গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (GTCL) এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ ২০২৬। Gas Transmission Company Limited Viva Exam Schedule 2026 | Biddabari

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (GTCL) এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ ২০২৬। Gas Transmission Company Limited Viva Exam Schedule 2026 | Biddabari

এই নোটিশের বিবরণ

সুপ্রিয় চাকুরী প্রত্যাশীগণ, গত ০৩ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (GTCL) এর ১৬ ক্যাটাগরির বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি, কেন্দ্র ও নির্দেশাবলী সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মৌখিক পরীক্ষা শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে। মৌখিক পরীক্ষা গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয়ের (প্লট নং -এফ ১৮/এ, শের-এ-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, আগারগাও, ঢাকা-১২০৭) সেমিনার রুমে অনুষ্ঠিত হবে।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (GTCL) এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ ২০২৬। Gas Transmission Company Limited Viva Exam Schedule 2026 ½ Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

পদের নাম: ১৬ ক্যাটাগরির বিভিন্ন পদের নাম তালিকায় প্রদান করা হয়েছে।

মোট পরীক্ষার্থী সংখ্যা: ৪৯৩ জন

মৌখিক পরীক্ষা অনুষ্ঠিতব্য তারিখ: আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ইং থেকে ১৩ অক্টোবর ২০২৬ইং তারিখ পর্যন্ত।

মৌখিক পরীক্ষা অনুষ্ঠিতব্য সময়: তালিকায় প্রদান করা হয়েছে।

মৌখিক পরীক্ষার স্থান: গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয়ের(প্লট নং -এফ ১৮/এ, শের-এ-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, আগারগাও, ঢাকা-১২০৭) সেমিনার রুম।

মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানুন: নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে www.gtcl.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন