হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ ২০২৬ | CGA Maintenance Engineer Oral Exam Schedule 2026 Published | Biddabari
এই নোটিশের বিবরণ
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০২ আগস্ট ২০২৬ ইং তারিখ হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদে মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্যমতে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় এবং অধীন অফিসসমূহের রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (৬ষ্ঠ গ্রেড) এর ০২ টি শূন্য পদে অনলাইনে রেজিস্ট্রেশনকারী প্রার্থীদের মধ্যে BPSC Form-5A [Applicant's Copy] জমাপ্রদানকারী যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৪ আগস্ট ২০২৬ সকাল ১০:০০ ঘটিকায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে:
হিসাব মহানিয়ন্ত্রকের
কার্যালয়ে রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ ২০২৬ | CGA Maintenance
Engineer Oral Exam Schedule 2026 Published | Biddabari
এর
গুরুত্বপূর্ণ তথ্যঃ
পদের নাম: হিসাব মহানিয়ন্ত্রক
এর কার্যালয় এবং অধীন অফিসসমূহের রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (৬ষ্ঠ গ্রেড) মৌখিক পরীক্ষা
অনুষ্ঠিতব্য তারিখ: আগামী ২৪ আগস্ট ২০২৬
তারিখ
মৌখিক পরীক্ষা
অনুষ্ঠিতব্য সময়: সকাল ১০:০০ ঘটিকায়
মৌখিক পরীক্ষার
স্থান: বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর,
ঢাকা
মৌখিক সংক্রান্ত
বিস্তারিত জানুন: নিয়োগ
সংক্রান্ত পরবর্তী কার্যক্রম বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd প্রকাশ করা হবে।



