প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৬। Chief Inspector of Boilers practical and Viva Schedule 2026।Biddabari

প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়

এই নোটিশের বিবরণ


সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় ব্যবহারিক  ও মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৬। Chief Inspector of Boilers practical and  Viva Schedule 2026 প্রকাশিত হয়েছে । প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় ব্যবহারিক  ও মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৬। Chief Inspector of Boilers practical and  Viva Schedule 2026 এর  তথ্যমতে ,আগামী ৫ এপ্রিল  ২০২৬ ইং  তারিখ থেকে ১৯ এপ্রিল ২০২৬ ইং তারিখের  কম্পিউটার অপারেটর (গ্রেড ১৬),হিসাব রক্ষক (গ্রেড ১৬),ড্রাইভার(গ্রেড ১৬) ও অফিস সহায়ক( গ্রেড ২০) এর ব্যবহারিক  ও ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে । পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার স্থান  কক্ষ নং – ৪০৬ ,শিল্প মন্ত্রণালয়, শিল্পএভবন ,৯১,মতিঝিল,বা\এ ,ঢাকা -১০০০ ।

প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় ব্যবহারিক  ও মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৬। Chief Inspector of Boilers practical and  Viva Schedule 2026|এর গুরুত্বপূর্ণতথ্যঃ

পরীক্ষার সময়:বেলা ২:০০ ঘটিকা 

 ভাইভা ও ব্যবহারিক পরীক্ষার সময়ঃ ৫ এপ্রিল  ২০২৬ ইং  তারিখ থেকে ১৯ এপ্রিল ২০২৬ ইং পর্যন্ত ।

পরীক্ষার হল \ আসনঃ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার স্থান  কক্ষ নং – ৪০৬ ,শিল্প মন্ত্রণালয়, শিল্প ভবন ,৯১,মতিঝিল,বা\এ ,ঢাকা -১০০০ ।

বিশেষ নির্দেশাবলীঃ

ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না। পরীক্ষার্থী তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নিম্ন বর্ণিত সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সকল কাগজ এর ১ সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

ক. লিখিত পরীক্ষার প্রবেশপত্র;

খ. Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s copy);

গ. জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত ফটোকপি;

ঘ. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);

ঙ. প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার মেয়র/প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

চ. কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি। উল্লেখ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;

ছ. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার প্রশাসক/সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

জ. ড্রাইভিং লাইসেন্স (ড্রাইভার পদের জন্য)।