বাংলাদেশ রেলওয়ের “ট্রেড এ্যপ্রেন্টিস” পদে মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ !
এই নোটিশের বিবরণ
বাংলাদেশ রেলওয়ের “ট্রেড এ্যপ্রেন্টিস” পদে মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ !
এতদ্বারা চাকরি প্রত্যাশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ,বাংলাদেশ রেলওয়ের “ট্রেড এ্যপ্রেন্টিস” পদে মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে ।গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কার্যালয় কর্তৃক “ট্রেড এ্যপ্রেন্টিস” পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয় ।আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ পর্যন্ত “ট্রেড এ্যপ্রেন্টিস” সর্বমোট ১৪৬৩ জনের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
পদের নাম: “ট্রেড এ্যপ্রেন্টিস”
পরীক্ষার স্থান: মহাপরিচালক কার্যালয় ১৬, আব্দুল গণি রোড,বাংলাদেশ রেলওয়ে,রেল ভবন,ঢাকা ।
পরীক্ষার তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ পর্যন্ত ।
পরীক্ষার সময়: ০৯.৩০(সকাল)
প্রাথীদের ১ ঘন্টা পূর্বে সকল কাগজাদিসহ পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে ।



