স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদের MCQ পরীক্ষার সময়সূচি প্রকাশ ২০২৬ | DGHS Recruitment MCQ Exam Date 2026 | Biddabari
এই নোটিশের বিবরণ
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৪ আগস্ট ২০২৬ ইং তারিখ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদের MCQ পরীক্ষার সময়সূচি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্যমতে, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের "সমাজ কল্যাণ কর্মকর্তা" (১০ম গ্রেড), স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের "এস্টিমেটর (তড়িৎ)" (১০ম গ্রেড), "এস্টিমেটর (পুর)" (১০ম গ্রেড), "উপসহকারী প্রকৌশলী (তড়িৎ)" (১০ম গ্রেড), "উপসহকারী প্রকৌশলী (পুর)" (১০ম গ্রেড) এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) এর "ফিল্ড ট্রেইনার" (১১তম গ্রেড) পদের প্রার্থীদের ১ ঘণ্টা ব্যাপী বাছাই (MCQ Type) পরীক্ষা নিম্নোক্ত কেন্দ্র সমূহে বর্ণিত তারিখ, সময় ও আসন বিন্যাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য
অধিদপ্তরের বিভিন্ন পদের MCQ পরীক্ষার সময়সূচি প্রকাশ
২০২৬ |
DGHS Recruitment MCQ Exam Date 2026 এর গুরুত্বপূর্ণ তথ্যঃ
পদের নাম:
স্বাস্থ্য অধিদপ্তরের "সমাজ কল্যাণ কর্মকর্তা"
(১০ম গ্রেড), স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের "এস্টিমেটর (তড়িৎ)" (১০ম গ্রেড),
"এস্টিমেটর (পুর)" (১০ম গ্রেড), "উপসহকারী প্রকৌশলী (তড়িৎ)" (১০ম
গ্রেড), "উপসহকারী প্রকৌশলী (পুর)" (১০ম গ্রেড) এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার
কল্যাণ বিভাগের অধীন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) এর
"ফিল্ড ট্রেইনার" (১১তম গ্রেড) পদ।
প্রিলিমিনারি
পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: আগামী
০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ।
প্রিলিমিনারি
পরীক্ষা অনুষ্ঠিতব্য সময়: ৩.০০ মিনিট হতে ৪.০০ মিনিট পর্যন্ত।
পরীক্ষা সংক্রান্ত
বিস্তারিত জানুন: নিয়োগ
সংক্রান্ত পরবর্তী কার্যক্রম বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd প্রকাশ করা হবে।



