউদ্দীন

১৭. কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত? 

ক.  আবদুল্লাহ

খ.  চিলেকোঠার সেপাই

গ.  দেনাপাওনা

ঘ.  কেরী সাহেবের মুনশী

উত্তর:  চিলেকোঠার সেপাই

১৮. ‘অয়োময়’ নাটকটির রচয়িতা কে?

ক.  হুমায়ুন আহমেদ

খ.  আবদুল্লাহ আল মামুন

গ.  জহির রায়হান

ঘ.  রশীদ হায়দার

উত্তর:  হুমায়ুন আহমেদ

১৯. ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না’-এককথায় কী হবে?

ক.  অনিবার্য

খ.  অনন্যোপায়

গ.  অদম্য

ঘ.  অসম্ভব

উত্তর:  অনিবার্য

২০. ‘যা অধ্যয়ন করা হয়েছে’-এককথায় কী হবে?

ক.  পঠিত

খ.  অধীত

গ.  অধ্যয়িত

ঘ.  অধ্যায়িত

উত্তর:  অধীত

২১. কোন বানানটি শুদ্ধ?

ক.  নীরিক্ষণ

খ.  নিরীক্ষন

গ.  নিরীক্ষণ

ঘ.  নীরীক্ষণ

উত্তর:  নিরীক্ষণ

২২. কোনটি শুদ্ধ বানান?

ক.  স্বায়ত্তসাশন

খ.  স্বায়ত্তসাশণ

গ.  স্বায়ত্তশাসণ

ঘ.  স্বায়ত্তশাসন

উত্তর:  স্বায়ত্তশাসন

২৩. ‘অহঙ্কার’ পতনের মূল- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক.  কর্মে শূন্য

খ.  করণে শূন্য

গ.  অপাদানে শূন্য

ঘ.  অধিকরণে শূন্য

উত্তর:  করণে শূন্য

২৪. নেহাল ‘অঙ্কে’ খুব কাঁচা- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক.  কর্মে ৭মী

খ.  করণে ৭মী

গ.  অপাদানে ৭মী

ঘ.  অধিকরণে ৭মী

উত্তর:  অধিকরণে ৭মী

২৫. ‘পদ্ধতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক.  পদ্ + হতি

খ.  পৎ + হতি

গ.  পদ্ + ধতি

ঘ.  পৎ + ধতি

উত্তর:  পদ্ + হতি

২৬. ‘ইত্যাদি’ কোন সমাস (ইতি হতে আদি)?

ক.  তৎপুরুষ

খ.  অব্যয়ীভাব

গ.  কর্মধারয় 

ঘ.  বহুব্রীহি

উত্তর:  তৎপুরুষ

২৭. ‘ঈগল পাখী’ কোন সমাস (ঈগল নামের যে পাখী)?

ক.  তৎপুরুষ

খ.  কর্মধারয় 

গ.  বহুব্রীহি

ঘ.  অব্যয়ীভাব

উত্তর:  কর্মধারয়

২৮. ‘শিরে-সংক্রান্তি’ বাগধারাটির অর্থ কি?

ক.  আসন্ন বিপদ

খ.  মাথাব্যথা

গ.  মহাবিপদ

ঘ.  মাথার বোঝা

উত্তর:  আসন্ন বিপদ

২৯. কোনটি ‘নদী’ শব্দের সমার্থক শব্দ?

ক.  জলধি

খ.  পয়োধি

গ.  জলধর

ঘ.  শৈবালিনী

উত্তর:  শৈবালিনী

৩০. ‘নির্মল’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক.  পঙ্কিল

খ.  অপরিস্কার

গ.  নোংরা

ঘ.  অনির্মল

উত্তর:  পঙ্কিল

৩১. তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?

ক.  পরিবহন 

খ.  পরিচলন

গ.  বিকিরণ

ঘ.  কোনোটিই নয়

উত্তর:  বিকিরণ

৩২. নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? 

ক.  তামা

খ.  রূপা

গ.  সোনা

ঘ.  কার্বন

উত্তর:  রূপা

৩৩. নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

ক.  ক্যালসিয়াম কার্বনেট

খ.  সোডিয়াম ক্লোরাইড

গ.  চিনি

ঘ.  সালফিউরিক এসিড

উত্তর:  ক্যালসিয়াম কার্বনেট

৩৪. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?

ক.  লোহায় মরিচা ধরা 

খ.  তাপ দ্বারা মোম গলানো

গ.  বরফ গলে পানি হওয়া 

ঘ.  লবণ পানিতে দ্রবীভূত হওয়া 

উত্তর:  লোহায় মরিচা ধরা 

৩৫. ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কোন সালে?

ক.  ১৯৯৩

খ.  ১৯৯৪

গ.  ১৯৯৫

ঘ.  ১৯৯৬

উত্তর:  ১৯৯৪

৩৬. চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে?

ক.  মাইকেল কলিন্স

খ.  ইউরি গ্যাগারিন

গ.  নীল আর্মস্ট্রং

ঘ.  এডুইন অলড্রিন

উত্তর:  নীল আর্মস্ট্রং

৩৭. খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে?

ক.  আমিষ

খ.  শর্করা

গ.  স্নেহ

ঘ.  ভিটামিন

উত্তর: আমিষ

৩৮. প্রোটিনের মূল উপাদান কী?

ক.  অক্সিজেন

খ.  নাইট্রোজেন

গ.  হাইড্রোজেন

ঘ.  কার্বন

উত্তর:  নাইট্রোজেন

৩৯. এইচআইভি কী?

ক.  ব্যাকটেরিয়া

খ.  সায়ানো ব্যাকটেরিয়া

গ.  ভাইরাস

ঘ.  ছত্রাক

উত্তর: গ

৪০. এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা?

ক.  অল্পবয়সী ছেলেমেয়েরা

খ.  অল্পবয়সী মেয়েরা

গ.  অল্পবয়সী ছেলেরা

ঘ.  বৃদ্ধ-বৃদ্ধারা 

উত্তর:  অল্পবয়সী ছেলেমেয়েরা

৪১. কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়?

ক.  ভিটামিন বি

খ.  ভিটামিন সি

গ.  ভিটামিন ডি

ঘ.  ভিটামিন কে

উত্তর:  ভিটামিন ডি

৪২. ‘মিষ্টি কুমড়া’ কোন ধরনের খাদ্য? 

ক.  শ্বেতসার

খ.  আমিষ

গ.  স্নেহ

ঘ.  ভিটামিন

উত্তর:  ভিটামিন

৪৩. দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধনের জন্য কোন উপাদানটি দরকার?

ক.  শ্বেতসার

খ.  আমিষ

গ.  স্নেহ জাতীয়

ঘ.  খনিজ লবণ

উত্তর:  আমিষ

৪৪. ‘মঙ্গল’ গ্রহের কয়টি উপগ্রহ আছে?

ক.  ২টি

খ.  ৩টি

গ.  ৪টি

ঘ.  কোনোটিই নয়

উত্তর:  ২টি

৪৫. বাংলাদেশ সরকার কবে ‘পলিথিন ব্যবহার নিষিদ্ধ’ আইন প্রণয়ন করে?

ক.  ১৯৯৮ সালে 

খ.  ২০০০ সালে 

গ.  ২০০২ সালে 

ঘ.  ২০০৪ সালে 

উত্তর:  ২০০২ সালে 

৪৬. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?

ক.  ৪

খ.  ৫

গ.  ৬

ঘ.  ৭

উত্তর:  ৫

৪৭. কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?

ক.  দস্তা

খ.  সীসা

গ.  লোহা

ঘ.  পারদ

উত্তর:  পারদ

৪৮. পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে বলা হয়

ক.  সোডা ওয়াটার

খ.  মিল্ক অব লাইম

গ.  ওয়াটার গ্যাস

ঘ.  মার্ক পারহাইড্রল

উত্তর:  সোডা ওয়াটার

৪৯. ‘হার্ডডিস্ক’ মাপার একক হল-

ক.  মেগাবাইট

খ.  গিগাবাইট

গ.  কিলোবাইট

ঘ.  টেরাবাইট 

উত্তর:  গিগাবাইট

৫০. বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার হয়?

ক.  এনড্রোজেন 

খ.  এস্ট্রোজেন

গ.  ইনসুলিন

ঘ.  থাইরক্সিন

উত্তর:  ইনসুলিন

৫১. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?

ক.  ১৮ ভাগ

খ.  ২২ ভাগ

গ.  ২৫ ভাগ

ঘ.  ২৯ ভাগ

উত্তর:  ২৫ ভাগ

৫২. আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে?

ক.  ৪%

খ.  ৫%

গ.  ৭%

ঘ.  ৮%

উত্তর:  ৫%

৫৩. পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-

ক.  পেট্রোলের সাথে পানি মিশে যায়

খ.  পেট্রোল পানির সাথে মিশে না 

গ.  পেট্রোল পানির চেয়ে হালকা

ঘ.  খ ও গ উভয়ই ঠিক

উত্তর:  খ ও গ উভয়ই ঠিক

৫৪. আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম-

ক.  ধ্রুব নক্ষত্র

খ.  লুব্ধক

গ.  সুরনদী

ঘ.  প্রক্সিমা সেন্টারাই

উত্তর:  লুব্ধক

৫৫. চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ঐ জিনিসের ওজনের-

ক.  ৬ ভাগের ১ ভাগ

খ.  চেয়ে কম

গ.  চেয়ে বেশি

ঘ.  সমান

উত্তর:  ৬ ভাগের ১ ভাগ

৫৬. সুমাত্রা দ্বীপটি অবস্থিত-

ক.  বঙ্গোপসাগরে

খ.  আরব সাগরে

গ.  ভারত মহাসাগরে 

ঘ.  প্রশান্ত মহাসাগরে 

উত্তর:  ভারত মহাসাগরে

৫৭. গ্রীনিচে যখন সময় রবিবার সকাল ৬টা তখন এর ৯০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে-

ক.  শনিবার রাত্রি ১২টা 

খ.  শনিবার সন্ধ্যা ৬টা 

গ.  রবিবার সন্ধ্যা ৬টা 

ঘ.  রবিবার দুপুর ১২টা 

উত্তর:  রবিবার দুপুর ১২টা

৫৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়-

ক.  ১ সেপ্টেম্বর, ১৯৩৯

খ.  ১ ডিসেম্বর, ১৯৩৯

গ.  ১ মার্চ, ১৯৪০

ঘ.  ১ জুন, ১৯৪০

উত্তর:  ১ সেপ্টেম্বর, ১৯৩৯

৫৯. সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সন থেকে?

ক.  ১৭৬৫

খ.  ১৮২৪

গ.  ১৮৩৫

ঘ.  ১৮৫৭

উত্তর:  ১৮৩৫

৬০. পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়?

ক.  ১৯৫৩ সালে 

খ.  ১৯৫৪ সালে

গ.  ১৯৫৫ সালে 

ঘ.  ১৯৫৬ সালে 

উত্তর:  ১৯৫৩ সালে

৬১. কোন মোগল সম্রাট ‘জিজিয়া কর’ রহিত করেন?

ক.  হুমায়ুন 

খ.  আকবর

গ.  শাহজাহান

ঘ.  আওরঙ্গজেব

উত্তর:  আকবর

৬২. পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল?

ক.  ২৫০টি

খ.  ২৭৫টি

গ.  ৩০০টি

ঘ.  ৩০৯টি

উত্তর:  ৩০৯টি 

৬৩. প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী ১৯৮৪ সালে সাফ গেমসে বাংলাদেশের অবস্থান ছিল-

ক.  ২য়

খ.  ৩য়

গ.  ৪র্থ

ঘ.  ৫ম

উত্তর:  ৫ম

৬৪. রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়-

ক.  ১৯৪৭ সালে

খ.  ১৯৫০ সালে

গ.  ১৯৫৩ সালে

ঘ.  ১৯৫৭ সালে

উত্তর:  ১৯৫৩ সালে

৬৫. ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম-

ক.  ইউরিয়া

খ.  টিএসপি

গ.  অ্যামোনিয়া

ঘ.  সালফেট

উত্তর:  ইউরিয়া

৬৬. যদি ১২ জন শ্রমিক ৪ দিনে টাকা ২৮৮০ আয় করে, তবে ৮ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?

ক.  ৩ দিনে

খ.  ৪ দিনে

গ.  ৫ দিনে

ঘ.  ৬ দিনে

উত্তর:  ৬ দিনে

৬৭. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ২০ কি.মি. ও ৪ কি.মি.। নদী পথে ৯৬ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে সময় লাগবে-

ক.  ৬ ঘণ্টা

খ.  ৮ ঘণ্টা

গ.  ১০ ঘণ্টা

ঘ.  ১২ ঘণ্টা 

উত্তর:  ১০ ঘণ্টা

৬৮. একজন লোক সপ্তাহে ৫০০০ টাকা আয় করেন এবং ৪৫০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে-

ক.  ৯ : ১

খ.  ১ : ৯

গ.  ১০ : ৯

ঘ.  ৫ : ১

উত্তর:  ৯ : ১

৬৯. ৩৫ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৫ হবে?

ক.  ৮ লিটার 

খ.  ১০ লিটার

গ.  ১২ লিটার

ঘ.  ১৫ লিটার 

উত্তর:  ১০ লিটার

৭০. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

ক.  ৩/৪ 

খ.  ৪/৯ 

গ.  ৭/৯ 

ঘ.  ৯/১৩ 

উত্তর:  ৭/৯

৭১. একটি গ্রামের লোকসংখ্যা ৬% হারে বর্ধিত হয়ে ১৪৮৫ হলে, পূর্বের লোকসংখ্যা কত ছিল?

ক.  ১৩৫০

খ.  ১৪০০

গ.  ১৪৪০

ঘ.  ১৪৬০ 

উত্তর:  ১৪০০

৭২. বৃত্তের কেন্দ্র হতে ২৪ সে.মি. দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫ সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে-

ক.  ১৩ সে.মি.

খ.  ১৪ সে.মি.

গ.  ১২ সে.মি.

ঘ.  ১৫ সে.মি.

উত্তর:  ১৩ সে.মি.

৭৩. একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ ডিগ্রী হলে, বহুভুজটির বাহুর সংখ্যা হবে-

ক.  ৬

খ.  ৭

গ.  ৮

ঘ.  ১০

উত্তর:  ৮

৭৪. একজন দোকানদার ১০% লাভে একটি জিনিস ৫৫ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?

ক.  ৪২ টাকা

খ.  ৪৫ টাকা

গ.  ৪৮ টাকা

ঘ.  ৫০ টাকা

উত্তর:  ৫০ টাকা

৭৫. কোনো পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী পদার্থবিদ্যার, ৮১% পরীক্ষার্থী রসায়নশাস্ত্রে এবং ৭৬% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

ক.  ৮ জন

খ.  ১০ জন

গ.  ১১ জন

ঘ.  ১২ জন

উত্তর:  ১০ জন

৭৬. ১ হতে ৫১ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?

ক.  ২৬

খ.  ২৮

গ.  ৩০

ঘ.  ৩১

উত্তর:  ২৬

৭৭. a – (1/a) = 3 হলে, a3 – (1/a3) এর মান হবে-

ক.  18

খ.  24

গ.  36

ঘ.  42

উত্তর:  36 

৭৮. x2 – y2 + 2y – 1 এর একটি উৎপাদক-

ক.  x + y + 1

খ.  x + y – 1 

গ.  x – y – 1

ঘ.  x – 2 + 1

উত্তর:  x + y – 1

ক.  ০. ১

খ.  ০. ০১

গ.  ০. ০০১

ঘ.  ১০

উত্তর:  ১০  

৮০. একজন মাঝি স্রোতের অনুকূলে ১ ঘণ্টায় ৩ মাইল যায় এবং ৩ ঘণ্টায় যাত্রাস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?

ক.  ১(১/২)

খ.  ১(২/৩) 

গ.  ১(৩/৪)

ঘ.  ১(৩/৫) 

উত্তর:  ১(১/২)



More Question Bank

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

11-20 Grade

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...

11-20 Grade

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গৃহীত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই