সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২৬ | RHD Viva Exam Date 2026 | Biddabari
এই নোটিশের বিবরণ
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১০ জুন ২০২৬ ইং তারিখে সড়ক ও জনপথ অধিদপ্তরের ম্যানেজমেন্ট সার্ভিসেস উইং কর্তৃক বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাঁটমুদ্রাক্ষরিক (গ্রেড-১৪) পদে নিয়োগের লক্ষ্যে গত ০৫ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৭, ১৮ ও ২০ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষা সড়ক ভবনের ম্যানেজমেন্ট সার্ভিসেস উইং-এর কার্যালয়ে অনুষ্ঠিত
হবে। পরীক্ষার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থেকে সকল মূল সনদপত্র ও প্রয়োজনীয়
কাগজপত্র প্রদর্শন করতে হবে। এছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল ফোনে
SMS-এর মাধ্যমে মৌখিক পরীক্ষার সময়সূচীও জানানো হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তর মৌখিক পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যঃ
মৌখিক পরীক্ষার তারিখ: ১৭, ১৮ ও ২০ জুন ২০২৬
মৌখিক পরীক্ষার সময়:
- ১৭ জুন ২০২৬
– দুপুর ১২:৩০ ঘটিকা
- ১৮ জুন ২০২৬
– দুপুর ১২:৩০ ঘটিকা
- ২০ জুন ২০২৬
– সকাল ০৮:০০ ঘটিকা ও দুপুর ১২:৩০ ঘটিকা
মৌখিক পরীক্ষার কেন্দ্র:
অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সপ্তম), ম্যানেজমেন্ট সার্ভিসেস উইং (কক্ষ-৫, লেভেল-৫, কক্ষ
নং-৫০৬), সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বাংলাদেশ প্রতিদিন ও The Daily Star পত্রিকায়
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল কাগজপত্রের মূল কপি এবং ১ম শ্রেণির কর্মকর্তা
কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে।
মৌখিক পরীক্ষার নোটিশ:
যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে মৌখিক পরীক্ষার সময়সূচী জানানো হয়েছে।



