কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ ২০২৬ | DIFE Oral Exam Schedule 2026 Published | Biddabari

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ ২০২৬ | DIFE Oral Exam Schedule 2026 Published | Biddabari

এই নোটিশের বিবরণ

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০২ আগস্ট ২০২৬ ইং তারিখ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ ২০২৬ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্যমতে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ১৩-২০তম গ্রেডের নিয়োগের মৌখিক পরীক্ষা ৬ -১৬ আগস্ট ২০২৬ ইং তারিখ পদভেদে সকাল ০৯ ঘটিকা ও দুপুর ২ ঘটিকায় সময়সূচি অনুযায়ী প্রধান কার্যালয়ের লেভেল-১১ (লিফট-১১) কক্ষ নং-১৩০৬ এ অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অ্যাপ্লিকেন্টস কপি, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, সকল শিক্ষা সনদের মূলকপি এবং এককপি ফটোকপি নিয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ ২০২৬ | DIFE Oral Exam Schedule 2026 Published | Biddabari

এর গুরুত্বপূর্ণতথ্যঃ

পদের নাম: হিসাবরক্ষক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর,পরিসংখ্যান সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর,ডাটা এন্ট্রি অপারেটর,হিসাব সহকারী,টেলিফোন অপারেটর,প্রধান সহকারী,গাড়ি চালক,অফিস সহকারী কাম -কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক।

 মৌখিক পরীক্ষা অনুষ্ঠিতব্য তারিখ: আগামী ৬ -১৬ আগস্ট ২০২৬ ইং তারিখ

মৌখিক পরীক্ষা অনুষ্ঠিতব্য সময়: পদভেদে সকাল ০৯ ঘটিকা ও দুপুর ২ ঘটিকায়

মৌখিক পরীক্ষার স্থান: কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের লেভেল-১১ (লিফট-১১) কক্ষ নং-১৩০৬ এ অনুষ্ঠিত হবে।

মৌখিক সংক্রান্ত বিস্তারিত জানুন: নিয়োগ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ওয়েবসাইটে www.dife.gov.bd প্রকাশ করা হবে